Home স্বাস্থ্য গর্ভবতী হতে যেসব নিয়ম মানা আবশ্যক

গর্ভবতী হতে যেসব নিয়ম মানা আবশ্যক

6

মিলি রহমান

মাতৃত্ব একজন নারীর জীবনকে করে স্বার্থক। আর পরিপূর্ণতা দান করে দাম্পত্য জীবনের। কিন্তু দাম্পত্য জীবনের বহুদিন পার হলেও মা-বাবা হতে পারছেন না অনেকেই। তবে হতাশার কিছু নেই। কয়েকটি জিনিস মানলেই গর্ভবতী হওয়ার ক্ষমতা বেড়ে যায় বলে এক গবেষণায় দাবি করা হয়।

এজন্য প্রথেমেই খাদ্যাভ্যাস বদলাতে হবে। বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। সংবাদমাধ্যম নিউজ এইট্টিন’র প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

ফাইবার, ভিটামিনস, মিনারেল ও অ্যন্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার বেশি করে খেতে হবে। খাদ্য তালিকায় অবশ্যই ফল, সবজি, ডিম ও মাছ থাকতে হবে। এতে করে শুধু শরীর ভাল থাকবে না, গর্ভবতী হওয়ার জন্য শরীরে পরিবর্তন ঘটবে। যা অনেক বেশি সম্ভবনাময় করে তুলবে।

ধুমপানও ছাড়তে হবে। গবেষণা বলা হয়, বেশি ধুমপান করলে গর্ভবতী হওয়ার ক্ষমতা হ্রাস পায়। তাই সন্তান নেয়ার চিন্তা থাকলে, আগে থেকেই ধুমপান ছাড়তে হবে। একই সঙ্গে পুরুষদেরও সিগারেট ছাড়তে হবে।

এছাড়াও মদ বা অ্যালকোহল খাওয়া ছাড়তে হবে। মদ ফার্টিলিটির ক্ষেত্রে সমস্যা তৈরি করে। কমাতে হবে কফি খাওয়া। শরীরে ক্যাফিন নেয়া চলবে না। নিয়মিত শরীরচর্চা করতে হবে।

তবে এই নিয়মগুলো মানার সঙ্গে সঙ্গে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এমনকি প্রতিনিয়ত চিকিৎসকের কাছে চেক-আপ করাতে হবে।