স্টাফ রিপোর্টার
খুলনার প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না আর আমাদের মাঝে নেই। শনিবার (২২ আগস্ট) বিকেলে খুলনা মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ওয়াদুদুর রহমান পান্না, একাধিকবার খুলনা প্রেসকাবের সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক ‘জন্মভূমি’ পত্রিকার সাবেক সম্পাদক এবং নগরীর শিশু শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ জোহরা খাতুন কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা। খুলনা প্রেসকাবের সাধারণ সম্পাদক মামুন রেজা জানিয়েছেন, হৃদরোগ ও ডায়াবেটিক আক্রান্ত ছিলেন তিনি। এরমধ্যে করোনা উপসর্গে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ বিকেলে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুতে খুলনা একজন প্রবীণ ও গুণী সাংবাদিককে হারালো। তিনি আরো জানিয়েছেন, আজ সকাল ১০টায় জোহরা খাতুন স্কুলে এবং বেলা ১১টায় খুলনা প্রেসকাবে নিয়ে যাওয়া হবে। জোহরের নামাজের পর নগরীর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ি জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নগরীর বসুপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এদিকে খুলনা প্রেস কাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না’র ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, দীর্ঘ সাংবাদিকতার জীবনে তিনি খুলনা প্রেস কাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি শিশু সংগঠক হিসেবে এবং শিশু শিক্ষা বিকাশে অবদান রেখেছেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান শোক প্রকাশ করেছেন।
।। দৈনিক খুলনাঞ্চল পরিবারের শোক।।
প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনাঞ্চল-এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন। তিনি এক শোকবার্তায় উল্লেখ করেন ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে খুলনার সংবাদকর্মীরা একজন দায়িত্বশীল অভিভাবক হারিয়েছেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
।।ওয়ার্কার্স পার্টি।।
বিশিষ্ট সাংবাদিক, খুলনা প্রেস কাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং জোহরা খাতুন কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা মোঃ ওয়াদুদুর রহমান পান্না মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেনÑখুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড কৌশিক দে বাপী, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড অজয় দে, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ।
।। রূপান্তর ।।
রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালকদ্বয় স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোক বার্তায় ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী রুহের মাগফিরাত কামনা করেছেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
।।খুলনা প্রেসকাব॥
সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
।। সাংবাদিক ফোরামের শোক।।
প্রবীণ সাংবাদিক, স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনার সিনিয়র সদস্য ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। বিবৃতিদাতারা হলেন- সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন-সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
।। কেসিআরএ।।
প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন কেসিআরএ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কেসিআরএ’র সভাপতি এইচএম আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ, এসএম কামাল হোসেন ও সুমন আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, যুগ্ম-সম্পাদক বিমল কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদ আলী, কোষাধ্যক্ষ এমএ জলিল, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নূর, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, পাঠাগার সম্পাদক শিশির রঞ্জন মল্লিক, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, আসাদুজ্জামান রিয়াজ, আলমগীর হান্নান, কামরুল হোসেন মনি, আহমদ মুসা রঞ্জু ও মামুন খান।
।। বিএফইউজে ও এমইউজে।।
খুলনা প্রেসকাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের পরিচালক সিনিয়র সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন।
।।বিএফইউজে ও কেইউজে।।
খুলনা প্রেসকাবের সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবে সহ-সভাপতি ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। বিবৃতিদাতারা হলেন- বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, কেইউজে’র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।











































