Home আঞ্চলিক প্রবীণ আওয়ামী লীগ নেতার শেষকৃত্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এ্যাড. সুজিত অধিকারী

প্রবীণ আওয়ামী লীগ নেতার শেষকৃত্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এ্যাড. সুজিত অধিকারী

9

খবর বিজ্ঞপ্তি

 ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের  সাবেক সভাপতি ও বান্দা কলেজিয়েট স্কুলের সাবেক সহকারি প্রধান শিক্ষক মধুসূদন মল্লিকের শেষকৃত্য অনুষ্ঠানে গতকাল পুষ্পার্ঘ্য অর্পণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, দৈনিক প্রবর্তন সম্পাদক মো: মোস্তফা সরোয়ার, যুবলীগ নেতা  জলিল তালুকদার, মৃনাল কান্তি বিশ্বাস, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা দেব দুলাল বাড়ৈ বাপ্পী, সেখ মাসদু লাভলু, সেচ্ছাসেবক লীগ নেতা শেখ রেজাউল করিম রেজা, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ, খায়রুল বাসার, মো: মামুন শেখ, ইজাবুর রহমান, শেখ মাহমুদ হাসান কাজল, রুবেল ইসলাম আকাশ, জাহিদ ইমরান, রাশেদুল ইসলাম প্রমূখ । এছাড়াও উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা  মো: শাহানেওয়াজ হোসেন জোয়ারদার, সরদার আবু সালেহ, গোপাল চন্দ্র দে, চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, চেয়ারম্যান প্রতাপ রায়, গোবিন্দ গোষ, সৌমেন্দ্রনাথ মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।