Home আঞ্চলিক ঝিনাইদহে র্যাবের অভিযানে ১০৩ বোতল ফেন্সিডিলসহ ২

ঝিনাইদহে র্যাবের অভিযানে ১০৩ বোতল ফেন্সিডিলসহ ২

11


স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০৩ বোতল ফেন্সিডিলসহ দু’মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. শিপন মন্ডল (২৪) ও ফরজ মন্ডলের ছেলে মহিবুল (২৩)।
র্যাব-৬ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ জেলার সদর থানাধীন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে অভিযান পরিচালনা করে ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল। এসময় ১০৩ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১২৭ টাকাসহ শিপন মন্ডল ও মহিবুলকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ সদর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।