বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের শিবসা নদীর তীরে গড়ে ওঠা বেতবুনিয়া গুচ্ছগ্রাম, বেতবুনিয়া আবাসন ও পতন আবাসন সহ ভ্যাকটমারী পানিবন্দি ৫শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক। ত্রাণ বিতরণকালে তার সাথে ছিলেন, ইউপি সদস্য ঠাকুরদাস সরদার, আবু সাঈদ মোল্লা, কল্যাণী মন্ডল, সিদ্দিক শিকারী, মোঃ আবুল কাশেম সরদার, আবুল হোসেন, আজিজুর রহমান লাভলু সহ এলাকাবাসী।











































