বিএনপি নেতা মাহে আলমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন
মোংলা প্রতিনিধি
আওয়ামী সরকারের আমলে মোংলায় অপহরণ ও গুমের শিকার হয়ে খুন হওয়া বিএনপি নেতা মাহে আলমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের উপজেলা কমিটির সভাপতি মাহে আলমকে অপহরণ ও গুম করে হত্যা করা হয় ২০২৩সালের ১০এপ্রিল। এরপর প্রায় দেড় বছরেও তার হত্যা রহস্যের কূল কিনারা করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতারও করা হয়নি। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হয়, পূর্বপরিকল্পিতভাবে অপহরণ ও গুম করে সুন্দরবনের করমজলে নিয়ে হত্যা করা হয় মাহে আলমকে। তবে পুলিশের রহস্যজনক ভূমিকায় প্রকৃত অপরাধীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।
বুধবার (২৩অক্টোবর) বেলা ১১টা পৌর শহরের পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও দুপুর ১২টায় মোংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে এসব কথা বলে প্রশ্ন রাখেন অপহরণ, গুম ও খুনের শিকার মাহে আলমের ছেলে মোঃ সোহেল রানা এবং সুমন রানা। তারা বলেন, তখন মোংলা পোর্ট পৌরসভার সিসিটিভি ফুটেজ নিয়ে মোংলা থানায় একটি অপহরণ মামলা করতে গেলে তৎকালীন ভারপ্রাপ্ত ওসি বিকাশ চন্দ্র ঘোষ বলেন, আমি আমার সিনিয়রদের নির্দেশ না পেলে মামলা নিতে পারবো না। পরবর্তীতে আদালতের নির্দেশে ২০২৩সালের ১১মে মোংলা থানায় মামলা দায়ের হয়।
এর আগে গত বছরের ৭এপ্রিল উপজেলার চিলা উনিয়নের বিথিকা নাথের ছেলে হিলটন নাথ (২০)সহ ৩/৪জন সুন্দরবনের জোংড়া এলাকায় অবৈধভাবে মাছ ধরতে গেলে বনরক্ষীদের অভিযানে হিলটন নাথ (২০) নিখোঁজ হয়। পরবর্তীতে ১৩এপ্রিল সন্ধ্যায় সুন্দরবনের করমজলে অর্ধগলিত একটি মৃতদেহ উদ্ধার হয় যা বিথিকা নাথ ( হিলটন নাথের মা), বেলায়েত সরদার ও বেল্লাল সরদার হিলটন নাথের মৃতদেহ বলে জোর দাবীর প্রেক্ষিতে মৃতদেহ বুঝে নেয়। তবে দীর্ঘ তিন মাস ১০দিন পর রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হয় যে, হিলটন নাথ বলে সৎকার করা মৃতদেহ মূলত অপহরণ ও হওয়া মাহে আলমের।
সংবাদ সম্মেলনে মৃত মাহে আলমের ছেলে সুমন রানা আরও বলেন, গত বছরের ১৩এপ্রিল পুলিশের সুরতহাল রিপোর্টে কেন সত্য লুকানো হলো? কেন সুরতহাল রিপোর্টের সাথে মৃতদেহের সাথে পাওয়া আলামতের কোন মিল নেই? আমার বাবার কাছে থাকা মোবাইল ফোন থেকেই তার পরিচয় পাওয়া যেত। তাছাড়া উত্তোলিত মৃতদেহের পরিধেয় বস্ত্র, আলামত ও শরীরে কোন কাটা ছেঁড়ার চিহ্ন না থাকায় আমরা নিশ্চিত পোস্ট মর্টেম না করে ভূয়া রিপোর্ট দেয়া হয়েছে। কিন্তু কেন এটি করা হলো? ভূয়া সুরতহাল রিপোর্ট, ভূয়া পোস্ট মর্টেম রিপোর্ট, থানায় মামলা না নেয়া, লাশ গুম, হিলটন নাথ হিসেবে সমাধি এসবই প্রমাণ করে এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড। আর এই পরিকল্পনার সাথে নানাভাবে যুক্ত ছিলেন বা ঘটনাকে বিভিন্নভাবে প্রভাবিত করেন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সুন্দরবনের সাবেক জলদস্যু বেল্লাল সরদার, বেলায়েত সরদার, বোট মাঝি মোঃ মোশারফ হোসেন, বনপ্রহরী মিজানসহ পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তা।
আবেগ আপ্লূত হয়ে মৃত মাহে আলমের ছেলে সুমন রানা আরো বলেন, আমি আমার মৃত বাবাকে খুঁজে পেয়েছি। কিন্তু বিচার বিভাগ ও পুলিশ বিভাগের কাছে আমার পিতা মাহে আলমকে অপহরণ, খুন ও লাশ গুমের মামলাটি আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের প্রভাবমুক্ত করে দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন, প্রকৃত অপরাধীদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
এ মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন, শেখ রুস্তম আলী, বাবলু ভূইয়া, খোরশেদ আলম, মোঃ আলাউদ্দিন, অধ্যক্ষ মোঃ সেলিম, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, কমলা বেগম, মোঃ জাহিদ হোসেন, মাহে আলম’র দুই ছেলে সোহেল রানা ও সুমন রানা।
রামপালে ইয়ুথ এম্পাওয়ার্ড প্রকল্পের সমাপনী কর্মশালা
রামপাল প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ইয়ুথ এম্পাওয়ার্ড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল যুবায়ের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এ আনারুল কুদ্দুস, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি আবেদা সুলতানা, উত্তরণের টেকনিকাল অফিসার বিভুদান বিশ্বাস, উত্তরণের প্রজেক্ট অফিসার মালোবিকা বিশ্বাস, উত্তরণের ফাইনান্স অফিসার রতীশ ভর্মা। বিভিন্ন ধর্মীয় নেতা, স্কুল শিক্ষক এবং ইয়ুথ এম্পাওয়ার্ড প্রকল্পে কাজ করা প্রায় শতাধিক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।
এই প্রকল্পটি তিন বছর যাবৎ তৃণমূল পর্যায়ের বিভিন্ন নারী-পুরুষের স্বাস্থ্য সেবা ও বাল্যবিবাহ রোধে কাজ করে যাচ্ছে। উপজেলার ১৮টি বিদ্যালয়ে ২১ মাস ধরে প্রতিমাসে ২৩৭০ শিক্ষার্থীকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে। ২৫ জন মেয়েকে স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৭৫ জন ধর্মীয় নেতাকে যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার রক্ষা এবং বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া, ইউনিয়ন পরিষদের স্কুল পর্যায়ে ১৪টি হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াশিং স্টেশন স্থাপন করা হয়েছে। কর্মশালায় বক্তারা তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, এবং সামাজিক উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও, প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা তাদের সাফল্যগাঁথা তুলে ধরেন এবং স্থানীয় সমস্যা সমাধানে তাদের কার্যক্রম তুলে ধরেন।
শালিখাতে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার খাটর রামানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৬০ লাখ টাকার দূর্নীতির অভিযোগ মানব বন্ধন করেছে স্থানীয়রা। বুধবার সকাল ১১টায় সাবেক খাটর চৌরাস্তায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনের নেতৃত্ব দেন কাজী শামিনুল ইসলাম দোলন।তিনি বলেন সাবেক সভাপতি আ: ছাত্তার লঙ্কার ও প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এর সমন্বয়ে গত কয়েক বছর ধরে বিদ্যালয়ের আর্থিক ক্ষতিসহ নানা প্রকার ক্ষতি করে। যেমন- নিয়োগ দুর্নীতি ৫৫ লক্ষ টাকা যাহা আমাদের স্বাক্ষীসহ ভিডিও রেকর্ড ধারনকৃত। বিদ্যালয়ের বিভিন্ন প্রকার মালামাল যেমন-রড ২ লক্ষ ৪০ হাজার টাকা, ফ্যান-১৭ পিচ, বিদ্যালয়ের মূল ফটকের গেইট সহ বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি সাধন করেছে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে উক্তটাকা কতৃপক্ষের মাধ্যমে সাবেক সভাপতি আ: ছাত্তার লঙ্কার ও প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম ফেরৎ নাদিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সোনা মিয়া,ইসলাম বিশ্বাস শাহহীনুর রহমান,টুকু মোল্লা,পিয়ার আলী,কিসলুর রহমান, জাকির হোসেন, কাজী বাবুল, কালু মোল্লা, মনু মোল্লা, লাইভ সদ্দার, জিয়াউর রহমান, মন্টু মোল্লা,সেকেন্দার আলী,রাজিবুল ইসলাম,আবুল কাশেম প্রমুখ।
রামপালে নির্যাতিতা প্রধান শিক্ষিকার পক্ষে স্বামীর সংবাদ সম্মেলন
রামপাল প্রতিনিধি
রামপাল নির্যাতিতা প্রধান শিক্ষিকা খাদিজা সুলতানার পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তার স্বামী মো. রবিউল আলম খোকন। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এর অফিস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল আলম খোকন জানান, উপজেলার কিসমত ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন অপপ্রচার চালাতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন প্রতিপক্ষ। তিনি জানান, আমার স্ত্রী খাদিজা খাতুন বিগত সময়ে প্রভাবশালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের জিঘাৎসার শিকার হয়েছিলেন। আমি, আমার স্ত্রী খাদিজা ও সন্তানদের নিয়ে জীবন বাঁচাতে ৭/৮ বছর পূর্বে বাড়ী থেকে পালিয়ে আসি। এখনো পর্যন্ত বাড়ীতে ফিরতে পারিনি। যা সবাই জানেন এবং পত্রপত্রিকায় লেখালেখি করেছিলেন।
আমার স্ত্রী আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কখনো কোন দিন কোন দাপট দেখাননি। তার বিরুদ্ধে আনিত কন্টিজেন্সি বিল, স্লীপ গ্রান্ট, রুটিন মেইনন্টেইন, ক্ষুদ্র মেরামত, প্রাক প্রাথমিক বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নহে। তিনি বিদ্যালয়ে বরাদ্দকৃত কোন অর্থই আত্মসাৎ করেননি। প্রকৃত ঘটনা হচ্ছে বিগত সময়ে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বিরোধ সৃষ্টি হয়। এ কারণে একটি পক্ষের লোকজন ভুল বুঝে আমার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি প্রকৃত সত্যি ঘটনা তুলে ধরার আহ্বান জানান এবং সকল প্রকার অপপ্রচার না চালানোর জন্য অনুরোধ করেন।
দর্শনায় সাবেক কাউন্সিলকে কুপিয়ে জখম
দামুড়হুদা প্রতিনিধি
দামুড়হুদার দর্শনায় পৌর ওয়ার্ড আওয়ামীলীগের নেতা, সাবেক কাউন্সিলরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে নিজ দলীয় যুবলীগের এককর্মী। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর মসজিদ পাড়ার রবজেল মন্ডলের ছেলে ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশু উদ্দিন মটর সাইকেল যোগে বাড়ি যাবার গ্রামের মসজিদের সামনে একই গ্রামের সামসুদ্দিনের ছেলে রাসেদ তাকে গতিরোধ করে তার মটর সাইকেল ভাংচুর করে পরে পুড়িয়ে দেয়।এসময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে কোপ দিয়ে পালিয়ে যায়।পরে এলাকাবাসি তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।গ্রামবাসিরা জানায় তাদের নিজেদের ব্যবসা সংক্রান্ত বিরোধে এঘটনা ঘটতে পারে। এ ঘটনায় থানাঢ একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মহেশপুরে দুর্নীতির আখড়া ইউনিয়ন ভূমি অফিস, ভোগান্তিতে সেবাগ্রহিতারা
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ১টি করে ভূমি অফিস রয়েছে। এই ভূমি অফিসগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তার মধ্যে অন্যতম কাজীরবেড় ও স্বরুপপুর ইউনিয়ন ভূমি অফিস। অফিস দুটিতে রীতিমতো দর কষাকষির মাধ্যমে চলছে ঘুষ বাণিজ্য। এখানে কিছু লালিত দালাল ও বিনাবেতনের কর্মচারী রয়েছে। তাদের মাধ্যমে অনিয়মকে নিয়মে পরিনত করে চলছে।
স্বরুপপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার দূর্নিতীর খবর একাধিক বার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হলেও অদৃশ্য শক্তি খাটিয়ে বহাল তবিয়তে এখন একই রকম দূর্নিতী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কাজীরবেড় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালাম তার অফিসের কর্মচারী মিজানুর রহমান ও রনির মাধ্যমে সেবা গ্রহণকারীদেরকে বিভিন্ন রকম সমস্যা দেখিয়ে ও অফিস খরচের নামে জমি খারিজ, মিসকেস ও প্রকৃত ভূমি করের চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করে থাকে। ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের চাহিদা মতো টাকা দিতে রাজি না হলে সেবা গ্রহণকারীদের বিভিন্ন অজুহাতে হয়রানি করা হয়। ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সালাম প্রতিদিন অফিসে আসে বেলা ১২টার সময়। তার সাথে দেখা করতে হলে সেবা গ্রহীতাদের বেলা ১২টার পর আসতে হয়। ফলে সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ইউনিয় ভূমি অফিসে ভূমি কর আদায় করা, নামজারির আবেদন তদন্তের দায়িত্ব পালন করা ও মিসকেচের রিপোর্টে দেওয়ার কাজ করে থাকে।
নামজারির আবেদনকারী অনেকে জানান, নামজারির আবেদন ভূমি অফিসে তদন্তের জন্য আসলে অফিস থেকে কল দিয়ে অফিসে ডেকে এনে বিভিন্ন মিথ্যা সমস্যা আছে বলে মোটা অংকের টাকা আদায় করে। সরকারিভাবে নামজারির জন্য ২০ টাকার কোর্ট ফি, ৫০ টাকা নোটিস জারি ফি, খতিয়ান ফি ১শ টাকা ও রেকর্ড সংশোধন ফি ১হাজার টাকা সহ সর্বমোট ১হাজার ১শ ৭০ টাকা খরচ হলেও এখানে নামজারির ফি স্বাভাবিকভাবে ৮/১০হাজার টাকা নেওয়া হচ্ছে। আবার ক্ষেত্র বিশেষ সামান্য ভুলক্রুটি থাকলে ২০/২৫হাজার টাকাও নেওয়া হচ্ছে বলে অনেকেই জানান।
সমন্তা দাখিল মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক ছয়ঘোরিয়া গ্রামের মৃত মসলেম আলীর ছেলে বিশারত হোসেন বলেন আমার পৈত্রিক সুত্রের জমি খারিজ করার জন্য ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালামের কাছে গেলে তিনি আমার কাগজ পত্র দেখে আমার কাছে ২৪টাকা দাবি করে। আমি তাকে সেখানে ২৩হাজার টাকা দিয়েছি এবং বাকি এক হাজার টাকা কাগজ তৈরি হওয়ার পর দেয়ার কথা রয়েছে। কাগজ তৈরি করে নায়েব সাহেব তার অফিসের কর্মচারী মিজানুরের দিয়ে কাগজ পাঠিয়েছিলেন আমার কাছে ১হাজার টাকা না থাকায় তা নিতে পারিনি। আমি এখন জানতে পারছি জমি খারিজ করতে মাত্র ১হাজার ১শ ৭০ টাকা খরচ হয়। তারা আমার মত শত শত মানুষকে বোকা বানিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
সামন্তা ভগবতিতলা গ্রামের বাসিন্দা নজের আলী বলেন জমি নাম জারি করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে গেলে নায়েব সাহেব কাগজ পত্র দেখে আমারা কাছে ৫হাজার টাকা দাবি করে। দরকাষাকশি করে ৪হাজার ৫শ টাকা দিয়ে নাম জারির কাজ করছি।
কাজীরবেড় ইউনিয়নের জিন্নানগর বাজার কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিলন বলেন আমার পিতার নামে ৫০শতক জমির ভূমি কর পরিশোধের জন্য ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালাম আমার কাছে ২৮ হাজার টাকা দাবি করে। আমি খাজনা না দিয়ে চলে আসি। ভূমি অফিসে একাধিক বার যেয়েও কোন সুরাহা করা যায় নি।
কাজীরবেড় ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী মিজানুর রহমান বলেন অমি অনেক বছর যাবৎ এই অফিসে আছি সে কারনে মানুষ আমার কাছে বেশি আসে। আমি তখন নায়েব সাহেবের কাছে গিয়ে কাগজপত্র দেখানোর পর টাকা পয়সার বিষটি আসে। আমরা জমি খারিজ করার জন্য ৪হাজার, ওটিপি দেওয়া জন্য ৩-৫শ ও অনলাইন করার জন্য ২-৫শ টাকা নিয়ে থাকি। মিসকেসের জন্য নায়েব সাহেব ৫শ থেকে ১৫শ টাকা নিয়ে থাকে।
কাজীরবেড় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন আমার বিরুদ্ধে অভিযোগ গুলি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
সহকারী কমিশনার(ভূমি) তারিকুল ইসলাম বলেন,অভিযোগ প্রমানিত হলে অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পাইকগাছায় জলমহল অগ্নিসংযোগ মারপিটের ঘটনায় আহত -২
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নাছিরপুর বদ্ধ জলমহলে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ, লুটপাট মারপিট করে দুইজনকে আহত করায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার জলমহলের ইজারাদারের ভাই নাজমুল হোসেন বাদী হয়ে আজাদ মোড়ল সহ এজহার নামীয় ২৫ ও অজ্ঞাত ৩০ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করে। এ মামলায় গত দু’দিনে কাউকে আটক করতে পারিনি পুলিশ। এদিকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন আহত হোসেন মল্লিক এর শারিরিক অবস্থা স্হিতিশীল রয়েছে। সুত্রে জানা গেছে,কপিলমুনি নাছিরপুর বদ্ধ জলমহল দখল নিয়ে প্রতিপক্ষ আজাদ মোড়ল গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে গত ১৯ অক্টোবর সন্ধ্যায় ও ২১অক্টোবর ভোররাতে দু’দফায় জলমহল দখল চেষ্টা চালানো হয়।জলমহল ইজারাদারের ভাই শেখ নাজমুল হোসেন অভিযোগ করেন প্রতিপক্ষ আজাদ মোড়লের নেতৃত্বে ২০/৩০জন দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দখল চেষ্টা চালায়। এ সময় বাসা বাড়ী ভাংচুর করে অগ্নিসংযোগ করে সব কিছু পুড়িয়ে দেয়। এতে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ধংস হয়। হামলায় হোসেন ও আবু বক্কার মোড়ল আহত হয়।পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় হোসেন কে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শেখ নাজমুল হোসেন বাদী হয়ে আজাদ মোড়ল কে ১নং আসামী ও রায়হান গাজী,আবুল হোসেন,রাসেল গাজী,হারুন গাজী, নাজমুল গাজী,রাতুল গাজী ও মামুন গাজী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত পাইকগাছা থানা কে এফআইআর এর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই শামীম রেজা জানান,এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
রামপালে নির্যাতিতা প্রধান শিক্ষিকা খাদিজার পক্ষে স্বামীর সংবাদ সম্মেলন
রামপাল প্রতিনিধি
রামপাল নির্যাতিতা প্রধান শিক্ষিকা খাদিজা সুলতানার পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তার স্বামী মো. রবিউল আলম খোকন। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এর অফিস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল আলম খোকন জানান, উপজেলার কিসমত ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন অপপ্রচার চালাতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন প্রতিপক্ষ। তিনি জানান, আমার স্ত্রী খাদিজা খাতুন বিগত সময়ে প্রভাবশালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের জিঘাৎসার শিকার হয়েছিলেন। আমি, আমার স্ত্রী খাদিজা ও সন্তানদের নিয়ে জীবন বাঁচাতে ৭/৮ বছর পূর্বে বাড়ী থেকে পালিয়ে আসি। এখনো পর্যন্ত বাড়ীতে ফিরতে পারিনি। যা সবাই জানেন এবং পত্রপত্রিকায় লেখালেখি করেছিলেন। আমার স্ত্রী আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কখনো কোন দিন কোন দাপট দেখাননি। তার বিরুদ্ধে আনিত কন্টিজেন্সি বিল, স্লীপ গ্রান্ট, রুটিন মেইনন্টেইন, ক্ষুদ্র মেরামত, প্রাক প্রাথমিক বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নহে। তিনি বিদ্যালয়ে বরাদ্দকৃত কোন অর্থই আত্মসাৎ করেননি। প্রকৃত ঘটনা হচ্ছে বিগত সময়ে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বিরোধ সৃষ্টি হয়। এ কারণে একটি পক্ষের লোকজন ভুল বুঝে আমার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি প্রকৃত সত্যি ঘটনা তুলে ধরার আহ্বান জানান এবং সকল প্রকার অপপ্রচার না চালানোর জন্য অনুরোধ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার মানববন্ধন
যশোর অফিস
যশোর জেলার অভয়নগর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় অভয়নগর থানা গেটের সামনে যশোর-খুলনা মহাসড়কে এই মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন অভয়নগর শাখার উপদেষ্টা আজীমুদ্দীন, উপজেলা শাখার সভাপতি মুফতি আবু রায়হান, সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহাদাৎ হুসাইন, সেক্রেটারি মো আব্দুল করীম, পৌর শাখার সভাপতি মোঃ মোকাররম শেখ, সেক্রেটারি আখতারুজ্জামান পলাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই মানববন্ধন থেকে বক্তারা চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, মাদক ও চোরাকারবারি, অবৈধ দখলদারিত্বসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের নৈতিক দায়িত্ব পালনের উদাও আহবান জানানো হয়।
ঘণিঝড় দানা মোকাবেলায় শ্যামনগরে প্রস্তুতিমূলক সভা
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা’র শ্যামনগর ঘণিঝড় দানা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ অক্টোবর বেলা ৩টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার ডা. সঞ্জীব দাস এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলামের সঞ্চালনায় সভাপতি তার বক্তব্যে বলেন, পূর্বের রেজুলেশন অনুযায়ী সকলকে প্রস্তুতি গ্রহণে জন্য বলে। উপজেলা সরকারি বেসরকারি সর্বমোট ১৬২ টি সাইক্লোন সেন্টার প্রস্তুত আছে। যদি কোন স্থানে সমস্যা হয় সাথে সাথে উপজেলা কন্ট্রোল রুম কে অবহিত করার জন্য বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা,সমাজ সেবা কর্মকর্তা আরিফুজ্জামান,শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি ফকির তাইজুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সঞ্জিত কুমার মন্ডল, জনস্বাস্থ্য কর্মকর্তা,মোস্তাফিজুর রহমান সহ সাংবাদিক, ইলেকট্রিক, মিডিয়া কর্মী, উপজেলার বিভিন্নের ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান,পরিষদ সচিব, এনজিও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
নগরী ও জেলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান শুরু আজ
তথ্য বিবরণী
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আগামীকাল ২৪ অক্টোবর থেকে খুলনা জেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) এক ডোজ টিকা প্রদান শুরু হবে । চার সপ্তাহব্যাপী খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৩২ হাজার ৭৪৩ কিশোরীকে এবং খুলনা জেলার নয়টি উপজেলায় ৭১ হাজার তিনশত ২৮ কিশোরীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান করা হবে। কেসিসিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪৪টি। ১৮৫ টিকাদান কর্মী, ৭০০ সেচ্ছাসেবী, ৩১ ভ্যাকসিন পোর্টার এবং ৬২ সুপাইভাইজারের মাধ্যমে এই টিকাদান সম্পন্ন হবে। নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা মাসব্যাপী িি.িাধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ঐ কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করতে হবে। প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে। পরবর্তী আটদিন কমিউনিটির অস্থায়ী ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে। এইচপিভি ক্যাম্পেইন শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি এর টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
বুধবার বিকালে খুলনা নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে সিটি কর্পোরেশনের উদ্যোগে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। অ্যাডভোকেসি সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজীব।
আগামীকাল সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় খুলনা কলেজিয়েট গালর্স স্কুল এন্ড উইমেন্স কলেজে এবং বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সকাল ১০টায় খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা কার্যক্রমের উদ্বোধন করা হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।
বাগেরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দাসের অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসির ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাড. শেখর চন্দ্র দাস, অশ্রুকনা দাস, সেজুতি দাস, জমিদাতা যুগল দাস প্রমুখ।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক দীপক দাস বিভিন্ন সময় নানা অনিয়ম করেছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। সর্বশেষ সরকারী বরাদ্ধের ২ লক্ষ ৪৫ হাজার টাকা দিয়ে তিনি মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য মানহীন যন্ত্রপাতি কিনে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন। আর এই দূর্নীতির প্রতিবাদ করায় আইসটি শিক্ষকের স্বামীসহ কয়েকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।
এছাড়া তারা বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিবরণ তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষক দীপক দাসের পদত্যাগ দাবী করেন।
বিশ^ দৃষ্টি দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
বিশ^ দৃষ্টি দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাইটসেভার্স, সিভিল সার্জন ও নার্গিস মেমোরিয়াল কলেজের সহযোগীতায় ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের সহযোগীয় এটি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) সকালে বাগেরহাট নার্গিস মেমোরিয়াল কলেজের সামনে থেকে র্যালী শুরু হয়ে পূনরায় কলেজের সামনে শেষ হয়। পরে বাগেরহাট নার্গিস মেমোরিয়াল কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট নার্গিস মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আরিফা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডওয়াইফারি কো-অর্ডিনেটর ডাঃ আয়শা আফরোজ অনিকা, সাইটসেভার্স এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার কাজি সাইদুর রহমান সবুজ, এডিডি ইন্টারন্যাশনাল এর জেলা সমন্বয়কারী মোঃ এহসানুল হক, নার্গিস মেমোরিয়াল কলেজের নার্সিং ইন্সট্রাক্টর নিশীতা আফরোজ নিশী, শ্রাবন্তী সাহা, সাহারাসহ বাগেরহাট নার্গিস মেমোরিয়াল কলেজের বিভিন্ন নার্সিং ইন্সট্রাক্টর ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চোখ আমাদের মহামূল্যবান সম্পদ। আর বর্তমানে মোবাইল, কমপিউটার অতিরিক্ত ব্যবহার , ধূলা বালি ও পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহন না করবার কারনে খুব অল্প বয়সেই চোখ জনীত নানান সমস্যার সম্মূখীন হতে হচ্ছে। তাই মহামূল্যবান চোখকে রক্ষা করতে হলে সকলের অবস্থান থেকে বেশি সচেতন হতে হবে।
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এর সুস্থ্যতা কামনা
সাতক্ষীরা প্রতিনিধি
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, বিএনপি’র চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্ঠা, বিশিষ্ট চক্ষু বিষেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা, প্রফেসর ডাঃ আব্দুল কুদ্দুস স্ট্রোকে আক্রান্ত হয়ে এ এম জেড হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগ মুক্তি কামনা করেছেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম¥াদ পাড় ও সদস্য সচিব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান, অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটু, অধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, এ্যাডভোকেট মোস্তফা জামান, শিক্ষক মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ সহ জেলার নেতৃবৃন্দ।
কালিগঞ্জে এনজিও পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, সরকারী বেতনভোগী শিক্ষক ও একটি বেসরকারী উন্নয়ন সংস্থার প্রধান শম্পা গোষ্মামী এবং তার ভাই গোবিন্দ গোষ্মামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে সাবেক সংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ও সোহরাওয়ার্দী পার্ক কমিটির সেক্রেটারী এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম এর পরিচালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যাপক গাজী আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ পুটু ও আক্তারুজ্জামান বাপ্পী প্রমুখ। বক্তাগন বলেন কালিগঞ্জ উপজেলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, এ এলাকার মানুষ ধর্ম,বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে যুগযুগ ধরে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। কিন্তু দেবহাটা সাকিনের তপন গোষ্মামীর কন্যা শম্পা গোষ্মামী সম্পুর্ন পরিকল্পিত ভাবে এই জনপদের শান্তি বিনষ্ট করতে সামাজিক মাধ্যমে নানান অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। উপজেলা মোজাহার মেমোরিয়াল হাইস্কুলে তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে কালিগঞ্জেই বসবাস করা শুরু করে। এই সুবাদে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত হয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমাগত অনুপস্থিত থাকে। এছাড়াও তিনি ৭/৮ বছর পুর্বে একটি এনজিও খুলে তার নির্বাহী প্রধানের দায়িত্ব নিয় প্রায়শ স্কুলে অনুপস্থিত থাকে। একপর্যায়ে সহকারী প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ কতিপয় পদ শূন্য হলে জেষ্টতা লঙ্ঘন করে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে। এমনকি নিয়োগ প্রক্রিয়ার চুড়ান্ত দিনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ স্বাক্ষর না করে কৌশলে মামলার আশ্রয় নেন তিনি। এছাড়া তিনি স্কুলে প্রায় তিন বছর অনুপস্থিত থেকে এনজির কাজে দেশ বিদেশে অবস্থান করে। এছাড়াও ঐ শম্পা গোষ্মামীর বিরুদ্ধে কালিগঞ্জ কলেজের হোষ্টেলের ভাড়া ৭ বছরের না দেওয়া, জেলা পরিষদের অকৃষি জমিকে কৃষি জমি ঘোষনা দিয়ে ইজারা নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই প্রাচীর নির্মান ও এনজিও-র সাইনবোর্ড লাগায়। এরপরে গত ১০ অক্টোবরে জেলা পরিষদের গাছ কেটে সাবাড় করার অপরাধে ভ্রাম্যমান আদালতে মোবাইল কোর্টের মাধ্যমে ১৪/২৪ নং মামলায় দুই দিনের কারাদন্ড দেন। কারামুক্ত হয়ে ফিরে শম্পা গোষ্মামী আরও বেপরোয়া হয়ে উঠেছে। এবং তার ফেসবুক আইডিতে তার ভাই গোবিন্দ গোষ্মামী ও সে কালিগঞ্জের মানুষদের উদ্দেশ্যে অসভ্য, ইতর, খারাপ, বেয়াদপ ও জানোয়ার বলে উক্তি করে উস্কানিমূলক আচারন করছে। এসব কারণে কালিগঞ্জের মানুষ ফুসে উঠেছে। মানববন্ধন শেষে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদৎ হোসেন স্বাক্ষরিত প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের মাধ্যমে প্রদান করেন। এসময়ে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ শতশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কালিগঞ্জে ৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে সম্প্রীতির বৃক্ষরোপণ করা হয়েছে
কালিগঞ্জ প্রতিনিধি
“সংঘাত নয় সম্প্রীতির বাংলাদেশ চাই “এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর পিএফজি গ্রুপের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নারিকেল ও সুপারি গাছের চারা সম্প্রীতির বৃক্ষরোপণ করা হয়েছে । মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ২ টায় কালিগঞ্জ থানা জামে মসজিদ প্রাঙ্গনে কালিগঞ্জ থানা জামে মসজিদ চত্বরে, ডাঃ মজিব রুবি স্কুলের পাশে জামে মসজিদে, নলতা কালীমাতা মন্দির ও তারালি আমিয়ান রসিকা নন্দ গৌড়ীয় মঠ পৃথক ৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে সুপারি ও নারিকেলের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণের শুভ সূচনা করেন উপজেলার পিএফজি গ্রুপের অর্ডিনেটর কো-অর্ডিনেটর সুকুমার দাস বাচ্চু এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পিএনজি গ্রুপের সাবেক এম্বাসাডার প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, পিএফজি গ্রুপের সদস্য ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিএনপি নেতা ও উপজেলা পিএফজি গ্রুপের সাবেক এমব্যাসেডর এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ইমাম সমিতির সভাপতি ও পি এফ জি গ্রুপের সদস্য হাফেজ আব্দুল গফুর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিএফজি গ্রুপের সদস্য ডাঃ মিলন কুমার ঘোষ, পি এফজি গ্রুপের সদস্য সাংবাদিক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, পিএফজি গ্রুপের সদস্য শান্তি চক্রবর্তী, রেডিও নলতা স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, নলতা কালীমাতা মন্দির এর সভাপতি কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ইমাম ফারুক হোসেন, সাংবাদিক আল নুর আহমেদ ইমন, আলমগীর হোসেন, কালাম বিন আকবর, শাহাদাত হোসেন ও মারুফ হোসেন প্রমূখ। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো শান্তি ও সম্প্রীতি রক্ষায় উপজেলা পিএফজি গ্রুপের উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ করা হয়। প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে পাঁচটি করে সুপারি চারা ও পাঁচটি করে নারিকেলের গাছের চারা রোপন করা হয়।
কালিগঞ্জে শিক্ষকের পদত্যাগের দাবীতে মহাসড়কে বিক্ষোভ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের পদত্যাগের ও শাস্তির দাবীতে ১ ঘন্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তা। ঘটনাটি মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কের সাদপুর ব্রীজের উপরে ঘটেছে। এসময়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বক্তব্যে বলেন নিয়োগের নামে স্কুলের ৬ জন শিক্ষক ও স্টাফের নিকট থেকে প্রায় ২০ লক্ষ টাকাসহ প্রতিষ্ঠানের বিবিধ খাতের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, শিক্ষক কর্মচারীদের সাথে ক্ষমতার অপব্যবহার ও ছাত্রীদের সাথে অসৌজন্য মূলক আচরণ এবং দীর্ঘ ১৫ বছর স্কুল ফাঁকি দিয়ে আওয়ামীলীগের সভা সমাবেশ করে কাটিয়ে দিয়েছেন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। তাকে দ্রুত বরখাস্ত করার দাবী জানিয়ে বক্তারা আরও বলেন, নিয়োগ বানিজ্যের টাকা স্ব স্ব ব্যাক্তিকে ফেরত এবং সরকারী সম্পত্তি তসরুপের প্রতিকারসহ লম্পট শফিকুল ইসলামকে বরখাস্ত করা এখন সময়ের দাবী বলে জানান। বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আলোচনায় বসার আহবানে সাড়া দিয়ে সড়ক থেকে বিক্ষুব্ধরা স্কুলে যায়। সেখানেই তাদের দাবী তুলে ধরে।
ইসলামী আন্দোলন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণ সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু মোহাম্মদ গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ মইন উদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, মোহাম্মদ ফেরদৌস গাজী সুমন, মাওলানা নাসিম উদ্দিন, মোঃ সরোয়ার হোসেন বন্ধ আলহাজ্ব আব্দুল লতিফ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ সজিব, মাওলানা মাসুম বিল্লাহ, মোহাম্মদ টুটুল মোড়ল, মোহাম্মদ তোফায়েল, গাজী মোহাম্মদ কামরুজ্জামান, গাজী মিজানুর রহমান, আলফাত হোসেন লিটন, মোঃ তরিকুল ইসলাম কাবির, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সেক্রেটারী মোঃ ইব্রাহিম খান, আল আমিন, আলহাজ্ব নজরুল ইসলাম, মো: দেলোয়ার, ইব্রাহিম খলিলুল্লাহ, পলাশ শিকদার, শাহিন, মকবুল, ফজলুর রহমান, আশরাফুল আলম, মাও: রশিদ আহম্মদ, মাও: খলিলুর রহমান, রেজাউর করিম রনি, গাজী আল আমিন, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, মোঃ নাজমুল ইসলাম, মোঃ মোমিন ইসলাম নাসিব, মোঃ আমজাদ হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ মোঃ শামিম হায়দার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মোঃ মাহদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা আল গালিব, সাংগঠনিক সম্পাদক বনী আমিন, প্রশিক্ষণ সম্পাদক মুহাঃ হাবিবুল্লাহ মিসবাহ, দাওয়াহ সম্পাদক হাসিবুর রহমান শাকিল, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ গাজী, অর্থ ও কল্যাণ সম্পাদক মোঃ আতিক হুসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সজল হাওলাদার আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মোঃ মোস্তফা প্রিন্স প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ১৮ নভেম্বর খুলনায় চরমোনাই পীর সাহেবের গণ সমাবেশ সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
দর্শনায় ডিবির হাতে ৭ কেজি গাঁজাসহ ১ ব্যাক্তি আটক
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনায় ডিবির হাতে ৭ কেজি গাঁজাসহ ১ মাদককারবারী আটক হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিঃ)/ মুহিদ হাসান, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনা দক্ষিন চাদপুর অভিযান চালায়। এসময় বিরোধী অভিযান পরিচালনাকালে সামাদ ট্রেডার্স দোকানের সামনে হতে চাদপুরের রবিউল ইসলামের ছেলে মোঃ রাসেল (৩০) আটক করে।পরে তার দেহ তল্লাসী করে ও একটি ব্যাগ হতে ৭ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরে দর্শনা থানায় মামলা রুজু করা হয়।
খুলনা বার শাখার দায়িত্বশীল সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী লস্কর শাহ আলম বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা করে এবং মিথ্যা মামলায় অসংখ্য নেতৃবৃন্দকে কারাগারে বন্দি করেও জামায়াতে ইসলামীকে শেষ করা যায়নি। এতে মাথা খারাপ হয়ে জামায়াতকে নিষিদ্ধ করে ফ্যাসীবাদী আওয়ামী লীগ কিন্তু জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মানুষ অন্তর থেকে ভালোবাসে যার জন্য জামায়াতে ইসলামীকে ধ্বংস করা যায়নি। বরং আওয়ামী লীগকেই দেশের মানুষ ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। গত ১৫ বছরে আওয়ামী লীগ নিজেদেরকে দেশের মালিক আর জনগণকে তাদের দাস মনে করেছে। তাদের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই খুন, গুম করেছে। দেশ উন্নয়নের মহাসড়কে আছে জানিয়ে জনগণকে মিথ্যে গল্প শুনিয়েছে। অথচ দেশের কোনো ব্যাংকে টাকা নেই। সব টাকা তারা বিদেশে পাচার করে নিয়েছে। বৈদেশিক ঋণের চাপে দেশের অগ্রযাত্রা থমকে যাচ্ছে। তাদের সকল অপকর্মের বিচার থেকে বাঁচতেই তারা পালিয়ে গেছে। দেশের জনগণ যদি জামায়াতে ইসলামীর উপর বিশ্বাস আর আস্থা রেখে জামায়াতে ইসলামীর হাতে দেশ পরিচালনের দায়িত্ব প্রদান করে তবে দেশে থেকে পাচার হওয়া সকল সম্পদ দেশে ফিরে আনা হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ বের হয়ে আসবে। জামায়াতে ইসলামী খুলনা বার শাখার উদ্যোগে বুধবার (২৩ অক্টোবর) বেলা ৩টয় আইনজীবী সমিতির হলরুমে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বার শাখার সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম পান্নার সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট আওছাফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর টিম সদস্য ও খুলনা বারের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম লিটন। এতে অন্যানের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বারের সাবেক সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল খায়ের, সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, এডভোকেট খান লিয়াকত আলী, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট মঈনুল ইসলাম জীবন, এডভোকেট আলীনুর রহমান, এডভোকেট লুৎফার রহমান, এডভোকেট জি এম আবু মুসা, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মোহেব্বুর রহমান, এডভোকেট আব্দুল লতিফ, এডভোকেট শামসুল হক, রুহুল আমিন, বোরহান, মোর্শেদ, খায়রুল প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, ইসলামের সুমহান আদর্শ আইন অঙ্গনে ছড়িয়ে দেয়ার আহবান জানান। আইনজীবীদের ন্যায় ও অধিকার আদায়ের সোচ্চার হতে হবে।
সেবা প্রদান কার্যক্রমে শুদ্ধাচার নিশ্চিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের অঙ্গীকার
খবর বিজ্ঞপ্তি
জেলা প্রশাসন, খুলনা এর সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, খুলনা এর আয়োজনে বুধবার সকাল ৯.৩০ মিনিটে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সনাক-খুলনা এর সভাপতি জনাব কুদরত-ই-খুদা এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল এর স্বাগত বক্তব্য প্রদানের মধ্যদিয়ে কর্মশালাটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। কর্মশালায় মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন ও আলোচনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সিই বিভাগের কোঅর্ডিনেটর জনাব কাজী শফিকুর রহমান। তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ এর প্রেক্ষাপট, উদ্দেশ্য, অন্তর্ভুক্তি প্রতিষ্ঠান সমূহ এবং শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, সুযোগ ও সম্ভাবনাসহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্ট এ সুদ্ধাচার সম্পর্কিত লক্ষ্যমাত্রাসমূহ এবং এই লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার এর গুরুত্ব, বাস্তবায়নের চ্যালেঞ্জ, উত্তরনের সুপারিশ এবং করনীয় নির্ধারণ বিষয়ে বিস্তারিত তিনি তার উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। কর্মশালায় শুদ্ধাচার ও টেকসই উন্নয়ন অভীষ্ট এর উপর সার্বিক দিক তুলে ধরে আলোচনা করেন সনাক খুলনা এর সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল কাদির। তিনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে শুদ্ধাচার নিশ্চিতের মাধ্যমে একটি দুর্নীতি মুক্ত দেশ গঠন ও জনগণের অধিকার নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন এবং এটা নিশ্চিতের জন্য বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নিজেদের ব্যাক্তি জীবনে শুদ্ধাচার প্রতিষ্ঠার বিষয়ে সুপারিশ প্রদান করেন।
মূল আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ৩৯ টি সরকারি এবং ৫ টি বেসরকারি প্রতিষ্ঠান তাদের প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করতে নিজ নিজ প্রতিষ্ঠানের আগামী এক বছরের কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করেন।
পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নতুন বাংলাদেশে দুর্নীতিকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। আমরা নিজে দুর্নীতি মুক্ত হবো এবং আমাদের সকল প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে ভুমিকা রাখবো’। তিনি আশা প্রকাশ করেন এই কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান সবাই নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োগ করার মাধ্যামে সবাই শুদ্ধাচারকে যথাযথ ভাবে বাস্তবায়ন করবে এবং টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে ভুমিকা রাখবে।
কর্মশালার সভাপতি ও সনাক সভাপতি জনাব এ্যাড. কুদরত-ই-খুদা বলেন ‘আজকের এই কর্মশালা আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখাবে। শুদ্ধাচারের সাথে যে লক্ষ্য মাত্রা রয়েছে, তার সাথে দায়িত্বরত কর্মকর্তাদের সম্পর্কের ধারণা গুলো এবং তা বাস্তবায়নের পথ নিশ্চিত করতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি’। কর্মশালায় আগত খুলনা জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিয়ে তিনি কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সিই বিভাগের ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন। কর্মশালাটিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, সনাক সদস্য এবং ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
তেরখাদায় চেয়ারম্যান মহসিন এর অপসারণের দাবীতে মানববন্ধন
তেরখাদা প্রতিনিধি
খুলনা তেরখাদা উপজেলার ৬নং মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ মহসিন এর আপসারনের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বুধবার সকাল ১১ টায় এ মানববন্ধন করাহয়।এসময় ইউনিয়নের স্হানীয় জনগণ বলেন মহসিন একজন নামদারি টেন্ডারবাজ, চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের হোতা। তিনি এ যাবতকাল পরিষদের চেয়ারে বসেই নানা ধরনের অপকর্মে চালিয়েছে, সাধারণ জনগন তাকে আর মেনে নিতে চায়না , মহসিন ফ্যাসিস্ট সরকারের একজন দোসর। এসময় উপস্থিত বক্তারা তেরখাদা উপজেলার ৬নং মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মাদ মহসিন এর সকল অপকর্মের বর্ণনা তুলে ধরেন। তারই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান এলাকাবাসী । এ সময় তারা চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ জামাল মুন্সি মধুপুর ইউনিয়নের যুবদলের সভাপতি। আরাফাত রহমান সভাপতি-ছাত্রদল। এছাড়া মধুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, মধুপুর ইউনিয়ন এর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং মধুপুর ইউনিয়নের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা মানববন্ধন শেষে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিলও বের করেন।
কয়রায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মিছিল ও সমাবেশ
কয়রা প্রতিনিধি
সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে বিপ¬বী ছাত্র জনতার উদ্যোগে কয়রায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার( ২৩ অক্টোবর) বিকাল ৩ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিল শেষে মসজিদ আবু বকরের সামনে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রতিনিধি মোশাররফ হোসেন রাতুল, গোলাম রব্বানী, মোহসিন আলম, সুজন, মিন্টু প্রমুখ। মিছিল ও সমাবেশে শত শত শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
কয়রায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
কয়রা প্রতিনিধি
ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে কয়রায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মাহফুজের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মৎস্য অফিসার সমির বিশ্বাস, সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, সাংবাদিক গোলাম রব্বানী, উপ সহকারি কৃষি অফিসার অনুতব সরকার, গুরুদাস মন্ডল, মাহমুদুল হাসান প্রমুখ।
খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে হাত ধোঁয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“স্বাস্থ্য সুরক্ষা,পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর দৌলতপুর বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাছলিমা আক্তার।বিশেষ অতিথি ছিলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোঃ মইনুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ডা. আমিনুর রহমান ,গাজী জসিম উদ্দিন, শেফালী খানম সহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, হাত ধোঁয়া অভ্যাসের অভাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হই। এ থেকে সকলকে সচেতন হতে হবে বলে জানান তিনি। প্রধান অতিথি উপস্থিত সকল ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরীদের এখন থেকেই হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তুলতে হবে বলে আহ্বান জানান।
।। সংশোধনী।।
বুধবার বিভিন্ন পত্রিকায় “বটিয়াঘাটায় সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে সংবাদ সম্মেলন” শিরোনামে প্রকাশিত সংবাদে আমি ভুলবশতঃ বিএনপি নেতা এরশাদ শেখের নাম ব্যবহার করেছি। এরশাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। আমার অভিযোগ আব্দুল গনি বিশ্বাস ও তার পুত্র রবি বিশ্বাসের বিরুদ্ধে।
-মো. লাল মিয়া শেখ।
মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন অস্ত্র কারবারি আটক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে তিন অস্ত্র কারবারিকে আটক করেছে যৌথ বাহিনীর একটি দল। এ সময় তাদের দেওয়া তথ্য অনুসারে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। বুধবার (২৩ অক্টোবর) ভোরে স্টেডিয়াম পাড়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল রাতে তিন জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) ও মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।
মেহেরপুর সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। এ সময় তারা মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে অস্ত্র বিক্রি করেছেন বলে স্বীকার করেন। পরে আটককৃতদের নিয়ে বুধবার ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে আলিফের সন্ধান না মিললেও অস্ত্র উদ্ধার করা হয়।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে বাংলাদেশির মৃত্যু
খুলনাঞ্চল ডেস্ক
মালয়েশিয়ার পেনাং রাজ্যে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের (২২) মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (২১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পেনাং রাজ্যের পুলাও পেনাংয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাংলাদেশি শ্রমিক নির্মাণাধীন ভবনের ছাদের কাঠামো খোলার কাজ করছিলেন। এসময় ১৮ মিটার উঁচু থেকে নিচের গর্তে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বুধবার (২৩ অক্টোবর) পেনাং রাজ্যের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) পরিচালক হাইরোজি আসরি এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, নিহত বাংলাদেশি একটি সাব-কন্ট্রাক্টর কোম্পানির সাধারণ কর্মী ছিলেন।
এতে আরও বলা হয়, নিহত শ্রমিকের নিয়োগকর্তাকে ঘটনার কারণ ব্যাখ্যা করে একটি অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনের মৃত্যু হলো।
বুধবার (২৩ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তি হলেন- ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে শাহানাজ।
এর আগে ২২ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। ডাক্তার সুহাষ রঞ্জন হালদার বলেন, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫১১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৪ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ১১ জনকে ভর্তি করা হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
ঘূর্ণিঝড় দানা: সাতক্ষীরা উপকূলে শুরু হয়েছে বৃষ্টি
সাতক্ষীরা প্রতিনিধি
বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নিয়েছে। এর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বুধবার নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এর নাম দেওয়া হয়েছে ‘দানা’। উপকূলীয় অঞ্চলে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আর এর প্রভাবে সাতক্ষীরা উপকূলের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা ও বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যার পর থেকে। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টি হতে পারে।
শ্যামনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. শাহিনুল আলম জানান, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় উপজেলার সরকারি ১০২টিসহ মোট ১৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছ। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার মজুত রাখা রয়েছে। জানমালের নিরাপত্তার জন্য দুই হাজার ৯শ ৮০ জন সিপিপি সদস্য, যার মধ্যে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। এছাড়া পর্যাপ্ত অন্যান্য স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরে কর্মরত এসও প্রিন্স রেজা বলেন, শ্যামনগরে ৩৬০ কিলোমিটারের মতো বেড়িবাঁধ আছে। এরমধ্যে ৬-৭টি পয়েন্ট বেশ ঝুঁকিপূর্ণ। এছাড়া বেশ কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ পয়েন্টে কাজ চলছে।
এছাড়া সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, পাউবো-১ এর আওতায় ৩৮০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে তিন কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, বড় ধরনের দুর্যোগ না এলে বাঁধ ভাঙার সম্ভাবনা নেই।
যশোর শিক্ষাবোর্ডের ৫ কর্মকর্তাকে বদলি
যশোর অফিস
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহমেদসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে বদলি হওয়া পদগুলোতে পদায়ন করা হয়েছে পাঁচজনকে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগরে উপ-সচিব মাহবুব আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুসারে, যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিনকে নোয়াখালী সরকারি কলেজের অর্থনীতি বিভাগে বদলি করা হয়েছে। বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডুকে বদলি করে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগে পদায়ন করা হয়েছে। বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামকে বদলি করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী উদ্ভিদবিজ্ঞান বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়া উপ-কলেজ পরিদর্শক মদন মোহন দাসকে বদলি করে ঝিনাইদহ শৈলকূপা সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে। উপ-বিদ্যালয় পরিদর্শক চঞ্চল কুমার বাছাড়কে সাতক্ষীরার তালা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম তৌহিদুজ্জামানকে যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
খুলনা সরকারি ব্রজলাল কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। যশোর সরকারি এম এম কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রকিবুল ইসলামকে পদায়ন করা হয়েছে উপ-কলেজ পরিদর্শক হিসেবে। ঝিনাইদহ সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডালিম হোসেনকে পদায়ন করা হয়েছে উপ-বিদ্যালয় পরিদর্শক হিসেবে। ফরিদপুর বোয়ালমারি সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক খুরশিদ আলম মল্লিককে পদায়ন করা হয়েছে অডিট অফিসার হিসেবে।
ছাত্রলীগ নেতাকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিলেন শিক্ষার্থীরা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম আহমেদ সনি এবং একই কলেজের ছাত্রলীগকর্মী মোস্তাকিম আহমেদকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা তাদের আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেন।
দুপুর ২টার দিকে সেনাবাহিনীর একটি টিম তাদের সদর থানায় সোপর্দ করে। বিকেলে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের ৭ অক্টোবর ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাত সাড়ে ৯টার দিকে দুজনকে কুপিয়ে আহত করা হয়। সেসময় প্রতিপক্ষের ধাওয়ায় প্রাণ বাঁচাতে গিয়ে সদর উপজেলার নগর বাথান এলাকায় দুর্ঘটনায় আহত হন ওই কলেজের তিন শিক্ষার্থী। পরে তাদের কুপিয়ে হত্যা করা হয়।
নিহতরা হলেন ভেটেরিনারি কলেজের ছাত্র সংসদের ভিপি সাইফুজ্জামান মুরাদ ও তার অনুসারী শিক্ষার্থী তৌহিদুল ইসলাম এবং সমরেশ বিশ্বাস।
সেসময় এটিকে সড়ক দুর্ঘটনা বলেছিল প্রশাসন। তবে নিহতদের শরীরে আঘাত দেখে স্বজনদের ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা না নিলে ২০২২ সালের ১২ অক্টোবর নিহত কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুজ্জামান মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন।
ওই মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম আহমেদ সনি এবং অন্যান্য নেতাকর্মীসহ ২০ জনকে আসামি করা হয়। তবে সনি জামিনে মুক্ত ছিলেন বলে জানা গেছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
ইবির চারুকলা বিভাগে শ্রেণিকক্ষে ব্যবহারের সুযোগ না পেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
নিজেদের জন্য বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের সুযোগ না পেয়ে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এতে বিভাগটির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা জানান, ৮ অক্টোবর কলা অনুষদের ডিন স্বাক্ষরিত চিঠিতে রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলার ২৩টি ও পঞ্চম তলার একটি কক্ষ বিভাগটির জন্য বরাদ্দ দেওয়া হয়। তবে কাগজে-কলমে বরাদ্দ পেলেও কক্ষগুলো ব্যবহার করতে পারছে না বিভাগটি। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ চারুকলা বিভাগের জন্য বরাদ্দকৃত ওই কক্ষগুলো নিজেদের দখলে নিয়ে ব্যবহার শুরু করেছে। এ নিয়ে কর্তৃপক্ষকে বিভিন্নভাবে জানিয়েও ফল না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেন।
জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া বিভাগটিতে চারটি ব্যাচের একাডেমিক কার্যক্রম চলমান থাকলেও নিজস্ব শ্রেণিকক্ষ ও অফিস কক্ষ নেই। ফলে অন্য একটি বিভাগ থেকে ধার করা অফিস কক্ষ ও টিএসসিসির কিছু কক্ষে শ্রেণিকার্যক্রম চলছিল। আগস্ট মাসের শুরুর দিকে অনুষদীয় মিটিংয়ে ওই কক্ষগুলো বরাদ্দের সিদ্ধান্ত হয়। একই সভায় ডেভেলপমেন্ট স্টাডিজ ও ফোকলোর স্টাডিজকে একই ভবনের পঞ্চম তলায় বরাদ্দ দেওয়া হয়।
পরবর্তীতে নতুন উপাচার্য নিয়োগের পর বিভাগীয় সভাপতি ও ডিনদের নিয়ে সভায়ও একই সিদ্ধান্ত হয়। তবে বিভাগ দুটি নিজেদের জন্য বরাদ্দকৃত কক্ষগুলোতে না গিয়ে চতুর্থ তলার চারুকলার জন্য বরাদ্দকৃত কক্ষগুলো ব্যবহার অব্যাহত রেখেছেন। এদিকে, ওই সভা থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগকে চতুর্থ ও পঞ্চম তলায় কক্ষ বরাদ্দ দেওয়া হলেও তারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জন্য বরাদ্দকৃত তৃতীয় তলার কক্ষগুলো ব্যবহার করছে বলে জানা গেছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। তবে দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষার্থীরা শ্রেনিকক্ষ সংকটে ভুগছে। বর্তমানে চারটি ব্যাচ চলমান। তবে আমাদের একটিও নির্দিষ্ট শ্রেণিকক্ষ নেই। হয়তো শিক্ষার্থীরা তাদের প্রয়োজনেই আন্দোলনে গিয়েছে।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি আতিফা কাফি বলেন, আমরা ওই কক্ষে ওঠার পর রুম বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আমরা রুম ছেড়ে দিতে রাজি আছি। পরবর্তী একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে রুমের বিষয়ে যেই সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো।
ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. আবু শিবলী মো. ফতেহ আলী চৌধুরী বলেন, আমি অসুস্থ হয়ে হাসপাতালে আছি। বিভাগের অন্য একজন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম শ্রেণিকক্ষ পঞ্চম তলায় স্থানান্তর করতে। কিন্তু তারা দায়িত্ব নিতে রাজি হয়নি। আমি ক্যাম্পাসে গিয়ে বিষয়টি সমাধান করবো।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, সবাইকে রুম বরাদ্দ দেওয়া হয়েছে। তারা কেন রুমগুলো ছাড়ছে না আমি বুঝতে পারছি না। বিভাগগুলোর সভাপতিদের রুমগুলো ছেড়ে দিয়ে তাদের জন্য বরদ্দকৃত রুমে যাওয়ার জন্য বলেছি। তারা না শুনলে আমার কিছু করার থাকে না। এ বিষয়ে প্রশাসন সিদ্ধান্ত নেবে। উপাচার্যের সাথে আমার কথা হয়েছে। উনি শক্তভাবে জানিয়েছেন যে কোনো ধরনের দখলদারি চলবে না।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে বিভাগীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের করা অভিযোগ তদন্তে গঠিত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।
বুধবার (২৩ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সই করা চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, হাফিজুল ইসলামের বিরুদ্ধে সংঘটিত শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং তাদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির কাজ চলমান। তাই তদন্ত কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে বিভাগের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্তসহ বিভাগীয় সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হলো।
শিক্ষার্থীদের হেনস্তা ও যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ এনে সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলে তারা লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সবশেষ মঙ্গলবার তদন্ত কমিটির ডাকে ওই শিক্ষকের ক্যাম্পাসে আসার কথা শুনে ফের বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা শিক্ষক হাফিজুল ইসলামের কুশপুতুল দাহ করে বিক্ষোভ করেন।
কুষ্টিয়ায় নিজের গলায় ছুরি চালিয়ে বৃদ্ধের আত্মহত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরে খন্দকার মাহে আলম (৬০) নামের এক ব্যক্তি ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকার নাসির উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে নিজ বাসার সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খন্দকার মাহে আলম সাদ্দাম বাজার এলাকার নাসির উদ্দিন সড়কের মৃত খন্দকার নাসির উদ্দিনের ছেলে। তিনি ৭-৮ বছর ধরে মানসিকভাবে ভারসাম্যহীন। তার আগে হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।
নিহতের পরিবার জানায়, মাহে আলম পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ। তিনি সব সময় বাড়িতে থাকতেন। অসংলগ্ন কথাবার্তা ও আচরণ করতেন। গভীর রাতে বা ভোরে ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ৬টার দিকে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই শাহিনুর রহমান বলেন, অনেক আগে থেকেই আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। এটা হত্যাকাণ্ড হতে পারে না।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নিহতের পরিবার জানিয়েছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংকে লেনদেনের সময় জাল টাকাসহ যুবক আটক
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় সোনালী ব্যাংকে লেনদেনের সময় ৮৯ হাজার জাল টাকাসহ আব্দুর রাজ্জাক দোয়েল (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার সময় তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম। আটক দোয়েল উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বামুনপাড়ার বাসিন্দা মো. মনিরুল ইসলামের ছেলে। ভেড়ামারা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম বলেন, বুধবার সকাল ১১টায় আব্দুর রাজ্জাক দোয়েল তার বাবা মনিরুল ইসলামের অ্যাকাউন্টে ১ লাখ ৬৫ হাজার টাকা জমা দিতে যান। এর মধ্যে ৮৯ হাজার টাকা আমাদের ক্যাশ অফিসার জাল হিসেবে চিহ্নিত করে। প্রতিটি জাল টাকা ১ হাজার টাকার নোট ছিল। যেখানে একই নম্বরের একাধিক টাকা ছিল। পরে তাকে আমরা আটক করে পুলিশে খবর দিলে, তারা নিয়ে যায়।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, আমরা সোনালী ব্যাংকে জাল টাকাসহ আব্দুর রাজ্জাক দোয়েল নামে একজনকে গ্রেপ্তার করেছি। পুলিশ বাদী হয়ে তার নামে মামলা করা হবে। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
ঘূর্ণিঝড় দানার আঘাতের আগে উপকূলীয় মানুষের মধ্যে উৎকণ্ঠা
স্টাফ রিপোর্টার
খুলনার উপকূলীয় এলাকায় আগামী ২৪ ও ২৫ অক্টোবর সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘দানা’র আঘাত হানার আশঙ্কা রয়েছে। কিন্তু গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ‘রিমালে’ ক্ষতিগ্রস্ত প্রায় ২৩ কিলোমিটার বেড়িবাঁধ এখনও মেরামত করা সম্ভব হয়নি। এর ফলে জোয়ারের পানির চাপে ওই বাঁধ আরও দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড় ‘দানা’ আঘাত হানার আগে মেরামত করা সম্ভব হচ্ছে না ওই বাঁধ। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন উপকূলীয় এলাকার মানুষ।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রিমালের সময় অস্বাভাবিক জোয়ারের পানির চাপ ও বাতাসে অনেক স্থানে বেড়িবাঁধের নদীর দিকের অংশ ক্ষয়ে প্রায় অর্ধেক হয়ে যায়। কোথাও কোথাও ওপরের মাটি ধুয়ে বাঁধ নিচু হয়ে যায়। এরপর গত পাঁচ মাসেও তা সংস্কার না করায় বাঁধের অবস্থা আরও জরাজীর্ণ হয়েছে।
স্থানীয়য় ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার দশহালিয়া, শিকারিবাড়ি, হোগলা, কালিবাড়ি, গুরিয়াবাড়ি, ৪, ৫ ও ৬ নং কয়রা, মঠবাড়ি এবং কাটমারচর এলাকার প্রায় ৭ দশমিক ৮৭ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দাকোপ উপজেলার কাকড়াবুনিয়া, বানিশান্তা, নিশানখালি, আন্ধারমানিক, আড়াখালী, কালিবাড়ী, খলিশা, মৌখালি, রায়বাড়ি, তাঁতখালি ও তিলডাঙ্গা এলাকায় ৪ দশমিক ২৯ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাইকগাছা উপজেলার জামাইপাড়া, বাসাখালি, হারিখালি, বাইনতলা খেয়াঘাট, পশ্চিম কানাইমুখী, ননিয়াপাড়া, পাইশমারী, কুড়ুলিয়া, সেলেমানপুর, পুরাইকাটি এলাকার ৭ দশমিক ৪৮ কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বটিয়াঘাটা উপজেলার বারোভুঁইয়া, কড়িয়া, কড়িয়া জব্বারখালি, ঠাকুরানবাড়ি, বুজবুনিয়া, দ্বীপ বরণপাড়া, কল্যাণশ্রীপুর, বটিয়াঘাটা বাজার এলাকার ৩ দশমিক ২২ কিলোমিটার বেড়িবাঁধের অবস্থা জরাজীর্ণ।
স্থানীয়রা জানান, গত শনিবার দাকোপ উপজেলার লক্ষ্মীখোলা গ্রামে প্রায় ৪০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ড দ্রুত জিও টিউব দিয়ে কোনোমতে তা মেরামত করেছে। তবে জায়গাটি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত হয়নি।
কয়রা উপজেলার দশহালিয়া গ্রামের লোকমান শেখ ও জয়নাল শেখ বলেন, ঘূর্ণিঝড় রিমালের সময় ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় ১ দশমিক ৭ কিলোমিটার বেড়িবাঁধ মেরামত কাজ এখনও শুরু হয়নি। প্রতি বছর ১/২ বার ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাস কিংবা উঁচু জোয়ারের পানির চাপে অন্য কোথাও বেড়িবাঁধ না ভাঙলে দশহালিয়া এলাকায় বাঁধ ভেঙে যায়। কিন্তু এখানকার বাঁধ মেরামত না হওয়ায় আমরা আতঙ্কের মধ্যে আছি। তারা বলেন, রিমালে বেড়িবাঁধ ভেঙে আমাদের চিংড়ি ঘের, ফসলের জমি ও ঘরবাড়ি প্লাবিত হয়েছিল। সেই ধকল আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। আবার ঝড় আসছে, এবার যে কী হয় বুঝতে পারছি না।
দাকোপ উপজেলার তিলডাঙ্গা গ্রামের দীপংকর মিস্ত্রি বলেন, রিমালের সময় ক্ষতিগ্রস্ত হওয়া ১ কিলোমিটার বাঁধের অবস্থা এখনও জরাজীর্ণ। রিমালের পরবর্তীতে গত মাসে টানা ভারী বৃষ্টিতে নদীতে জোয়ারের উচ্চতা বেড়ে যাওয়ায় ওই বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা ঝড় আঘাত হানার সময় হলেও পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামত করতে পারেনি।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড খুলনা-২ এর নির্বাহী মো. আশরাফুল আলম বলেন, ঘূর্ণিঝড় রিমালে অধিক ক্ষতিগ্রস্ত ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ইতোমধ্যে পুরোপুরি মেরামত সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে ১০ কোটি টাকা। কয়রা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটার প্রায় ২৩ কিলোমিটার বাঁধ মেরামতের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি টাকা।
তিনি বলেন, দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে এই ২৩ কিলোমিটার বেড়িবাঁধ মেরামতের কার্যাদেশ দিতে মাস খানেক সময় লাগবে। এক মাস পর থেকে কাজ শুরু হবে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানার আগে ক্ষতিগ্রস্ত ওই বাঁধ মেরামত করা সম্ভব হবে না। অবশ্য বেশি ঝুঁকিপূর্ণ ২/১টি স্থানে কিছু মেরামত কাজ করা হচ্ছে।
দাকোপে ঘূর্নিঝড় ‘দানা’ মোকাবেলায় প্রস্তুতি সভা
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে ঘূর্নিঝড় ‘দানা’ ক্ষয়-ক্ষতি মোকাবেলায় জরুরী প্রস্তুতি মূলক সভা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরের পরিচালনায় জরুরী সভায় ঘূর্নিঝড় ‘দানার’ বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। এ সময় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্গিম হালদার, কৃষি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ হুমায়ন কবীর নয়ন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, চালনা খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর দেবনাথ, ঘূর্নিঝড় দুর্যোগ এর সহকারী পরিচালক আলমগীর হোসেন, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পানখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহম্মেদ, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, পৌর নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের ষ্টেশন কর্মকর্তা গোপাল দত্ত, মাধ্যমিকের একাডেমিক সুপার ভাইজার জুম্মত আলী, প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারন সম্পাদক জি.এম রেজা, সিপিপির উপজেলা টিম লেডার দেবাশীষ ঢালী, উপজেলায় দুর্যোগের উপর কর্মরত সকল এন.জি.ও প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
বিএনপির সাইনবোর্ড ঝুলিয়ে ৯ দোকান দখল!
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে দলীয় সাইনবোর্ড ঝুলিয়ে বিএনপি নেতা আমির আলী তালুকদারের বিরুদ্ধে ৯টি দোকান দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টায় এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের ছেলে মাহমুদুল হাসান শুভ মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে একটি লিখিত অভিযোগ তুলে ধরেছেন। লিখিত বক্তব্যে মাহমুদুল হাসান শুভ বলেন, মোরেলগঞ্জ পৌর শহরের নব্বইরশী বাসস্ট্যান্ডের মডেল মসজিদের সামনে পৈত্রিক ৫৬ শতক রেকর্ডিয় জমি রয়েছে। ওই জমির একটি অংশে ৯টি দোকান ঘর তৈরি করে ২০০৭ সাল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাড়া দিয়ে আসছি। সেই জমিতে থাকা দোকানগুলো গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একই এলাকার যুদ্ধপরাধী মামলার আসামি ৪ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আমির আলী তালুকদার ও তার লোকজন দখলে নেন। এ সময় তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত একটি সাইনবোর্ড টাঙিয়ে দলীয় প্রভাব খাটিয়ে বিএনপির অফিস হিসেবে ব্যবহার করেন। তার দুইদিন পরে উধাও হয়ে যায় সাইনবোর্ড। পরবর্তীতে ওই জমিতে পূর্বের ভাড়াটিয়া ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে বিএনপি নেতা আমির আলী নিজ দখলে নেন ৯টি দোকান এবং আদায় করা হয় তাদের কাছ থেকে ৬ লাখ টাকা। এ ছাড়াও ভাড়াটিয়াদের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন তারা। মাহমুদুল হাসান আরো বলেন, আমার বাবা শিক্ষক। তারপরেও সাধারণ মানুষের পাশে থেকেছেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কর্মী ছিলেন। দল করাই কি ছিল তার অপরাধ? যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে, কারো জমি বাড়িঘর, ঘের দখল না করার। সেখানে দলের সাইনবোর্ড ব্যবহার করে প্রকাশ্যে দিবালোকে ৯টি দোকান দখল করলেন বিএনপি এ নেতা। এ ঘটনার প্রতিকার চেয়ে দলীয় নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি ন্যায়বিচার দাবি করছি।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল বলেন, জমি নিয়ে বিরোধ, এটা তাদের পারিবারিক বিষয়। তবে, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির আলী তালুকদার তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কারো জমি দখল করেননি। উল্টো শাহবুদ্দিন তালুকদার জীবিত থাকাকালীন ২০১১ সালে তার জমি দখল করে নিয়েছেন।
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে খুলনায় বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
শরিফুল ইসলাম টিপু
ঘূর্ণিঝড় ‘দানা’ মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। এর প্রভাবে খুলনার উপকূলীয় উপজেলা কয়রা সকাল থেকেই মেঘাচ্ছন্ন। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় কয়রায় বৃষ্টি শুরু হয়। আর খুলনায় ১১টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বেলা ১২টায় বৃষ্টি শুরু হয়। তুমুল বৃষ্টির পর খুলনায় গুমোট পরিবেশ তৈরি হয়। এদিকে আবহাওয়া অফিস থেকে মোংলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বেলা ১২টা থেকে এ সংকেত জারি করা হয়। কয়রা নিবাসী হারুনুর রশীদ বলেন, ‘সকালে ৭টা পর্যন্ত সূর্য দেখা যায়। এরপর কয়রা মেঘে ছেয়ে যায়। বেলা ১১টা থেকে শুরু হয় বৃষ্টি। কয়রার আকাশে ঘন কালো মেঘ বিরাজ করছে।’
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাবে খুলনা শহরে বেলা ১২টা থেকে বৃষ্টি শুরু হয়। ভারী বর্ষণ হয়। বেলা ১১টা থেকেই শহর মেঘাচ্ছন্ন হয়ে ওঠে।’
আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানান, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় দানা আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় (১৬.৭ক্ক উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪ক্ক পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ, আটক ৫০
ঢাকা অফিস
ফল বাতিল চেয়ে পুলিশি বাধা ডিঙ্গিয়ে সচিবালয়ে ঢুকে পড়া এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ৫০ জন শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৩ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।
সচিবালয়ের দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা বলেন, এইচএসসির ফল বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে ঢুকে পড়েন। সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন, এ ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়। ৬ নম্বর ভবনের সামনে সেখানে বসে তারা ফল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। এতে শিক্ষার্থীরা মুক্তাঙ্গনের দিকের গেটের দিকে ছুটে যান। কিন্তু গেট বন্ধ থাকায় তারা বের হতে পারেননি। এ সময় সেনাবাহিনী ও পুলিশ অন্তত ৫০জনকে আটক করেন।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি রমনা) মাসুদ আলম সারাবাংলাকে বলেন, এইচএসসি পরীক্ষার ফলাফল দবৈষম্য’ হয়েছে এমন দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আন্দোলনরতদের মধ্যে ৫০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনার ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে সারা দেশের সঙ্গে খুলনার রেল চলাচল শুরু হয়। উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টানা ১০ ঘণ্টা পর উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। এখন সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক। রেলওয়ের পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।
এর আগে, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঘূর্ণিঝড় ‘দানা’: বাগেরহাটে প্রস্তুত ৩৫৯ আশ্রয়কেন্দ্র
বাগেরহাট প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। বেলা ১১টার দিকে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। বিকেল নাগাদ বৃষ্টি কমে এলেও জেলার মোংলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জ উপকূলীয় চার উপজেলায় গুমোট আবহাওয়া বিরাজ করছে।
এ বিষয়ে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল হাসান। তিনি বলেন, নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য ৩৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। ফলে মোংলাসহ সকল সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেও মোংলা সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও গণসংযোগ বিভাগের উপ-সচিব মো. মাকরুজ্জামান। তিনি বলেন, ঘূর্ণিঝড় দানার খবর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জাহাজগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এখন পর্যন্ত বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরে এখন নিজস্ব ১ নম্বর অ্যালার্ট চলছে, তিন পর্যন্ত বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, ‘উপকূলীয় এই জেলার মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। আমরা দানা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’ জেলা প্রশাসক আরও বলেন, জেলায় ৮০০ মেট্রিকটন চাল, ১৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এ ছাড়া শিশুখাদ্যের জন্য ৫ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য ৩ হাজার ৫০৫ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।
খুলনা কারাগারে হাজতির মারধরে কয়েদি আহত
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা কারাগারে হোসেন (২৫) নামের এক হাজতির মারপিটে সেলিম নামের (২৩) এক কয়েদি আহত হয়েছেন। বুধবার দুপুরে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে কারাগারের অভ্যন্তরে এ মারপিটের ঘটনা ঘটে। এ সময় ঠেকাতে গিয়ে আব্দুল কাদের নামের এক কারারক্ষী মারপিটের শিকার হয়েছেন। খুলনা জেলা কারাগারের জেলার আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হাজতি হোসেনকে কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া আহত কয়েদি সেলিমকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারাগার সূত্র জানায়, বেলা সোয়া ২টার দিকে নির্ধারিত সময়ের আগে হাজতি হোসেনের সঙ্গে দর্শনার্থীরা দেখা করতে আসে। এ সময় হোসেন নিয়ম ভঙ্গ করে আগে দেখা করতে চাইলে হাজতি রাইটার সেলিমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেন তাকে মারপিট শুরু করে। এতে সে আহত হয়। এ সময় আব্দুল কাদের নামের এক কারারক্ষী হোসেনকে ঠেকাতে গেলে সে তাকেও মারধর করে। পরে অন্য কারারক্ষীরা এসে হোসেনের হাত থেকে তাদের রক্ষা করে।
খুলনা জেলা কারাগারের জেলার আবু সায়েম বলেন, হাজতি হোসেনকে কারাগারের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া আহত কয়েদি রাইটার সেলিমকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কারাগারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে বলে শুনেছি।’ হামলাকারী হাজতির বিরুদ্ধে কারা আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।
ঘূর্ণিঝড় মোকাবিলায় খুলনায় ৬০৪ সাইক্লোন শেল্টার প্রস্তুত
তপু বিশ্বাস
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় খুলনায় ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব শেল্টারে তিন লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার নগরীতে বেলা ১১টার পর বৃষ্টি শুরু হয়। যা চলে একটানা বেলা দেড়টা পর্যন্ত। পরে বৃষ্টির পরিমাণ কমলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকে। খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন আশ্রয় নিতে পারেন। এসব শেল্টারে মোট তিন লাখ ১৫ হাজার ১৮০ মানুষ আশ্রয় নিতে পারবে।
এ ছাড়া তিনটি মুজিব কিল্লায় ৪৩০ মানুষ আশ্রয় ও ৫৬০টি গবাদিপশু রাখা যাবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার ও ওষুধ। স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড প্রস্তুত রয়েছে। তিনি জানান, খুলনার দুর্বল বেড়িবাঁধগুলোর জন্যও প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আবহাওয়ায় বাঁধগুলো এখন মেরামত করা সম্ভব নয়। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সতর্ক নজর রাখার নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক আরও জানান, কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলায় পাঁচ হাজার ২৮০ স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ বলেন, ‘বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের আশপাশে মেঘ ঘনীভূত হয়ে উপকূল এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।’ তবে ঝড়ের প্রভাবে দমকা বাতাস, ভারী বৃষ্টি ও নদীতে পানির উচ্চতা বাড়তে পারে বলে জানান তিনি।
ঘূর্ণিঝড় ‘দানা’: উপকূলীয় উপজেলায় কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে জেলা প্রশাসক। এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’ যত উপকূল নিকটবর্তী হচ্ছে তত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২৩ আগস্ট) সকাল থেকেই ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে অবিরাম বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে। মানুষের মধ্যে রয়েছে ক্ষয়ক্ষতির আশঙ্কা। দূর্যোগ প্রবণ সাতক্ষীরার সাধারণ মানুষের জন্য ঝড় জলোচ্ছাস যেন পিছু ছাড়ছে না। গত ২৬ মে হানা দিয়েছিলো রিমাল, সেই রিমালের হাত ধরেই সাতক্ষীরা উপকূলেই চলে এলো ঘূর্ণিঝড় ‘দানা’। এই অবস্থা যত নিকটবর্তী হচ্ছে তত বেশি ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব মোকাবিলায় উপকূলবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ জানান, শ্যামনগর ও আশাশুনি উপজেলার দুর্বল বেড়িবাঁধ নিকটবর্তী মানুষদের জন্য প্রস্তত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জেলার দুর্যোগ ব্যাবস্থাপনা সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরও ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ৮৮৭টি সাইক্লোন শেল্টার ও আশ্রয় কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে।
প্রসঙ্গত, সাতক্ষীরায় রয়েছে বিগত শতাব্দীর ষাটের দশকে নির্মিত উপকূলীয় বেড়িবাঁধ। যার সবটাই অনিরাপদ। তবে এ মুহূর্তে শ্যামনগর ও আশাশুনির ১৫ কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় ‘দানা’ উপকূল থেকে ৬০০ কিলোমিটার নিকটবর্তী হয়ে পড়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার। এর আগে বুধবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।








































