স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলবে বাংলাদেশ। আগামীকাল মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে। এই টেস্ট গ্যালারিতে বসে দর্শক উপভোগ করতে পারবেন সর্বনিম্ন ১০০ টাকায়। আর টিকিটের সর্বোচ্চ দাম গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার।
এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৩০০, নর্থ/সাউথ স্ট্যান্ড ২০০ ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা।
আজ রবিবার সকাল ১০টা থেকে কেনা যাবে টিকিট। বিক্রি হবে ম্যাচের দিনও। টিকিট পাওয়া যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশে নির্ধারিত বুথে।











































