Home আঞ্চলিক বাংলাদেশে আটকে পড়া প্রায় ৫০০ ভারতীয় তাদের দেশে ফিরে গেছে

বাংলাদেশে আটকে পড়া প্রায় ৫০০ ভারতীয় তাদের দেশে ফিরে গেছে

7

বেনাপোল প্রতিনিধি          

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় ৫’শ নাগরিক প্রায় ৫ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফিরে গেছে তাদের দেশে। বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর পর্যন্ত আটকে পড়া এসব ভারতীয় নারী-পুরুষ তাদের দেশে ফিরেছে। আর বাংলাদেশী ১২ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে ফিরে এসছে দেশে। প্রথম দিনেই  যাত্রিদের  উপচেপড়া ভীড় দেখা গেছে চেকপোষ্ট এলাকায়।

করোনা ভাইরাস মোকাবেলায় বেনাপোল বন্দর দিয়ে সকল পাসপোর্ট যাত্রিদের ভারত ভ্রমন নিষধাজ্ঞা জারি করেন ভারত সরকার। দীর্ঘ ৪ মাস ২৩ দিন পর ভারত সরকারের দেয়া শর্ত পুরন করেই ভারতীয় দেশে ফিরতে শুরু করেছে।

গতকাল ২৩৩ জন দেশে ফিরে গেছে, আজ শুক্রবার ফিরে গেছে ২৬৭ জন ভারতীয় নাগরিক।

শর্ত গুলোর মধ্যে রয়েছে, ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্ট ও ভারতীয় হাইকমিশনে অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে।

আর বাংলাদেশীদের ক্ষেত্রে ১লা জুলাই ২০২০ এর পরের ভিসা হতে হবে এবং Non covid সার্টিফিকেট আনতে হবে।

তবে পুরাতন ভিসা থাকলে তাকে ভারতীয় হাইকমিশনের অনুমতি ও Non covid সার্টিফিকেট সাথে আনতে হবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের  মধ্যে দু’দিনে প্রায় ৫০০ যাত্রী দেশে ফিরে গেছেন । শর্তসাপেক্ষে কাগজপত্র সঠিক থাকলে সকল যাত্রী ভারতে যাতায়াত করতে পারবেন।