Home আঞ্চলিক খুলনায় ছায়াবৃক্ষের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

খুলনায় ছায়াবৃক্ষের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

10

স্টাফ রিপোর্টার

খুলনায় বেসরকারি উন্নয়ন সংস্থা ছায়াবৃক্ষের এবছরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় নগরীর খালিশপুরস্থ বিআইডিসি রোডের প্রয়াত হাবিবুর রহমান খানের বাড়িতে গাছ লাগানো এবং জয়নুল আবেদীনকে গাছের চারা প্রদানের মাধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

ছায়াবৃক্ষের প্রধান নিবার্হী মাহবুব আলম বাদশার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পরামর্শক, শিক্ষাবিদ ,সমাজসেবক অধ্যক্ষ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

বন ধ্বংস ও শিল্পায়নের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় বিশ্ব জলবায়ু পরিবর্তন, ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, খরা, অনিয়মিত বৃষ্টিপাতসহ বিশ্ব আজ নানামুখী পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। যার ফলশ্রুতিতে প্রাণবৈচিত্র্য হুমকির মুখে। পরিবেশ বিপর্যয়ের এমন পরিস্থিতিতে অক্সিজেন উৎপাদনকারী ও কার্বন ডাই অক্সাইড শোষণকারী হিসেবে গাছের কোন বিকল্প নাই। এছাড়া মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টির যোগান দাতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গাছ প্রধান অবলম্বন। তাই আসুন সবাই সাধ্যমত গাছ লাগাই এবং তা সংরক্ষণ করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. খলিলুর রহমান সুমন, কামাল মুনির, গৌতম হারু, শেখ মনিরুজ্জামান, আশরাফ হোসেন, নাদিম হোসেন, আতিয়ার রহমান রাজু প্রমূখ।