Home খেলাধুলা কাশেম স্মৃতি সংসদের সাবেক সভাপতি মফিজুর রহমান গোর্কীর ইন্তেকাল

কাশেম স্মৃতি সংসদের সাবেক সভাপতি মফিজুর রহমান গোর্কীর ইন্তেকাল

10

খবর বিজ্ঞপ্তি

কাশেম স্মৃতি সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাবেক প্যানেল মেয়র রুমা খাতুনের স্বামী মফিজুর রহমান গোর্কী (৬০) ইন্তেকাল করেছেন

(ইন্না… রাজিউন)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় একটি কিনিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল রাত সাড়ে ১১টায় ফারাজী পাড়া জামে মসজিদে জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।   

মরহুমের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম,  আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, মো. মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মো. সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মো. বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।