স্টাফ রিপোর্টার
যশোর জেলার অভয়নগর থানার বাসিন্দা মোছা. জান্নাতি (১৭) কে অপহরণ করে অবৈধভাবে পাচার করে পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়ে ধর্ষণসহ জোরপূর্বক দেহ ব্যবসায় লিপ্ত হতে বাধ্য করার মামলায় আসামি মো. আশিক গাজী (২৫) এর ৩দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।
গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই মো. রোকনুজ্জামান ১৩আগস্ট আদালতে ৩দিনের রিমা-ের আবেদন করেছিলেন। আশিক আটরা শেখপাড়ার মো. মুনসুর গাজীর ছেলে। রূপসা থানার কাজদিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। গত ১১আগস্ট রাত পৌনে ১২টার দিকে আটরা এলাকা থেকে আশিককে গ্রেফতার করে র্যাব-৬।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের মে মাসের দিকে জান্নাতির সঙ্গে ফেজবুকে পরিচয় হয় আশিক গাজীর। তার কিছুদিন পর ডুমুরিয়া থানার শাহপুর বাজারে তাদের নসাক্ষাত হয়। এসময় কোমল পানীয়’র মধ্যে চেতনানাশক ওষুধ খাইয়ে জান্নাতিকে অপহরণ করে অবৈধভাবে পাচার করে পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তর প্রদেশের লকনৌ তে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে উক্ত আসামি জোড়পূর্বক প্রায় একবছর আটকে রাখে এবং ভয়ভীতি প্রদর্শন করে জোড়পূর্বক ধর্ষণসহ তার অশ্লীল ভিডিও ও নগ্ন ছবি মোবাইলে ধারন করে সেগুলো তার ফোনে সংরণ করে রাখে।পরবর্তীতে জোরপূর্বক ভিকটিমকে দেহ ব্যবসায় লিপ্ত হতে বাধ্য করে। এছাড়াও ভিকটিমকে দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে বেঙ্গালুর ও কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে দেহব্যবসার জন্য নিয়ে যায়। গত ২০জুলাই ভিকটিমকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে আশিক নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক আটকে রাখে। সেখানে কয়েকদিন থাকার পর ভিকটিম কৌশলে তার বোনের বাড়ি ফুলতলা থানাধীন প্রায়গ্রাম এর কসবায় পালিয়ে যায়। পরবর্তীতে আসামি ভিকটিমকে ফোন দিয়ে পূনঃরায় ভারতে নিয়ে যাওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদান করে। ভিকটিম ভারতে যেতে রাজি না হলে সে তার মোবাইলে ধারণকৃত ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবে বলে হুমকি দেয়। এতে কাজ না হলে উক্ত আসামি নিজের ফেসবুক অ্যাকাউন্টসহ ভিকটিমের বিভিন্ন আত্মীয স্বজনের ইমো এবং ফেসবুক মেসেঞ্জারে ভিকটিমের ধারণকৃত অশ্লীল ছবি এবং ভিডিওর স্ক্রীনশট পাঠাতে শুর করে। এঘটনায় জান্নাতি বাদী হয়ে আশিকের বিরুদ্ধে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন যার নং-৮।











































