Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশ-পাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশ-পাশের সব খবরা খবর

52
বিলে শাপলা তুলতে এসেছেন এক ব্যক্তি

পাইকগাছা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের স্ত্রীর ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেনের স্ত্রী খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।।

বাংলাদেশে এলো অপো এ৩এক্স সিরিজের নতুন ভ্যারিয়েন্ট (৪+৬৪জিবি)
খুলনাঞ্চল ডেস্কঃ
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো’র ‘ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন’ এথ্রিএক্স সিরিজ সাড়া ফেলে যাচ্ছে। বাংলাদেশে আসার পর অত্যন্ত টেকসই এই ফোন গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। ফোনটির ফার্স্ট-ডে সেল ৩২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
এই সাফল্যের ধারাবাহিকতায় অপো এথ্রিএক্স সিরিজের একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। নতুন অপো এথ্রিএক্স (৪জিবি+৬৪ জিবি) ভ্যারিয়েন্টটির পাশাপাশি সম্প্রতি বাজারে আসা ৪জিবি+১২৮জিবি মডেলটিও পাওয়া যাচ্ছে। সারা দেশে অপো অথোরাইজড স্টোরগুলোতে নতুন ভ্যারিয়েন্টটি ১৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
অপো এথ্রিএক্স (৪+৬৪ জিবি)-এর সাথে গ্রাহকরা পাবেন ২ বছরের ওয়ারেন্টি, ১টি অ্যাক্সেসরিজ কম্বো বক্স এবং জিরো লাইফ প্রোগ্রামের মাধ্যমে বিশেষ রিওয়ার্ড।

অপো এ৩এক্স সিরিজের মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্সের কারণে ডিভাইসটি ১.২ মিটার উপর থেকে পড়লেও আঘাত সহ্য করতে পারে। ফোনটির মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ফিচার এটিকে তরলের ছিটা থেকে রক্ষা করে ও স্প্ল্যাশ টাচ ফিচার ভেজা অবস্থাতেও নির্ভুল টাচের নিশ্চয়তা দেয়। এছাড়া ৪৫ ওয়াট সুপারভুকটিএম ফ্ল্যাশ চার্জ প্রযুক্তিসহ ৫১০০ এমএএইচ ব্যাটারি চার্জিংয়ের সক্ষমতা বাড়িয়ে দেয়। ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫০% এবং ৭৪ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে পারে।
অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “স্মার্টফোন ব্যবহারের দারুণ অভিজ্ঞতার জন্য স্থায়িত্ব গুরুত্বপূর্ণ। অপো গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ফোনের টেকসই ফিচার ইতিবাচক সাড়া পাওয়ায় আমরা আনন্দিত হয়েছি। ফোনটির উন্নত মান বজায় রেখে আমরা এর আরো একটি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি। আমরা আশা করি,এটি গ্রাহকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে।”

কালিগঞ্জে সহস্রাধিক জনতার অংশগ্রহনে তুহিন গংদের বিরুদ্ধে মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে সহস্রাধিক জনতার অংশগ্রহনে তথ্য সন্ত্রাস, ভুমিদস্যু তুহিন, চাঁদাবাজ আরাফাত আলী, মামুন ও পারভেজ গংদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর-২৪) বেলা ১১ টায় কালিগঞ্জ থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধন বক্তব্যে বক্তারা বলেন- আজকের এই মানববন্ধনের বিষয় হচ্ছে, দীর্ঘ ১৫ বছর আওয়ামী দুরশাষনের সময়ে কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল উপজেলা এলাকায় আম ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী, বাগদা চিংড়ি ব্যবসায়ী, বালু ব্যবসায়ী, ছোট বড় ব্যবসায়ীসহ আওয়ামী লীগের বাহিরের ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, মামলার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করা, পুলিশ দিয়ে হয়রানী করানোর নেপথ্যের মুল হোতা ছিলো সাংবাদিক পরিচয়ে অন্যের জমি দখল কারী ভুমিদস্যু পারুলগাছার তুহিন। তার হুকুমে ঐ সকল অপরাধের মুল সহযোগী ছিলো নারীলোভী লম্পট, চাঁদাবাজ মৌতলার আরাফাত আলী, দুদলীর জিএম মামুন ও পানিয়া গ্রামের পারভেজ। তারা এমন ভাবে চাঁদাবাজি করতে করতে কুশুলিয়া গ্রামের বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী শরিফুল ইসলামকে স্বশরীরে উপস্থিত হয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। পুলিশ তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে শরিফুলের মা বাবা আর পরিবারের সদস্যদের নিকট ছিনিয়ে ঘর থেকে গলাধাক্কা দিয়ে বের করে। পুলিশের পাশাপাশি এই আরাফাত, মামুন ও পারভেজ নিজেই নানান অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে প্রকাশ্যে দু’লক্ষ টাকা চাঁদা দাবী করে। একপর্যায়ে সন্তানের কথা চিন্তা করে শরিফুলের বাবা কাজী নবিদুল ইসলাম নবু আরাফাত গংদের সাথে মধ্যস্ততায় শেষমেষ ১ লক্ষ ২০ হাজার টাকা নেয়। এরপরে থানায় নিয়ে কাওকে না জানানোর শর্তে ছেড়ে দেয়। এখানে খ্যান্ত হয়নি তুহিনসহ আরাফাত গং। নানান হুমকি ধমকী দিয়ে আসছিলো বিগত দিনে। ইতিমধ্যে গত ৫ ই আগস্ট ২০২৪ তারিখে ছাত্র জনতা আর বিএনপি সহ অনন্য ফ্যাসিবাদ বিরোধী মনা অনন্য রাজনৈতিক দলের সরব আন্দোলনে দেশ দ্বিতীয় বারের মত স্বাধীনতা লাভ করে। একারণে ব্যাপক হয়রানি আর ব্যাপক ক্ষতিগ্রস্ত কাজী শরিফুল ইসলাম গত বুধবারে অতি ধুরন্ধর হলুদ সাংবাদিক আরাফাত আলীকে কুশুলিয়া হাটখোলায় পেয়ে তার হাতে দেওয়া ১ লক্ষ ২০ হাজার টাকা ফেরত চায়। এসময়ে সে বলে টাকা তো পুলিশকে দিয়েছিলাম, এতোদিন পরে এব্যারে আমি কিছু বলতে করতে পারবো না। এসময়ে শরিফুল কুলাঙ্গার আরাফাত কে একসপ্তাহ সময় দেয় টাকাটা ফেরত দেওয়ার জন্য। এরপরে ক্ষিপ্ত হয়ে তুহিনের নেতৃত্বে আরাফাত মামুন গং শরিফুলকে জড়িয়ে সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভুয়া, কাল্পনিক ও হয়রানীকর সংবাদ পরিবেশন করে সমাজে হেয় করাসহ অপদস্ত করেছে। ঐ সংবাদে কালিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী উপজেলা কৃষকদলের সুযোগ্য আহবায়ক রোকনুজ্জামান রোকনসহ দলের নেতাদের বিরুদ্ধে অশালিন মন্তব্য করে সংবাদ পরিবেশন করে সমাজে হেয় করে। আজকের এই মানববন্ধন থেকে শরিফুল ইসলাম ও রোকনুজ্জামান রোকনকে জড়িয়ে সাতনদীসহ কয়েকটি পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে এইসকল চাঁদাবাজ ও মুখোশধারী হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য কমাতে তাদেরকে গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের সু দৃষ্টি আকর্ষণ করছি। একইসাথে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম ঘোষনা করা হয়েছে। এরপরে মিছিল সহকারে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের গেটে বিক্ষোভ সমাবেশ করে। এসময়ে বিগত ১৫ বছরে তাদের দ্বারা ক্ষতিগ্রস্থ ও চাঁদাবাজির শিকারগন, হামলা ও মামলার স্বীকারগনসহ শতশত ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেণ।

ঝিনাইদহে মহান শিক্ষা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই’২৪ ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন, ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করুন এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মহান শিক্ষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঝিনাইদহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ব্যানারে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পোষ্ট অফিস মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
সেসময় শিক্ষার্থীরা সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই ধারার বৈষম্যহীন গনতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠা করার লড়াইয়ের আহ্বান এবং ৬২ শিক্ষা আন্দোলন ও ২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনা এবং তাৎপর্য তুলে ধরেন।
সেসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব ফারজানা ইয়াসমিন রিমা, জেলা সদস্য মেহেদী হাসান আসিফ, জেলা সংগঠক মোঃ জিহাদ হোসেন, ছাত্র ফ্রন্ট কেশব চন্দ্র কলেজ শাখার সংগঠক সৃষ্টি মজুমদার, ছাত্র ফ্রন্ট পলিটেকনিক কলেজ শাখার সংগঠক তামিম হাসান, ছাত্র ফ্রন্ট স্কুল শাখার সংগঠক মোঃ তাবিব সুলতান রাফসান প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, বাসদ জেলা সদস্য আছাদুর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার আহ্বায়ক রুবিনা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি কেশব চন্দ্র কলেজের সংগঠক নুসরাত জাহান সাথী।

তথ্যের প্রবাহ একটি জরুরি বিষয়: খুলনার নবাগত জেলা প্রশাসক
তথ্য বিবরণী
খুলনার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একটা সময়ে তথ্যের প্রবাহ সীমিত ছিল। তথ্যের প্রবাহ একটা জরুরি বিষয়। গণমাধ্যমের শক্তি বিশাল। শক্তির জায়গা থেকে খুলনার গণমাধ্যম প্রকৃত সংবাদ তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করবে বলে আশা করছি।
তিনি মঙ্গলবার দুপুরে তাঁর সম্মেলনকক্ষে খুলনার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ডিসি আরও বলেন, খুলনার বিভিন্ন সেক্টরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা থাকবে এবং সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। মতবিনিময়কালে সাংবাদিকরা খুলনার ইজারা দেওয়া খালগুলো উম্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে ডিসির দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, মোহাম্মদ সাইফুল ইসলাম গত ১২ সেপ্টেম্বর খুলনায় ৩৭তম ডিসি হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়ালেখা করেছেন। বিশ^বিদ্যালয়ে পড়াকালীন তিনি সাংবাদিকতাও করতেন। তাঁর জন্ম কুমিল্লা জেলায়। মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসন ও পিআইডি’র কর্মকর্তারাসহ প্রায় দেড়শত সাংবাদিক উপস্থিত ছিলেন।

‘শিক্ষা সুযোগ নয় অধিকার’ শাসকগোষ্টিকে ভুললে হবে না : বাংলাদেশ ন্যাপ
খবর বিজ্ঞপ্তি
‘শিক্ষা সুযোগ নয় অধিকার, শিক্ষার বাণিজ্যিকীকরণ নয়, শিক্ষা সবার জন্য, জনগণকে শিক্ষিত করা রাষ্ট্রের দায়িত্ব, শিক্ষা কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়’ বাংলাদেশের সচেতন ছাত্রসমাজ সেই পূর্ব পাকিস্তান আমল থেকেই সোচ্চার ছিল শিক্ষার অধিকার আদায়ের সংগ্রামে। দু:খ জনক হলেও সত্য যে, স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশে সার্বজনিন-কল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা প্রনিত হয় নাই। বরং শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আমরা আশা করছি ‘শিক্ষা কমিশনের’ কথা শিগগিরই ঘোষণা করা হবে কারণ শিক্ষার সংস্কারের সাথে দেশের প্রতিটি বিভাগের উন্নয়ন, সততা ও প্রকৃত পেশাদারিত্ব ওতপ্রোতভাবে জড়িত। পূর্ববর্তী সরকারগুলো শিক্ষাক্ষেত্রে অনেকটাই ‘লিপ সার্ভিস’ দিয়ে রাষ্ট্রের বাকী বিভাগগুলোতে অবৈধ সুযোগ সুবিধার বন্যা বইয়ে দিয়েছিল। ফলে, জনগণের কোন উপকার হয়নি, সরকারগুলো নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এসব প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করেছে আর শিক্ষাকে সব সময়ই অবজ্ঞা করেছে। কাজেই জনগণের পাহাড়সম আশা বর্তমানসরকার শিক্ষাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যেটি হবে বিশ্বমানের আর সেটি করার জন্য ‘শিক্ষা কমিশন’ গঠন একটি অপরিহার্য।

রামপালে সন্ত্রাসীদের হামলায় বৃদ্ধা আহত
রামপাল প্রতিনিধি
রামপালের সিকিরডাঙ্গায় সন্ত্রাসী যুবকের হামলায় বৃদ্ধা আনজিরা বেগম (৫৫) আহত হওয়ার ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আহতের ছেলে জুয়েল শেখ।
জানা গেছে, উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের রুস্তুম আলী শেখের সাথে একই এলাকার মৃত আ. হাকিমের ছেলে মুন্না শেখদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সে ঘটানাকে কেন্দ্র করে রুস্তুম আলীর স্ত্রী আনজিরা বেগমকে কয়েক দফা মারপিট করে। স্থানীয় শালিসির মাধ্যমে কয়েকবার মিমাংশা করা হয়। এরপরে গত ইং ১৩ সেপ্টেম্বর শুক্রবার অনুমান বেলা পৌনে ১ টার সময় আবারো স্থানীয় মুন্না শেখ, বাবুল গাজী ও মনি শেখ রুস্তুম আলীদের বাড়ীতে প্রবেশ করে। এ সময় বৃদ্ধা আনজিরা তার পৌত্রকে আনতে বাড়ীর বাইরে যাচ্ছিল। পথে পুকুর পাড়ে গতি রোধ করে স্থানীয় আকরাম শেখের হাতে থাকা কুড়াল কেড়ে নিয়ে আনজিরাকে কোপ দেয়। আনজিরা ঠেকালে তাকে মুন্না, বাবুল গাজী ও মনি শেখ লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে পুকুরে ফেলে দেয়। বৃদ্ধা পুকুর থেকে ওঠার চেষ্টা করলে তাকে আরো জোরে পেটাতে থাকে। ওই সময় তার ডাকচিৎকারে লোকজন ছুটে এসে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের সাথে কথা হলে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন এর গ্লোবাল ক্যাম্পেইন প্রচারাভিযান উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি:
সকল স্তরে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, শিশুর পুষ্টির অবস্থার উন্নয়ন, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সকল শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টিকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির আয়োজনে মঙ্গলবার সকালে ডাক দিয়ে যাই সম্মেলন কক্ষে গ্লোবাল ক্যাম্পেইন ঊঘঙটএঐ প্রচারাভিযান এর উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো: মিজানুর রহমান, সিভিল সার্জন কাম- তত্ত্বাবধায়ক,পিরোজপুর। বিশেষ অতিথি মো. আলতাফ হোসেন উপ-পরিচালক মহিলা অধিদপ্তর পিরোজপুর মোঃ শহিদুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার পিরোজপুর সদর ।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্টন সিং, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, পিরোজপুর এপি, অনুষ্ঠানে ব্রাক, উদ্দীপন , রিক সমৃদ্ধি কর্মসূচি, ডাক দিয়ে যাই সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মএলাকার শিশু ফোরাম, ইয়ুথ ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি , নগর উন্নয়ন কমিটির প্রতিনিধিগণ শিক্ষকগণ, ধর্মীয় নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ঊঘঙটএঐ প্রচারাভিযান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে টেকসই কৃষি প্রশিক্ষণ,অবকাঠামো শক্তিশালী করুন, স্কুল মিল প্রোগ্রাম, কমিউনিটি পর্যায়ে পুষ্টি কর্মশালা, খাদ্য বিতরণ নেটওয়ার্ক সহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে যার ফলে বাংলাদেশের ০-১৮ বছর বয়সী সকল শিশু পর্যাপ্ত পুষ্টিকর নিরাপদ খাবার ও খাদ্য নিরাপত্তার মধ্যে বেড়ে উঠবে।পিরোজপুরে উক্ত কার্যক্রম টি ২০২৪- ২০২৬ আগামি তিন বছরের জন্য বাস্তবায়ন করেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি।

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। সোমবার বিকেলে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর দুইপক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এরপর তা হাতাহাতিতে রূপ নেয়। হাতাহাতির ঘটনায় রেদোয়ান ইসলাম নামে এক আন্দোনকারী গুরুতর জখম হয়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তাদের পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে আহত অণ্যরা হলেন – মোঃ সুজন, মাহিদ,মোঃ নাঈম, সাগর ।
এ সময় ঢাকা আগত নেতারা বারবার গন্ডগোলে অংশ নেওয়াদের থামাতে গিয়েও ব্যর্থ হয়। পরে প্রশাসণের হস্তক্ষেপে সভা শুরু ও শেষ হয় ।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তারা বলেন, দেশ সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও অংশ নিতে চায়। এজন্য তারা তৃণমূল পর্যায়ের ছাত্রদের মতামত নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাওয়া হচ্ছে।
পিরোজপুরের অন্যতম সমন্বয়ক মুসাব্বির মোহাম্মদ সানি জানায়, ৫ আগস্টের পূর্বে যাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না, তাদের অনেকেই এখন নেতৃত্বে আসার চেষ্টা করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি অংশ।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ রবিউল ইসলাম বলেন, যেহেতু তাদের বয়স কম তাই নিজেদের মধ্যে একটু কথাকাটি নিয়ে এই ঝামেলার ঝৃষ্টি হয় । পরে পুলিশ দুপক্ষকে শান্ত করে । এরপর সভা শুরু ও শেষ হয়। এদিকে খবর পেয়ে ঘটনার পর সেনা সদস্যরা শিল্পকলা একাডেমীতে ছুটে যান।

টানা বৃষ্টিতে খুবিতে সৃষ্ট দুর্ভোগ লাঘবে দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ
খবর বিজ্ঞপ্তি
টানা বৃষ্টিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। গতকাল ১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১টার দিকে খানজাহান আলী হল পরিদর্শন করেন। এ সময় তিনি হলের বিভিন্ন কক্ষে যান এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীরা বৃষ্টিতে সৃষ্ট তাদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। এ সময় তিনি হলের দায়িত্বরত কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ময়ূর নদীর পানি উপচে পড়ছে। ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং হলের কক্ষে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। এই দুর্ভোগ লাঘবে দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বৃষ্টি কমে গেলে ময়ূর নদীর পানি কমলে বিশ্ববিদ্যালয় থেকে পানি নদীতে নেমে যাবে। তখন সমস্যা অনেকটাই কমে যাবে। তবে আপাতত হলের কক্ষ থেকে পানি বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় খানজাহান আলী হলের সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক মুহিব্বুল্লাহসহ হলের আবাসনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে প্রফেসর ড. মো. রেজাউল করিম খুলনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের খাল থেকে ময়ূর নদীতে পানি যাওয়ার সংযোগ অংশ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংযোগ অংশ দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ও দোকানের মালিকদের সাথে কথা বলেন এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ খুলে দেওয়ার অনুরোধ করেন। এ বিষয়ে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেওয়া হবেও বলে তিনি জানান।

খুলনা প্রেস ক্লাবের ক্ষতিগ্রস্ত নামাজ রুমের জন্য ওয়াল ফ্যান প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের নামাজ রুমের জন্য ৩টি ওয়াল ফ্যান প্রদান করেছেন খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক সমকাল এবং দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়। সোমবার বিকেলে তিনি ক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ উপস্থিত নেতৃবৃন্দকে ৩টি ওয়াল ফ্যান হস্তান্তর করেন। এছাড়াও তিনি ক্লাবের নামাজ ্রুমের এসি মেরামতের জন্য দায়িত্ব নেন।
ফ্যান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য কৌশিক দে, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ কামরুল আহসান, এস এম ইয়াসিন আরাফাত রুমি ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা প্রমুখ। উল্লেখ্য গত ৪ আগস্ট খুলনা প্রেসক্লাবে ভাঙচুর এবং ৫ আগস্ট অগ্নিসংযোগ ও লুটপাটের ফলে ক্লাবের নামাজ রুমসহ ক্লাবের সকল রুমের ব্যপক ক্ষতি সাধিত হয়।

ফকিরহাটে কৃষি বিভাগের ক্ষতিগ্রস্থ কৃষিক্ষেত পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা জুড়ে টানা তিনদিনের প্রবল ও ভারী বর্ষনে কৃষি ফসলের ব্যাপক ক্ষতিক্ষতি সাধিত হয়েছে।বিশেষ বিপাকে পড়েছে উপজেলার পান বরজ চাষী সহ সকল সবজি উৎপাদনকারী কৃষকেরা । অতিবৃষ্টি জনিত এমন বৈরী আবহাওয়ায় জলমগ্নতায় ক্ষতিগ্রস্থ কৃষিক্ষেত পরিদর্শন করেছে ফকিরহাট উপজেলা কৃষি বিভাগ।শনি রবি ও সোমবার অঝর বৃষ্টি ঝরা তিনটি দিনে কৃষি ফসলের মাঠের বাস্তবতা পরিদর্শনে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হােসেন ফকিরহাট সদর ইউনিয়ন, পিলজংগ, বাহিরদিয়া ও নলধা-মৌভােগ ইউনিয়ন সহ গোটা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ কৃষি এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে মতবিনিময় করেন। রােপনকৃত ধান, পানর বরজ, ঘেরের বেড়ীবাঁধের উপর রােপনকৃত সবজি ক্ষেত পরিদর্শন পূর্বক ক্ষতির পরিমান জরিপ করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন এর সংগে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার দাশ, রত্না রায়, দেবদাস বালা ও মো: রিকাবুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এমন দুর্দিনে তারা যেমন কৃষকের পাশে আছে তেমনি কৃষি উৎপাদনে ফের ঘুরে দাঁড়াতে কৃষকের পাশে থাকবে। সরকারি সহযোগিতার সুখবর মিললে তা অবশ্যই কৃষকের হাতে তড়িৎ পৌঁছে যাবে।

সাতক্ষীরায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম নুসরাত জাহান (৮)। সে হাওয়ালখালী গ্রামের প্রবাসী ফাহাদ্দীসের কন্যা। সে স্থানীয় একটি প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, শিশু নুসরাত জাহান স্কুলে পরীক্ষা দিয়ে বাসায় গিয়ে স্থানীয় একটি পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। তার সাথে থাকা অন্য শিশুরা তাকে না পেয়ে তারা তার মাকে বিষয়টি জানায়। তার মা তাকে অনেক খোঁজাখঁজির এক পর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তার কন্যাকে উদ্ধার করেন। এরপর তিনি তাকে দ্রুত সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপসায় মহিলা জামায়াত সেক্রেটারির দাফন সম্পন্ন
রূপসা প্রতিনিধি ঃ
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের মাস্টার পাড়ার বাসিন্দা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপসা উপজেলার নায়েবে আমির মাস্টার ফজলুল হকের সহধর্মিণী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপসা উপজেলার মহিলা বিভাগের সেক্রেটারি সকিনা বেগমের (৬২) দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার রাত আনুমানিক ০৯.৩০টায় ব্রেন স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিন সন্তান ও চার মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে যান। মঙ্গলবার স্হানীয় বায়তুল আমান জামে মসজিদে জোহর বাদ মৃতের জানাজা সম্পন্ন হয়।জানাজায় ইমামতি করেন মৃতের স্বামী মাস্টার ফজলুল হক। জানাজা পুর্ব সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম, ও মৃতের বড় ভাই। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, রূপসা উপজেলার আমির মাওঃ লাবিবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি ডাঃ হাবিবুল্লাহ ইমন, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি আনোয়ার আলী,নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ , নৈহাটি ইউনিয়ন আমির অধ্যাপক গিয়াস উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি ডাঃ সাইফুল ইসলামসহ বাংলাদেশ জামাত ইসলামের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আশেপাশের সকল মসজিদের ইমাম ও মুসল্লীগন ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জানাজা শেষে মৃতের লাশ বাইতুল আমান জামে মসজিদের কবরস্থানে শায়িত করা হয়।

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী মালিককে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলার বিভিন্ন বেকারি কারখানা, দোকান, হোটেল, রেস্তোরাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এসকল অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অভিযানে সাথে ছিলেন, প্রসিকিউটর উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সদস্য সাইফুল সহ সঙ্গীয় ফোর্স। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর মেসার্স রিমি বেকারি ও কালিদাসপুর নাজমুল বেকারীর মালিককে অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, রং মেশানোয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক প্রত্যেক প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেকারি মালিকগণদের কে মানসম্পন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন সহ সকল কর্মচারীকে নির্ধারিত পোশাক পড়ে কাজ করার নির্দেশনা দেন। প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক এ জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

শিরোমণি দক্ষিণ পাড়ায় দুর্ধর্ষ চুরি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানার শিরোমণি দক্ষিণ পাড়া আলিয়া মাদ্রাসার পিছনে ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে শেখ মুস্তাকিন বিল্লার বাড়ীর দরজা ভেঙে ৫’ভরি স্বর্ণালঙ্কার চোরেরা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫’লক্ষ টাকা এঘটনায় মুস্তাকিন বিল্লার ভাই শেখ ফজলুর রহমান বাদি হয়ে খানজাহান আলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটি গঠন
আহবায়ক এনামুল সদস্য সচিব টুটুল

স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। সোমবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের অন্তবর্তীকালীন কমিটি গঠিত হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এনামুল হক আহবায়ক ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া ইউএনবি’র খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জু এবং সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূরকে সদস্য করা হয়।
উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর বিগত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে গঠিত তিন সদস্যের সমন্বয়ক কমিটি সোমবার সকালে ক্লাবের সাধারণ সদস্যদের নিয়ে বিশেষ সভা আহবান করে। সভায় সভাপতিত্ব করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য এইচ এম আলাউদ্দিন ও সভা পরিচালনা করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য আবুল হাসান হিমালয়। এ সময় সূচনা বক্তৃতা করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য মোস্তফা জামাল পপলু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, ক্লাবের স্থায়ী সদস্য গৌরাঙ্গ নন্দী, অমিয় কান্তি পাল, মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ শাহ আলম, সামছুজ্জামান শাহীন, মোঃ মোস্তফা সরোয়ার, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ কামরুল আহসান প্রমুখ। সভায় ক্লাবের স্থায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ
খুলনাঞ্চল ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। রোববার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
সোমবার দুপুরে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিবদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীঘেঁষা চল্লিশপাড়া এলাকায় অবস্থিত। চল্লিশপাড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) পিলার ১৫৭/এমপি থেকে ৮৫/১০-এস এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায়।
বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, বিবদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক ২০০ একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক ৪০ একর জমির গরমিল পাওয়া যায়।
গতকাল রোববার দুপুরে বিএসএফের আহ্বানে ভারত-বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডির জামালপুর বিওপির সীমান্ত পিলার ১৫২/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিবদমান জমি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সীমান্তে হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিজিবির পক্ষে কুষ্টিয়ার বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো. মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং নেতৃত্ব দেন।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, গত ১০ ফেব্রুয়ারি সার্ভেতে বাংলাদেশের পাওনা প্রায় ২০০ একর জমি ও ভারতের পাওনা প্রায় ৪০ একর জমির গরমিল পাওয়া গেছে। যা আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা একমত হয়েছেন।
তিনি আরও বলেন, মূলত সীমান্তের বিবদমান অংশটি নদী এলাকা হওয়ায় পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণে জটিলতা ছিল। দুই দেশের প্রচেষ্টায় তা সমাধানে সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে। তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না।
সীমান্তে বিএসএফকে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান মাহবুব মুর্শেদ। তিনি বলেন, নিরীহ নাগরিকদের সীমান্তে আটক না করা, ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নিষিদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশে পাচার হতে না পারে এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সীমান্তবর্তী জনসাধারণ যাতে অবৈধভাবে দুই দেশের সীমান্তের পূজামণ্ডপে যাওয়া-আসা করতে না পারে সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে।

লোহাগড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ১০২ জনের নামে মামলা
লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ১০২ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন পৌরসভার মশাগুনি গ্রামের মো: আজিবর মল্লিকের ছেলে মো: শহিদুল মল্লিক। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। লোহাগড়া থানায় মামলা নম্বর ১১, তারিখ ১৫/৯/২০২৪ ইংরেজি।
মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক রোমকে এক নম্বর আসামি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র বিশ্বনাথ দাস ভন্ডুল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমির লিটু, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, ইতনা ইউপি চেয়ারম্যান শেখ শিহানুক রহমান, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান কামরান সিকদার, জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ শেখ, সাধারণ সম্পাদক সজীব মুসল্লীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১০২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বেলা ১১ টার দিকে লোহাগড়া সি এন্ড বি চৌরাস্তা এলাকায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সাথে একাত্মতা ঘোষণা করে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে উল্লেখিত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, ছোরা, শর্টগান, পিস্তল, হাতবোমাসহ মারাত্মক অস্ত্রাদী নিয়ে জোটবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্য বাদী, সাক্ষীসহ বিএনপি নেতাকর্মীদের কুপিয়ে জখম করে ও বেধড়ক মারপিট করে। এ সময় এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের বাড়িসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের বাড়ির গেট ভাংচুর করে। এসব বাড়ি ভাংচুর চালিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। ভাংচুর চালিয়ে সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ধরনের জীবন নাশের হুমকি প্রদান করে ও ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে নেতাকর্মীদের আহত করে এবং আতংক সৃষ্টি করে চলে যায়।

বাগেরহাটে শিক্ষক হত্যা ও লুটপাট মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল কান্তি চ্যাটার্জি (৬৫) হত্যা ও বাড়ি লুটপাট মামলার প্রধান আসামি মো. জনি শেখ (২০)কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৬ খুলনার মিডিয়া অফিসার শাহনাজ জেসমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. জনি শেখ বাগেরহাট সদর উপজেলার ছোট পাইকপাড়া এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানাযায়, গেল ৫ আগস্ট গভীর রাতে বসত ঘরে ঢুকে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মিনাল কান্তি চ্যাটার্জি (৬৫)কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এসময় হত্যাকারীরা ওই শিক্ষকের স্ত্রী শেফালি চ্যাটার্জি (৬০) ও মেয়ে ঝুমা রানী চ্যাটার্জিকে (৩৫) বেধরক মারপিট করে। বসত ঘর ভাংচুর ও লুটপাট করে হামলাকারীরা। মারপিটে গুরুত্বর আহত মা-মেয়ে ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বাড়ি এসে ১৮ আগস্ট বাগেরহাট মডেল থানায় হত্যা ও লুটপাটের মামলা করেন। মামলায় ৯জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫-২০জনকে আসামি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই শিক্ষকের স্ত্রী শেফালি চ্যাটার্জি বলেছিলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ‘ঘর দরজা সব ভাঙছে, সব কিছু নিয়ে গেছে। এট্টু জায়গা আছে, ওই জায়গা জমিই কাল হইছে। এট্টু সম্পদের জন্নি তো, তোরা সব নিয়ে যাতি, মাইরে ফেললি কেন? সব জমি-জমা তোরা খাস, আমাদেরতো সব শেষ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মিনাল কান্তি চ্যাটার্জি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. জনি শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

যশোরে পরিবহন বাসের ধাক্কায় চা বিক্রেতা নিহত
যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন (৫০) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের আলতাপোল তেইশ মাইল বুজতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মোশাররফ উপজেলার আলতাপোল গ্রামের মৃত শের আলি দফাদারের ছেলে ও তেইশ মাইল বাজারের চা বিক্রেতা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা। এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে যশোর-চুকনগর সড়কের আলতাপোল তেইশ মাইল বুজতলা এলাকায় অন্যদের সঙ্গে মোশাররফ হোসেন বন্যার পানিতে মাছ ধরতে যান। এরই এক ফাঁকে তিনি সড়কের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সাতক্ষীরাগামী একটি পরিবহন বাস মোশাররফ হোসেন ও রবিউল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় জরুরি বিভাগের ডাক্তার মোশাররফকে খুলনায় রেফার্ড করেন। তাকে খুলনায় নেবার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনায় আহত মোশাররফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

যশোরে বৃষ্টিতে ১০ হাজার ৫শ’ হেক্টর জমির ধান ও সবজি ক্ষেত পানির নীচে
যশোর প্রতিনিধি
যশোরে টানা তিনদিনের মুষলধারের বৃষ্টিপাতে বিভিন্নস্থানের রোপা আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে। ডুবে গেছে আগাম সবজির ক্ষেত। ভেসে গেছে হাজার বিঘার মাছের ঘের। শহরের নিম্নাঞ্চলের অধিকাংশ বাড়িঘর এখনও পানির নীচে।
শহরের শংকরপুর, নাজির শংকরপুর, চোপদারপাড়া, পুরাতন কসবা ঘোষপাড়া ও খড়কী এলাকার মানুষ এখনও পানিবন্দী রয়েছে। ভৈরব নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় ইতিমধ্যে ৩০/৪০টি কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে।
শুক্রবার বিকেলে থেকে রোববার রাত পর্যন্ত যশোরে বিরামহীন বৃষ্টিপাত হয়েছে। যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া অফিস রোববার রাতে জানায়, শুক্রবার বিকেল থেকে পরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত যশোরে ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দু’দিন রেকর্ড করা হয় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত। তিনদিনে সর্বমোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬২ মিলিমিটার।
ইতিমধ্যে মুষলধারের বৃষ্টির পানিতে ব্যাপক পরিমাণ জমির ফসল নিমজ্জিত হয়েছে। কৃষি বিভাগের তথ্যানুযায়ী, রোববার পর্যন্ত যশোর জেলায় ১০ হাজার ১৫০ হেক্টর রোপা আমন ধান ও ৪৫৪ হেক্টর জমির আগাম সবজির ক্ষেত পানির নীচে রয়েছে। বৃষ্টি কমে গেলে পানির নীচে থাকা ফসলের তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক সুশান্ত কুমার তরফদার।
তিনি বলেছেন, চলতি আমন মৌসুমে যশোর জেলায় এক লাখ ৪০ হাজার ৪৪৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। এরমধ্যে রোববার পর্যন্ত ১০ হাজার ১৫০ হেক্টর জমির ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। আগাম সবজির চাষ হয়েছে সাত হাজার ১১৫ হেক্টর জমিতে। এরমধ্যে পানির নীচে রয়েছে ৪৫৪ হেক্টর জমি। এছাড়া যশোরের বিভিন্ন এলাকায় হাজারো বিঘা মাছের ঘের ভেসে গেছে। এতে মৎস্য চাষিদের ব্যাপক টাকার ক্ষতি হয়েছে।
এদিকে, সোমবার বিকেল থেকে যশোরে বৃষ্টিপাত বন্ধ হয়। এ সময়ের পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত যশোর শহরের বিভিন্ন এলাকা এখনও পানির নিচে রয়েছে। এসব এলাকার মধ্যে অন্যতম শহরের শংকরপুর, নাজির শংকরপুর, চোপদারপাড়া, পুরাতন কসবা ঘোষপাড়া ও খড়কী। এখানে আজো সড়কে ও মানুষের ঘরে পানি রয়েছে। পৌর এলাকার পানি নিস্কাশন ব্যবস্থা গোলমেলে থাকায় ওইসব এলাকার পানি কমছে না। নিজ বাড়িতেই মানুষ এখনও পানিবন্দী রয়েছে। তাদের কষ্টের কোন সীমা নেই। এছাড়া, শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকায় ভৈরব নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় ইতিমধ্যে ৩০/৪০টি কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। নদের বালি স্যালো মেশিনের মাধ্যমে প্রভাবশালীরা উত্তেলন করায় নিচে সুড়ঙ্গ হওয়ায় পানির চাপে ভৈরব পাড়ের ওইসব ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। ওইসব এলাকার মানুষ ভাঙ্গা ঘরবাড়ি নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন।
শহরের জলাবদ্ধতা নিয়ে যশোর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু বলেন, শহরবাসীর জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ গত শুক্রবার থেকেই কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা শংকরপুর এলাকার কালভার্টের মুখে দখল করে নির্মিত একটি তেল পাম্পের অর্ধেক অংশ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। আজকালের মধ্যেই শহরের জলাবদ্ধতার নিরসন হয়ে যাবে বলে তিনি দাবি করেন।

মাগুরা জেলা কল্যাণ সমিতি’র সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিমিয়
খবর বিজ্ঞপ্তি
মাগুরা জেলা কল্যাণ সমিতি, খুলনা’র নেতৃবৃন্দের সাথে মাগুরা জেলা বিএনপি নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় হোটেল টাইগার গার্ডেনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার গণমানুষের প্রিয়নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা আহ্বায়ক মোঃ রুবাইয়াত হোসেন খান, মাগুরা জেলা বিএনপি নেতা মোল্লা বিলায়েত হোসেন। সমিতির আহ্বায়ক আবু দারদা মোঃ আরিফ বিল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোঃ জিনারুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হাই মোল্লা, প্রকৌশলী মোঃ আকরাম হোসাইন, মল্লিক আবুল কাশেম, ডা. নুরুল্লাহ্ মোঃ আহসান, মোঃ আনিসুর রহমান, মোঃ জাকির হোসেন, ইঞ্জিঃ গৌতম মজুমদার, ইঞ্জিঃ মোঃ আরিফুজ্জামান, ওয়াহিদুজ্জামান সোহাগ, এস এম সেলিম রেজা, মোঃ সোহরাব হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মোস্তফা, জোয়ার্দ্দার জাহাঙ্গীর হোসেন, মোঃ ইশারত মল্লিক, মোঃ ফজলে রাব্বী, মোঃ রনি, মোঃ মোতালেব হোসেন, মোঃ সৈকত হোসেন প্রমুখ।

জেলা ও নগরের মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা আগামী শনিবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ও নগরের মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা ২১ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় হাজী মহাসিন রোডস্থ উদয়ন সংঘ ভবনে অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও নগর শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি ও নগর সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ ব ম নুরুল আলম এ সভার উদ্যোক্তা।

উপড়ে পড়ল শতবছরের পুরোনো বটগাছ
খুলনাঞ্চল রিপোর্ট
টানা বর্ষণে যশোরের ঝুমঝুমপুরে উপজেলা পরিষদের সামনে শতবছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী বটগাছ উপড়ে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ওপর গাছটি উপড়ে পড়ে। এতে সড়কের পাশে থাকা চারটি দোকান দুমড়েমুচড়ে গেছে।

এদিকে সড়কের ওপর বিরাট এই গাছ উপড়ে পড়ায় সকাল ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা যশোর-নড়াইল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ঘটনার পরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছটি কেটে সড়কের ওপর থেকে সরিয়ে নেয়।
যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অতি বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে যাওয়ায় গাছটি সড়কের ওপরে গোড়া থেকে উপড়ে পড়ে। এতে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

চারদিনের বৃষ্টিতে মেহেরপুরে সবজি ক্ষেত নিয়ে বিপাকে চাষিরা
মেহেরপুর প্রতিনিধি
টানা ৪ দিনের বৃষ্টি আর মাঝারি ঝড়ে মেহেরপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি আউশ ধান এবং সবজির ক্ষতি হয়েছে বেশি।
শুক্রবার বিকেল থেকে শুরু হয় বৃষ্টি আর মাঝারি ঝড়। সোমবার সন্ধ্যা পর্যন্ত একইভাবে অব্যাহত থাকে। এতে পানির নিচে তলিয়ে গেছে নিচু এলাকার জমির ফসল। সবজি ক্ষেতে পানি জমে থাকায় গাছ মরতে শুরু করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মরিচক্ষেত। আউস মৌসুমের ধান কাটা যাদের বাকি ছিল তারাও পড়েছেন চরম বিপাকে।
এছাড়াও নিচু এলাকার আমন ধান তলিয়ে গেছে পানির নিচে। দীর্ঘ কয়েক বছর অনাবৃষ্টির এই জেলায় আকস্মিক প্রচুর বৃষ্টিপাতের ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
কৃষক জাহিদুল ইসলাম জানান, দেড় বিঘা জমিতে আউশ ধান রয়েছে। চারদিন টানা বৃষ্টিতে ধান কাটতে পারেননি। এভাবে আর কয়েকদিন চলতে থাকলে বড় রকমের লোকসানে পড়তে হবে।
সবজিচাষি মিলন হোসেন জানান, গেলো চারদিন টানা বৃষ্টির কারণে ১০ কাঠার মরিচক্ষেত নুয়ে পড়েছে। মরিচক্ষেতে পানি জমেছে। এইভাবে বৃষ্টি চলতে থাকলে পুরো মরিচক্ষেত নষ্ট হয়ে যাবে।
কৃষক জাব্বারূল জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বেগুনের জমিতে হাঁটুপানি জমেছে। বৃষ্টি আর কয়েকদিন চলতে থাকলে বেগুনক্ষেত পুরো নষ্ট হয়ে যাবে।
কৃষক আরশেদ আলী জানান, এক বিঘা জমিতে গিষ্মকালীন পেঁয়াজ রয়েছে। পেঁয়াজের জমিতে হাঁটুপানি জমেছে। এইভাবে বৃষ্টি চলতে থাকলে পুরো পেঁয়াজক্ষেত নষ্ট হয়ে বড় রকমের লোকসানে পড়তে হবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে মেহেরপুর জেলাসহ খুলনা বিভাগের সব জেলায় বৃষ্টিপাত ও ঝড় হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, টানা তিন দিনের বৃষ্টিতে রোপা আমনসহ ৪২২৫ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর পরিমাণ আরও বাড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মরিচক্ষেত। এরপরই রয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ।

রামপালে সন্ত্রাসীদের হামলায় বৃদ্ধা আহত
রামপাল প্রতিনিধি:
রামপালের সিকিরডাঙ্গায় সন্ত্রাসী যুবকের হামলায় বৃদ্ধা আনজিরা বেগম (৫৫) আহত হওয়ার ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আহতের ছেলে জুয়েল শেখ।
জানা গেছে, উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের রুস্তুম আলী শেখের সাথে একই এলাকার মৃত আ. হাকিমের ছেলে মুন্না শেখদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সে ঘটানাকে কেন্দ্র করে রুস্তুম আলীর স্ত্রী আনজিরা বেগমকে কয়েক দফা মারপিট করে। স্থানীয় শালিসির মাধ্যমে কয়েকবার মিমাংশা করা হয়। এরপরে গত ইং ১৩ সেপ্টেম্বর শুক্রবার অনুমান বেলা পৌনে ১ টার সময় আবারো স্থানীয় মুন্না শেখ, বাবুল গাজী ও মনি শেখ রুস্তুম আলীদের বাড়ীতে প্রবেশ করে। এ সময় বৃদ্ধা আনজিরা তার পৌত্রকে আনতে বাড়ীর বাইরে যাচ্ছিল। পথে পুকুর পাড়ে গতি রোধ করে স্থানীয় আকরাম শেখের হাতে থাকা কুড়াল কেড়ে নিয়ে আনজিরাকে কোপ দেয়। আনজিরা ঠেকালে তাকে মুন্না, বাবুল গাজী ও মনি শেখ লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে পুকুরে ফেলে দেয়। বৃদ্ধা পুকুর থেকে ওঠার চেষ্টা করলে তাকে আরো জোরে পেটাতে থাকে। ওই সময় তার ডাকচিৎকারে লোকজন ছুটে এসে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের সাথে কথা হলে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

মধুসূদনের স্মৃতি বিজড়িত কাঠবাদাম গাছটি ঝড়ে উপড়ে পড়লো
কেশবপুর প্রতিনিধি
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কাঠবাদাম গাছটি ঝড়ে উপড়ে পড়েছে। কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ে ওই কাঠবাদাম গাছটি অবস্থিত। রোববার সকালে টানা বৃষ্টির মধ্যে আকস্মিক ঝড়ে বয়োবৃদ্ধ ওই গাছটি নদ পাড়ের সড়কের উপর উপড়ে পড়ে। গাছটি পড়ে যাওয়ার খবরে এলাকার মধুভক্ত মানুষ সেটি রক্ষার দাবি জানিয়েছেন। গাছটির বয়স আনুমানিক ৩০০ বছর। সাগরদাঁড়ির ডাকবাংলোর কেয়ারটেকার শাহাজাহান আলী বলেন, মধুসূদনের স্মৃতি বিজড়িত গাছটি পড়ে যাওয়ার পর থেকে এলাকার মানুষ দেখতে ভিড় করছেন। মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কাঠবাদাম গাছটি রক্ষার জন্য এলাকার মানুষ দাবি জানিয়েছেন।
সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, রোববার মুষ- লধারে বৃষ্টির ভেতর ঝড় শুরু হলে কাঠবাদাম গাছটি উপড়ে পড়ে যায়। প্রতিবছর সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলায় আসা পর্যটকরা ওই গাছটির পাশে দাঁড়িয়ে ছবি তোলাসহ মহাকবিকে স্মরণ করতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই কাঠবাদাম গাছটির বয়স আনুমানিক ৩০০ বছর। কালের সাক্ষী হয়ে কবির স্মৃতি ধারণ করে আসছিল ওই কাঠবাদাম গাছটি।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-ওই গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাইবৌ হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)।
গত দুদিনের ঝড়-বৃষ্টিতে সুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলীর বাড়ির পেছনের পেঁপে গাছ ভেঙ্গে যায়। রবিবার রাতে আঙ্গার আলী পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। সোমবার সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন আঙ্গার আলী মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যায়। সেসময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দিঘলিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার চন্দনীমহলস্থ এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্করের বিরুদ্ধে বিদ্যালয়ে শিক্ষক/কর্মচারী নিয়োগে দুর্নীতি,স্বজনপ্রীতি, বিদ্যালয়ের জমিসহ সরকারি জমি দখলসহ স্বাক্ষর জাল করার অভিযোগ পাওয়া গেছে। এ সকল বিষয়ে একাধিক লিখিত অভিযোগ করা হয়েছে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট। প্রধান শিক্ষককের দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, দিঘলিয়া উপজেলার চন্দনীমহলস্থ এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্কর দায়িত্ব থাকাকালীন
ছোট ভাইয়ের শালা বউ শাহনাজ সুলতানাকে ২০২৩ সালে সহকারী প্রধান শিক্ষক, নিজ কন্যা শাহানারা ইয়াসমিন সুমনাকে ০১-০৪- ২০২০ইং করনাকালীন সময়ে সহকারী গ্রন্থগার,১৪-১২- ২০১৪ আপন ছোট ভাইয়ের শালা বউ রেশমা বেগমকে আয়া,আপন খালাতো ভাই ফারুক আনসারীকে ০১-০৩-২০২৩ইং অফিস সহায়ক, একই তারিখে আপন ছোট ভাইয়ের আরেক শালা বউ রিমা খাতুনকে ক্লিনার হিসাবে নিয়োগ দিয়ে স্বজনপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা নিয়ে রীতিমতো এলাকায় হৈচৈ পড়ে গেছে। বিদ্যালয় সংলগ্ন জনৈক হায়দার আলি এসকল নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে মর্মে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অন্য দিকে এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্কর শিক্ষক /কর্মচারীদের মাসিক বিল ভাউচারে ভূয়া/জাল স্বাক্ষর করে বিল উত্তোলনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি বিদ্যালয়ের নাম ভাঙিয়ে সরকারি খাস খতিয়ানের চন্দনীমহল মৌজার ৮নং খতিয়ানে ৪২৯৪ দাগে ১শতক,৪২৯৫ দাগে ১শতক জমি দখল করে পাকা ইমারত নির্মাণ করেছেন।একই খতিয়ানের ৪৫৬৬ নং দাগে ৮৬ শতক ও ৪৫৬৭ দাগে ১৯ শতাংশ বিদ্যালয়ের জমি জোর পূর্বক দখল করে চাষাবাদ করছে। এলাকাবাসী বিষয়টি নিয়ে কথা বললে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয় বলে ৪৭জন স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে বলা হয়।
এসকল অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর দু সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার।