Home আঞ্চলিক নগরীরর ভারতীয় ভিসা অফিস সংলগ্ন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

নগরীরর ভারতীয় ভিসা অফিস সংলগ্ন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

100

স্টাফ রিপোর্টার।।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ভারতীয় ভিসা অফিসের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনটি ভিসা প্রোসেসিং অফিসের সাটার ভেঙে প্রায় লক্ষাধিক টাকার মালামাল, নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী সুত্রে জানা যায় ৫ আগষ্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের পর থেকে খুলনা ভারতীয় ভিসা অফিসের কর্যক্রম কম থাকায় ওখানকার ভারতীয় ভিসা প্রোসেসিং অফিস গুলো বন্ধ রয়েছে।

এ সুযোগে চোর চক্র সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতের যেকোনো সময় বিধান চন্দ্রের আইকন সেভেন, ফরিদুর ইসলামের ফাতেমা নেট কর্নার, ফয়সাল হোসেনের ফয়সাল এন্টারপ্রাইজ নামক তিনটি ভিসা প্রোসেসিং সেন্টার অফিসের সাটারের তালা ভেঙে একটি ডিএসএলআর ক্যামেরা, সিসি ক্যামেরা, নগদ অর্থসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজ পত্র চোর চক্র চুরি করে নিয়ে যায়। এ বিষয় সংশ্লিষ্ট থানয় অবহিত করা হয়েছে বলে জানান বিধান চন্দ্র।