Home আন্তর্জাতিক পররাষ্ট্র উপদেষ্টা ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ‌ফো‌নালাপ

পররাষ্ট্র উপদেষ্টা ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ‌ফো‌নালাপ

18


অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকা‌রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌ন ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেল আতির মধ্যে ফোনালাপ হয়েছে। আজ সোমবার তাদের মধ্যে এ ফোনালাপ হয়। তারা দুই দে‌শের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষ‌য়ে আলাপ ক‌রে‌ছেন।

টে‌লি‌ফো‌ন আলাপে মিস‌রের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকা‌রের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় মো. তৌ‌হিদ হো‌সে‌নকে অভিনন্দন জানান। একই সঙ্গে তি‌নি অন্তর্বর্তীকালীন সরকা‌রের সাফল্য কামনা করেন।

বদর আবদেল আতি ও তৌহিদ হোসেন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে কাজ করার জন্য যার যার অবস্থান থে‌কে অঙ্গীকার ব্যক্ত করেন এবং বহুপক্ষীয় ফোরামে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।