স্টাফ রিপোর্টার
খুলনা, ১৬ আগস্ট ২০২০ রবিবার করোনা পরিস্থিতি নদীভাংগন ও প্রাকৃতিক দূর্যোগ বন্যার প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অসহায় এসব পরিবারের সাহায্যার্থে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা এলাকার ১০টি ওয়ার্ডে ৪০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল ও লবণ।
এই সাহায্য বন্যা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ স্থানীয় দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করে।











































