Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

45
সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়কের বয়রা-মুজগুন্নী এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে ভোগান্তি দেখা দেয়। মুজগুন্নী, খুলনা

মোংলায় নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন
মোংলা প্রতিনিধি
মোংলায় নার্সদের কর্মবিরতি পালনসহ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে রবিবার সকালে এ কর্মবিরতি ও মানববন্ধন করেছেন নার্সেরা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন শেষে ১১টা হতে ঘন্টাব্যাপী নার্সদের চলে মানববন্ধন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স তাসলিমা খাতুন, রানী বিশ্বাস, শ্যামলী পোদ্দার ও সুচন্দা বল।
মুলত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর’র অপসারণ দাবীতে গত কয়েকদিন ধরে এ কর্মসূচি পালন করে আসছেন নার্সিং মিডওয়াইফ কর্মকর্তারা। সম্প্রতি সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর নার্সদের নিয়ে কটুক্তি করায় এর প্রতিবাদে আন্দোলনে নামেন নার্সিং মিডওয়াইফ’রা।

শালিখা উপজেলা প্রশাসন আয়োজিত ৮ দলীও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলা প্রশাসন আয়োজিত ৮ দলিও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বিকাল ৪টায় আড়পাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় শালিখা উপজেলা প্রশাসন একাদশকে ৪ – ২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছেন আড়পাড়া বাজার বণিক সমিতি একাদশ।নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হয়।পরে ট্রাইব্রেকারে ৪ – ২ আড়পাড়া বাজার বণিক সমিতি একাদশ শিরোপা জিতেনেই।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
ক্রীড়ামোদী গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ জনাকৃর্ণ দর্শকের উপস্থিতিতে খেলা শেষ হয়।
এ খেলা সমপ্ত করে রবিবার নতুন কর্মস্থল বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলাতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।

খুবির মেডিকেল সেন্টার পরিদর্শনে প্রফেসর রেজাউল করিম
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিতে আরও বেশি যত্নবান হতে মেডিকেল সেন্টারের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ ১৫ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন শেষে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন।
এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করতে হবে। কোনো বিষয়ে তাদের অভিযোগ থাকলে তা দ্রুত সমাধান করতে হবে। সেবা প্রদানের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকলে তা শিক্ষার্থীদের বুঝিয়ে বলতে হবে। এখানে কর্মরত সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে সংকটগুলো সৃষ্টি হয়েছিল, তা ধীরে ধীরে কেটে গেছে। আমি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণের পর একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা দূর করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সকলেই সর্বাত্মক সহযোগিতা করেছেন। এই মেডিকেল সেন্টারের যে সমস্যাগুলো আছে তা যথাসম্ভব সমাধানের চেষ্টা করা হবে। ভবিষ্যতে আরও উন্নতি কিভাবে করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। যেসব যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে তা অগ্রাধিকারভিত্তিতে সংস্থান করা হবে। এ ছাড়াও এখানে এক্স-রে সেবা চালু করার বিষয়ে তিনি নির্দেশনা দেন। বক্তব্যের শুরুতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. শেখ মো. সোহেলুল আলম ও ডা. অর্চিষ্মান দেবনাথ, সিনিয়র মেডিকেল অফিসার ডা. দিলরুবা বুলবুল ও ডা. শেখ সাঈদ আফতাব, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি একরামুল হকসহ কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা নবাগত জেলা প্রশাসক মোহম্মদ আশরাফুল আলম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
এসভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নগাবত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
সভায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখাতে জনসচেতনতা সৃষ্টি এবং পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার বিষয় সিদ্ধান্ত গৃহিত হয়। জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে এ পিরোজপুর জেলার সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

খুবিতে ডিজিটাল নোটিশ বোর্ড উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের প্রবেশদ্বারে কেন্দ্রীয় ডেসপাসে এ নোটিশ বোর্ড স্থাপন করা হয়। আজ ১৫ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ নোটিশ বোর্ডের উদ্বোধন করেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় ডেসপাসের এই মনিটরকে ডিজিটাল নোটিশ বোর্ড হিসেবে ব্যবহার করা হবে। এখানে সকল ধরনের নোটিশ প্রদর্শিত হবে। প্রথম প্রশাসনিক ভবনে এটি শুরু হলেও পর্যায়ক্রমে তিনটি একাডেমিক ভবনের প্রবেশমুখে এ রকম ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভবনগুলোর ডিনদের উদ্যোগী হতে হবে। তিনি আরও বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে পৃথিবী প্রযুক্তিনির্ভর হচ্ছে। ফলে সর্বত্রই ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগছে। খুলনা বিশ্ববিদ্যালয়ও এ রকম প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তা-ভাবনা নিয়ে এগিয়ে যাবে। তিনি স্বল্প সময়ে এ কাজ সম্পন্নের জন্য আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার ইঞ্জি. মো. আইনুল মঈন নূর।

কুয়েটে অত্যাধুনিক “মর্ডান ইকুইপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার” এর শুভ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আধুনিক ও ব্যয়বহুল যন্ত্রপাতি সমৃদ্ধ “মর্ডান ইকুইপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার (এমইআরসি)” এর শুভ উদ্বোধন করা হয়েছে। “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের অধীনে এই রিসার্চ সেন্টার স্থাপন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রবিবার বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পশ্চিম পাশে নবনির্মিত রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। ভাইস-চ্যান্সেলর এ সময় প্রধান অতিথির বক্তৃতায় বলেন “এ ধরনের অত্যাধুনিক রিসার্চ সেন্টার আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় অত্র বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজিত হলো। কুয়েট যাতে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এবং বিশ্বের সব থেকে সেরা গবেষণামূলক প্রতিষ্ঠানের একটি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেটাই আমাদের প্রধান লক্ষ্য। এসময় তার বক্তব্যে আরো বলেন সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত “মর্ডান ইকুইপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার (এমইআরসি)” টি গবেষণা কার্যক্রমের অন্যতম সহায়ক হিসেবে কাজ করবে”। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন “অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের পরিচালক ড. মোঃ জুলফিকার হোসেন, প্রধান প্রকৌশলী এ.বি.এম. মামুনুর রশীদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, “এমইআরসি” এর পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দ আধুনিক এই রিসার্চ সেন্টার ঘুরে দেখেন।

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা
যশোর প্রতিনিধি
যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। রবিবার দুপুর ১ টার দিকে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রর রূপরেখা ও ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যশোর শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ওয়াহিদ উজ্জামান জেলা সমন্বয়কদের উদ্দেশ্যে বলেন, সংখ্যালঘুদের সবসময় টার্গেট করা হয়। তাদের সফট পাওয়ার হিসেবে কারা ব্যবহার করে সবাই জানে। এখন সকল বিভক্তি ভুলে আমাদের একমাত্র পরিচয় হবে আমরা বাংলাদেশী। ধর্মীয় বা রাজনৈতিক বিশ্বাসের উপরে নির্ভর করে নয় নাগরিক হিসেবে নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। এটা দিতে ব্যর্থ হলে সামষ্টিকভাবে এর দায় আমাদেরও। ফলে আমাদের প্রত্যেককে প্রত্যেক নাগরিকের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাবি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আকরাম হুসাইন, আশরেফা খাতুন, আবু বক্কর খান, ফারহানা ফারিন, যশোরের সমন্বয়ক রাশেদ খান প্রমুখ।

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা
যশোর প্রতিনিধি:
যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। রবিবার দুপুর ১ টার দিকে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রর রূপরেখা ও ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যশোর শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ওয়াহিদ উজ্জামান জেলা সমন্বয়কদের উদ্দেশ্যে বলেন, সংখ্যালঘুদের সবসময় টার্গেট করা হয়। তাদের সফট পাওয়ার হিসেবে কারা ব্যবহার করে সবাই জানে। এখন সকল বিভক্তি ভুলে আমাদের একমাত্র পরিচয় হবে আমরা বাংলাদেশী। ধর্মীয় বা রাজনৈতিক বিশ্বাসের উপরে নির্ভর করে নয় নাগরিক হিসেবে নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। এটা দিতে ব্যর্থ হলে সামষ্টিকভাবে এর দায় আমাদেরও। ফলে আমাদের প্রত্যেককে প্রত্যেক নাগরিকের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাবি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আকরাম হুসাইন, আশরেফা খাতুন, আবু বক্কর খান, ফারহানা ফারিন, যশোরের সমন্বয়ক রাশেদ খান প্রমুখ।

শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র মৃত্যুতে উন্নয়ন কমিটির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনার কৃতি সন্তান বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রেহানা আখতার, রসু আক্তার, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, মতলুবুর রহমান মিতুল, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিংকু এবং প্রমিতি দফাদার প্রমুখ।

কালিগঞ্জে বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
কালিগঞ্জ প্রতিনিধি
“ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়রে সাগর, আকাশ, বাতাস দেখবি যদি আয়” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে হাম, নাত, বিতর্ক, ইসলামিক কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুঈন হুদার সঞ্চালনায় পবিত্র আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খাঁন আবুল বাশার, ধর্মীয় শিক্ষক মাওলানা রাহানুস সিদ্দিক, সহকারী শিক্ষক নাজমুন নাহার, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, আফসার উদ্দিন, আবু কাওসার, ,সুকুমার দাশ বাচ্চু, কনিকা সরকার ও রুহুল কুদ্দুস প্রমূখ। বক্তারা বিশ্বনবী মহামানব হযরত মুহাম্মদ (স:) এর জীবন আদর্শ বিষয়ে তুলে ধরেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রাহানুস সিদ্দিক। পরে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও সুধীবৃন্দের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

কালিগঞ্জের ভদ্রখালি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককের মৃত্যু
কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান (৫২) মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রজিউন)। কিডনি জনীত কারণে আক্রান্ত হয়ে রবিবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে সকাল আনুঃ সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। তিনি কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেন। পরবর্তীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাকরি পান। এলাকায় সৎজন হিসাবে পরিচিত মিজানুর রহমান উপজেলার মহৎপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ আত্মীয়-স্বজন গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিকাল সাড়ে ৫টায় জানাজা নামাজ শেষে সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

“এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ বাস্তবায়ন ও স্টেক হোল্ডারদের ভূমিকা” শীর্ষক সভা
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় “এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ও কসমেটিকস আইন -২০২৩ বাস্তবায়ন ও স্টেক হোল্ডারদের ভূমিকা” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে রবিবার ১৫/০৯/২৪ বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় সেবন, গ্রহণ এবং ঔষধের ডোজ সম্পূর্ণ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন সাতক্ষীরার ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ আবু হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার, সাতক্ষীরার ভেটেনারি সার্জন ডাঃ তাহমিদ হোসেন ইমতিয়াজ, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি বিসিডিএস সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী। এ সময় বক্তারা বলেন, শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন মোতাবেক এন্টিবায়োটিক বিক্রয়, সেবন বা গ্রহণ করা যাবে। প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করা নিষেধ। এন্টিবায়োটিক সেবন বা গ্রহণের ক্ষেত্রে প্রেসক্রিপশনে উল্লেখিত সময় ও নির্দেশনা মেনে চলতে হবে। শারীরিকভাবে সুস্থ অনুভব করলেও প্রেসক্রিপশনে নির্দেশিত এন্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করতে হবে।
অনুষ্ঠানের সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে আগত ঔষধ ব্যবসায়ী এবং বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি বিসিডিএস সাতক্ষীরার নেতৃবৃন্দ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক মান্ন দে’র বাবার পরলোক গমন
ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি, একাত্তর টিভি ও কালের কন্ঠের ফকিরহাট প্রতিনিধি সাংবাদিক মান্না দে এর বাবা শ্রী শ্যামল কুমার দে (৮৫) পরলোক গমন করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার মানসা বাজারস্থ নিজ বাড়িতে তিনি মারা যান।
শ্রী শ্যামল কুমার দে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী মানসা কালি মন্দিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কিছুদিন যাবত দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে ভূগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যায় তাঁর নিজ গ্রামের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাংবাদিক মান্ন দে’র বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন।

রূপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিরাত সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন রূপসা উপজেলা শাখার উদ্যোগে সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয় শাখা সভাপতি শেখ মোহাঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ এর পরিচালনায় উপজেলার শ্রীফলতলা আল আকসা হামিদিয়া জামে মসজিদে অনুষ্ঠিত সিরাত সম্মেলনে আলোচনা পেশ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আঃ সাত্তার হালদার, আলহাজ্ব হাফেজ আব্দুল হালিম, মোঃ আবদুল হাফিজ শেখ, মুফতী নাজমুস সাকিব, মুফতী মিজানুর রহমান, মাওলানা আঃ সালাম, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ ইয়ামিন হুসাইন, মাওলানা ইউসুফ আলী, মোহাঃ রমজান মল্লিক লিটন,মাও জামাল উদ্দিন, আক্তারুজ্জামান আকতার, মাও আনিসুর রহমান, মাওলানা মাসুদুর রহমান রউফি, আরজান আলী মেম্বার, প্রমুখ।

বটিয়াঘাটায় হিসাব নিয়ন্ত্রক অধিদপ্তরে কর্মবিরতি
বটিয়াঘাটা প্রতিনিধি:
দেশব্যাপি মহা হিসাব নিয়ন্ত্রক অধিদপ্তরের সুপারিনটেন্ড ও অডিটরদের বেতন গ্রেড বৈষম্য নিরসনের দাবীতে চলমান কর্মবিরতির কারনে বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারি কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এতে করে সরকারি কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ মহা হিসাব নিয়ন্ত্রক অধিদপ্তরে দীর্ঘদিন ধরে সুপারিন্টেনডেন্ট ও অডিটর এ দুটি পদ বিদ্যমান। পদ দুটি প্রধান কার্যালয়, বিভাগীয়, জেলা ও উপজেলায় পদায়ন থাকলেও দীর্ঘদিন যাবত ওই একই পদ দুটিতে ১০ম ও ১১ তম গ্রেডে বেতন গ্রেড বৈষম্য বিদ্যমান। যা নিয়ে তারা দাবি মানা না পর্যন্ত পূর্ণ দিবস কর্ম বিরতি চালিয়ে যাচ্ছে। এদিকে তাদের এ কর্মবিরতির কারনে বটিয়াঘাটা উপজেলার সকল দপ্তরে সরকারি আর্থিক কার্যক্রমে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সরকারি বিভিন্ন বিল ছাড় না পাওয়ার কারনে সকল প্রকল্পের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আর কয়েকদিন বাদে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দূর্গোৎসব। তাদের বেতন-বোনাস যথাসময়ে হাতে না পাওয়ারও শংঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে চরম এ জটিলতা কাঁটাতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, নিন্মাঞ্চল প্লাবিত
পিরোজপুর প্রতিনিধি:
সাগরে গভীর নিন্মচাপের ফলে পিরোজপুরে গত ২৪ ঘন্টা টানা বর্ষনে জণজীবন বিপর্যস্ত প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল। গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঝন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টা টানা বর্ষনে জেলা মঠবাড়িয়া ভান্ডারিয়া ইন্দুরকানী উপজেলার নিন্মাঞ্চল দেড় থেকে দুই ফুট পানির নিচে প্লাবিত হয়েছে।
মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, খেতাচিড়া, বড়মাছুয়া, ছোটমাছুয়া, ভান্ডারিয়া উপজেলার চরখালী, তেলীখালী এবং ইন্দুরকানী উপজেলার সাঈদখালী চর, কালাইয়া সহ বেশ কয়েটি গ্রাম দেড় থেকে দুই ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে আমনের রোপনে ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা। এছাড়াও টানা বর্ষনে সাধারণ জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। দিনমজুর, রিক্সাচালক, ক্ষেতমজুর সহ নিন্মআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির ফলে জনজীবনে সমস্যা হচ্ছে। ফসলি জমি প্লাবিত হলেও ভাটার টানে পানি নেমে গেলে আমনের কোন ক্ষতি হবেনা। তবে পানি বেড়ে জমে থাকলে আমনের ক্ষতি হবে।

ডুমুরিয়ার আঠারোমাইল ঈসা কলেজে ভুয়া নিয়োগ বোর্ড গঠন!
ডুমুরিয়া প্রতিনিধি:
সমাজ কল্যাণে যশোর শিক্ষা বোর্ডের কোন অনুমতি ছিল না আঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে। সংস্কৃত বিভাগে এখনও কোন অনুমতি নেই। অথচ পত্রিকায় দেওয়া হয়েছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। গঠন করা হয়েছে সাজানো নিয়োগ বোর্ড। আবার অনেককে ভুয়া নিয়োগ পত্র দিয়েও দূর্নীতিবাজ অধ্যক্ষ হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।
২০০৯ সালের ১৮ জুলাই পূর্বাঞ্চল পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ডুমুরিয়ার আঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজে সমাজ কল্যাণ, মনোবিজ্ঞান, সংস্কৃত ও পরিসংখ্যান বিষয়ে প্রভাষক নিয়োগ দেওযা হবে। ওই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া একটি নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই নিয়োগ বোর্ডে ওই প্রতিষ্ঠানের এক প্রভাষককে উপজেলা নির্বাহী অফিসার সাজানো হয়। ওই ভ্থয়া নিয়োগ বোর্ডে মোরেলগঞ্জ উপজেলার বাধালবাজারের কাঠীপাড়া গ্রামের নির্মল কর্মকারের মেয়ে বিউটি কর্মকারকে সমাজ কল্যাণের প্রভাষক পদে ভ্থয়া নিয়োগ পত্র দেওয়া হয়। বিনিময়ে টাকা নেওয়া হয় ৮ লাখ টাকা। ওই টাকা জিরো পয়েন্টের আবু তাহেরের হোটেলে বসে ভাগবাটোয়ারা করা হয়। খুলনা মহানগরীর বানরগাতি এলাকার কাজী সাজ্জাদ হোসেনকে পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে ভুয়া নিয়োগ পত্র দেওয়া হয়। তালা সুভাষিনী গ্রামের মকরুজ্জামানকে কৃষি ডিপ্লোমার পিয়ন পদে ভুয়া নিয়োগ দিয়ে ৪ লাখ টাকা উৎকোচ গ্রহন করে। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভুয়া নিয়োগ প্রমানিত হয় এবং টাকা ফেরত দিতে সময় বেধেঁ দেয়। শিরাশুনী গ্রামের মৃত রফিক মাষ্টারের ছেলে সাইদুল ইসলামের কাছ থেকে কৃষি ডিপ্লোমার পাওয়ার টিলারের ড্রাইভার পদে ভুয়া নিয়োগ দিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা উৎকোচ নেয়। অধ্যক্ষের আপন ভাই ডাঃ আবুল হোসেনের মধ্যস্থতায় সুভাষিনী বাজারে তার চিকিৎসালয়ে বসে ওই টাকা ফেরত দেয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আল-আমিন বলেন, চলতি সপ্তাহে তদন্ত শেষ হবে। তদন্তে সত্যতা পেলে কঠিন ব্যবস্থা গ্রহন করা হবে।

ন্যায় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে- মাও: আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও নগর সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে। আমরা ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সন্ত্রাসী-চাঁদাবাজদের বাংলার মসনদে দেখতে চাই না।
গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় থানা প্রতিনিধি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে খুলনা থেকে যাওয়ার আগ মুহূর্তে থানার নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল আউয়াল বলেন, ছাত্র-জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার। দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার করতে হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মো: নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু মোহাম্মদ গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি গাজী ফেরদৌস সুমন, সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, সেক্রেটারি মোঃ কবির হোসেন, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি গাজী মিজানুর রহমান, দৌলতপুর থানার সভাপতি বন্দ সরোয়ার হোসেন, সেক্রেটারি আলফাত হোসেন লিটন, খানজাহান আলী থানার সভাপতি মাও: মাসুম বিল্লাহ, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান লবণচরা থানার সভাপতি মাওলানা নাসিম উদ্দিন, সেক্রেটারি আব্দুস সালাম, হরিণটানা থানার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ সজিব, আড়ংঘাটা থানার সভাপতি জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, সেক্রেটারি কাজী তোফায়েল প্রমুখ নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, হাত পাখা হচ্ছে একটি শান্তির প্রথিক তাই তিনি দলের থানা পর্যায়ের নেতা কর্মীদের কাছে আহ্বান জানান যেনো প্রত্যেক ওয়ার্ডে একটি করে অফিস থাকে ইসলামী আন্দোলনের মানুষ যে দিকে তাকায় ঐ দিকেই যেনো হাত পাখা বেশে উঠে, তিনি বলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে নীতি আদর্শের দল।

জনউদ্যোগের সংবাদ সম্মেলনে বক্তারা
রূপসা ভৈরবের নাব্যতা সংকটের কারণে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি ভোগান্তির স্বীকার হচ্ছে খুলনাবাসী

খবর বিজ্ঞপ্তি
রূপসা ভৈরবের নাব্যতা সংকটের কারণে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি ভোগান্তির স্বীকার হচ্ছে খুলনাবাসী। শহর লাগোয়া ময়ূর নদ ও খালগুলো একদিকে যেমন দখল হয়ে গেছে অন্যদিকে তেমনি ভরাট হয়ে গেছে। যে কারণে সামান্য বৃষ্টিতে পানি না নামতে পেরে শহরে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। সিটি করপোরেশন একের পর এক কোটি টাকার প্রকল্প হাতে নিলেও নগরবাসী হাজার টাকারও উপকার হয় না। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আগে সঠিক পরিকল্পনা জরুরি। রূপসা, ভৈরব ও ময়ূর নদসহ ২২টি খাল সংস্কার ও খনন না করা হলে কোনোভাবেই এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় খুলনা মহানগরী। এ সমস্যা সমাধানে একাধিক প্রকল্প নেওয়া হলেও কোনো কাজ হয়নি। এখন সময়ের দাবি রূপসা, ভৈরব ও ময়ূর নদসহ ২২টি খাল সংস্কার ও খনন করা।
মহানগরীসহ এ অঞ্চলের পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ, মৎস্য চাষ, নদী নির্ভর মানুষের স্বাভাবিক জীবন-যাপন পুনরুদ্ধারে ময়ূর ও ভৈরব নদ এবং রূপসা নদীর খনন এখন সময়ে দাবি। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনার সংবাদ সম্মেলনে বললেন নাগরিক নেতৃবৃন্দ।
আজ শনিবার বিকাল ৫টায় জনউদ্যোগ,খুলনার উদ্যোগে খুলনা আর্ট স্কুলের মিরনায়তনে রূপসা, ভৈরব ও ময়ূর নদসহ ২২টি খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বীর মৃক্তিযোদ্ধা এ্যাড. আফম মহসীন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টিও মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সমাজসেবক মাছুদ মাহামুদ, জনউদ্যোগ,খুলনার আহবায়ক শিক্ষক মানস রায়, শিক্ষক নেতা মো: জাহাঙ্গীর আলম, শিক্ষক অশোক কুমার মন্ডল, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায় ,সাংবাদিক দেবব্রত রায়, সাংবাদিক সাগর সরকার প্রমুখ।
বক্তারা বলেন, মহানগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে ময়ূর নদী খননের পাশাপাশি রূপসা ও ভৈরব নদেরও নাব্যতা বৃদ্ধি করা দরকার। নগর সংলগ্ন নদীগুলির নাব্যতা হ্রাস পাওয়ায় জোয়ারের সময় পানি নিস্কাশন বাঁধাগ্রস্থ হচ্ছে । এই সংকট থেকে উত্তরণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী পদক্ষেপ দরকার।
খুলনা শহর ও আশেপাশের জলাবদ্ধতা দূর করতে প্রাকৃতিকভাবে নদী, খাল, জলাশয় সংরক্ষণ করে জলাবদ্ধতা নিরসন, মাটির তলদেশের পানি রিচার্জ, লবনাক্ততার প্রভাব, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের দুর্নীতি, অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
লায়ন্স স্কুল এন্ড কলেজ খুলনার প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম। এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন,
দীর্ঘ ১৫ (পনেরো) বছর ধরে প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি, প্রধান শিক্ষক মোঃ বাদশা খান ও সহকারি প্রধান শিক্ষক গাউচ উদ্দিন শিকদারের একচ্ছত্র ক্ষমতার দাপটে সাধারণ শিক্ষক ও কর্মচারীরা তাদের মতামত প্রকাশের সুযোগ পায়নি। এমনকি অন্যায়ের সামান্যতম প্রতিবাদ করলে গুম, চাকরিচ্যুত সহ বিভিন্ন ধরনের হুমকি দেয়া হতো। শিক্ষক কর্মচারীদের সাথে শিষ্টাচার বর্হিভূত আচরণ করা সহ ও চতুর্থ শ্রেণির কর্মচারীদেরকে দিয়ে ব্যক্তিগত ও পারিবারিক কাজ করাতে বাধ্য করতো এবং অপারগতা প্রকাশ করলে বিভিন্নভাবে মানসিক নির্যাতনের শিকার হতো। এছাড়াও অর্থ আত্মসাৎ, প্রতিষ্ঠানের অভ্যন্তরে আবাসন রক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাছ থেকে বিদ্যুৎ বিল বাবদ অর্থ গ্রহণ করলেও বিদ্যালয় ফান্ডে জমা না করা, ২ লক্ষ টাকা ফান্ডের জমা দেয়ার বিপরীতে গভর্নিং বডির দাতা সদস্য সরফুজ্জামান টফিকে অন্তর্ভুক্ত করলেও তার কাছ থেকে প্রাপ্ত অর্থ বিদ্যালয়ে জমা না দেয়া সহ বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করলেও বিদ্যালয় কোষাগারে জমা না করে নিজেরাই তা ভোগ।

কয়রায় বিএনপির সন্ত্রাস বিরোধী সমাবেশ
কয়রা প্রতিনিধি:
কয়রায় সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকাল ৩ টায় সমাবেশের কার্যক্রম শুরু হলে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বিএনপির হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। এসময় মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠে জায়গা না পেয়ে শত শত মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন।
কয়রা উপজেলা বিএনপির আহবায়ক জননেতা এ্যাড. মোমরেজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এম এ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ১ নং সদস্য মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
বক্তারা বলেন, বিএনপি সন্ত্রাস,চাঁদাবাজি নৈরাজ্য বিশ্বাসী নয়। যারা বিএনপির নামে এ ধরণের অপকর্মে লিপ্ত তাদের আইনের হাতে তুলে দিতে হবে। আগামী দিনে বিএনপির নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।বিএনপি সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
জেলা নেতৃবৃন্দ কয়রা উপজেলা বিএনপি নেতাকর্মীদের এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যে সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ তৈয়েবুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ ইনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য মোঃ আনিসুর রহমান, জেলা বিএনপি’র সদস্য নাজমুস সাকিব পিন্টু, জেলা বিএনপি সদস্য মোঃ আরিফুর রহমান, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সম্পাদক মোঃ আব্দুল্লাহিল কাফি, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাবির আলি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা তুহিন, জেলা মৎস্যজীবী দলের নেতা মোঃ আজিজুর রহমান,পাইকগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ কয়রা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান বেল্টু, কয়রা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ হাসান, যুগ্ন আহবায়ক মোঃ আবু সাঈদ বিশ্বাস, যুগ্ন আহবায়ক মোঃ কোহিনুর আলম, যুগ্ন আহবায়ক শেখ সালাউদ্দিন লিটন, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ, কয়রা থানা যুবদলের যুগ্নুআহবায়ক মোঃ ইছানুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ আকবর হোসেন,যুগ্ম আহবায়ক ইউনুস আলী,থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলাম, কয়রা থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফ বিল্লাহ সবুজ ও সদস্য সচিব মাহমুদ হাসান সহ আরো অনেকে।

রেল সেতুতে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাতপরিচয়ে যুবকের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী রেল সড়কের গড়াই নদীর লোহার রেল সেতু থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ জানায়, রোববার সকাল ১১টার দিকে গড়াই নদীর লোহার রেল সেতুতে মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে পুলিশের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মহির উদ্দিন বলেন, খবর পেয়ে গড়াই নদীর লোহার রেল সেতু থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, এটি দুর্ঘটনা নাকি হত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

অভয়নগরে ছাত্রদল নেতার উপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নয়ন হোসেন (৩০) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এরই প্রতিবাদে নওযাপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাককর্মীরা। আজ রোববার সকালে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এদিন বিকালে অভয়নগর থানা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নওয়াপাড়া স্টেশন বাজার থেকে শুরু করে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে হাইস্কুল গেট এলাকায় গিয়ে শেষ হয়।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রোববার সকালে হাইস্কুল মাঠে ফোন করে ডেকে নেয় দূর্বৃত্তরা। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটানো হয় ও চাকু দিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় অপর একজনকেও আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বাহারুল ইসলাম বলেন, রোববার বেলা ১১ টার দিকে নয়ন হোসেন নামে একজনকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরতর জখম ছিল, প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়াও অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম (ওসি) বলেন, ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছিলাম, প্রাথমিক ভাবে জানতে পেরেছি পুর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কপোতাক্ষ নদে সাঁকো না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার
যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী পীর বলুহ মেলায় আসা দর্শণার্থীদের বিড়ম্বনার শেষ নেই। কপোতাক্ষের ওপর কোনো সাঁকো না থাকায় ঝুঁকি নিয়ে প্লাস্টিকের ড্রামে তৈরি ভাসমান সেতুতে পার হতে হচ্ছে। ফলে যে কোন সময় ঘটে যেতে পারে দূর্ঘটনা। দ্রুত একটি সাঁকো চান এলাকাবাসী।
উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে প্রখ্যাত পীর বলুহ দেওয়ান (র.)-এর মাজার শরীফ ও বলুহ মেলার জন্য ব্যাপক পরিচিত। মাজার শরীফের পূর্বপাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। দেশ স্বাধীনের পর থেকে কপোতাক্ষ নদে খেয়াপারাপার হতো। এরপর সেখানে তৈরি হয় বাঁশের সাঁকো। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেটি নষ্ট হয়ে যায়। নদ খনন কাজের স্বার্থে সাঁকোটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। বর্তমানে নদ খনন শেষ হয়েছে, নদে যথেষ্ট পানিও বেড়েছে, এই অবস্থায় সেখানে কোনো সাঁকো না থাকায় চরম ভোগান্তি বেড়েছে। স্থানীয়রা প্লাস্টিকের ড্রাম দিয়ে ভাসমান একটি সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে নদ পারাপার হচ্ছেন।
সব বয়সের মানুষ সম্পূর্ণ অনিরাপদ এই সাঁকোয় উঠে নদ পার হচ্ছেন। এসময় কথা হয় তালপট্টি গ্রামের মেহেদী হাসানের সাথে। তিনি বলেন, সাঁকো না থাকায় সমস্যায় পড়েছি আমরা। কালিগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের আশানুর রহমান বলেন, প্রতি বছরই মেলাতে আসি। নদ পার হলে পথ কম হয় সেজন্য এই রাস্তায় আসা। কিন্তু এখন দেখি সাঁকো নেই ঝুঁকি নিয়ে পার হয়ে এলাম।

তেঘরি গ্রামের আব্দুল মালেক বলেন, চৌগাছা উপজেলা হয়ে মেলায় আসতে অনেক পথ পাড়ি দিতে হয়, তাই নদ পার হয়ে মেলায় এসেছি কিন্তু ভাসমান সাঁকো খুবই ঝুঁকিপূর্ণ। হাজরাখানা গ্রামের ব্যবসায়ী মিঠু বলেন, নদে একটি স্থায়ী সাঁকোর দরকার, কিন্তু হচ্ছে না। সাঁকো না থাকায় নদ পাড়ের মানুষের কষ্ট বেড়ে গেছে।
বলুহর মাজার শরীফের খাদেম জয়নাল শাহ বলেন, সাঁকো না থাকায় দূর দূরান্তের মানুষ বিশেষ করে দর্শণার্থী ও ভক্তদের অনেক কষ্টে নদ পার হতে হচ্ছে। সরকারি ভাবে একটি সাঁকো হলে সকলেই উপকৃত হবে।
বলুহ মেলা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, মেলায় আগতদের জন্য শুধু না, নদ পাড়ের বাসিন্দাদের জন্য নদে একটি সাঁকো খুবই প্রয়োজন। সাঁকো না থাকায় কৃষি, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সব কিছুতেই প্রভাব পড়তে শুরু করেছে।
হাজরাখানা গ্রামের বাসিন্দা ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিনুর রহমান শাহিন বলেন, নদে একটি সাঁকো তৈরির ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে আমি উপজেলা পরিষদের সভায় আলোচনা করে কিভাবে এই সমস্যা সমাধান করা যায় সে ব্যাপারে কথা বলবো।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; খুলনায় নানা কর্মসুচী
খুলনাঞ্চল ডেস্ক:
সোমবার ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল সরকারি ছুটি।
এ উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
এক সময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ।
তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহকে (সা.) প্রেরণ করেন এই পৃথিবীতে।
মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিবি খাদিজা নামের এক ধনাঢ্য মহিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত প্রাপ্ত হন। আল্লাহতাআলার নৈকট্য লাভ করেন।
বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে।
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে খুলনায় সরকারিভাবে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ভবন, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল সদর দপ্তর, ইউনিট, ঘাঁটি, জাহাজসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
ঐদিন সুবিধাজনক সময়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ওয়াজ মাহফিল, বেতারের জন্য সেমিনার অনুষ্ঠান ধারণ ও প্রচার, ক্বিরাত মাহফিল, হামদ নাত, স্বরচিত কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবীতে খুৎবা লেখা প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সকাল ১১টায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে বিশ^বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আলোচনা সভা, কেরাত, দোয়া ও মিলাদ এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শিশু একাডেমিতে ১৬ সেপ্টেম্বর সুবিধাজনক সময়ে শিশুদের জন্য হামদ-নাত, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। বাদজোহর দেশের সকল সামরিক ও বেসরকারি হাসপাতাল, কারাগার, শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র, শিশু সদন, বৃদ্ধ নিবাস এবং এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হবে।
খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে সকাল নয়টায় শিক্ষক সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য ইলেক্ট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচার মাধ্যমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান প্রচার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ঐদিন জেলায় অন্যান্য অনুষ্ঠান যেমন-যাত্রাপালা, জারিগান, আতশবাজি ইত্যাদি বন্ধ রাখতে হবে।
খুলনা সিটি কর্পোরশন:
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ২০২৪ পালন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামীকাল সোমবার সকাল ৯টায় নগর ভবনে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা, কেসিসি পরিচালিত মক্তবসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত, হামদ্-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ এবং সভাপতিত্ব করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
খুলনা বিশ্ববিদ্যালয়:
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন উপলক্ষ্যে আগামীকাল ১৬ সেপ্টেম্বর (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ ছাড়া শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে চলতি রবিউল আউয়াল মাসের মধ্যে হামদ্-নাত ও কেরাত প্রতিযোগিতা আয়োজন করা হবে। উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন রেজিস্ট্রার (অতিরিক্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।