Home আঞ্চলিক জাহাজ থেকে পাচার করে আনা বিদেশি রংসহ ১১মামলার আসামি আটক

জাহাজ থেকে পাচার করে আনা বিদেশি রংসহ ১১মামলার আসামি আটক

52

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

মোংলা বন্দরে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার হওয়া বিদেশি রংসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৭সেপ্টেম্বর) গভীর রাতে পাচার করে আনা রং মোংলা ফেরীঘাট থেকে ওঠানোর সময় তাকে আটক করে পুলিশ। এ সময় ৫০ ড্রাম রং ও অন্যান্য মালামালও জব্দ করা হয়। আটক চোরাকারবারির নামে মোংলা থানায় ১১টি মামলা রয়েছে। আটক চোরাকারবারির নাম আলী হোসেন (৩৭)। সে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে বলে জানা গেছে। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম জানান, বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে বেশ কিছু রংয়ের ড্রাম পাচার করে আনা হচ্ছে এমন গোপনে সংবাদ পেয়ে বন্দরের পশুর চ্যানলে শনিবার অভিযান চালায় পুলিশের একটি দল। পরে মোংলা ফেরি ঘাট দিয়ে রং ওঠানোর পরে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আলী হেসেন (৩৭) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে নদীর পাড় ও তার বসত ঘর থেকে ৫০ ড্রাম ভর্তি বিদেশী রং ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন তারা। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার (৮সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত এই ব্যক্তির নামে মানব পাচার, নারী নির্যাতন, জাহাজে ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ মোংলা থানায় অন্তত ১১টি মামলা রয়েছে বলেও জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে, এম আজিজুল ইসলাম। #