Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

62
পথের ধারে পড়ে থাকা গাছের ডালে বসেছে হলুদ ফড়িং।

৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত
ঢাকা অফিস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় দীর্ঘ কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন ৭০ বছরের সাজাপ্রাপ্ত হওয়া সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

কারাগারে থাকা বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের জামিনে মুক্তি পাওয়ার খবরে মঙ্গলবার দুপুর থেকে সাতক্ষীরাসহ তালা-কলারোয়া এলাকার সহস্রাধিক নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল তাকে স্বাগত জানান।
শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি ধানমন্ডির বাসভবনে চলে যান।

এর আগে সোমবার বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের পৃথক তিনটি জামিননামা সম্পাদন করেন সাতক্ষীরা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ। গত ২৭ আগস্ট দুপুরে উচ্চ আদালতের ১১ নং বেঞ্চ থেকে তিনিসহ কারাগারে থাকা ৪৬ বিএনপির সব নেতাকর্মীর জামিন দেওয়া হয়।

অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার ১২ বছর পর কলারোয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে পৃথক তিনটি চার্জশিট দাখিল করেন। যার প্রেক্ষিতে আদালত সাবেক এমপি হাবিবসহ ৫০ জন বিএনপি নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা প্রদান করে আদালত।

দাকোপের কালাবগী এলাকার ৪ স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর উদ্ধার
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের কালাবগী এলাকার ৪ স্কুল ছাত্রী স্কুলে না যেয়ে স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ করে বিদেশে যাওয়ার পথে ঢাকায় আটক। জানা যায় ০১ সেপ্টেম্বর রবিবার আনুমানিক সকাল সাড়ে ৭ টার সময় দাকোপ উপজেলার কালাবগী এলাকার স্কুল ছাত্রী ফারিয়া আক্তার- পিতা লান্টু, আখি আক্তার পিয়া -পিতা আজু গাজী, পরমা রায়- পিতা দীনবন্ধু রায়, মাহিয়া জাহান মিতু- পিতা আসাদুজ্জামান গাজী এদের মেয়ে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে এই ৪ জন যাত্রী স্কুলে না যেয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন জানতে পেরে চারিদিকে খোজাখুজি শুরু করে। প্রশাসনসহ প্রচার মিডিয়াকে জানিয়ে প্রচারসহ এলাকা বাসী খুজতে শুরু করে। অবশেষে নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর ঢাকার যাত্রাবাড়ি সাদ্দাম মার্কেট এলাকা থেকে এই ৪ জন স্কুল ছাত্রীকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। নিখোঁজ স্কুল ছাত্রীরা জানান তারা দক্ষিণ কোরিয়া যাবে বলে বাড়ি থেকে পালিয়েছে। বাড়ি থেকে আসার সময় সোনা-গহনা ও টাকা পয়সা যে যা পেরেছে নিয়ে এসেছে। ছাত্রীরা জানান স্মার্ট ফোনের মাধ্যমে ইঞঝ ফ্যানদের সাথে কিছু আলোচনা হয়েছে তারপর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তাই বলা যায় স্মার্ট ফোন ব্যবহার করা কতটা ভয়ানক ছোট ছোট মেয়েদের জন্য সেটা সুতারখালী ইউনিয়নের কালাবগী থেকে ঢাকায় চলে আশা ৪ ছাত্রীকে দেখে সেটা বুঝা যাচ্ছে। এই নিখোঁজ হওয়া স্কুল ছাত্রীদের উদ্ধারের জন্য উতলা এলাকাবাসীর দাবি প্রতিটা অভিভাবকদের কাছে আপনার সন্তানকে স্মার্টফোন দিবেন না।

শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি বিরুদ্ধে মানববন্ধন ও স্মারলিপি প্রদান
গাজী মুনজুরুল ইসলাম
গত৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুথানে খুনি হাসিনার দেশ থেকে পালায়। তার রেখে যাওয়া সন্ত্রাসী বাহিনী স্বাধীন বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তার ধারাবাহিকতা শ্যামনগর উপজেলার ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এ্যাড জি এম শুকুর আলীর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি স্বজনপ্রীতি আত্মীয় করনের বিরুদ্ধে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার ৩রা সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রেসক্লাব চত্বরে ঈশ্বরীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আয়োজনে শত শত হতদরিদ্র নারী পুরুষের উপস্থিতে মানববন্ধন বক্তব্য রাখেন, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেম,সহ সাংগঠনিক সম্পাদক নওয়াবেকী কলেজ এর প্রভাষক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আনারুল ইসলাম আঙ্গুর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ ভোটের চেয়ারম্যান এ্যাড শুকুর আলীর সীমাহীন দুর্নীতি স্বজনপ্রীতি কারণে ইউনিয়নের অসহায় পরিবার ও হতদরিদ্র মানুষগুলি সরকারে সকল সেবা থেকে বঞ্চিত হয়েছে।
তার নিজস্ব ক্ষমতা বলে রেশন কার্ড, ভিজিডি কার্ড,জেলে কার্ড একই পরিবারের ৫ জন আবার কোন পরিবারে কাজ থেকে অর্থ নিয়ে কার্ড বেচাকেনা করেন। তার নিজের দলের লোকদের ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কর্মীদেরকে কার্ড দেইনি। শুধু তাই নয় একই ব্যক্তির নাম তিন তালিকার রয়েছে। তায় আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ ভোটের চেয়ারম্যান শুকুর আলীকে অবঞ্চিত ঘোষণা করছি।মানববন্ধন শেষে ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের মৃত মন্তেজ সরদারে ছেলে আসমত আলী সরদার উপজেলা নির্বাহী অফিসার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

রূপসায় দোকানের ভাড়াটিয়া হয়ে মালিকানা দাবির অভিযোগ
স্টাফ রিপোর্টার
রূপসায় দোকান ঘরের ভাড়াটিয়া হয়ে ভুয়া মালিকানা দাবি করার অভিযোগ উঠেছে। বিপাকে পড়েছে এক অসহায় বিধবা নারী। এঘটনায় ভুক্তভোগী নারগিস আক্তার রূপসা থানায় মো. মিজান হাওলাদারের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। এর আগে পূর্ব রূপসা বাজার বনিক সমিতি বরাবরও একই বিষয় নিয়ে লিখিত অভিযোগ করা হয়।

কিন্তু এসব বিষয়ে প্রতিকারের দাবি জানিয়ে অভিযোগ করা হলেও ওই নারী এখনো পর্যন্ত কোনো ফলাফল পাইনি।

বর্তমানে এই অসহায় নারী তার স্বামীর মৃত্যুর পর মানবতার জীবন যাপন করে আসছেন।

এমনকি প্রতিপক্ষ দোকানঘর ভাড়াটিয়া তার ভাড়ার টাকা পরিশোধ না করে উল্টো দখল করে মালিকানা দাবি করছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর গ্রামের নারগিস আক্তারের স্বামী মৃত আব্দুল হান্নান মোল্লার নিকট হতে একই গ্রামের আফসার উদ্দিন হাওলাদারের ছেলে প্রতিপক্ষ মিজান হাওলাদার পূর্ব রূপসা কাঁচা বাজারস্থ ১১ ফুট বাই ৮ ফুটের দোকান ঘরটি তিনি জীবিত থাকাকালীন অসুস্থ থাকার কারনে ২০২৩ সালের ১ জানুয়ারি হতে আগামী ২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫ বছরে তিন লাখ টাকা ভাড়ায় চুক্তিপত্র অনুযায়ী প্রতি মাসে ৫ হাজার টাকা মিজান হাওলাদার পরিশোধ করে উক্ত দোকান ঘরটি গ্রহন করে।

বর্তমানে ওই নারী মিজানের নিকট ভাড়ার টাকা চাইলে বিভিন্ন তালবাহানা শুরু করে। এমনকি ভাড়া বাবদ সম্পূর্ণ টাকা না দিয়ে দুইবারে মাত্র ১ হাজার টাকা প্রদান করে। এমনকি ভাড়াটিয়া মিজান হটাৎ করে জানান দেয় হান্নান মোল্লা জীবিত থাকাকালীন দোকান ঘরটি তার কাছে বিক্রি করে গেছে।

কিন্তু ভুক্তভোগী ওই নারীর জানামতে তার স্বামী মিজানের নিকট দোকান ঘরটি শুধু ভাড়ায় প্রদান করেছিল।

তিনি বিক্রি করেনি বলে দাবি করেছেন। ওই দোকানে বর্তমানে মুরগির ব্যবসা চালিয়ে যাচ্ছে মিজান। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিকারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। দোকান ঘরের ভাড়াটিয়া মিজান হাওলাদার বলেন, আমি এই ঘর ৪ লাখ টাকায় কিনে নিয়েছি। মৃত্যুর ৭ মাস আগে হান্নান ডাক্তার আমাকে কাগজে লিখিত দিয়ে গেছে। বর্তমানে এ ঘরের মালিক আমি।

সে আরও বলে বাজার বনিক সমিতি নোটিশ করলে আমিও কাগজ পত্র জমা দিয়েছিলাম। পরে দেশে গ্যাঞ্জাম শুরু হয়ে গেলো। তারপরে আর বিচার শালিস হয়নি।

পূর্ব রূপসা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক এস এম এ করিম বলেন, হান্নান সাহেবের স্ত্রী লিখিত অভিযোগ দিয়েছিলো।

তারপর আমরা যাচাই-বাছাই করার জন্য উভয়কে নোটিশ করা হলে এক পক্ষের কাগজপত্র পেয়েছিলাম। আর এক পক্ষের পাইনি।

পরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সকলে ব্যস্ত থাকার কারনে এ বিষয়টি নিয়ে আমরা আর এগোতে পারিনি।

সহকারী পরিচালক ঔষধ প্রশাসন কর্তৃক রূপসার বিভিন্ন ফার্মেসী পরিদর্শন
রূপসা প্রতিনিধি ঃ
দেশের স্বাস্থ্যসেবাকে পরিচ্ছন্ন, গতিশীল ও সময়োপযোগী করতে বাংলাদেশ ঔষধ প্রশাসনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।গ্রাম,মফস্বল, শহর,বন্দর,উপজেলা,জেলা,বিভাগের সকল নিবন্ধিত ফার্মেসীগুলিকে মডেল মেডিসিন শপে রূপান্তর করতে বিভিন্ন কার্যক্রম চালু করেছে।যত্রতত্র এন্টিবায়োটিক বিক্রয়রোধে গণসচেতনতা ও বিধিনিষেধ আরোপ করেছে।রেজিস্ট্রার্ড চিকিৎসকের চিকিৎসাপত্র ব্যতিত এন্টিবায়োটিক ক্রয়বিক্রয় ও নির্ধারিত ডোজের কম বা বেশি এন্টিবায়োটিক সেবন বন্ধ করতে শক্ত পদক্ষেপ হাতে নিয়েছে।তারই লক্ষে দেশের প্রতিটি ফার্মেসীর কেমিস্টদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষত ও সচেতনা বৃদ্ধি করা হচ্ছে। এসকল কার্যক্রমকে বেগবান করতে প্রশিক্ষণপ্রাপ্ত কেমিস্টদের ফার্মেসী পরিদর্শন ও দিকনির্দেশনা দিতে খুলনা বিভাগীয় সহকারী পরিচালক ঔষধ প্রশাসন মো: নাজমুল হাসান গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় রূপসার বেশ কয়েকটি ফার্মেসী পরিদর্শন করেন। এন্টিবায়োটিক রেজিস্ট্রার খাতা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রেজিস্ট্রার খাতা যথাযথভাবে লিপিবদ্ধ হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখেন।তিনি সকল কেমিস্টদের উদ্দেশ্যে বলেন, রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে হবে। মাত্রার চেয়ে কম বা বেশী পরিমাণ এন্টিবায়োটিক সেবন রোগীর স্বাস্থ্যের জন্য বড় বিপদজনক। আর এই অনাকাঙ্ক্ষিত এন্টিবায়োটিক সেবনের ফলে শুধু রোগী নয় তার পরিবারসহ দেশ ও জাতি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।পরবর্তীতে কোন ঔষধ তাদের শরীরে কোন কাজতো করবেই না বরং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। ফলে রোগ নিরাময়ে রোগী,ডাক্তার ও কেমিস্টরা হতাশাজনক অবস্থায় পড়বে।তিনি ফার্মেসীর সেল্ফে কোন মেয়াদোত্তীর্ণ ঔষধ, স্যাম্পল ঔষধ রাখতে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেন।ফার্মেসীর বাইরে একটি বাক্সে “মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় যোগ্য নয় লেখা ” সংরক্ষণ করতে হবে।মেয়াদোত্তীর্ণ ঔষধ রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ করতে হবে এবং কোম্পানির প্রতিনিধিদের মাধমে পরিবর্তন করে নিতে হবে। প্রতিটা ফার্মেসী পরিস্কার পরিচ্ছন্ন ও বিধিনিষেধ মেনে পরিচালনা করতে হবে।স্যাম্পল ঔষধ, আন রেজিস্টার্ড ঔষধ বিক্রয়ের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তাপ সংবেদনশীল ঔষধ রেফ্রিজারেটরে অবশ্যই সংরক্ষণ করতে হবে। আমি মাঝে মাঝে কোন ঘোষণা ছাড়াই চলে আসবো,অসংগতি দেখলে ব্যবস্থা।
কোন সুবিধা -অসুবিধায় প্রয়োজন হলে আমার অফিসে নির্দ্বিধায় চলে আসবেন।

ফকিরহাটে ব্যবসায়ির বাড়িতে দুর্ধষ চুরি ঘটনা ঘটেছে
ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট বাজারের ইলেক্ট্রনিক্স দোকানদার মো. কামাল বিশ্বাসের উপজেলার পাইকপাড়া বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মো. কামাল হোসেন নিজ বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগি মোঃ কামাল বিশ্বাস জানান, সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তার ছোট ভাই বিদ্যুৎ বিশ্বাস বাড়িতে এসে দেখেন বাড়ির মেইন গেট খোলা। তখন দ্রুত ঘরের দিকে যেয়ে দেখেন বাড়ীর নিচ তলার ঘরের দরজা খোলা। ভিতরে থাকা কাপড় চোপড় ছাড়ানো ছিটানো, ঘরের ভিতরে থাকা আলমীরার ড্রয়ার খোলা। এরপর দ্বিতীয় তলায় গিয়ে একই অবস্থা দেখতে পান। সেখানেও ঘরের দরজা খোলা এবং ভিতরে থাকা আলমারী গুলো খোলা ও কাপড় চোপড় ছাড়ানো ছিটানো। এছাড়াও দ্বিতীয় তলার ঘরের ভেন্টিলিটার ভাঙ্গা অবস্থায় দেখতে পান। বাড়িরতে কেউ না থাকার সুবাধে চোর চক্রটি এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানান। এতে নিচ তলার আলমারীর ভিতরে থাকা নগদ-১,৮০,০০০/-টাকা ও এক জোড়া স্বর্নের কানের দুল, একজোড়া রুলি, (ওজন অনুমান সাড়ে তিন ভরি, মূল্য অনুমান-৩,৫০,০০০/-টাকা) চোরেরা চুরি করিয়া নিয়ে গেছে।
তিনি আরো জানান, ৩০ আগষ্ট ২টার দিকে তার মা অসুস্থ হয়ে পড়েন। এসময় বাড়ীতে তালা লাগিয়ে মা’কে নিয়ে সকলে খুলনা সিটি মেডিকেল কলেজে হাসপাতালে যান।
ভুক্তভোগি পরিবারের ধারনা, গত ৩০ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে চোর চক্রটি চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মোঃ কামাল বিশ্বাস নিজ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানা পুলিশের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ির মালিক মো. কামাল বিশ্বাস লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি দন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। #

শ্যামনগরে দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ সচেতনতা প্রচারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সেচ্ছাসেবী দল গঠন
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর মুন্সীগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ঝুঁকিপূর্ণ মানুষের জীবন-জীবিকা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে জনগণের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর বারটায় আবাদ চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ সচেতনতা প্রচারে ১৯ সদস্য বিশিষ্ট একটি স্কুল দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট ছাত্র-ছাত্রীদের সমন্বয়য়ে একটি সেচ্ছাসেবক দল গঠন করা হয়।

সিসিডিবি-ডিজাস্টার রেজিলয়েন্ট এডুকেশন এন্ড কমিউনিটিজ প্রকল্পের এর সহযোগিতায় এবং দাতা সংস্থা গ্লোবাল মিনিস্ট্রিজ এর অর্থায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোশারফ হোসেন । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান, সহকারি শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সহকারি শিক্ষক ফাতিমা খাতুন। আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া ও অন্যান্য মাঠ সংগঠক প্রমূখ।

সভাপতি বলেন, আমাদের উপকূলে দুর্যোগ নিত্যদিনের সঙ্গী। দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ সচেতনতায় সিসিডিবির এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। মানুষকে সচেতন করতে সিসিডিবি যে প্রকল্প হাতে নিয়েছে তার জন্য সিসিডিবি কে ধন্যবাদ জানাচ্ছি।

স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ এবং ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবক দলের সদস্যরা তাদের নিজ দায়িক্ত গ্রহন করেন এবং তা পালন করবে বলে অঙ্গিকার করেন।

একাডেমিক প্রধানদের মতবিনিময়
উদ্ভূত সমস্যা জরুরিভাবে সমাধান করে খুবিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানদের সাথে মতবিনিময় করেছেন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম। ০৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় একাডেমিক ক্যালেন্ডার পুনর্বিন্যাস এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নত করাসহ একাডেমিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উদ্ভূত সমস্যা জরুরিভাবে সমাধানের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, আজ এই দায়িত্ব পেয়েছি, এটা আমরা জন্য বড় পাওয়া। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অতীতের ন্যায় যথাযথভাবে সহযোগিতা করলে এই দায়িত্ব পালন সহজ হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশে নিজেদের স্বাতন্ত্র্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এখানকার গ্র্যাজুয়েটরা সুনাম ও সুখ্যাতি নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছেন। বর্তমানে সব কিছুর মধ্যেই প্রতিযোগিতা বিদ্যমান। এজন্য খুলনা বিশ্ববিদ্যালয়কে প্রতিযোগিতার শীর্ষে নিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে, নতুন প্রজন্ম তথা শিক্ষার্থীদের একটা বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে হবে এবং পরীক্ষাগুলো নিয়মিত নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত সমস্যা জরুরিভাবে সমাধান করা হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
সভার শুরুতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মীর মুগ্ধসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সভায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহসহ বিভিন্ন ডিসিপ্লিনের প্রধানবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল ৯.৩০ মিনিটে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের সাথে নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সকল শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিঘলিয়ায় মাদকের জালে জড়িয়ে পড়ছে উঠতি বয়সী তরুনেরা
দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ছে নেশা দ্রব্য। মাদকে জড়িয়ে পড়ছে উঠতি বয়সী যুবকেরা। দিন দিন বেড়েই চলেছে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর বিস্তার। ছোট খাটো মাদক সেবী ও মাদক বিক্রেতা পুলিশের হাতে গ্রেফতার হলেও মাদকের গডফাদার ও পৃষ্ঠপোষকরা থাকছে ধরা ছোয়ার বাইরে। এমনকি দিঘলিয়ার প্রত্যন্ত এলাকায় সর্বনাশা মাদকের জাল বিস্তারে সমাজের কোন কোন জনপ্রতিনিধি ও রাজনৈতিক মহল জড়িয়ে পড়ছে এমনটাই জানিয়েছেন গোয়েন্দা সংস্থার এক সূত্র।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলাটি ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত। ২ টি ইউনিয়ন কেএমপির আওতায়। অপর একটি ইউনিয়ন গাজীরহাট আতাই নদী দ্বারা উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন। আাতাই, ভৈরব ও মজুদখালী নদী দ্বারা বেষ্টিত সেনহাটি, দিঘলিয়া ও বারাকপুর ইউনিয়ন। এ ৩টি ইউনিয়নে মাদকের ভয়াবহতা চরমে। এ ইউনিয়ন ৩টিতে মাদকের আমদানি ও কেনাবেচা বেড়েই চলেছে। উঠতি বয়সী যুবকেরা ও শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে মাদকের জালে। সেনহাটি, দিঘলিয়া ও বারাকপুরে এ মাদকের প্রসারে উঠতি বয়সী যুবকেরা জড়িয়ে পড়ছে মাদকের জালে। মোড়ে মোড়ে গড়ে উঠছে উঠতি বয়সী যুবকদের সমন্ময়ে কিশোর গ্যাং। জনপদে প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই, মারামারি, ইভটিজিংসহ আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সেনহাটি ইউনিয়নের বাইশোর মার খেয়াঘাটের পাশে, হাজীগ্রাম পোলের পাশে ও নদীর পাড়ে, বেলেঘাট বাজারের আশপাশ, হাজীগ্রাম পশ্চিম আশ্রয়ণ প্রকল্প এলাকার নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের দোতলা, মমিনপুর আশ্রয়ণ প্রকল্প এলাকা, উত্তর চন্দনীমহল কুরিপাড়া, বাগানবাড়ি মোড়, চন্দনীমহল কাটাবন, গুচ্ছগ্রাম এলাকা, শেখ পাড়া, সেনহাটি শিব মন্দীরের পিছন এলাকা, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পিছন এলাকা, পালপাড়া মোড়, সাগর জুট মিলের কোয়ার্টারের সামনে, আলহাজ্ব সারোয়ার খান কলেজের পিছনে কমিউনিটি ক্লিনিক মোড়, গোয়ালপাড়া মোড়, মদীনা মসজিদ কলোনী এলাকা, রেজার মোড়, বরইতলা লিটুর বাগান, সরিষাপাড়া মোড়সহ বিভিন্ন এলাকা নেশা দ্রব্য বিচিকিনির নিরাপদ স্থান। পাশাপাশি কলেজ পাড়ায় চলছে জোয়ার আসর। এক সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় লাখ লাখ টাকার নানা নেশা দ্রব্য আমদানি ও কেনাবেচা হয়ে থাকে। সম্প্রতি নেশাসক্ত হয়ে ফরমাইশখানা গ্রামের নুরুর পুত্র আমির হামজা ভৈরব নদীতে ডুবে মারা যায়। ফরমাইশখানার আঃ হামিদ খানের পুত্র শায়েস্তা খান ও দেয়াড়া কলোনী এলাকার জামিরসহ একটা সংঘবদ্ধ চক্র চট্টগ্রামের কক্সবাজার এলাকা থেকে নানা নেশা দ্রব্য আনতে গিয়ে শায়েস্তা খান আইন প্রয়োগকারী সংস্থার হাতে নেশা দ্রব্যসহ আটক হয়েছে। বাকীরা সুকৌশলে পালিয়ে এসেছে বলে জানা গেছে।
এদিকে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গোলারঘাট, ভৈরব নদীর কূল, কাঁঠালতলা, কাঠ কাটা মিল, বাঁশ বাগান, সুগন্ধী স্কুলের সামনের রাস্তা, মোড়ল পাড়া রাস্তার মোড়, দেয়াড়া খেয়াঘাটের আশপাশ, কোহিনুর প্রাইমারী স্কুলের আশপাশ, দেয়াড়া কলোনী ও কলোনীর উত্তরে ফাঁকা নদীর কূলে, নগরঘাট এলাকা, ব্রহ্মগাতী, পানিগাতী, দিঘলিয়া কলেজের আশপাশ, নদীর কূল, মহেশ্বরপুর, বারাকপুর, লাখোহাটি, নন্দনপ্রতাপ, আড়ুয়া ঘাট এলাকা, কামারগাতী এলাকা মাদক বিক্রয়ের স্পট বলে জানা যায়।
দিঘলিয়ায় গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিলসহ নানা নেশাদ্রব্য অবাধে আমদানি ও কেনাবেচা বেড়েই চলেছে। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা নেই বললেই চলে। দিঘলিয়া থানা পুলিশ মাঝে মধ্যে অভিযানে মাদকসহ অপরাধী গ্রেফতার হলেও মাদকের গডফাদার ও পৃষ্ঠপোষকরা থাকছে ধরা ছোঁয়ার বাইরে এমনটাই জানিয়েছেন এলাকার বিজ্ঞমহল। সকল অপরাধের জনক এই মাদকের আমদানি ও কেনাবেচা বেড়েই চলেছে। রাতে চুরি ডাকাতি দিনে মাদকের কেনাবেচা এমন অপরাধী ঢের। মাদকের আধিপত্য ও ভাগাভাগি নিয়ে খুন, কোপাকুপি ও মারামারি লেগেই আছে দিঘলিয়া উপজেলার সেনহাটি শিব মন্দীরের পিছনের বেদে পল্লীতে। সম্প্রতি এ এলাকার অপরাধীরা নতুন সাজে আত্নপ্রকাশ ঘটানোর জন্য নতুন নতুন দেশী অস্ত্র আমদানি করেছে বলে জানা গেছে।
একটি সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেশা দ্রব্য ব্যবসায়ীদের গ্রেফতার করলেও মাদকের সাথে জড়িত গডফাদার ও তাদের পৃষ্ঠপোষকগণ থাকছে ধরা ছোঁয়ার বাইরে। এক সময় দিঘলিয়ার কতিপয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিক মাদকের সাথে জড়িত হওয়ার প্রমাণ হিসেবে পুলিশের তালিকায় আবদ্ধ হলেও আইনের ফাঁক-ফোকরে সেটা চাপা পড়ে যায় বলে জানা যায়।
এলাকাবাসী এ প্রতিবেদককে জানান, উপজেলার সেনহাটিতে হত্যা, মারামারি, কুপাকুপি, চুরিসহ সব কিছুই ঘটছে মাদককে ঘিরে। এলাকার মানুষ অশান্তি ও নির্ঘুমে কাটাচ্ছে রজনী। কখন কি ঘটে। প্রায় রাতে বিদ্যুতের সার্ভিস তার চুরি, নলকূপের মাথা চুরি, ভ্যানের ও ইজিবাইকের ব্যাটারী চুরি, বাড়ির ও প্রতিষ্ঠানের মোটর চুরি হচ্ছে। মাদক ও কিশোর গ্যাং ও ভাঙ্গাড়ির ব্যবসা এ তিনটাই এলাকায় এক সূত্রে গাঁথা। সেনহাটি সাবুতলা মন্দির মোড় থেকে কাটানীপাড়া স্কুল মাঠ পর্যন্ত গড়ে উঠেছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা চোখে পড়ার মত। ১৩ থেকে ২০ বছর বয়সী এ যুবকেরা এলাকায় চুরি, ছিনতাই, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধের সাথে জড়িত । এ সংঘবদ্ধ কিশোর গ্যাং সুযোগ পেলেই একটা মহলের ইশারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ দিয়ে, বাজার ও কিছু মোড়ে চায়ের দোকানে, পাড়া ও মহল্লার মোড় ও নির্জন জায়গায় মেয়েদের ও মা-বোনদের বিভিন্নভাবে শারীরিক অঙ্গভঙ্গী ও কুরুচিপূর্ণ ভাষার মাধ্যমে ইভটিজিং করে থাকে। পর্দার আড়ালে থাকা একটা মহল বড় ভাই হিসেবে এদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকে এমনটাই জানিয়েছেন এলাকার বিজ্ঞমহল।
এ ব্যাপারে কথা হয় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তারের সাথে। তিনি এ প্রতিবেদককে জানান মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স। দিঘলিয়ায় মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। কয়েকজন মাদক বিক্রেতা ও কিশোর অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি দিঘলিয়ায় মাদক নির্মূলে সকলের সাহায্য কামনা করেন।

কেসিসি আয়োজিত ধূমপান বিরোধী সভা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-২০২৫ এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে খুলনা নগর স্বাস্থ্য ভবনে ধূমপান বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম। ধুমপানের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সভায় বক্তারা বলেন, শুধুমাত্র ধুমপান বা তামাক সেবনের কারণে প্রতিবছর বহু মানুষ মৃত্যুবরণ করছে। ধুমপান ক্যান্সারের ঝুঁকি বাড়ায় উল্লেখ করে বক্তারা আরো বলেন, পুরুষের পাশাপাশি মহিলারাও এখন ধুমপানসহ তামাকজাত দ্রব্য গ্রহণ করছে এবং বাবা-মায়ের ধুমপানের কারণে শিশুরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। শিশুদের পাশে রেখে ধুমপান না করার আহবান জানিয়ে বক্তারা ধুমপানে নিরুৎসাহিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে বলে মতামত ব্যক্ত করেন।

কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ এবং স্বাস্থ্যকর্মীগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে ধূমপান বিরোধী জনমত গড়ে তুলতে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন কেসিসির ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস।

কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ তহবিলে খুলনা মহানগর বিএনপির ২৭ লাখ টাকা প্রদান
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির ত্রান তহবিলে নগদ ২৭ লাখ টাকা প্রদান করেছেন। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে মহানগর বিএনপি নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণের অর্থ প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ত্রাণের চেক গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগর শাখার আহবায়ক এড. শফিকুল আলম মনা, কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক বেগম রেহানা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমূখ।
খুলনা বিএনপির মিডিয়া সেল জানান, দেশনায়ক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসুচি প্রত্যাহার করে এবং নেতাকর্মীদের সহায়তায় খুলনা মহানগর বিএনপি এ অর্থ দলের ত্রান তহবিলে জমা দিয়েছেন।

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার নিয়ে বাজারে বিশেষ অভিযান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালিয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠানে বিশেষ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।পরে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালায়।এ সময় খাদ্য তৈরির উপকরণের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক পরীক্ষা করে ফলাফল বিক্রেতার জানানো হয়।জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পালের নেতৃত্বে অভিযানে চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, নমুনা সংগ্রহকারী নাসের উদ্দিন, ল্যাব টেকনিশিয়ান জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মধু, ঘি এর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষা করা হয়।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্র জানায়,ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে দুধে ডিটারজেন্ট, স্টার্চ, ইউরিয়ার উপস্থিতি, ঘি-তে বনস্পতি/হাইড্রোজিনেটেড এডিবল ফ্যাটের উপস্থিতি, হলুদের গুঁড়ায় লেড ক্রোমেটের উপস্থিতি, মরিচের গুঁড়ায় ইটের গুঁড়ার উপস্থিতি, গোল মরিচে পেঁপে বীজ মেশানো, নারিকেল তেলে ভেজাল, শাক-সবজি ফলমূলে রঙ দেওয়া ও বালাইনাশকের মাত্রা নির্ণয়, মধুতে চিনির মিশ্রণ, পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি, খাদ্যে অননুমোদিত কৃত্রিম রঙের উপস্থিতি, খাদ্যে ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতিসহ আরও অনেক পরীক্ষা করা যাবে।

ছুটিতে দেশে এসে মারা গেলেন লেবানন দূতাবাসের কর্মকর্তা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
লেবানন দূতাবাসে কর্মরত জুবায়ের কবির তুষারের (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তুষারের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়ায়। তুষার ২০১৫ সালের ১৫ জুন লেবানন দূতাবাসে যোগদান করেন। তিনি হিমু পরিবহণ প্রতিষ্ঠা করেন।

তুষারের ভাই সাংবাদিক হুমায়ুন কবির হিমু জানান, সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিল তুষার। ছুটি শেষে সোমবার রাতে লেবাননে ফিরে যাওয়ার কথা ছিল তার। সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি
রূপসায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে রূপসা উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ৩ সেপ্টেম্বর দুপুরে পূর্ব রূপসা ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিলটি রূপসা পেট্রাল পাম্প এলাকা থেকে শুরু হয়ে রূপসা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশর মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তরা বলেন, গত ৩১ আগস্ট রূপসা-বাগেরহাট বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ মালিকদের এক অংশ সোনাডাঙ্গায় সাধারণ সভা করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সাবেক সংসদ সদস্য ও পরিবহন কর্মকর্তা গফফার বিশ্বাস তার বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। সেই বক্তব্য মিথ্যা প্রমান করতে তিনি পায়তারা করছেন। বক্তারা সমাবেশে গফফার বিশ্বাসকে যারা অতিথি করে অনুষ্ঠান করেছে তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবী জানান। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা সাইফুর রহমান। প্রতিবাদ সমাবেশ অতিথি হিসাবে বক্তৃতা করেন রূপসা থানা বিএনপির সদস্য সচিব জাবেদ হাসান মল্লিক, যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র।
বিএনপি নেতা দিদারুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা আনসার বিশ্বাস, রয়েল আজম, ইসমাইল হোসেন, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম বকুল, খন্দকার শরিফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কবির শেখ, তায়েব উদ্দীন দারা, রূপসা থানা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, রূপসা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইউনুচ গাজী, নৈহাটী ইউপি’র প্যানেল চেয়ারম্যান ইলিয়াস হোসেন, আসাবুর মোড়ল, বিএনপি নেতা মামুনুল ইসলাম, কায়েম উদ্দীন, হালিম মোড়ল, জহিরুল হক শারাদ, খন্দকার ইমরান হোসেন, কাকলি আক্তার, টিটো জমাদ্দার, অন্তর হোসেন মাসুদ, সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, রূপসা থানা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া কাজী, যুগ্ম আহবায়ক স,ম শফিকুল রহমান, আফজাল শেখ, মোঃ টিটো, এসএম দেলোয়ার হোসেন, আফজাল, রনি শেখ, নাজমুল শেখ, মিকাইল শেখ, খায়রুল রাজু, গোলাম রাবানী, রাশেদ সরদার, জলিল হাওলাদার, রাসেল শেখ, আবু বক্কর, আল আমিন, শিবু বিশ্বাস, নাঈম শেখ, ইয়াকিন প্রমূখ।

খুলনা বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও হাদিয়া বিতরণ ইসলামী আন্দোলনের
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার নেতৃবৃন্দ বলেছেন, বিপদের সময়ে ধৈর্য্য ধারণ করা মোমেনের চরিত্র। অস্থির হলে চলবে না, তাই ধৈর্য্য ধারণ করা এবং আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে।

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় খুলনা জেলা পাইকগাছা উপজেলার দেলুটিয়া ইউনিয়নের ফুলবাড়ি, হরিণখোলা, দারুল মল্লিক, নয়াল, তেলিখালী, সৈয়দখালি ও কালিনগরের বন্যাদুর্গতদের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে নগদ অর্থ হাদিয়া বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওলানা শিকুল ইসলাম বিন হাসান, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ আব্দুল লতিফ, সরোয়ার হোসেন বন্দ, এইচ এম আরিফুল ইসলাম, রেজাউল করীম সরদার, ফেরদৌস গাজী সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোহাম্মদ মনির হোসেন, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হারুনুর রশীদ, মোহাম্মদ উমার আলী, মোহাম্মদ ওলিয়ার রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাজমুল কবীর, মোঃ আয়ুব আলী, মোহাম্মদ মমিনুল ইসলাম নাসিব, মোহাম্মদ টিপু সুলতান, মোঃ আকবর আলী, মাওলানা ইলিয়াস হোসেন, মোহাম্মদ শফিকুর রহমান, আবু দাউদ, মোঃ ইউসুফ আলী, মোঃ মাহাদী হাসান মুন্না, মোহাম্মদ মোস্তফা গালিব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, মোঃ ইউসুফ গাজী, মোহাম্মদ ওসমান, মোঃ শাহাদাত নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর ভেরি বাঁধ ভেঙে আসা পানি আমাদেরকে তলিয়ে দেয়। এর স্থায়ী সমাধান করা দরকার। এজন্য প্রয়োজনে বাধ দিতে যা করার দরকার খুলনার মানুষ তা করতে প্রস্তুত আছে। খুলনার জনগণ স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাঁধ দেয়া হলে পানি তলিয়ে দিতে পারবে না। বাঁধ দেয়া হলে কখনো দুর্নীতিবাজদের কাছে আমাদের মাথা নত করতে হবে না বরং আমাদের কাছে মাথানত করতে বাধ্য হবে।
নেতৃবৃন্দ বলেন, দেশের ভেতরে নদী ও খাল খনন। নদী দখল প্রতিরোধে দীর্ঘ মেয়াদে রাজনৈতিক সংগ্রাম করা না গেলে এই বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এ জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে হবে।

নেতৃবৃন্দ এই মসিবত থেকে বাঁচতে আল্লাহর দরবারে আমাদেরকে বেশী বেশী দুআ করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর সাহায্য চাইতে হবে।

গড়ইখালী ইউনিয়ন কৃষক দলের আহবায়কের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান জোয়ার্দার ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম কে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে আওয়ামী নেতা ও ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবু জাফর মল্লিক এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গড়ইখালীর শান্তা বাজারে এলাকাবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাজির উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা কামরুল শেখ, সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন গাইন, হামিদ গাইন, খায়রুল ইসলাম, হাফিজুর গাইন, আসাদুল সরদার, লিটন, কেসমত ফকির, হাবিবুর রহমান, তানভীর, আজহারুল ইসলাম, শাহআলম, আব্দুল হান্নান, আনারুল ইসলাম, রমজান, তামিম ও তানভীর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাগেরহাটে প্রবাসীর বসত বাড়ি ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় আমড়াগাছিয়া এলাকায় প্রবাসীর বসতবাড়ি ও জমি দখলের অভিযোগ উঠেছে ধানসাগর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুর ছত্তার ও তার লোকজনের বিরুদ্ধে। জমি দখল হয়ে যাওয়ায় নিজ গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী গ্রামে থাকছেন ওই প্রবাসী। মঙ্গলবার (০৩) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রবাসী আব্দুল লতিফ শরিফ। আব্দুল লতিফ শরিফ শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মৃত আবুল কাশেম শরিফের ছেলে। আব্দুল লতিফ শরিফ বলেন, আমড়াগাছিয়া গ্রামে পৈত্রিক সূত্রে পাপ্ত ৪ একর ৩০ শতক জায়গার উপর বসতঘর নির্মানসহ মৎস্য ঘের করে ১৯৮৫ সাল থেকে বসবাস করে আসছি। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে স্থানীয় প্রভাবশালী দফাদার আব্দুর ছত্তার ও নুরুল হক সরদার আমাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য হুমকি- ধামকি দেওয়া শুরু করে। এর কিছুদিন পরে ০১ মার্চ সন্ধ্যায় আব্দুর ছত্তার, নুরুল হক সরদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান স্বপনসহ তাদের লোকজন জোর পূর্বক আমাদের বসত ঘরে তালা লাগিয়ে দেয়। তখন স্থানীয় ১ নং ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু তাদের পক্ষে অবস্থান নেয়। বিষয়টি শরনখোলা থানায় জানালেও কোন অভিযোগ গ্রহন করেনি। পরে র্যাব-৬, খুলনার অধিনায়ক বরাবর অভিযোগ দায়ের করি। পরে বাগেরহাট পুলিশ সুপারের হস্তক্ষেপে শরনখোলা থানা পুলিশ বসত ঘরের তালা খুলে দেয়। কিছু দিন যেতে না যেতেই ১৫ মার্চ ২০১৭ সালে হঠাৎ বিকালে আব্দুর ছত্তার ও নুরুল হক সরদাররা ৫০-৬০ জন লোক নিয়ে আমার বাড়ির চার পাশ ঘিরে ফেলে। তারা
আমাকে, আমার দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে টেনে হেচড়ে ঘর থেকে বের করে দেয় এবং মারধর করে। এক পর্যায়ে বাড়িতে থাকলে প্রানে মেরে ফেলবে বলে সন্ত্রাসীরা হুমকি প্রদান করে। আমরা প্রানের ভয়ে পাশ^বর্তী মালসায় পরিবার নিয়ে আশ্রয় গ্রহন করি। তারা আমাদের ঘরে থাকা সকল আসবাবপত্র, স্বর্নালংকার, নগদ টাকাসহ সকল মালামাল লুট করে এবং ৩ একর ঘের থেকে চিংড়ি ও সাদা মাছ আনুমানিক ১০ লক্ষ টাকাসহ সর্বমোট ২৫ লক্ষ টাকার ক্ষতি করে।
এরপর থেকে আর বাড়ি যেতে পারিনি। ৮ বছর প্রবাসে (সৌদি আরব) থেকে অল্প অল্প করে যা কিছু উপার্জন করেছি সব কিছুই তারা ধ্বংস করে দিয়েছে। আমি কোথাও কোন প্রতিকার পাইনি। তাদের ভয়ে আমরা ঠিক ভাবে রাস্তায় চলাচল করতে পারিনি। এখনও তারা আমাদের জমিটি দখলে রেখেছে। আমি এই জমি ফেরত চাই।
শেষ বয়সে ছেলে-মেয়ে পরিবার পরিজন নিয়ে বাপের ভিটায় থাকতে চাই বলে কান্নায় ভেঙ্গে এই বৃদ্ধ।
এদিকে ওই প্রবাসীর অভিযোগ অস্বীকার করে দফাদার আব্দুর ছত্তার বলেন, আমরা কারও জমি দখল করিনি। নুরুল হক সরদার ও আমাদের এই জমির কাগজপত্র রয়েছে। আব্দুল লতিফ শরীফ মিথ্যা অভিযোগ করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কীকরণ আদেশ জারি
ঢাকা অফিস
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বসাধারণের জ্ঞাতার্থে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট, ২০২৪ তারিখে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশে অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। গণঅভ্যুত্থান দমন করতে পতিত সরকার নিষ্ঠুর বল প্রয়োগ করলে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। দীর্ঘদিনের দুঃশাসনে বহু মানুষ অপহরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে। ফলে, বিদায়ী সরকারের প্রতি জনমনে প্রচণ্ড ক্ষোভ বিরাজমান। অন্তর্র্বতীকালীন সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর।

‘উদ্বেগের সাথে লক্ষ করা যাচ্ছে যে, সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময়ে কিছু অতি উৎসাহী এবং স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নেবার এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের ওপর চাপ প্রয়োগ, আদালতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ প্রসঙ্গে সরকার সকলকে আশ্বস্ত করতে চায় যে, মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেপ্তার নয়। এসব মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

‘সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া যাচ্ছে যে, জননিরাপত্তা বিঘ্নকারী এসব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার সকল দুষ্কৃতকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দল-মত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তরে জানাতে হবে, কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা কোনো রকম সহিংস আচরণ করা যাবে না। সরকারের পক্ষ থেকে তল্লাশি ও মামলা গ্রহণে প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপ দূর করার ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।

কেএমপির নতুন কমিশনার জুলফিকার আলী
স্টাফ রিপোর্টার
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জুলফিকার আলী হায়দার। সোমবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।
সোমবার (৩ সেপ্টেম্বর) কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন কমিশনার নিয়োগের বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে তিনি কবে নাগাদ যোগদান করবেন সেটি এখনও জানানো হয়নি।

গত ২৭ আগস্ট কেএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

খুলনায় শেখ হাসিনার চাচাতো ভাইসহ ৬ জনের নামে মামলা
স্টাফ রিপোর্টার
খুলনায় ৬০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আনিছুজ্জামানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডার্সের মালিক শেখ শহিদুল ইসলাম বাদী হয়ে খুলনার মুখ্য মহানগর হাকিম-এর আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী এস. এম. মাসুদুর রহমান বলেন, আদালত মামলাটি গ্রহণ পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সোনাডাঙ্গা থানাকে নির্দেশ দিয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৩ এপ্রিল অচেনা কিছু লোক বাদীর শিববাড়ী মোড়স্থ ট্রিবিউন টাওয়ারের অফিসে এসে যুবলীগের পরিচয়ে বলে আপনাকে শেখ সোহেল (১নং আসামি) এখনি দেখা করতে বলেছেন। সে মোতাবেক বাদী তখন ১নং আসামির বাড়িতে (শেখ বাড়িতে) গিয়ে দেখেন ১ ও ২নং আসামি পাশাপাশি বসা। বাদী সালাম দিয়ে সামনে দাঁড়ালে ১নং আসামি বলে ‘তুই দুদকে আনিস সাহেবের নামে (২নং আসামি) অভিযোগ দিয়েছিস, পিস্তল তোর পিছন দিয়ে ঢুকিয়ে ফায়ার করবো’। বাদী ১নং আসামিকে বলেন, আমি দুদকে কোনো অভিযোগ করি নাই। তখন ১নং আসামি পিস্তল বের করে বাদীর বুক সোজা ধরে বলেন, ‘দুদকে আনিস সাহেবের নামে যে অভিযোগ করেছিস তার ঝামেলা মিটানোর জন্য কোটি টাকার প্রয়োজন। তুই ৬০ লাখ টাকা চাঁদা দিবি, বাকিটা আনিস সাহেব (২নং আসামি) জোগাড় করে দুদকে দেবে। যা এখনি টাকা নিয়ে আয়। বাদী উপায়ন্তর না পেয়ে ব্যাংক থেকে নগদ ৪০ লাখ টাকা এবং নিজ অফিসে থাকা ২০ লাখ টাকা মোট ৬০ লাখ টাকা ১ ঘণ্টার মধ্যে তুলে বিকেল ৫টার মধ্যে শেখবাড়ী ১নং আসামির কাছে নিয়ে দেন। ১নং আসামি টাকা নিজে গ্রহণ করে ২নং আসামির হাতে টাকা দেন এবং বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেন যে, ‘এরপর বাড়াবাড়ি করবি লাশ চিতলমারী বিলে থাকবে, যা ভাইগে যা’। ২নং আসামি বলে, ‘এখন ৬০ লাখ টাকা নিলাম। লাগলে আরো দিবি, বাড়াবাড়ি করলে অস্ত্র দিয়ে চালান দিয়ে দিবো।’ ২নং আসামি আরো বলে, ‘সেদিন ডিজিএফআই অফিসে তিন ঘণ্টা অন্ধকারে রুমে ছিলি না। তোর লাশ কেউ খুঁজে পাবে না।’ এজাহারে আরও উল্লেখ করা হয়, তৎকালীন সময় শেখবাড়ির কথায় চলতো বাংলাদেশ। এ কারণে বাদী স্থানীয় থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়েরের পরামর্শ প্রদান করেন। বাদীর আইনজীবী এসএম মাসুদুর রহমান জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৩, ৩৮৪, ৩৮৭, ৩৮৮, ৩৮৯ ও ৫০৬ ধারায় মামলা করা হয়। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারির আবেদন জানানো হয়েছে।

কুষ্টিয়ায় পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত শুরু
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পুলিশের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান। এসময় ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেন তিনি। পিবিআই কুষ্টিয়া পুলিশ সুপার শহীদ মো. সারোয়ার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ৮ জন নিহত হন। এ ঘটনায় ১০ আগস্ট হতে অদ্যবধি কুষ্টিয়া মডেল থানা ও আদালতে ডজনাধিক হত্যা ও হত্যাচেষ্টা অভিযোগে মামলা হয়েছে। এসব মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাজনৈতিক নেতাদের নাম এজাহারভুক্ত করা হয়। এরমধ্যে সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের বাসিন্দা ফেরিওয়ালা বাবলু হত্যার অভিযোগে নিহতের ছেলে বাদী হয়ে ১৯ আগস্ট আদালতে মামলা করেন। মামলা নং ১১৫১/২০২৪। এজাহারে কুষ্টিয়া পুলিশের ৭ কর্মকতার নাম রয়েছে।

যদিও কুষ্টিয়া মডেল থানায় পৃথকভাবে নিহত ও আহতের ঘটনায় পরিবার এবং থানায় হামলা ভাঙচুর অস্ত্রলুটসহ অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলা হয়েছে। এসব মামলার মধ্যে প্রকৃত চিত্র তুলে ধরে সুনির্দিষ্ট অভিযোগ এনে করা এজাহার হয়েছে দুটি মামলাতে।

পুলিশের গুলিতে নিহত ফেরিওয়ালা বাবলু হত্যাকাণ্ডের অভিযোগে আদালতে করা মামলার এজাহারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও ৭ পুলিশ কর্মকর্তাসহ ১২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম না জানা আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতের বিচারক মাহমুদা সুলতানা মামলাটি আমলে নিয়ে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

এজাহার নামীয় সাত পুলিশ কর্মকর্তারা হলেন- কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহফুজুল হক চৌধুরী, পুলিশ পরিদর্শক দীপেন্দ্রনাথ সিংহ, উপপুলিশ পরিদর্শক সাহেব আলী ও মোস্তাফিজুর রহমান, সহকারী উপপুলিশ পরিদর্শক আসাদুজ্জামান ও উজ্জল হোসেন।

মামলার বাদী সুজনের অভিযোগ, হত্যার অভিযোগ এনে মডেল থানায় এজাহার দিলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়। পরে কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারক মাহমুদা সুলতানার আদালতে মামলাটি আমলে নেন।

পিবিআই কুষ্টিয়া পুলিশ সুপার শহীদ মো. সারোয়ার জানান, পিবিআই-এর পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান তদন্ত শুরু করেছেন। ইতোমধ্যে বেশকিছু প্রাসঙ্গিক আলামত ও ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন তিনি। আদালতের দেওয়া সময়ের মধ্যেই পিবিআই একটা প্রতিবেদন দাখিল করতে সক্ষম হবে। তারপর আদালতের যা আদেশ হয় সে মোতাবেক আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কুষ্টিয়ায় স্কুলছাত্র বলাৎকার: প্রধান আসামি গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়ায় স্কুলছাত্র বলাৎকারের মামলার প্রধান আসামি রিফাজ মাস্টারকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১২ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন ভুরকাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিফাজ মাস্টার ভুরকাপাড়া গ্রামের আকছেদ সরকারের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই এ স্কুলছাত্রের নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ভয়ভীতি দেখিয়ে বলাৎকারের অভিযোগ ওঠে দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে। ভিকটিমের চাচা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নড়াইলের লোহাগড়ায় বেড়েছে পাটকাঠির কদর
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় পাঁচ-ছয় আগেও পাটকাঠি অবহেলা-অনাদরে পড়ে থাকতো গ্রামের পথে-ঘাটে বা বাড়ির আঙিনায়। সাধারণত লোকজন মাটির চুলায় রান্না আর পানের বরজের ছাউনি তৈরিতে ব্যবহার করতো পাটকাঠি। বর্তমানে বিভিন্ন কাজে বাণিজ্যিকভাবে এর চাহিদা বেড়েছে। ফলে বেড়ে গেছে পাটকাঠির কদর।
দেখা যায়, লোহাগড়া উপজেলার পাকা সড়ক, মাঠ-ঘাট যেখানে চোখ যায় সেখানেই পাটকাঠি শুকানো ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাস বলেন, এ বছর উপজেলায় ১২ হাজার ১৬৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ১ হেক্টর জমিতে উৎপাদিত পাট থেকে প্রায় ১৫ হাজার টাকার পাটকাঠি পাওয়া যায়।

তিনি জানান, লোহাগড়ায় পানি সংকটের কারণে কৃষকরা উৎপাদিত পাট জাগ দিতে সমস্যায় পড়েন। তবে পাটের রং ভালো না হওয়ায় বিক্রি করতে হচ্ছে কিছুটা কম দামে। কৃষক পাটকাঠিতে সেই ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে চেষ্টা করছেন। এখন চলছে পাটকাঠির পরিচর্যা ও কেনাবেচার কাজ। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে কিনছেন এই রুপালি কাঠি। একশ আটি পাটকাঠি বিক্রি হচ্ছে ৫শ থেকে ৬শ টাকায়।

লাহুড়িয়া গ্রামের কৃষক আবুল কালাম আজাদ বলেন,পাটকাঠি বিক্রিতে আমাদের আয় বেড়েছে।রাজশাহী, বরিশাল, পিরোজপুর থেকে অনেক ব্যবসায়ী পাটকাঠি কিনতে উপজেলার বিভিন্ন গ্রামে আসছেন।

রাজশাহীর পাটকাঠি ব্যবসায়ী ফরিদুজ্জামান বলেন, রাজশাহীতে পানের বরজে পাটকাঠির চাহিদা অনেক বেশি। তাই এখানে কম দামে পাটকাঠি পাওয়া যায় বলে প্রতি বছর আমরা এ উপজেলায় পাটকাঠি কিনতে আসি।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার জানান বলেন, পাটের পাশাপাশি লোহাগড়াতে পাটকাঠির চাহিদাও বেড়েছে। পাট দিয়ে নানা ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছে। পাটকাঠি থেকে দাপ্তরিক সরঞ্জামাদিও তৈরি হচ্ছে।

করলা চাষে ভাগ্যবদল
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামে মাচা পদ্ধতিতে করলা চাষ করে ভাগ্য বদল করেছে অনেক কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে মাচা পদ্ধতি ব্যবহার করে ফলনও পেয়েছেন আশানুরূপ। বেশি ফলন ও দাম ভালো পাওয়ায় এ বছর করলা চাষ করে লাভবান হওয়ার আশা তাদের।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামের খাল পাড়ে গিয়ে দেখা যায়, কৃষক জাহিদুল মল্লিক এবার ২০ শতাংশ জমিতে করলা চাষ করেছেন। চাষ করতে তার ১২ হাজার টাকা খরচ হলেও প্রথম দিনেই ৫ হাজার টাকার করলা বিক্রি করেছেন। প্রতি কেজি করলা বর্তমানে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ পর্যন্ত ১০ হাজার টাকার উপর করলা বিক্রি করেছেন। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে এ জায়গা থেকে প্রায় ৬০ হাজার টাকার উপর করলা বিক্রি করতে পারবেন বলে আশা তার। লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, খাল পাড়সহ উপজেলায় ২০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। সবজির চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। আবহাওয়া অনুকূলে থাকলে গ্রীষ্মকালীন সবজির বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

সাবেক বিচারপতি মানিক ও সালমানকে নিয়ে সমালোচনা, ইমাম বরখাস্ত
নড়াইল প্রতিনিধি
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সালমান এফ রহমানকে নিয়ে সমালোচনা করায় এক মাদরাসা শিক্ষক ও ইমামকে বরখাস্তের অভিযোগ ওঠেছে।

ওই শিক্ষকের নাম মুফতি এম হেদায়েত হোসাইন। তিনি একাধারে মসজিদের ইমাম।

সোমবার (২ সেপ্টেম্বর) তিনি বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিলে এ তথ্য জানাজানি হয়।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) নড়াইল পৌরসভার উজিরপুর নুরানি মাদরাসায় ঘটে এ ঘটনা। এ দিনই মসজিদ ও মাদরাসা ছাড়েন হেদায়েত হোসাইন।
তিনি ওই মাদরাসা সংলগ্ন উজিরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমামতি করতেন। সেখান থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেদায়েত হোসাইন ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ করেছিলেন। তখন থেকে মসজিদ কমিটির লোক তাকে চাপ দেয়। এরপর তিনি আওয়ামী লীগ সরকার পতনের দিন মুসল্লিদের মিষ্টিমুখ করিয়েছিলেন। তারপর থেকে জুমার খুতবায় দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীদের বিরুদ্ধে, বিশেষ করে সালমান এফ রহমান ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়ে সমালোচনা করেন।
অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হোসেন আলী বলেন, ওই শিক্ষকের পড়ানো নিয়ে মাদরাসা শিক্ষার্থীদের অভিভাবকদের অসন্তোষ ছিল। এজন্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাদ দেওয়া হয়েছে।

বটিয়াঘাটায় দখলবাজ কর্তৃক জেলা বিএনপির সদস্য সচিবকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দখলবাজ বাদশা সানা ও তার ভাই রুহুল সানা কর্তৃক জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা তথ্য পরিবেশন করে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা বারোটায় জলমা ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে এক সাংবাদিক সম্মেলনর আয়োজন করা হয়। স্থানীয় বিআরডিবি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জলমা ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ আসাবুর হাওলাদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, উক্ত ইউনিয়নের দখলবাজ বাদশা সানা ও তার ভাই রুহুল সানা আ’লীগের দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমিজমা-ঘরবাড়ি দখলবাজি করে চালিয়ে আসছিলো। বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর আত্মীয় মোঃ আনোয়ার হোসেনের কবলা দলিল মূলে খরিদকৃত বিল্ডিং বাড়ি তৈরি করে সীমানা প্রাচীর নির্মাণ পূর্বক ওই ঘরে ভাড়াটিয়া অবস্থান করছে। বর্তমানে ওই দখলবাজরা জেলা বিএনপি নেতার আত্মীয় মোঃ আনোয়ার হোসেনের বসত বাড়ি ভূয়া কাগজ তৈরি করে আত্মীয়ের পরিবার ও ভাড়াটিয়াকে ঘর থেকে বের করে দেয়ার পাঁয়তারা করছে এবং জীবন নাশের হুমকি দিচ্ছে। এমনকি জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে বাদশা ও তার ভাই রুহুল সানা মিলে জীবন নাশের হুমকি দিচ্ছে। বিগত ৫ আগস্ট সরকার পট পরিবর্তনের পর থেকে উক্ত বাদশা ও তার ভাই নিজেকে বিএনপির জলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নেতা হিসেবে দাবি করছে। এ ব্যাপারে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কোন দখলবাজ কোন দিন বিএনপির সাথে সংপৃক্ততা থাকতে পারে না এবং কোনদিন ছিল না। সে ও তার ভাই রুহুল সানা বিএনপির নাম ভাঙিয়ে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পীর বিরুদ্ধে বিএনপির দলীয় উর্দ্ধতন নেতা সহ সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে হেয় প্রতিপন্ন করে চলেছে। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উক্ত বাদশা সানা ও তার ভাই রুহুল সানার বানোয়াট ও মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুর রহমান, যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সী, বিএনপিনেতা যথাক্রমে এসএম রুহুল মোমেন লিটন, মোল্লা ইমরান আহমেদ, শেখ আবুল হোসেন, পলাশ মহলদার, আলী হোসেন, শেখ দেলোয়ার হোসেন, নূর আলম ভূইঁয়া, জুয়েল আকন, আমিনুল ইসলাম সজীব, সুমন খান, শফিকুল ইসলাম প্রমূখ।

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ের ফল-২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ০৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ের ফল-২০২৪ সেমিস্টারে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অত্র বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কাজী মোকলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রূহের মারফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানব জীবনে মধুর ও গুরুত্বপূর্ণ একটি বয়স হল শিক্ষা জীবন। শিক্ষা জীবনে বৃহৎ পরিসরে জ্ঞান চর্চার সর্ববৃহৎ প্রতিষ্ঠান হল বিশ^বিদ্যালয়। উচ্চশিক্ষার এ বিদ্যাপিঠে শিক্ষার্থীরা মনোযোগি হয়ে তাঁদের শিক্ষা জীবন সমাপ্ত করবে যা তাঁর নিজ জীবনে সফলতা অর্জন এবং পরিবার, সমাজ তথা রাষ্ট্রের মুখ উজ্জ্বল করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আর্শেদ আলী মাতুব্বর, সিনিয়র শিক্ষক জনাব মেহেদী হাসান শান্ত এবং তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ফারজানা শারমিন আনিকা। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিশ^বিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মুশফিক শাহরিয়ার শাফি, ইইই বিভাগের মোঃ মেহেদী হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের এস এম মোস্তাফিজুর রহমান প্রমূখ। এছাড়াও নবাগত শিক্ষার্থীদের বিশ^বিদ্যালয়ে স্বাগত ও অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাহিদ কাদির হামিদি, আবিদুল জাবির এবং আফিয়া ফারজানা। নবাগত শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান এবং অনন্যা পাল। বক্তারা দক্ষিণবঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঢাকা আহছানিয়া মিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশ^বিদ্যালয়ের সুদীর্ঘ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তাঁর অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং অসহায় বন্যাদুর্গতদের জন্য দোয়া পরিচালনা করেন প্রভাষক মাসুম রায়হান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষার্থী চিন্ময় দাস ও সুর্বণা মোস্তফা।

সাতক্ষীরায় তরুণ নারী উদ্যোক্তাদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বয় সভা
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরায় তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্দেশ্যে সাতক্ষীরায় চেম্বার অব কমার্স, সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন এর ইয়াং ওমেন ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে সোমবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ।
ব্রেকিং দ্য সাইলেন্স’র ডেপুটি ডিরেক্টর ড. মো. তারিকুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার (ইওয়াইই) সাবেরা ইয়াসমিন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের প্রতিনিধি জাকির হোসেন লস্কর শেলী, জেলা আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। শুরুতেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদি হাসান। সমগ্র অনুষ্ঠানটি পচিালনা করেন, সংস্থাটির সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।
সভায় উদীয়মান তরুণ নারী উদ্যোক্তাদের পরামর্শ প্রদান, ব্যবসায়িক পণ্যের উন্নয়ন সাধনে আর্থিক, পলিসিগত, পরিবেশগত ও সামাজিক সহায়তার আশ্বাস প্রদান করা হয়। সভায় আরো জানানো হয়, প্রকল্পটি সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় জেন্ডার ধারণা প্রদানসহ তরুণ নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যবসায়ী উদ্যোক্তা তৈরিতে প্রকল্পভূক্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। যার ফলে যুব নারীরা গতানুগতিক ধারার বাইরে এসে চিন্তা করতে পারছে। পাশাপাশি স্বাধীন পেশা ও কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। স্থানীয় পর্যায়ে নারী উদ্ভাবকদের সুনির্দিষ্ট প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা মোকাবেলায় তাদের নিজস্ব চিন্তাধারাকে একটি রোডম্যাপ এর সাহায্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের দিকে ধাবিত করা হচ্ছে। সমন্বয় সভায় এসময় বিভিন্ন সরকারি বে-সরকারি পর্যায়ের কর্মকর্তাগণ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভয়নগরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
স্টাফ রিপোর্টার-
যশোর অভয়নগরে একটি বেসরকারি হাসপাতাল (আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক কমপ্লেক্সে ) এক নবজাতকের মৃত্যুর ঘটনায় তিনি সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩সেপ্টেম্বর) এই তদন্ত কমিটি গঠন করার কথা শিকার করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.ওয়াহিদুজ্জামান।
নবজাতকের মুত্যৃর ঘঁনা তদন্তের জন্য জুনিয়ার কনসালর্টেট (শিশু) ডা: জসীম উদ্দীন কে সভাপতি করে মেডিকেল অফিসার ডা: খন্দকার মামুন অর রশিদ ও জুনিয়ার কনসালটেন্ট (এ্যানেস:) ডা: মো. দিদার-এ ইলাহী ইমু কে তদন্ত কমিটির সদস্য কারা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ০৭(সাত) কর্ম দিবস এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এব্যাপারে আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক কমপ্লেক্সের মালিক নাজমুল হুদা বলেন, আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। রোগীর পরিবার আমার পূর্ব পরিচিত। আমি রোগীর পরিবার কে বলেছিলাম রোগীর অবস্থা ভালো না আপনারা অন্য কোখাও নিয়ে যান। কিন্তু তারা আমার হাসপাতালে রোগীর চিকিৎসা করাবেন বলে জানান। আমি রোগীর চিকিৎসা করতে কোন গাফিলতি করি নাই।
এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.ওয়াহিদুজ্জামান বলেন, গত ২ সেপ্টেম্বর দুপুরে মৃত্য নবজাতকের পরিবারের পক্ষ থেকে জেসমিন খাতুন নামে এক জন একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয় ভুল চিকিৎসা সহ অবহেলার কারনে তাদের একটি নবজাতক পুত্র সন্তানের মৃতু হয়। সে অভিযোগের বিষয়ে সুষ্ঠ তদন্ত করার জন্য একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং এ কমিটিকে আগামী ০৭(সাত) কর্ম দিবস এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদরন্ত পরেই বলা যাবে মৃত্যুর সঠিক কারন।

বেনাপোল চেকপোষ্টে প্রতারকচক্রের ৮ টি দোকান ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোষ্টে পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারনার অভিযোগে প্রতারকচক্রের ৮ টি সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।এসময় আরো ৪টি দোকানের মালিককে সতর্ক করেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল চেকপোষ্ট এলাকায় অবস্থিত এসব দোকানে তালা ঝুলানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেনাপোল বন্দর হয়ে চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসাসহ বিভিন্ন কাজে পাসপোর্ট যাত্রী যাতায়াত করে ভারতে। এক শ্রেণীর প্রতারকচক্র চেকপোষ্ট এলাকায় বিভিন্ন মার্কেটে সাইন বোর্ড বিহীন দোকান ঘর ভাড়া নিয়ে বসে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব যাত্রীদের পাসপোর্টের ফরম ও ভ্রমণ ট্যাক্স কেটে দেওয়ার কথা বলে ওইসব দোকান ঘরে নিয়ে ভয় ভীতি দেখিয়ে তাদের টাকা-পয়সা ও সাথে থাকা মুল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। তবে চেকপোষ্ট এলাকায় বিভিন্ন সংস্থার নিরাপত্তা বাহিনী থাকলেও তারা তেমন কোন ভুমিকা রাখেন না। সর্বশেষ গতকাল সোমবার চেকপোষ্টের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্ট যাত্রীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। মঙ্গলবার দুপরে চেকপোষ্ট এলাকায় সাইন বোর্ড বিহীন ৮ টি দোকান ঘরে অভিযান চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন ভক্ত পাসপোর্ট প্রতারকদের ৮ টি দোকান ঘরে তালা ঝুলানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আশাশুনিতে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে উপজেলার দুই ইউনিয়নের নদী পাড়ের মানুষ।

বেড়িবাঁধ সংলগ্ন আশাশুনি সদর ইউনিয়নের মানিকখালী ও বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামের প্রায় হাজারখানেক পরিবার রয়েছেন সার্বক্ষণিক আতঙ্কে।

সরেজমিনে ভাঙন এলাকা ঘুরে দেখা গেছে, দিন ও রাতে দুইবার জোয়ারের সময় পানি বৃদ্ধি হওয়ার ফলে ভাঙন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অমাবশ্যা ও পূর্ণিমার সময় নদীর পানি বৃদ্ধির কারণে তীব্র ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে। অচিরেই স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে দুই ইউনিয়নের সাধারণ মানুষ। নদীর অববাহিকায় গড়ে তোলা সাধারণ মানুষের পাকা ঘরবাড়ি বিলীন হওয়ার আতঙ্ক ক্রমেই বেড়ে চলেছে।

স্থানীয় বাসিন্দা আমীর হামজা খোকন বলেন, মরিচ্চাপ নদী খননের জন্য ভাঙনস্থলে আড়াআড়ি বাঁধ নির্মাণ শুরু হয়। তবে কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা হয়ে যায়। পানি সরবরাহ না থাকায় বিগত দুবছর ধরে নোনাপানির জন্য বুধহাটা, আশাশুনি ও শোভনালী ইউনিয়নের চিংড়ি চাষিরা ক্ষতিগ্রস্ত হন। তাই কয়েক মাস আগে স্থানীয় লোকজন ওই বাঁধ কেটে দিয়ে পানি সরবরাহ নিশ্চিত করেন। কিন্তু অপরিকল্পিতভাবে বাঁধ কাটার কারণে জোয়ার ভাটার সময় বাঁধ এলাকায় প্রায় ২০০ ফুট বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়েছে।
আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, মরিচ্চাপ নদীর এ বাঁধটি ভেঙে গেলে চাপড়া অংশ ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি আশাশুনি মৌজার চারশ ভূমিহীন পরিবার প্লাবিত হয়ে গৃহহীন হয়ে পড়বে। সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা তৎপর না হলে নদীভাঙনে চরের ভূমিহীন পল্লীসহ উপজেলা সদরের নকশা বদলে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। রিং বাঁধ দেওয়ার চেষ্টাও করেছি, কিন্তু খরস্রোতের কারণে সেটা টেকেনি। পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরাকে বলেছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

পানি উন্নয়ন বোর্ড-২ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি, কিন্তু ছুটিতে থাকার কারণে স্পটে যেতে পারিনি। দ্রুতই স্পটে গিয়ে দেখে ব্যবস্থা নেব।

রূপপুরে পদ্মা নদী শাসন, ভাঙন আতঙ্কে তিন গ্রামের মানুষ
নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় আবারও পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার বাহিরচর ইউনিয়নের মোসলেমপুর ১২ মাইল টিকটিকিপাড়া ও মুন্সিপাড়ার বিস্তীর্ণ ফসলি জমি ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বিভিন্ন সরকারি স্থাপনা, ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, শহর রক্ষা বেড়িবাঁধসহ কুষ্টিয়া-পাবনা মহাসড়ক। এ নিয়ে আতঙ্কে দিন কাটছে তিন গ্রামের প্রায় আট হাজার মানুষের।

এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন রায়টা বেড়িবাঁধের কাছাকাছি ভাঙনকবলিত স্থান থাকায় উপজেলার জুনিয়াদহ ও বাহাদুরপুর ইউনিয়নের বেশ কয়েক হাজার পরিবার আতঙ্কে আছে।

রূপপুর পারমাণবিকের কারণে নদীর ঈশ্বরদী অংশে পারমাণবিক স্থাপনা ঘেঁষে নদী শাসন করা হয়েছে। ফলে নদীভাঙনের কবলে পড়েছে ভেড়ামারার বিভিন্ন এলাকা। এ কথা বলছিলেন স্থানীয় বাসিন্দা জাকিরুল ইসলাম।

বাহিরচর ইউনিয়নের ১২ দাগ মুন্সিপাড়ার বাসিন্দা টিক্কা মুন্সি বলেন, পদ্মা নদীর ভাঙন আবার শুরু হয়েছে। বিগত কয়েক বছরে এই মুন্সিপাড়ারই শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে বলে তিনি দাবি করেন। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে- ১২ মাইল টিকটিকি পাড়ার নদীভাঙন স্থান থেকে শহর রক্ষাকারী বেড়িবাঁধের দূরত্ব মাত্র ১২০ মিটার। এই বাঁধ ভেঙে গেলে আমাদের আর রক্ষা নেই।
তিনি আহাজারি করে বলেন, গত বছর এ জায়গাতেই আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আজ নদীগর্ভে পুরোটাই বিলীন হয়ে গেছে।

মোসলেমপুর এলাকার বাসিন্দা মিন্টু রহমান বলেন, বেশি আতঙ্কের মধ্যে রয়েছে মোসলেমপুর আর টিকটিকি পাড়া এলাকার বাসিন্দারা। ভাঙন থেকে মাত্র ৫০ মিটার দূরে রয়েছে মোসলেমপুর বেড়িবাঁধ। এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে রয়েছে পাবনা-কুষ্টিয়া মহাসড়ক। উত্তরাঞ্চলের অধিকাংশ গাড়ি এদিক দিয়ে যায়। খারাপ কিছু হলে গোটা যাতায়াত ব্যবস্থা শেষ হয়ে যাবে।

এ ছাড়া কিছু কিছু স্থানে বর্ষার পানিতে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন ভাঙন শুরু হয় তখন এক ঘণ্টায় একবারে তিন চার বিঘা জমি চলে যায় নদীতে। এখনই ব্যবস্থা নেওয়ার সময়, নাহলে যে কোনো সময় বড় রকমের বিপর্যয় হতে পারে। আমার নিজের বালু রাখার জায়গাও নদীতে চলে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ভেড়ামারাতে নদীভাঙনের সবচেয়ে বড় কারণ হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন। প্রতি বছর পদ্মা নদীর বালু অবৈধভাবে উত্তোলন করে শত শত কোটি টাকার বাণিজ্য হয়। বালুখেকোদের দৌরাত্ম্য থামলেই নদীভাঙন অনেকটাই কমে যাবে।

পানি উন্নয়ন বোর্ডের ভেড়ামারা পানি বিজ্ঞান শাখার উপসহকারী প্রকৌশলী মো. ইলিয়াস হোসেন জানান, বর্তমানে হার্ডিং ব্রিজ স্টেশনের এই পয়েন্টে পানির লেভেল ১১ দশমিক ৭৩ মিটার। গত কয়েক দিনের মধ্যে এটাই সর্বনিম্ন। পদ্মার পানি কমতে শুরু করেছে। পানি কমলে সাধারণত ভাঙন তীব্রতর হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, আমরা ভেড়ামারার ক্ষতিগ্রস্ত এবং ত্রুটিপূর্ণ নদী রক্ষা বাঁধের জায়গাগুলো মেরামতে কাজ করে যাচ্ছি। উজান ও ভাটি মিলে বাহিরচর ইউনিয়নের মোসলেমপুরের দুটি স্থানের ১০০০ কিমি এবং জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুরে ১০০ কিমি জুড়ে চলমান বর্ষা মৌসুমে সৃষ্ট ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।

এ ছাড়া নদী তীরবর্তী বাঁধ রক্ষার জন্য মোট ১৬১ মিটার জরুরি প্রটেকশন কাজের অনুমোদন পাওয়া গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেছেন, আমরা ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলেছি। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য আমরা এখন পর্যন্ত প্রায় ২০০ মিটার কাজ করেছি। ভেড়ামারার বাহিরচর ইউনিয়ন এবং পাবনা-কুষ্টিয়া মহাসড়ক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পদ্মা নদীর ভাঙন রোধে ইতোমধ্যেই আমরা কিছু প্রকল্প গ্রহণ করেছি।

খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের নিয়োগ বাতিলের দাবি শিক্ষার্থীদের
স্টাফ রিপোর্টার
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষা ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বারকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে বিভাগের সব কক্ষে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা এবং নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়।

পরে আন্দোলনকারীরা প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে আলোচনার পর আশ্বস্ত হলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নেয়। তবে নিয়োগ বাতিল না হলে আবারও কর্মসূচিতে যাবেন বলে জানান তারা।

এর আগে গত রোববার অধ্যাপক ড. আব্দুল জব্বারের নিয়োগ বাতিল চেয়ে শিক্ষার্থীরা ডিসিপ্লিনে অবস্থান নেন এবং গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করেন।

এ সময় শিক্ষার্থীরা অবৈধ নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত ডিসিপ্লিনের সব কার্যক্রম (ক্লাস, পরীক্ষা ও অফিশিয়াল) বন্ধ রাখার ঘোষণা দেন।

গত রোববার অধ্যাপক ড. আব্দুল জব্বারের নিয়োগ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে মানববন্ধন করে ওই ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

সকালে বিভাগ ঘুরে দেখা যায়, প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। কক্ষের দরজাগুলোতে নোটিশ টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। নোটিশে লেখা, ‘ডিসিপ্লিন সংস্কার কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’ আরেকটি নোটিশে লেখা, ‘অধ্যাপক ড. আব্দুল জব্বারের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত শিক্ষা ডিসিপ্লিনের সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের জুন মাসে খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সাবেক অধ্যাপক আব্দুল জব্বারকে শিক্ষা ডিসিপ্লিনের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে ২ জুলাই তাকে শিক্ষা স্কুলের ডিন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিসিপ্লিনের নিয়োগ বিধিমালা অনুযায়ী, শিক্ষা ডিসিপ্লিনে প্রভাষক ও অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষায় চার বছরের অনার্স ও মাস্টার্স ডিগ্রি আবশ্যক। অধ্যাপক পদে প্রয়োজনীয় যোগ্যতার মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি এবং সর্বমোট ১২টি পিআর প্রকাশনার কথা উল্লেখ রয়েছে। তবে সম্প্রতি শিক্ষা ডিসিপ্লিনের অধ্যাপক পদে আবদুল জব্বারকে নিয়োগ দেওয়া হয়েছে, যার মূল ডিগ্রিগুলো সমাজবিজ্ঞান ডিসিপ্লিন থেকে অর্জিত।

২০২২ সালের ৮ জুন খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১৯ তম সিন্ডিকেট সভায় খুবিতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির নীতিমালায় প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্টের সঙ্গে এ্যালাইড শব্দটি (সংশ্লিষ্ট/এ্যালাইড) সংযোজনের বিষয় অনুমোদন দেওয়া হয়। শিক্ষা ডিসিপ্লিনে অধ্যাপক নিয়োগের সর্বশেষ বিজ্ঞপ্তিতেও এ্যালাইড বিষয়টি উল্লেখ করা হয়।

তবে ওই ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অভিযোগ-পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে শিক্ষা ডিসিপ্লিনে নিয়োগের জন্য শিক্ষায় বিশেষায়িত ডিগ্রি থাকা আবশ্যক ছিল। অথচ আব্দুল জব্বারকে নিয়োগ দেওয়ার জন্য নিয়মকানুন পরিবর্তন করে শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট বা অ্যাপ্লাইড বিষয় হিসেবে সমাজবিজ্ঞানকে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেন।

এ বিষয়ে শিক্ষা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ আল আজাদ বলেন, ‘সম্প্রতি নিয়োগ প্রাপ্ত প্রফেসর ড. আব্দুল জব্বার সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রাক্তন প্রফেসর। তার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতা অনুসরণ করা হয়নি।

কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রফেসর ড. আব্দুল জব্বার যে সিন্ডিকেট কমিটির দ্বারা নিয়োগ প্রাপ্ত তিনি স্বয়ং ওই কমিটির সদস্য ছিলেন। এর আগেও কয়েকবার তিনি শিক্ষা ডিসিপ্লিনে নিয়োগ পাওয়ার চেষ্টা করেন। তবে নিয়োগ প্রজ্ঞাপনের শর্তাবলি পূরণে অক্ষম হন। পরে তিনি নিজ স্বার্থে নিয়োগ প্রজ্ঞাপনে পরিবর্তন ও পরিমার্জন করে তার নিয়োগের পথকে উন্মুক্ত করে দেন।’

শিক্ষা ডিসিপ্লিনের আরেক শিক্ষার্থী আবির বলেন, ‘আমরা মনে করি যে জব্বার স্যারকে নিয়োগ দেওয়ার জন্যই এই অ্যাপ্লাইড সিস্টেমটি চালু করা হয়েছে। আমরা নিয়মবহির্ভূত নিয়োগ বাতিল চাই।

মঙ্গলবার রেজাউল করিম স্যার আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আপাতত ক্লাসে ফিরব, তবে দাবি বহাল থাকবে। নিয়োগ বাতিল না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’

একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ চক্রবর্তী বলেন, ‘শিক্ষক হিসেবে তার যে পরিমাণে গ্রহণযোগ্যতা আছে সেটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু আমাদের প্রশ্নের জায়গাটি হচ্ছে, শিক্ষা ডিসিপ্লিনের শিক্ষক হিসেবে যে পরিমাণে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেখানে তিনি অনেকাংশে পিছিয়ে আছেন।’

শিক্ষার্থী জিহাদ আল শামস বলেন, ‘শিক্ষা ডিসিপ্লিনের পাঠ্যক্রম সম্পর্কে তাঁর কতটুকু জ্ঞান আছে বা তিনি কতটুকু জানেন সে বিষয়ে অনেক প্রশ্ন থেকে যায়, শিক্ষার্থীদের সঙ্গে তিনি কতটুকু নিজেকে সংযুক্ত করতে পারবেন এটিও একটি প্রশ্ন।’

শিক্ষা ডিসিপ্লিনের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, এ্যালাইড বিষয় নির্ধারণে শিক্ষকদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। এই নিয়োগের বিষয়েও শিক্ষকেরা আগে থেকে কিছুই জানতেন না।

সদ্য পদত্যাগ করা (নাম প্রকাশে অনিচ্ছুক) বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয় চাইলে তার প্রয়োজন অনুযায়ী নিয়ম পরিবর্তন করতে পারে। বারবার সার্কুলার দেওয়ার পরও শিক্ষা ডিসিপ্লিনে অধ্যাপক পাওয়া যায়নি। পরবর্তীতে শিক্ষা ডিসিপ্লিনের সংশ্লিষ্ট বা অ্যাপ্লাইড বিষয় (সমাজ বিজ্ঞান) এর অধ্যাপক হওয়ায় আব্দুল জব্বার আবেদন করেন এবং পরবর্তীতে যথাযথ নিয়ম মেনে তাঁকে নিয়োগ দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে অধ্যাপক আব্দুল জব্বারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘যেহেতু আমাকে সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সেহেতু কারও নিয়োগ বা অপসারণ করার ক্ষমতা আমার এখতিয়ারের বাইরে। তারা যদি এভাবে শিক্ষাকার্যক্রম বন্ধ রাখে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে ওই ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছি।’