Home আঞ্চলিক খুলনায় প্রভাবশালী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনায় প্রভাবশালী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

165


অবৈধ পন্থায় ম্যানেজিং কমিটি গঠন # নিয়োগে অর্থ-বাণিজ্য # রেজুলেশন খাতা গায়েব # শিক্ষককে জোর করে স্বাক্ষর নিয়ে চাকুরী থেকে অব্যহতি # শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির নামে অর্থ আদায়


মো. জামাল হোসেন।।
রাজনীতিকরণ, নিয়োগ বাণিজ্য, রেজুলেশন খাতা গায়েব, অবৈধ পন্থায় ম্যানেজিং কমিটি গঠন, শিক্ষককে জোর করে স্বাক্ষর নিয়ে চাকুরী থেকে অব্যহতি ও শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির নামে অর্থ আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতিতে ডুবতে বসেছে খুলনার দিঘলিয়া উপজেলায় আয়তুনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই অকর্মের প্রধান কারিগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফাতুল মতিন ও সহকারী শিক্ষক এসএম আবু সাইদ।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আত্মগোপনে চলে যান এ দু’ শিক্ষক। প্রায় এক মাস প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক স্কুলে আসেন না। এমনকি উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসে কোন কিছু না জানিয়েই আত্মগোপনে রয়েছেন এ দু’ শিক্ষক। বিষয়টি ২৯আগষ্ট উপজেলা আইন শৃংখলা মিটিংয়ে উঠে আসে। অভিযোগ আছে, মারুফাতুল মতিনস্কুলে প্রধান যোগদানের সময় শিক্ষার্থী ছিল প্রায় ৩শ’। কিন্তু অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে তার দুর্ব্যবহারের কারণে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কমে ১৮০ থেকে ১৮৫ জনে নেমেছে।
স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, ১৯৯০ সালের ২ জুন আয়তুনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান মারুফাতুল মতিন। এরপরই কপাল খুলে যায় তার। এর আগে তিনি একই স্কুলে সহকারী শিক্ষকের (বাংলা) দায়িত্বে ছিলেন। যোগদানের পর থেকেই নানা ধরনের অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। আর তার অপকর্মের সহযোগী হলেন সহকারী শিক্ষক এস এম আবু সাইদ। তার অনিয়ম-দুর্নীতির উল্লেখযোগ্য হচ্ছে- অনিয়মের মাধ্যমে বিদ্যালয়ের শূন্য পদে কর্মচারী ও শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্য, ,স্কুলের ধর্ম শিক্ষক হান্নান সাইদে জোর করে কাগজে স্বাক্ষর করে চাকুরী থেকে অব্যহতি নিতে বাধ্য করা, স্কুলের গাছ বিক্রি, অতিরিক্ত ভর্তি ফি আদায়, সরকার প্রদত্ব শিক্ষার্থী প্রতি ২৫ টাকা,এসএসসি’র প্রশংসাপত্র বাবদ ৩শ’ টাকা ও সার্টিফিকেট ৩-৫শ’ টাকা করে আদায় (৩৫০ টাকার পরিবর্তে ৮শ টাকা ভর্তি ফি, শিক্ষাথীদের কাছ থেকে উপবৃত্তি ফরম বাবদ ৫০, অনলাইন খরচ ১শ ও হওয়ার পর ২শ টাকা দিতে হয়), ব্রাকের ওয়াশ প্রোগাম বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়, প্রকাশনী প্রতিষ্ঠানের কাছ থেকে নোট গাইড বাবদ অর্থ গ্রহণ, প্রতি বছর পুরাতন বই বিক্রি করে অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তি ফরমসহ বিভিন্ন খাতে অর্থ আদায়, নিয়ম- নীতি না মেনে পকেট ম্যানেজিং কমিটি গঠন, এসএসসি’র টেস্ট পরিক্ষায় ৫ হাজার টাকার বিনিময়ে উত্তীর্ণ করা, স্কুলের রেজুলেশন খাতা গায়েব করা, স্কুলে ভবন করা ঠিকাদারের কাছ থেকে কমিশন বাণিজ্য, ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায় করে আত্মসাত ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব বিস্তার করার অভিযোগে উঠেছে। প্রধান শিক্ষক নানান অজুহাতে বিদ্যালয়ে নিয়মিত আসেন না। বিদ্যালয়ে আসলেও পূর্ণ সময় অবস্থান না করে চলে যান বলেও অভিযোগ রয়েছে। এর মধ্যে অবৈধ চাকরিচ্যুতির ঘটনায় স্কুলের ধর্ম শিক্ষক হান্নান সাইদ প্রধান শিক্ষক মারুফাতুল মতিনসহ ১০ জনের বিরুদ্ধে খুলনার সহকারী জজ দৌলতপুর আদালতে মামলা দায়ের করেছেন। যা চলমান রয়েছে।
সূত্র জানায়, সরকার দেওয়া প্রতি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মাসে জন প্রতি ২৫ টাকা রুপালী ব্যাংক দৌলতপুর শাখা থেকে টাকা উত্তোলন করে আৎসাত করা, এসএসসি প্রশংসা ৩শ টাকা ও সার্টিফিকেট বাবদ৩-৫শ টাকা বাধ্যতামূলক দিতে হয়, ব্রাক ওয়াশ প্রোগাম বাবদ প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে সপ্তাহে ২ টাকা আদায় করে প্রায় ৫০ হাজার টাকা আত্মসাত, বিভিন্ন নোট গাইড প্রকাশনীর কাছ থেকে প্রতি বছর ৭০- ৮০ হাজার টাকা নিয়ে বিদ্যালয়ে নিম্নমানের গাইড বই চালানো, প্রতি বছর পুরাতন বই কোন শিক্ষককে না জানিয়ে বন্ধের দিনে তার পছন্দের খুলনার এক ক্রেতাকে ডেকে এনে বিক্রি করে হাজার হাজার টাকা আত্মসাত, নিয়ম-নীতি না মেনে পকেট ম্যানেজিং কমিটি গঠন করে এসএসসি’র টেস্ট পরিক্ষায় ৫ হাজার টাকার বিনিময়ে উত্তীর্ণ করে শিক্ষাথীদের স্কুলের রেজুলেশন দুটি খাতা গায়েব করেন প্রধান শিক্ষক। এ বিষয়ে দিঘলিয়া থানায় সাধারণ ডায়রী করা হয়। এছাড়া স্কুলে ভবন করা ঠিকাদারের কাছ থেকে কমিশন বাণিজ্য করে রাজনৈতিক প্রভাবে তিনি এ সকল অপকর্ম করেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান এ প্রতিবেদককে বলেন, আয়তুননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফাতুল মতিন ও সহকারী শিক্ষক আবু সাইদ ৬ আগষ্ট থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এ দু’ শিক্ষক কেন স্কুলে আসেন না বা কোথায় আছেন অফিসে কিছুই জানাননি। এমনকি আমাকে ফোনে বা কোন লিখিতও দেননি। তবে সোমবার (২সপ্টম্বর) লোক মারফত প্রধান শিক্ষক মারুফাতুল মতিন একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। এ বিষয় সিদান্ত নেবে উপজেলা নির্বাহী অফিসার। জেলা অফিসে আবেদনটি প্রেরণ করা হবে।
এ বিষয়ে কথা বলার জন্য প্রধান শিক্ষক মারুফাতুল মতিন ও সহকারী শিক্ষক এসএম আবু সাইদকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।