Home আঞ্চলিক করোনাকালীন সময় খুলনা বিএনপির ‘কল সেন্টার’ এর মাধ্যমে আক্রান্ত রোগীদের সেবা অব্যাহত...

করোনাকালীন সময় খুলনা বিএনপির ‘কল সেন্টার’ এর মাধ্যমে আক্রান্ত রোগীদের সেবা অব্যাহত আছে

6

বিএনপির কল সেন্টারে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাসে আক্রান্তদের মানবিক চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম এ্যাড. শেখ তৈয়েবুর রহমানের ছেলে প্রফেসার আশিক ইকবাল।

বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ ‘কল সেন্টারের’ অস্থায়ী কার্যালয়ে মহিলা দল নেত্রী রেহেনা ঈশার মাধ্যমে নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নিকট সিলিন্ডারটি হস্তান্তর করেন আসমা ফেরদৌস ও মুজাহিদুর রহমান রিংকু ।

মঞ্জু বলেন, করোনাকালীন সময় খুলনা মহানগর বিএনপির ‘কল সেন্টার’ এর মাধ্যমে আক্রান্ত রোগীদের সেবা অব্যাহত আছে। তেমনি শুভানুধ্যায়ীদের অনুদানর অব্যাহত আছে। সকলে একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারলে মানুষের উপকারে আসবে। তারপরও আমাদের নিজ নিজ অবস্থা থেকে মানুষদের সাহায্য করতে হবে। সামাজিত দূরত্ব বজায় রেখে সকলকে সুস্থ থাকার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি. জাফরউল্লাহ খান সাচ্চু, রেহেনা ঈশা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, হাসানুর রশিদ মিরাজ,

নিয়াজ আহমেদ তুহিন, শরিফুল ইসলাম জলি, বদরুল আনাম খান, মাহবুব হোসেন, কামরান হাসান, জিএম রফিকুল হাসান, সিরাজুল ইসলাম লিটন, কে এম মাহবুব আলম, মোহাম্মদ আলি, আশিকুর রহমান আশিক, শরিফুল ইসলাম, সৈয়দ এমরান, মুশফিকুর রহমান অভি, কাওসারী জাহান মঞ্জু, মুন্নি জামান, ফিরোজ আহমেদ, আলমগীর হোসেন প্রমুখ।

সাবেক মেয়র সিরাজুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে নগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর মুসলিম লীগের সভাপতি সাবেক মেয়র সিরাজুল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। ১২ আগস্ট রাত সোয়া ৮টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বাদ জোহর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা শেষে তাকে টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।