বিনোদন ডেস্ক।।
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী। প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পরী। ফেসবুকের পাতায় তুলে ধরেন ব্যক্তিজীবনের নানা মুহূর্তও।
তারই ধারাবাহিকতায় পরীমনি এবার কথা বললেন, পরিশ্রম নিয়ে। জানিয়েছেন, পরিশ্রমের যেমন বিকল্প হয় না, ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না।
একটি ছবি শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই। আমি এও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই।’
তিনি আরও বলেন, ‘পরিশ্রমের যেমন বিকল্প হয় না, ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না। যেদিন আমি-আমি/ আমার-আমার ছেড়ে আমাদের বলতে শিখবো ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে- এই ছবিটা যেন আমাদের হয় প্লিজ!’
ভক্ত-অনুরাগীরা পরীর পোস্টে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। ফাহিম নামে একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে সবাইকে। ভালোবাসার এ বন্ধন অটুট থাকুক আজীবন পরীমণি আপু।’
রুহুল চৌধুরী নামে একজন লিখেছেন, ‘ইনশাআল্লাহ সফলতা আসবেই। এই সুন্দর হাসিগুলোর মান রাখতেই হবে।’
রুম্মান রশীদ খান লিখেছেন, ‘প্রাউড অব ইউ পরীমণি।’
মোহাম্মদ জামাল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। শুভ কামনা রইল।’
হুসাইন সেতু নামে আরেকজন লিখেছেন, ‘একটা কথা খুব ভালো লেগেছে, আমি না বলে আমরা বলতে শিখতে হবে।’










































