
দেলুটি ইউনিয়নে ইসলামী আন্দেলনের ত্রাণ বিতারণ ও বেড়িবাধ পুনঃ নির্মান কাজে অংশ গ্রহন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে দুর্গত এলাকায় মানুষের জন্য ত্রাণ সরবরাহ ও ক্ষতিগ্রস্ত ভেড়িবাধ পুণ নির্মান কাজে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার নেতৃবৃন্দ। জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি পাইকগাছার কৃতি সন্তান হাফেজ আসাদুল্লাহ আল গালিব এর নেতৃত্বে খুলনার উপকূলীয় এলাকা পাইকগাছা উপজেলা দেলুটি ইউনিয়নের ১৩ টি গ্রামে পনেরো হাজার পানি বন্দি দুর্গত মানুষের মাঝে দুই দিন ধরে ত্রান সামগ্রী শুকনা খাবার সেলাইন,পলিথীন, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতারণ করা হয়। সর্বশেষ ইউনিয়নের কালিনগর গ্রামে ভেড়িবাধ পুনঃ নির্মান অংশ নিয়েছেন জেলা নেতৃবৃন্দ। জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, পাইকগাছার কৃতি সন্তান ও আলহাজ্ব মোহাঃ আসাদুল্লাহ আল গালীবের নেতৃত্বে শত শত নেতাকর্মীরা ভেড়ি বাঁধে অংশগ্রহণ করেন।
সেচ্চাসেবী এটিমে ছিলেন দাকোপ উপজেলা শাখা সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, সেক্রেটারি আলহাজ শফিকুল ইসলাম, মোহাম্মদ আবু দাউদ, বটিয়াঘাটা পশ্চিম থানা শাখার সভাপতি হাফেজ কারীমুল ইসলাম, সহ সভাপতি মওলানা ইকবল হুসেইন, মোঃ রিজাউল করিম, মোঃ হাবিবুর রহমান, মিলন,পাইকগাছা উপজেলার ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ রিস্তাদুল, ইসলাম সহ সভাপতি মুহাম্মাদ রাসেল ইসলাম রইসুল,সাধারণ সম্পাদক মুহাম্মাদ জুবায়ের হোসেন মেহেদী হাসান মুহাম্মাদ জুবায়ের হোসেন জীবন পাইকগাছা পৌরসভার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু তাহলাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব বলেন এই দুর্গত এলাকা ইসলামী আন্দোলনের সর্বাত্তক সহযোগীতা অব্যহত রয়েছে। এখানে অনেক সহযোগিতার প্রয়োজন। ভেড়িবাধ এখনো মেরামত করে টিকিয়ে রাখা যাচছেনা। ভাটিতে মেরামত করা বাধ জোয়ারের পানিতে আবার নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে।ভাঙ্গনের পরিধি ক্রমেই বেড়েই চলছে। বৃষ্টি বর্ষন ও দুর্গত মানুষের জীবন সংকটে যুক্ত হলো নুতন মাত্রা।এমতাবস্থায় দুর্গত মানুষের সহযোগীতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
পাইকগাছার দেলুটিতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ৫দিন পর ভেঙ্গে যাওয়া বাঁধ নির্মান সম্পন্ন
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
খুলনার পাইকগাছায় দেলুটির কালিনগনের ভদ্রা নদীর ভেঙ্গে যাওয়া বাঁধ ৫দিন পর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নির্মান কাজ সম্পন্ন হয়েছে।সোমবার সকালে প্রায়৩/৪হাজার মানুষের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক ও দেলুটি ইউপি’র চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের নেতৃত্বে ওই বাঁধ সম্পন্ন হয়।
জানা যায়,গত ২২ আগস্ট উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার ভেঁড়িবাঁধ ভেঙ্গে যায়।ফলে প্লাবিত হয় ওই এলাকার ১৩ টি গ্রাম। উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং দেলুটি ও সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান হাজার হাজার মানুষ নিয়ে ভেঙ্গে যাওয়া বাঁধ নির্মানের জন্য গত ৪ দিন ধরে চেষ্টা করে। কিন্তু প্রবল জোয়ারের পানিতে নির্মান বাঁধ ভেঙ্গে যায়। সর্বশেষ সোমবার সকালে এস এম এনামুল হকের নেতৃত্বে দুই ইউনিয়নের প্রায় ৪হাজার মানুষ নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ নির্মান করতে সক্ষম হয়।
সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন,আমার ইউনিয়ন না হলেও আমি সব সময় অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাওয়ার চেষ্টা করি। তাই দেলুটির কালিনগর এলাকার ভাঙ্গনটি বাঁধতে আমার ইউনিয়নের হাজার হাজার লোক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সহযোগিতা করেছে। তিনি আরো বলেন,বিগত দিনে দেলুটি ইউনিয়নবাসির পাশে ছিলাম। তাই আজ ও তাদের পাশে থেকে ভেঙ্গে যাওয়া বাঁধটি বেঁধেছি। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন,আমার পার্শ্ববর্তী ইউনিয়ন সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যানের সহযোগিতায় আমরা ভেঙ্গে যাওয়া বাঁধটি বাঁধতে পারায় তাকে ইউনিয়নবাসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,পানি উন্নয়ন বোর্ড ও স্হানীয় দুই চেয়ারম্যানের সহযোগিতায় বাঁধটি সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি মানুষের দুর্ভোগ লাঘব হবে।
রূপসার জাবুসায় বেড়িবাঁধ সংস্কারে উপজেলা বিএনপি’র সহযোগিতা
খবর বিজ্ঞপ্তি
রূপসা উপজেলার জাবুসা গ্রামে বেড়িবাঁধ ভাঙনের সংস্কার কাজ পরিদর্শন করে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (২৬ আগস্ট) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ সাইদুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপজেলা কর্মকর্তাদ্বয়কে সাথে নিয়ে সেখানে যান উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
এসময়ে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, শরিফুল ইসলাম বাবু, আনছার আলী, ইলিয়াস হোসেন, রয়েল আজম, রবিউল ইসলাম রবি, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সদস্য ডিডার উল আলম ও রূপসা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর প্রমুখ। স্থানীয়দের সার্বিক খোঁজ-খবর নিয়ে বিএনপি নেতৃবৃন্দ বাঁধ সংস্কার কাজে অংশ নেন।।
আশাশুনিতে আৎ-তাকওয়া ফাউন্ডেশনের ৫০ হাজার টাকা অনুদান হস্তান্তর
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনিতে আত্ম মানবতার সেবায় শহীদ পরিবার ও আহতদের চিকিৎসার জন্য আৎ-তাক্ওয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে জামাতের কাছে আর্থিক অনুদানের টাকা হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকাল ৫ টায় উপজেলা জামাত কার্যালয়ে উপস্থিত হয়ে এ টাকা হস্তান্তর করা হয়।
আত-তাকওয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের হাতে অনুদানের টাকা তুলে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা বাবদ ২৫ হাজার টাকা এবং বন্যায় কবলিত অসহায় দুস্থ পরিবারের জন্য ২৫ হাজার টাকা প্রদান করেন নের্তৃবৃন্দ। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ মোশারফ হোসেন, সহ-সেক্রেটারী মাওঃ আব্দুল বারী, বাইতুল মাল সেক্রেটারি মাওঃ আনারুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বড়দল ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুল ওয়াজেদ, উপজেলা ইয়াং সোসাইটির সভাপতি ডাক্তার রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। আৎ-তাকওয়া ফাউন্ডেশনের সভাপতি সরদার মনিরুলইসলাম, সহ-সভাপতি হাবিবুর রহমান লিপু, সেক্রেটারী বাদশা জামান, সহ-সেক্রেটারি ফিরোজ আহমেদ, অফিস ও দপ্তর সম্পাদক আব্দুল আলিম,অর্থ সম্পাদক রাজু আহমেদ উপস্থিত থেকে টাকা হস্তান্তর করেন।
বাগেরহাটে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি-জন্মাষ্টমী উদযাপিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি-জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বাগেরহাট শহরের শালতলা মোরস্থ কেন্দ্রীয় হরিসভা মন্দিরে গীতাযোজ্ঞ, প্রার্থণা সভা, পূজা আর্চোনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম ।এসময় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক নিলয় কুমার ভদ্র, সদস্য সচিব প্রদিপ বসু সন্তু, বাগেরহাট রামকৃষ্ণ মিশনের গুরু দেবানন্দ মহারাজ, রবিন্দ্রনাথ বিশ্বাস, মহোনলাল হালদার, বাবলা হালদার বিপ্লব, মুখার্জি রবিন্দ্রানাথ, জেলা বিএনপি,নেতা খাদেম নিয়ামুল নাছির আলাপ, সাহেদ আলী রবী, সরদার লিয়াকত হোসেন,মাহাবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোর, আইয়ুব আলী মোল্লা বাবু, জাহিদুল ইসলাম শান্ত, শেখ ওমর আলী মুন্না সহ অনুষ্ঠানে সনাতন ধর্মীয় নারী-পুরুষ অংশগ্রহন করেন।
রামপালে একটি গ্রামসহ ৩ হাজার একর মৎস্য ঘের তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট)
যেদিকে চোখ যায়, সেদিকে শুধু পানি আর পানি। বাড়ীতে পানি, কৃষি জমিতে পানি, মসজিদে পানি ! এক হাজার পরিবারের সুপেয় খাবার পানির সংকট। নারী, শিশু, বৃদ্ধরা পানি বন্দি। শুকনা জায়গার অভাব। স্যানিটেশন ব্যাবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। যাতায়াতের রাস্তাঘাট নেই। পুটিমারী নদীর উপর নির্মিত চলাচলের একমাত্র বাঁশের সাঁকোটিও জরাজীর্ণ। যে কোন সময় ভেঙ্গে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। ওই সাঁকো পার হয়ে শিশু শিক্ষার্থীদের যেতে হয় স্কুলে। কারো অসুখবিসুখ হলে বিশেষ করে গর্ভবতী নারী ও বৃদ্ধদের হাসপাতালে নেওয়ার উপযোগী কোন পথও নেই। উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বর্ণি, গৌরম্ভা, শ্রীরম্ভা, মুড়লিয়া ও ছায়রাবাদের ৫ টি মৌজার প্রায় আড়াই হাজার একর জমি পানির নিচেয়। দুই হাজার ঘের মালিকেরা কয়েক কোটি টাকার মুল্যের মৎস্য চাষ করেছিলেন ওইসব জমিতে। কিন্তু সবই হারিয়ে এখন সবাই পথে বসেছেন।
ঘূর্ণি ঝড় রেমালের পর থেকেই এমনটি ঘটেছে উপজেলার ১ নং গৌরম্ভা ইউনিয়নের ছায়রাবাদ, বর্ণি, প্রসাদনগর, গৌরম্ভা, শ্রীরম্ভা ও কন্যাডুবি গ্রাম এবং এর আশপাশের এলাকা।
এলাকাবাসী ভুক্তভোগী মো. হাসান মল্লিক, সাবেক মেম্বর গোলাম মোস্তফা হাওলাদার, আবুল হাসান ফকির, আবুল খায়ের, রিয়াজ ও আরফিন গাজী জানান, ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে বেড়ি বাঁধ ভেঙ্গে গৌরম্ভার বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। সরকারি কোন সহযোগীতা ছাড়াই গ্রামবাসী বেড়ি বাঁধ মেরামত করে গ্রাম ও মৎস্য ঘের রক্ষার চেষ্টা করেন। এভাবে প্রতি ১৫/২০ দিন অন্তর অন্তর বেড়ি বাঁধ ভাঙ্গে আর প্লাবিত হতে থাকে। কোন অবস্থায় বাঁধ দিয়ে জোয়ারের পানি রোধ করা যাচ্ছেই না। এতে সম্পুর্ণভাবে হতাশ ও দিশেহারা হয়ে পড়েন তারা।
তারা আরও জানান, হাজার পরিবারের শিশু, বৃদ্ধ ও জনসাধারণের যাতায়াতের একমাত্র বাঁশের সাঁকোটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এর উপর দিয়ে প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করেন। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। বিএস ঘাট পর্যন্ত দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সরকারি রাস্তাটি সম্পূর্ণভাবে বিলিন হয়ে গেছে। কোন সংস্কার করা হয় না। স্যানিটেশন ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। তীব্র খাবার পানির সংকট দেখা দিয়েছে। মানুষ অনেকটা কর্মহীন হয়ে পড়েছে। অনাহারে অর্ধাহারে দিন পার করছে। খুবই মানবেতর জীবন যাপন করছে। এতটাই সমস্যা হলেও কোন জনপ্রতিনিধি বা প্রশাসনের কোন কর্তাব্যক্তির কেহই দুর্গত এলাকায় যাননি। এই হলো অবস্থা !
গৌরম্ভার বিএনপি নেতা মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার জানান, আপনারা সরোজমিনে গিয়ে দেখেছেন, আমরা কেমন আছি। বিগত সরকারের সময় আমাদের উপর বিমাতা সুলভ আচারণ করা হয়েছে। সরকারের কর্মকর্তারা নজর না দিলে আমাদের ডুবতে হবে আর ভাসতে হবে। কোন উপয় না হলে এলাকা ছাড়তে হবে।
এ বিষয়ে গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মো. রাজিব সরদারের ফোনে যোগাযোগ করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
কথা হয়, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সাথে। তিনি সমস্যার কথা শুনে খুবই দুঃখ প্রকাশ করে বলেন, আমি মঙ্গলবারেই কর্মকর্তা পাঠাবো। তারা সরোজমিনে গিয়ে দেখবেন। আমিও যাবো। সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন এই কর্মকর্তা।
অতি বৃষ্টিতে মোংলা বন্দরে দুই জাহাজ থেকে সার খালাস বন্ধ, সহস্রাধিক চিংড়ি ঘের প্লাবিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় গত দু’ দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবনসংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এ কারণে মোংলা বন্দরে অবস্থান করা ৮টি পন্যবাহী জাহাজের মধ্যে দুটি জাহাজে পন্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে।
খালাস বন্ধ হওয়া বিদেশি জাহাজ দুটিতে কানাডা থেকে সার আমদানি করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সোমবার (২৬ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করে।
মোংলা বন্দরের ৬ নম্বর বয়ায় নোঙ্গর করা পানামা পতাকাবাহী ‘ এমভি ফেডারেল ইবুকু’ এবং হারবাড়িয়া ১১ নম্বর বয়ায় নোঙ্গর করা লাইব্রেরিয়া পতাকাবাহী ‘ এমভি সেন্টিনেল’ জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বলেন, গত ২৯ জুলাই কানাডা থেকে ফেডারেল ইবুকি জাহাজে ২৯ হাজার ৫০০ টন সার আমদানি করা হয়। এরমধ্যে ৬ হাজার ৫০০ টন সার খালাস করা গেছে। এছাড়া একই দেশ থেকে গত ২৫ আগষ্ট সেন্টিনেল জাহাজে করে ২৬ হাজার টন সার আমদানি হয়। সেটি থেকে খালাসই শুরু হয়নি।
গত দু’ দিনের টানা বৃষ্টিতে জাহাজ দুটি থেকে সার খালাস বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমে গেলে পুনরায় সার খালাস করা হবে বলেও জানান তিনি।
এছাড়া বন্দরে অবস্থান করা ক্লিংকার, জিপসাম, মেশিনারিসহ আরও ছয়টি জাহাজ থেকে পন্য খালাস ব্যহত হচ্ছে বলে জানা গেছে।
এদিকে গত দু’ দিন ধরে টানা ভারী বৃষ্টিতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। ভেসে গেছে উপজেলার বিভিন্ন চিংড়ি ঘের। সড়কে পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুন।
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, মোংলা এলাকায় টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে অন্তত এক হাজারের ওপরে চিংড়ি ঘের ডুবে গেছে।
ভারত আন্তর্জাতিক আইন অবমাননা করে বাধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারছে- মাও: আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওঃ আব্দুল আউয়াল বলেন, দেশের জনগণ এক কঠিন সময় পার করছে। স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোসরদের জুলুম, নির্যাতন, দেশের সম্পদ লুটপাট, স্বাধীনতার দোহাই দিয়ে আমাদের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর গভীর ষড়যন্ত্র রুখে দিতে দেশের ছাত্র সমাজ, দেশ প্রেমিক ইসলাম প্রিয় জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।
এখনো আহত অনেক ছাত্র-জনতা মেডিকেলের বেডে কাতরাচ্ছে। অপরদিকে দেশের ১১ টি জেলার জনগণ বন্যায় পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। তাদের থাকার জায়গা নেই, তারা খুবই করুণভাবে দিনাতিপাত করছেন। অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে নিখোঁজ হয়েছেন। ভারত আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাংগুলি দেখিয়ে, ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের জনগণের সাথে তামাশা খেলছে। আমরা ভারত সরকারকে বলছি, বাংলাদেশ-ভারত প্রতিবেশি দেশ, প্রতিবেশী দেশের সাথে এমন বেআইনি ও অমানবিক আচরণ বন্ধ করুন। না হয় বাংলাদেশের জনগণ উপযুক্ত সময় এর কঠিন জবাব দেবে।
নায়েবে আমীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল, কর্মীদেরকে বন্যাদুর্গত এলাকায় বানবাসী অসহায় মানবতার পাশে দাড়িয়ে সাথ্যানুযায়ী খেদমত করে যাচ্ছে। আমরা আহবান করছি, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকলে এগিয়ে আসুন! যাতে বন্যাদুর্গত এলাকার অসহায় ভাই-বোন ও সন্তানদের প্রয়োজনীয় খাবার, ঔষধ, পোষাক ও মাথা গোজার ব্যবস্থা হয়।
গতকাল সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পাওয়ার মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর এক জরুরী সভায় সভাপতি বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, নগর সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মোঃ মঈন উদ্দিন, এইচএম আরিফুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, আলহাজ্ব আব্দুস সালাম, মাস্টার মইন উদ্দিন ভূইয়া, কাজী তোফায়েল হোসেন, মোহাম্মদ কবির হোসেন, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী মোঃ জামাল, আব্দুল্লাহ আল মাসুম, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ কামরুজ্জামান, মোঃ আলফাত হোসেন লিটন, শ্রমিক নেতা এস এম আবুল কালাম আজাদ, যুব নেতা মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ আব্দুস সবুর, ছাত্র নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মাহাদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব, হাবিবুল্লাহ মেজবাহ সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
রূপসায় উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি:
দেশব্যাপী আওয়ামী লীগ ও তার দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রূপসা উপজেলা জাতীয়বাদী দল (বিএনপি) অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন দল। ২৬ আগস্ট বেলা ১ টায় বিক্ষোভ মিছিলিটি রূপসার ব্যাংক চত্বর ও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে রূপসা ঘাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক ও নৈহাটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান মোল্লা। নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব দিদারুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ মল্লিক, সিনিয়র যুগ্ন আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ন আহবায়ক মোহাম্মদ রবি, রয়েল আজম, উপজেলা যুবদলের সভাপতি রুবেল মীর। এ সময় আরও বক্তৃতা করেন শ্রমিক দল নেতা ইউনুস গাজী, তায়েফুর রহমান দাঁরা , হান্নান মীর, রূপসা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব , তাঁতী দলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, খুলনা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কবির শেখ, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও প্যানেল চেয়ারম্যান ইলিয়াস শেখ, মিজানুর রহমান, আরিফ শেখ, কাজী জাকারিয়া, আল আমিন, মিকাইল, মাসুম শেখ রাজু, নাঈম, লাভলু, মাজহারুল, কাকলি, শিল্পী, সুমন, হাসান, রনি, মাসুদ মীর, সেলিম প্রমুখ।
নড়াইলে ৩ ঘণ্টার বৃষ্টিতে সড়কে হাঁটু পানি
নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা শহরে গতকাল রোববার (২৫ আগস্ট) দিবাগত রাতে তিন ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি উঠেছে বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বাসা-বাড়িতে। অধিকাংশ সড়কে হাঁটু পর্যন্ত পানি জমেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই পৌরসভায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
নড়াইল পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৭২ সালে ২৮ দশমিক ৫০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় নড়াইল পৌরসভা। ১৯৯৯ সালে এই পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়। পৌরসভার জন্য ৫৫ কিলোমিটার ড্রেনের প্রয়োজন হলেও আছে মাত্র ৩ কিলোমিটার। যা প্রয়োজনের তুলনায় খুবই কম।
সোমবার (২৬ আগস্ট) স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌসভার মাসিমদিয়া, কুড়িগ্রাম, দক্ষিণ নড়াইল, দক্ষিণ ভাদুলিডাঙ্গা, বউবাজার, গোহাটখোলা, ভওয়াখালী, দুর্গাপুর, আলাদাতপুর ও মহিষখোলাসহ অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার অনেকের বাড়িতে হাঁটু পর্যন্ত পানি জমেছে।
ভাদুলিডাঙ্গা এলাকার নিতাই কুমার বিশ্বাসর বলেন, ‘গত কয়েক দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল রোববার রাতে ভারী বৃষ্টি হয়েছে। ফলে ঘরে পানি উঠেছে।’
নড়াইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম বলেন, ‘প্রতিবছর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কাজ করা হয়। এবছর বৃষ্টির পানি সরাতে কিছু কাজ করা হয়েছে। তবে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা সমাধানের জন্য প্রয়োজন ৫৫ কিলোমিটার ড্রেন নির্মাণ। এখন এই পরিমাণ অর্থ পৌরসভার কাছে নেই।’
অসাম্প্রদায়িক চেতনায় শান্তি-সম্প্রীতি-ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে হবে: বিমান সাহা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা জেলার ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে বন্যার্তদের সহযোগিতার আহ্বানে বর্ণাঢ্য শোভাযাত্রা ফুলতলা বাজার কেন্দ্রীয় মন্দির হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার শুভ উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। এ সময়ে প্রধান অতিথি শান্তি-সম্প্রীতি-ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ১৩টি গ্রামসহ দেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যার কারণে জন্মাষ্টমী উৎসব সীমিত করে মানবতার সেবায় সচেষ্ট হতে হবে। ফুলতলা উপজেলা পূজা পরিষদের সভাপতি গৌর হরি দাসের সভাপতিত্বে ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক গৌতম কুমার কুণ্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, উপদেষ্টা বিজন বিশ্বাস, প্রচার সম্পাদক পলাশ মণ্ডল ও সদস্য রণজিৎ বোস বিষু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অজয় নন্দী, জেলা পূজা পরিষদ সদস্য প্রফুল্ল চক্রবর্ত্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সনজিৎ বসু, উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি বিশ্ব নাথ মণ্ডল, উপজেলা পূজা পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য তাপস বিশ্বাস, ব্রাধক দত্ত, সুবোধ কুমার বসু, শক্তিপদ রাহা, শিব পদ দাস, চন্দন কুণ্ডু, লিটু বিশ্বাস প্রমুখ।
হুমকিতে দুই ছাত্রীর পড়াশোনা বন্ধের উপক্রম
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের সাবেক বিএনপির সাধারন সম্পাদক ব্যবসায়ী মোঃ মোহেবুল্লাহর শুক্তাগড় গ্রামের ৩৭ বছর ধরে বসবাস করা বসতঘর ভাঙচুর করে মালপত্র লুট ও গাছপালা কেটে নিয়ে তার পরিবারকে উৎখ্যাত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১ টার দিকে রাজাপুর সাংবাদিক ক্লাবে ব্যবসায়ী মোঃ মোহেবুল্লাহ সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তিনি এ ঘটনায় ঝালকাঠি আদালতে মামলা করায় আসামীদের অব্যাহত হুমকিতে তার নবম শ্রেণি পড়ুয়া ২ মেয়ের পড়াশোনা বন্ধের উপক্রমসহ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনের পিতার পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করে শুনান তার স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার। সংবাদ সম্মেলনে অভিযোগে জানান, মোহেবুল্লাহর পিতা মৃত সিরাজুল ইসলাম ১৯৮৬ সালে ওই ৭ কাঠা জমি করলা করার পর ১৯৮৭ সালের বসতঘর নির্মান করে মোহেবুল্লাহর তার পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু গত ৬ আগষ্ট সকালে শুক্তাগড় গ্রামের আইয়ুব আলীর ছেলে প্রতিপক্ষ জাহিদ হোসেন, মৃত আঃ লতিফ হোসেনের ছেলে সাজিদ হোসেন ও কাউখালির দাশেরকাঠির হাবিবের ছেলে হাসিব ভাড়াটিয়া লোকজন নিয়ে মোহেবুল্লাহর বসতঘর ও আসবাবপত্র ভাংচুর করে নিয়ে যায় এবং বিভিন্ন প্রজাতির প্রায় ২শ টি গাছ কেটে নিয়ে যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ঝালকাঠি আদালতে মামলা (নং-সি.আর-১৬৯/২০২৪ (রাজা) দায়ের করেন তিনি। বাড়ি ও বসতভিটা ছেড়ে ছেলের বাড়িতে আশ্রয় নেয়ায় আসামীরা রাতের আধারে ওই বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও প্রাননাশের হুমকিতে রয়েছে মহিবুল্লাহসহ তার পরিবার। মামলার করার পর আসামীদের হুমকিতে তার মেয়ে জাফরাবাদ নেছারিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী সানিয়া ও কাঠালিয়া জিপিএস স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারের পড়াশোনা বন্ধের উপক্রমসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সংবাদ সম্মেরনে পৈত্রিক সম্পত্তি ফিরে পেয়ে স্ত্রী সন্তানদের নিয়ে নিরাপদে বসবাসের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন তারা। মামলা দায়েরর পর পলাতক থাকায় অভিযোগের বিষয়ে জানতে জাহিদ হোসেনের মোবাইলে একাধিক বার কল দিলেও তাকে পাওয়া যায়নি। রাজাপুর থানার এসআই মোঃ সোয়েব জানান, মামলা তদন্তের কাজ শুরু করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে – সাইফুল ইসলাম ফিরোজ
বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। সোমবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভার প্রথমে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ তার স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পন। আওয়ামীলীগের শাসন আমলে রাষ্ট্রের সকল কাঠামো দলীয় লোক দিয়ে দূর্নীতি করে দেশ দূর্বল করে ফেললেও ঠিকমত তুলে ধরতে পারেননি। কেননা দেশের অন্য পেশাজীবিদের মত সাংবাদিকরাও আওয়ামী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। চাঞ্চল্যকর ঘটনা সাংবাদিক সাগর রুনির হত্যাকারীদের বিচার হয়নি। এ নিয়ে যারা কথা বলেছেন তাদেরও হামলা মামলার শিকার হতে হয়েছে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের ন্যায্য দাবির শান্তিপূর্ণ আন্দোলনেও শত শত মেধাবীকে এবং দেশের ভবিষ্যৎকে গুলি করে হত্যা করেছে। এছাড়াও চিরকালের জন্য অন্ধত্ব আর পঙ্গুত্ব বরন করতে হয়েছে কয়েক হাজারকে। এখন আপনারা আওয়ামীলীগের জুলুমবাজী ও সীমাহীন দূর্নীতির বিরুদ্ধে কলম ধরেন। তুলে ধরেন তাদের দুঃশাসনের কথা। তিনি আরও বলেন, ছাত্রদের সঙ্গে বিগত ১৭ বছরের একদলীয় বাকশালী শাসনের শিকার সকল পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে তাদেরকে চিরবিদায় ঘটেছে ঠিকই কিন্ত দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে দিয়েছে।
কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফিরোজ আরও বলেন, গত ৪ আগষ্টের পর ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সারাদেশের মত এ এলাকাতেও কিছু বিশৃংখলা তৈরী হয়েছিল। কিন্ত দেশটা আমাদের সকলের। আওয়ামী লুটপাটে খালি আজ দেশের কোষাগার। এখন দেশ গঠনের সময়। ফলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে মানুষে মানুষে সম্প্রীতি সৃষ্টির চেষ্টা করছেন। কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড মেনে নেয়া হবে না। দলের বড় ছোট যে নেতাই এমন কর্মকান্ডে জড়াবে প্রমান মিললে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গঠনে তিনি উপস্থিত সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। পাশাপাশি তিনিও তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
মতবিনিময়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- আজাদ রহমান, শাহাজান আলী সাজু, জামির হোসেন, জাকারিয়া হোসেন,সাবজাল হোসেন, নয়ন খন্দকার, মিজানুর রহমান, মিশন আলী,আরিফ মোল্যা প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, সাইদুল ইসলাম ইলিয়াস রহমান মিঠুসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কালীগঞ্জের কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এডভোকেট লতিফুর রহমান লাবু’র মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট লতিফুর রহমান লাবু ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
এডভোকেট লতিফুর রহমান লাবু’র মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু. ডা. আ. সালাম. জি এম মহিউদ্দিন. এড. কাজি আমিনুল ইসলাম মিঠু. মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুুল ইসলাম রফিক, ইকবাল হোসেন তোকা, আ. মান্নান মুন্নাফ, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজুর রহমান, মো. জাভেদ আক্তার. মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
মহেশপুর সীমান্তে ৩ নারী উদ্ধার,ভারতীয় মানব পাচারকারী গ্রেফতার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় এক নারী পাচারকারীকে গ্রেফতার করেছে মহেশপুর ৫৮ বিজিবি। উদ্ধার করা হয় অবৈধ ভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ৩ বাংলাদেশী নারীকে । রোববার(২৫আগষ্ট) রাত ৭ টার দিয়ে বাগাডাঙ্গা সীমান্তের হুদাপাড়া গ্রামের ৬০/২৯ আর পিলার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয।
৫৮ বিজিবির উপ পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,একটি পাচারকারী চক্র অবৈধভাবে ৩ জন বাংলাদেশী নারীকে ভারতে পাচার করবে এমন গোপন সংবাদের ভিক্তিক্তে ৫৮ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সন্ধা ৬টার দিকে বাগাডাঙ্গা সীমান্তের হুদাপাড়া গ্রামের জিয়ার মেহগুনি বাগানে অবস্থান নেয়। মাগরিবের নামাজেরর পর ৩ নারীর অবস্থান নিশ্চিক করে পাচারকারীসহ ধরার অপেক্ষায় ওতপেতে থাকে বিজিবি সদস্যরা। কিছুক্ষন পর ভারতীয় মানবপাচারকারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই নারীদের নিয়ে দ্রত ভারতের দিকে অগ্রসর হওয়ার মুখে বিজিবি তাদেরকে আটক করার চেষ্টা করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা ২রাউন্ড ফাকা গুলি ছুড়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত বিকাশ সরকার নদীয়া জেলার কল্যানী থানার মাঝের চর কল্যারী গ্রামের রাইমোন সরকারের ছেলে। তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবৎ মানব পাচারের সাথে জড়িত রয়েছে।
পাঁচারকালে উদ্ধার হওয়া ৩ জন বাংলাদেশী নারীকে তার পরিবারের নিকট ফেরত পাঠানোর জন্য জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়।
তিনি আরও গ্রেফতারকৃত ভারতীয় মানব পাচারকারীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
তাঁতীদলের প্রস্তুতি সভায় বিএনপি নেতা বাপ্পী
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে বিপুল জমায়েতের
মধ্যদিয়ে স্বৈরাচারের দোসরদের হুশিয়ারি বার্তা দিতে হবে
খবর রিলিজ
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশীদের গণতান্ত্রিক স্বাধীনতা মেনে নিতে পারছে না পতিত আওয়ামী দোসররা। এখনো নানামুখী ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা দিচ্ছে। দেশের মানুষকে কষ্টের মুখে ফেলতে পার্শ্ববর্তী দেশে থেকে খুনি হাসিনা এখনো নানান অপতৎপরতা চালাচ্ছে। ছাত্র-জনতা তথা দেশবাসীকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে। এবারের প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচিতে বিপুল জমায়েতের মধ্যদিয়ে স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের হুশিয়ারি বার্তা দিতে হবে।
বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলে তাঁতীদল খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ মাহামুদ আলম লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম রিমন। প্রধান অতিথি হিসেবে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের উপস্থিত থাকার কথা ছিল; ব্যস্ততার কারণে তিনি অংশগ্রহন করতে পারেননি। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু ও তাঁতীদলের কেন্দ্রীয় সদস্য মোঃ আবু সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদ্য সাবেক সহ-সভাপতি মোল্লা আয়ুব হোসেন, জেলা জাসাস’র সদস্য সচিব এ কে আজাদ আমিন, যুগ্ম-আহবায়ক নাহিদ, সাবের মোল্লা, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা তাঁতীদল সদস্য আব্দুল্লাহ মামুন, আলমগীর হোসেন, শওকত খান, মোঃ সালমান, মোঃ বাকের শিকদার, শাহজাহান হালদার, শেখ হাফিজুর রহমান, দাকোপ উপজেলার আহবায়ক মোঃ সাঈদ, সদস্য সচিব সহিদ চৌধুরী, ডুমুরিয়া উপজেলার সদস্য সচিব রহমতুলাহ আকুঞ্জী, চালনা পৌর আহবায়ক সোহেল সরদার, সদস্য সচিব মোঃ সুমন, জেলা তাঁতীদল নেতা মোঃ বাবুল, রবিউল ইসলাম, ইসানুর রহমান, জিয়াউর রহমান, মারুফ, দিঘলিয়া উপজেলা তাঁতীদল নেতা আব্দুল হাই, আলমগীর, হৃদয়, সুজন, পারভেজ ও কালাম প্রমূখ।










































