Home আঞ্চলিক নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৬

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৬

6

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ বোতল ফেন্সিডিল, ৭ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর উত্তর কাশিপুরের মো. ফরিদ শেখের ছেলে মো. রিপন শেখ (৩০), দৌলতপুর আঞ্জুমান রোডের তাসলি বেগম এর বাড়ীর ভাড়াটিয়া মৃত. আবু মোল্লার ছেলে মো. শরিফ (২৮),

দৌলতপুর পাবলা দত্তবাড়ীর মতিনের বাড়ীর ভাড়াটিয়া মো. ইউসুফ শেখের ছেলে মো. হাফিজুল শেখ (২০), খানজাহান আলী থানাধিন মাত্তমডাঙ্গার মৃত. আব্দুল হামিদ সরদারের ছেলে সরদার আমিনুল ইসলাম (৪০), একই এলাকার  আবুল কালাম  শেখের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার শিরাশুনি পশ্চিমপাড়ার ইদ্রিস আলী মোড়লের ছেলে শামীম হোসেন (২২)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২ বোতল ফেন্সিডিল, ৭পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।