Home আঞ্চলিক খুলনার সাবেক জেলার ও জেল সুপারের বিরুদ্ধে আদালতে মামলা

খুলনার সাবেক জেলার ও জেল সুপারের বিরুদ্ধে আদালতে মামলা

38


স্টাফ রিপোর্টার
কারাগারে বন্দি অবস্থায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী হার্ট এ্যাটাকে আক্রান্ত হলে তাকে চিকিৎসা না দিয়ে ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার অপরাধে খুলনার সদ্য সাবেক জেলার, জেল সুপার ও ফার্মাসিস্টকে আসামি করে আদালতে মামলা দায়ের করা করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।


আদালতের বিচারক মো. আনিছুর রহমান মামলাটি আমলে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবি ডিসিকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন সদ্য সাবেক খুলনার জেলার এ. জি. মাহমুদ (৫০), সাবেক জেল সুপার রফিকুল ইসলাম কাদের (৪৮) ও ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেজ (৪৫)।


মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৪ এপ্রিল রূপসা থানার একটি মিথ্যা মামলায় খুলনা জেলা ও দায়রা জজ আদালত বাদীকে জেলহাজতে প্রেরণ করে। ৩ মে বিকেল ৩টার দিকে বাদী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তার হার্ট এ্যাটাকে হয়েছে বলে জানায়। জেলের বাইরে তাকে উন্নত চিকিৎসা করার অনুরোধ করলেও আসামিরা কর্ণপাত করেনি। বরং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ৬ মে উচ্চ আদালতে বাদী জামিন পেয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক বলেন সময় মত চিকিৎসা না পাওয়ায় জটিল রোগ ধারণ করেছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে তার ওপেন হার্ট সার্জারী করা হয়। এঘটনায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পী ৩জনের বিরুদ্ধে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন যার নং-১১০৪/২৪। উল্লেখ্য গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা এসএম মনিরুল হাসান বাপ্পীকে জেলহাজতে পাঠানো হয়েছিল।