স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ডুমুরিয়া থানাধিন বাদুরগাছা গ্রামের উজ্জ্বল অধিকারীর স্ত্রী মিলি অধিকারী (৩২) কে শ্লীলতাহানির চেষ্টা করে একই গ্রামের বিনোদ বিহারী সরদারের ছেলে অনিমেষ সরদার (৪০)। এ ঘটনায় মিলি অধিকারী বাদী হয়ে অনিমেষের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের ১ মাস ৬দিন অতিবাহিত হলেও আসামি অনিমেষ সরদারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাদীর অভিযোগ অনিমেষ প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং প্রতিনিয়ত মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছেন কিন্তু গ্রেফতার করছে না পুলিশ।

মামলার সাবেক তদন্ত কর্মকর্তা বর্তমান মনিরামপুর থানায় কর্মরত এসআই কাজী নাসমুস সাকিব জানান, আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা হয়নি কথাটি ঠিক নয়। তিনি বলেন, উর্ব্ধতন একজন কর্তার কারনে তাকে ধরা সম্ভব হয়নি। তবে মামলার চার্জশিট দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া থানাধিন বাদুরগাছা গ্রামের উজ্জ্বল অধিকারীর স্ত্রী মিলি অধিকারীর মাদারতলা বাজারে একটি চায়ের দোকান রয়েছে। পাশেই রয়েছে অনিমেষ সরদারের পোল্ট্রি মুরগীর খাবারের দোকান। পাশাপাশি থাকার সুবাদে অনিমেষ প্রায় মিলিকে কু-প্রস্তাব দিত। ২৫জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনিমেষ মিলি অধিকারীর বাড়িতে প্রবেশ করে কু-প্রস্তাব দেয়। এতে মিলি রাজি না হলে তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। মিলি চিৎকার দিলে অনিমেষ ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে মিলি গুরুতর আহত হয়। মিলি চিৎকারে এলাকাবাসি ছুটে এলে অনিমেষ পালিয়ে যায়। এ ঘটনায় মিলি অধিকারী বাদী হয়ে অনিমেষের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন যার নং-১২, তারিখ : ৬/৭/২০ ইং।

কথা হয় অভিযুক্ত অনিমেষের সাথে তিনি বলেন, হাঁসের ফার্মটি মুলতঃ এখন আমার না। এক সময় আমি ওখানে মুরগীর খামার করতাম। এখন ওই খামারটি ডুমুরিয়া থানার ওসির। তিনি এখানে হাঁস পালন করেন। লোকের মুখে শোনা যায় ওসি সাহেব মামলার কারণে খামারটি নিয়েছেন সত্য কিনা প্রশ্নের জবাবে অনিমেষ বলেন, আমার খামারটি পড়েছিলো তাই ওসি স্যার এখানে ২/৪শত হাঁস পালন করছেন। মামলার কারনে খামারটি দিয়েছেন কি-না? এমন প্রশ্নে অনিমেষ বলেন, না- এমনিতে দিয়েছি।
মামলার ব্যাপারে অনিমেষ বলেন আইনজীবীর সাথে কথা হয়েছে শীঘ্রই আদালতে সারেন্ডার করবো। ডুমুরিয়া থানার ওসি অসুস্থ থাকার কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।










































