স্টাফ রিপোর্টা র
আজ ১১ আগস্ট ২০২০ খ্রি. তারিখ মঙ্গলবার সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সনাতন ধর্মালম্বী মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ শুভেচ্ছা জ্ঞাপন করেন। মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মালম্বী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।










































