Home আঞ্চলিক নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

4

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ বোতল ফেন্সিডিল, ১৫ পিস ইয়াবা ও ২৪০ গ্রাম গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর কাশেম নগর ২নং সড়কের বজলুর বাড়ীর ভাড়াটিয়া মো. জাকির শেখের ছেলে মো. হাবিবুল শেখ (২০), ৬নং ঘাট কয়লার ডিপোর পাশের বাসিন্দা মো. মজিবুর রহমানের ছেলে মো. সোহেল (২৬), পূর্ব বানিয়াখামার রাস্তার শেষ মাথায় আলমের বাড়ীর ভাড়াটিয়া মো. বাবুল হাওলাদারের ছেলে মো. আব্দুর রহিম হাওলাদার (২৮), খালিশপুর ১৪/১ নয়াবাটি বাদলের বাড়ীর ভাড়াটিয়া মো. গোলাম মোস্তফার ছেলে  মো.মাজাহারুল ইসলাম খাঁন (১৬), দৌলতপুর মধ্যডাঙ্গা গ্রামের মো. মোহর আলীর ছেলে মো. ইমরান শরিফ (৩০), শিরোমনি কেডিএ আবাসিকের আব্দুল মালেকের বাড়ির ভাড়াটিয়া মৃত. মজিবর পাটোয়ারীর ছেলে মো. এনামুল পাটোয়ারী (৩০), গোবরচাকা গাবতলার মোড়ের শামীমের বাড়ীর ভাড়াটিয়া মো. কাঞ্চন ব্যাপারীর ছেলে মো. রফিকুল  ইসলাম (৩৫), খালিশপুর হাউজিং এস্টেট নতুন কলোনীর মৃত. আব্দুল মান্নান হাওলাদারের ছেলে  মো. আলমগীর হোসেন (৩৭), খালিশপুর হাউজিং এস্টেট নতুন কলোনীর জহির রায়হানের বাড়ীর ভাড়াটিয়া মৃত. নুরুল ইসলাম ভান্ডারীর ছেলে মো. মনজুরুল হাসান (৩৭) ও কয়রা থানার মদিনাবাদ গ্রামের গফফার সরদারের ছেলে আবু রায়হান (২০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৩ বোতল ফেন্সিডিল, ১৫ পিস ইয়াবা ও ২৪০ গ্রাম গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৯টি মাদক মামলা রুজু করা হয়েছে।