Home খেলাধুলা যে ৩ ক্রিকেটার না খেললে ভারতকে ‘হেসে-খেলে হারাবে পাকিস্তান’

যে ৩ ক্রিকেটার না খেললে ভারতকে ‘হেসে-খেলে হারাবে পাকিস্তান’

26


স্পোর্টস ডেস্ক

সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে (এক ম্যাচ পরিত্যক্ত) হার দেখেছে ভারত। সিরিজে ফুটে উঠেছে ভারতের ব্যাটারদের নিদারুণ ব্যর্থতা। এক রোহিত শর্মা ছাড়া শ্রীলংকার স্পিনের সামনে যেন সবাই অসহায় ছিলেন।

ম্যাচের এই সিরিজে লংকান স্পিনারদের বিপক্ষেই ২৭ উইকেট দিয়েছেন ভারতের ব্যাটাররা। ভারতের এই ব্যাটিং লাইন আপ নিয়ে ভবিষ্যতে শঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার তানভির আহমেদ। রোহিত ও বিরাট কোহলি দল থেকে অবসর নিলে ভারতকে অনেক ভুগতে হবে বলেও মনে করেন তিনি।

তানভির বলেন, ‘আপনি দেখতে পাচ্ছেন ভবিষ্যতে ভারতীয় ব্যাটিং লাইনআপের কী অবস্থা হয়। বোলাররা ঠিকঠাক তাদের কাজ করতে পারবে কিন্তু ব্যাটিং বিভাগের কাজটা কঠিন হবে। রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়া ভারত দলের নতুন সব ব্যাটার এই ব্যাটিং লাইনআপকে সামনে এগিয়ে নিতে পারবে না।’

যেসব পিচে স্পিনের পাশাপাশি সুইং ও পেস ধরে সেসব জায়গায় ভারতের ব্যাটাররা সুবিধা করতে পারছে না বলেও মনে করেন তানভির। চ্যালেঞ্জিং পিচে ভারতের ব্যাটারদের রান করতে না পারার এই ব্যাপারটি বড় সমস্যা বলেও মনে করেন তিনি।

তানভিরের ভাষ্য, ‘ঘরের মাঠের ফ্ল্যাট পিচে তারা হয়তো রান বের করতে পারে। কিন্তু যেসব পিচে বল ঘোরে, সিম হয় ও সুইং করে সেসব কন্ডিশনে ভারতের এই ব্যাটিং লাইন আপ সুবিধা করতে পারে না।’

ভারত দল ও দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইকে পাকিস্তানের সমালোচনা করার আগে নিজেদের পারফরম্যান্সের দিকে তাকানোর পরামর্শও দিয়েছেন তানভির, ‘প্রথমে নিজেদের পারফরম্যান্সের দিকে তাকান এবং তারপর পাকিস্তানকে পরামর্শ দিন। রোহিত শর্মা, বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহ যদি পাকিস্তানের বিপক্ষে না খেলে তাহলে ভারতকে হেসে-খেলে হারিয়ে দেবে পাকিস্তান।’