Home আঞ্চলিক তালায় সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত

তালায় সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত

27

ইলিয়াস হোসন, তালাঃ

তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে রাখা ট্রাকে ধাক্কা লেগে মটর সাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। রবিবার (৯ আগষ্ট) রাত্র আনুমানিক ১১ টার সময় পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের পাশে মহাসড়কের উপর এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর জলমা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে কে এম রোকানুজ্জান লিটু মোল্যা (৪৫) ও খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রাম্মগাতি গ্রামের মৃত এস এম, বিল্লাল হোসেনের ছেলে খুলনা আবু নাসের হাসপাতালের অফিস সহকারি এসএম শাকিব হোসেন (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর বাজারে মহাসড়কের উপর রাখা ট্রাকে হঠাৎ সাতক্ষীরাগামী একটি মটর সাইকেল (ফিজার ১৫০ সিসি) দ্রুত গতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই দু জন মারা যায়।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তাস্তর করা হয়েছে। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।