Home আঞ্চলিক কেউ কথা রাখেনি!

কেউ কথা রাখেনি!

30

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার আর জাতীয় সংসদ নির্বাচন এলেই রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।

কিন্তু নির্বাচিত হওয়ার পরে আর কেউ কথা রাখেনা। ফলে মোড়েলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী

ইউনিয়নের গজালিয়া বাজার টু ভাটখালী বাজার পর্যন্ত প্রধান রাস্তাটির এই বেহাল দশা।

প্রতিদিন শত শত শিক্ষার্থী ও পথচারী জীবনের ঝুকি নিয়েই রাস্তা দিয়ে চলাচল করেন।

রাস্তাটির উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ

কামনা করেছেন ইউনিয়নবাসি।