Home আঞ্চলিক ছাত্র ও জনতার বিজয় অনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে: এড. মনা

ছাত্র ও জনতার বিজয় অনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে: এড. মনা

90

গণদুশমন আখ্যায়িত করে কালোতালিকা প্রকাশ

।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, ছাত্র ও জনতার বিজয় অনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে। অনেকে লুটপাট করছে, এরা তাদের লোক, যারা গণতন্ত্র ধ্বংস করেছিল। বিএনপির নেতাকর্মীদের এ ব্যাপারে সর্তক ও সাবধান থাকতে হবে।
বুধবার (৭ আগস্ট) বিকাল ৪ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত ছাত্র-জনতার বিজয় সমাবেশের দ্বিতীয় দিনে সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান। সকলকে ধৈর্যের সাথে আমাদের এ বিজয় ধরে রাখতে হবে, কোনোভাবেই যেন নস্যাৎ হতে দেয়া যাবে না। দলের কেউ কোনো অপকর্ম সাথে জড়ানোর সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চরন করে তিনি বলেন যারা ধংসাত্বক কর্মকান্ডে জড়িত তারা দেশ ও জাতির শত্রু। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, ফকরুল আলম, সদর থানার আহবায়ক কেএম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানার আহবায়ক হাফিজুর রহমান মনি, খালিশপুর থানার আহবায়ক জাহিদুল ইসলাম, দৌলতপুর থানার আহবায়ক মুর্শিদ কামাল, খানজাহান আলী থানার আহবায়ক কাজী মিজানুর রহমান, সদর থানার সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানার সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, খালিশপুর থানার সদস্য সচিব হাবীবুর রহমান বিশ^াস, দৌলতপুর থানার সদস্য সচিব শেখ ইমাম হোসেন, খানজাহান আলী থানার সদস্য সচিব আবু সাঈদ হাওলাদও আব্বাস, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল হক মিল্টন, নাজির উদ্দিন নান্নু, এ্যাড. মোঃ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, আনসার আলী, নাজমুল হুদা চৌধুরী সাগর, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, ছাত্রদলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজীম বিশ^াস, স্বেচ্ছাসেবক দলের ফারুক হিল্টন, শফিকুল ইসলাম শাহীন, জাসাস আহবায়ক ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, এম এ জলিল, কৃষকদলের সজীব তালুকদার, আদনান ইসলাম দ্বীপ প্রমূখ।
সমাবেশ থেকে গত ১৬বছর যে সকল পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী ফ্যাসিস্ট লুটেরা সরকারের সাথে মিলে দেশের জনগনের সাথে প্রতারণা, অবৈধ ক্ষমতা প্রয়োগ ও ব্যবসায়ী সংগঠন দখল করেছে তাদেরকে গণদুশমন আখ্যায়িত করে তাদের কালোতালিকাভুক্ত করে তালিকা প্রকাশ করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। কালো তালিকাভূক্তরা হলেন যারা:
রাজনীতিবিদ: অবৈধ মাফিয়া হাসিনা সরকারের আমলে যারা বিনাভোটে সংসদ সদস্য, সিটি মেয়র ও সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্য, পৌর মেয়র ও কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্য হয়ে জনগণের সম্পদ লুট, জনগণকে নির্যাতন করেছে। অবৈধ শেখ হাসিনার আমলে যে বা যারা খুলনা শিল্প ও বনিক সমিতিসহ যারা ব্যবসায়ী সমিতিগুলো অবৈধভাবে দখল করেছে এবং ব্যবসায়ীদের নির্যাতন করেছেন তারা সকলে। এ ছাড়া খুলনা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এড, তারিক মাহমুদ তারা, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, সদস্য সচিব শেখ শাহজালাল সুজন, আওয়ামী লীগ নেতা গাউসুল আজম, শেখ হাফিজুর রহমান, আনিসুর রহমান বিশ^াস, এড. ইকবাল হোসেন, এড. আনিসুর রহমান পপলু, জেড এ মাহমুদ ডন, এস এম রাজুল হাসান রাজু, ফয়জুল ইসলাম টিটো, তালাত হোসেন কাউট, সওকত হোসেন, আসাদুজ্জামান রাসেল, ভূমিদস্যু আবেদ আলী, ভূমিদস্যু আসগর আলী তারা বিশ^াসসহ ৩৪১জন।
পুলিশ সদস্য: কেএমপির সাবেক পুলিশ কমিশনার ও বর্তমান অতিরিক্ত আইজিপি হাইওয়ে পুলিশ মাসুদুর রহমান ভুইয়া, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রকিবুল ইসলাম, উপ পুলিশ কমিশনার সোনালী সেন, কেএমপির গোয়েন্দা পুলিশের ডিসি নুরুজ্জামান, খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার কাঞ্জিলাল, খুলনা সদর থানার সাবেক ওসি কামরুজ্জামান, সাবেক ওসি আল মামুন, দৌলতপুর থানার ওসি প্রবীর, সোনাডাঙ্গা থানার সাবেক ওসি মমতাজুর রহমান, কেএমপির এস আই সুকান্ত, আবু সুফিয়ান, খুলনা থানার সাবেক এস আই টিপু সুলতান, এসআই পিযুষ, এস আই হাসান, এস আই মামুন সহ ২৮৭ জন পুলিশ। এরপর সন্ধ্যায় একটি হোটেলে খুলনা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এছাড়া সমাবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জাসাস।