Home আঞ্চলিক পাইকগাছা সোলাদানায় হতদরিদ্র ১০৫০ পরিবারের মাঝে চাউল বিতরণ

পাইকগাছা সোলাদানায় হতদরিদ্র ১০৫০ পরিবারের মাঝে চাউল বিতরণ

8


পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছার সোলাদানা ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত চাল বিতরণ করা হয়েছে। রোববার সকালে সোলাদানা বাজারস্থ ইউপি কার্যালয়ে ১০৫০টি পরিবারের মাঝে ১০ কেজি হারে চাউল বিতরন করেন ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম, ঠাকুর দাশ সরদার, আবু সাইদ মোল্যা, আব্দুস সবুর, রাজেশ কুমার মন্ডল, আবু বক্কার সিদ্দিক শিকারী, মোঃ আনিছুর রহমান, কল্যানী মন্ডল, গ্রাম পুলিশ সদস্য সহ আরো অনেকে।

পাইকগাছায় অনলাইনে পাঠদান পরিকল্পনা বিষয়ে শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছায় করোনাকালীন সময়ে শিার্থীদেরকে অনলাইনে পাঠদান পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, উপজেলা শিক সমিতির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আবুল কালাম আজাদ, সম্পাদক হরেকৃষ্ণ দাশ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অজিত কুমার সরকার, নারায়ন চন্দ্র শিকারী, সরদার বদিউজ্জামান, অঞ্জলী রাণী শীল, রহিমা আক্তার শম্পা সহ বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের প্রধানগণ।