Home আঞ্চলিক ফকিরহাটের উপজেলা পরিষদ চেয়ারম্যানের করোনা পজেটিভ

ফকিরহাটের উপজেলা পরিষদ চেয়ারম্যানের করোনা পজেটিভ

9


ফকিরহাট প্রতিনিধি


খুলনা বিভাগের শ্রেষ্ট, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এর করোনা পজেটিভ হয়েছে। গত ৬আগষ্ট তার নমূনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। ৮আগষ্ট পরীক্ষার ফলাফলে তার পজেটিভ হয়। তিনি বেতাগাস্থ্য নিজেস্ব বাস ভবনে থেকে চিকিৎসকের পরামর্শ ক্রমে চিকিৎসা গ্রহন করছেন। তিনি সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

এ উপজেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে ১৬৭জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১০জন। মোট সুস্থ্য হয়েছেন ১৩১জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার। এদিকে স্বপন দাশ এর সুস্থ্যতা কামনা করেছেন বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন।