Home আঞ্চলিক সাধারণ মানুষকে সচেতণ করতে তৎপর নৌবাহিনী

সাধারণ মানুষকে সচেতণ করতে তৎপর নৌবাহিনী

6

স্টাফ রিপোর্টার

খুলনা, ০৯ আগস্ট২০২০ রবিবার  করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে উপক’লীয় অঞ্চলে নিয়মিত টহলের অংশ হিসেবে সাধারণ মানুষকে সচেতণ করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার সোনাইতলা, আমড়াতলি, দিগরাজ বাজার, আপাবাড়ি, মামারঘাট ও ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে।

উপজেলাসমূহের বিভিন্ন স্থানে কোভিড-১৯ প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করে ও কোভিড-১৯ এর ক্ষতিকর দিকসমূহ প্রচারে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে মাস্ক ব্যবহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা সচেতনতামূলক টহল পরিচালনা করে। উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত ২২৫টি লিফলেট বিতরণ করে।

নৌ কন্টিনজেন্ট দু’টি জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।