Home আঞ্চলিক ফুলতলা উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

ফুলতলা উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

92

খবর বিজ্ঞপ্তি

ফুলতলা উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপি’র ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার (২৮ জুলাই) ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল বাসার ও সদস্য সচিব মনিরুল হাসান টিটো স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটির নেতৃবৃন্দ হলেন ফুলতলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আনিসুর রহমান পলাশ, জামিরা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আতাউর রহমান সরদার ও সদস্য সচিব মোঃ আলমগীর সরদার, দামোদর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ জামাল হোসেন ভূইয়া ও সদস্য সচিব মোতাহার হোসেন কিরণ।
অবৈধ শেখ হাসিনা সরকারের সীমাহীন দুঃশাসনের প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যুগপৎ আন্দোলন তরান্বিত করতে প্রতিটি ইউনিয়নে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এ আহবায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে।।