যশোর অফিস
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারাদেশে ছাত্র-জনতার ওপর পুলিশ ও সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনার বিচার ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যশোরে মানববন্ধন ও শোক মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
রোববার বেলা সাড়ে এগারোটায় সময় শহরের মুজিব সড়ক এলাকায় সংগঠনের নেতাকর্মীরা এ মানবন্ধন ও শোক মিছিল করে। মানববন্ধনে নিরীহ নিরস্ত্র ছাত্র-জনতাকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি করে হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন,বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলা নেতা জিল্লুর রহমান ভিটু, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি কমরেড আবুল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনুসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে এ ঘটনার প্রতিবাদে শহরে শোকর্যালী বের হয়।
মায়ের গয়না চুরি করে অনলাইনে জুয়া ছেলেসহ গ্রেফতার ২, স্বর্ণালংকার উদ্ধার
যশোর অফিস
যশোরে মায়ের গয়না চুরি করে বিক্রী করে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছেলে মুন্না হোসেন সহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় খোয়া যাওয়া ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আজ রবিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।
আটক মুন্না মণিরামপুরের পাড়দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও তার সহকারী একই উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে রহমাতুল্লাহ।
ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, মুন্না অনলাইন জুয়ায় আসক্ত ছিল। প্রতিনিয়ত তিনি জুয়া খেলতেন। একপর্যায় ঘরের আলমারি থেকে তার মায়ের তিন ভরি ওজনের সোনার গহনা চুরি করে পালিয়ে যায় মুন্না। এ ঘটনায় মুন্নার মা বাদি হয়ে মনিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে ডিবি পুলিশেকে জানান। এরই প্রেক্ষিতে তদন্তে নামে ডিবি। এসময় তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুন্নার অবস্থান শনাক্ত করে শনিবার বিকেলে দূর্বাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে মুন্না সব স্বীকার করে। এছাড়া ওই সোনা তিনি অনলাইন জুয়ার সাব এজেন্ট রহমাতুল্লাহর কাছে দিয়েছেন বলে জানান। পরবর্তিতে ডিবি পুলিশ চিনেটোলা বাজার থেকে রহমতুল্লাকে আটক করে। এসময় তার কাছ থেকে দুই ভরি চার আনা সোনা উদ্ধার করা হয়। ডিবি আরও জানায়, এ ঘটনায় মুন্নার মা হোসনে আরা বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেন। অনলাইন জুয়ায় আর কেউ জড়িত রয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ











































