Home আঞ্চলিক মোড়েলগঞ্জের পল্লীতে মাদকসেবী পুত্র কর্তৃক মাকে মারপিট

মোড়েলগঞ্জের পল্লীতে মাদকসেবী পুত্র কর্তৃক মাকে মারপিট

8


দৈবজ্ঞহাটী প্রতিনিধি


মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের বেতকাশী গ্রামের মাদকসেবী পাষন্ড পুত্র কর্তৃক নিজ গর্ভধারীনি মাকে মারপিট করে গুরুতর আহত করে। পারিবারিক ও মোড়েলগঞ্জ থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেতকাশী গ্রামের মৃত: আঃ আজিজ তালুকদারের মাদকাসক্ত পুত্র মোঃ শাহাজামাল তালুকদার (৪০) দীর্ঘদিন পৈত্রিক বসত ঘরে বসে বখাটেদের সাথে নিয়ে মাদক সেবন করে আসছিল।


বিভিন্ন সময় তার মা এবং ভাইয়েরা বাধা নিষেধ করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। গত ৭ আগষ্ট আনুমানিক বেলা এগারটায় শাহাজামালের মা বৃদ্ধ জোহরা বেগম (৭০) ছেলের মাদক সেবনে বাধা দিলে সে তার মাকে অকথ্য ও অশ্লীন ভাষায় গালিগালাজ করতে থাকে এবং খুন করার হুমকি দেয়।


এক পর্যায়ে ছেলে শাহাজামালের হাতে থাকা লাঠি দিয়ে নিজ মাকে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর জখম করে এবং চুলের মুঠি ধরে বাড়ির বাইরে ফেলে দেয়। জোহরা বেগমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ও তার অন্য সন্তানরা উদ্ধার করে চিকিৎসার জন্য মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।


রোগীর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক আহত জোহরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করেন। এ হামলার ঘটনায় মোড়েলগঞ্জ থানায় মামলার প্রস্তুুতি চলছে।