মিলি রহমান
বাড়িতে চিনি রাখার উপায় নেই? যেখানেই রাখুন, পিঁপড়ে ধরে যায়। পিঁপড়ের হাত থেকে চিনি বাঁচাতে অনেকেই পলিথিনের প্যাকেটে মুড়ে তবে সেটি কোনও শক্ত ঢাকনা-ওয়ালা পাত্রে রাখেন। কেউ আবার পিঁপড়ের হাত থেকে চিনিকে সুরক্ষিত রাখতে সেটি পাত্র সমেত ফ্রিজে রেখে দেন। কিন্তু এভাবে কী আর চিনি বাঁচানো সম্ভব! এমন পরিস্থিতিতে চিনি রাখার উপায় খুঁজছেন? আসুন জেনে নেই সহজপদ্ধতি:
(১). চিনির পাত্রে একটি তেজ পাতা রেখে দিন। পারলে প্রতিদিন সেটি বদলে ফেলুন। তেজ পাতার গন্ধে পিঁপড়া সহ্য করতে পারে না (২). এক টুকরো দারুচিনি রেখে দিন চিনির পাত্রে। কয়েক দিন থাকতে পারবেন নিশ্চিন্ত (৩). চিনির পাত্রে মাত্র দু’টি লবঙ্গ রেখে দিয়ে দেখুন পিঁপড়ারা কাছেও আসবে না।











































