খবর বিজ্ঞপ্তি।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি আমীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় কারণদর্শানো নোটিশ দিয়েছে খুলনা জেলা বিএনপি। আগামী ৭২ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুলাই) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ শেখ হাসিনা সরকারের অজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন বর্জন করেছে। বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে অংশ গ্রহন করছেন। নির্বাচনে অংশ গ্রহন দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলীয় সিদ্ধান্তের প্রতি বিশ্বাসঘাতকতা।
সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশ গ্রহন করার জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা তিনদিনের মধ্যে যথাযথ কারণদর্শীয়ে জেলা বিএনপি’র আহবায়ক/ সদস্য সচিব বরাবরে ৬নং কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রেরণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।











































