Home আলোচিত সংবাদ সংসদে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী

সংসদে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী

21


আন্তর্জাতিক ডেস্ক।।

সংসদে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল। ভোটে হারায় এখন বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে তাকে। পুষ্প সব মিলিয়ে ১৯ মাস ক্ষমতায় ছিলেন।
গত ৩ জুলাই প্রধানমন্ত্রী পুষ্প দাহালের জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল ইউএমএল। ফলে শুক্রবার (১২ জুলাই) দেশটির সংসদে আস্থা ভোটের আয়োজন করা হয়।

নেপালের সংসদের নিম্নকক্ষে আসন রয়েছে ২৭৫টি। কোনো প্রধানমন্ত্রীকে আস্থাভোটে জিততে হলে কমপক্ষে ১৩৮টি ভোট পেতে হবে। কিন্তু পুষ্প দাহাল পেয়েছেন মাত্র ৬৩টি ভোট। তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৪ আইনপ্রণেতা। একজন না ভোট দিয়েছেন।

এর আগে, গত বছরের ডিসেম্বরে নেপালে নির্বাচন হয়। এতে পুষ্পের দল সংসদে তৃতীয় সর্বোচ্চ আসন পায়। শেষ পর্যন্ত এ বছরের জুলাইয়ে তাকে ক্ষমতা হারাতে হলো। সূত্র: এপি, রয়টার্স