স্টাফ রিপোর্টার
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭ টায় পাওয়ার হাউজ মোড়¯’ আইএবি মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নগর সভাপতি মুফতী আমানল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ প্রচার আব্দুর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মুফতী আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, সহ প্রশিক্ষণ মাওঃ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক মাওঃ ইমরান হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নগর সাংগঠনিক সম্পাদক মাওঃ আলী আহমদ, খানজাহান আলী থানার সেক্রেটারী মোঃ কামরুল ইসলাম, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, দৌলতপুর থানার সেক্রেটারী হাফেজ খায়রুল ইসলাম, লবণচরা থানার জয়েন্ট সেক্রেটারী মোঃ শফিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের নগর সাধারণ সম্পাদক গাজী মুরাদ হোসেন, যুব আন্দোলনের নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, ইশা ছাত্র আন্দোলনের নগর সভাপতি এইচএম খালিদ সাইফল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মইনুদ্দিন প্রমুখ।
সভায় ভারতের বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করার ভিত্তিপ্রস্তর করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং লেবাননে শতাধিক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন।










































