Home আঞ্চলিক পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা

12

খবর বিজ্ঞপ্তি।।||

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তারই প্রেক্ষিতে সরকারের প থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকাশক্তি ও বাল্য বিবাহকে জাতির জন্য অভিশাপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশ বাল্য বিবাহ থেকে অনেকাংশে মুক্ত হলেও বিবাহ বিচ্ছেদের হার বেড়ে চলেছে। মাদক মুক্ত দেশ গড়তে তিনি সংশ্লিষ্টদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

সিটি মেয়র আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর শিববাড়ী মোড়স্থ নর্দার্ণ ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘‘মাদক ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গঠন এবং পরিবেশ প্রকৃতি রায় শিক, শিার্থী ও অভিভাবকদের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভা এবং দুঃস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘সোহরাব এন্ড জহুরা ফাউন্ডেশন’-এর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।

নর্দার্ণ ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোঃ আবু সাইদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-খুলনার উপপরিচালক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পিবিআই-খুলনার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মহিলা বিষয়ক অধিদপ্তর-খুলনার উপপরিচালক হাসনা হেনা, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ উজ জামান ও শ্যামনগর গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। সঞ্চালনা করেন সোহরাব এন্ড জহুরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এ্যাড. শেখ অলিউল ইসলাম। শিক-শিকিা, সরকারি কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


‘জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় খুলনা শহরের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ফিসনার ওয়াটার এন্ড ট্রান্সপোর্টেশনের কর্মকর্তাদের সাথে কেসিসি কর্মকর্তাদের প্রথম সভা আজ বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে গৃহীত কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।

আলোচনাকালে সিটি মেয়র এতদাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির প্রভাব তুলে ধরে বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের বিষয়ে সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এছাড়া পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে প্রকল্পের টেকসই নিশ্চিতকল্পে সকল ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

উল্লেখ্য, জার্মান ভিত্তিক দাতা সংস্থা কেএফডব্লিউ এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পের আওতায় কেডিএ বাইপাস রোড, দৌলতপুর থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ, আলুতলা ও লবনচরায় স্লইচগেট নির্মাণসহ পাম্প হাউজ স্থাপন, নগরীতে বিদ্যমান ২৩টি পুকুর সংস্কার ও পাড় বাধাই, নিরালা ও বাস্তুহারা খালের পাড় বাঁধাই, রূপসা রিভার ভিউপার্ক নির্মাণ ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪’শ ৯১ কোটি টাকা।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাদুস করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: কামরুল ইসলাম সরদার, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এস এম রিফাত বিন রফিক, পরামর্শক সংস্থার কান্ট্রি ম্যানেজার অনুপম কুমার, জিআইএস অফিসার ফেরদাউস হোসেন, সেফগার্ড অফিসার মো: নাহিদুর রহমান এশা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত কর্মপরিকল্পনা তুলে ধরেন পরামর্শক সংস্থার পরিচালক ক্রিশ্চিয়ান কুপম্যান।