।। খবর বিজ্ঞপ্তি।।
২৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহ্বায়ক তালুকদার সোহাগকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেল অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তালুকদার সোহাগকে মহানগর বিএনপির পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও পুনরায় একই অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ১০ জুলাই রাতে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন তার অব্যাহতি পত্রে স্বাক্ষর করেছেন।











































