Home কলাম নতুন শিক্ষাক্রম নিয়ে ভাবনা

নতুন শিক্ষাক্রম নিয়ে ভাবনা

43


-কিশোর কুমার বকসী
সম্প্রতি প্রকাশিত হয়েছে এস এস সি পরীক্ষার ফলাফল। এই ফলাফল ঘোষনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি প্রচারিত হয়েছে আমার সন্তান গোল্ডেন অ+ পেয়েছে, জিপিএ ৫ পেয়েছে, আমাদের স্কুল জিপিএ ৫ বেশি পেয়ে বোর্ডের মধ্যে সেরা ইত্যাদি। অথচ জিপিএ ৫ প্রাপ্ত আমার সন্তান ইংরেজিতে কথা বলতে পারে কিনা, বাংলায় যে কোনো বিষয়ে রখাস্ত লিখতে পারে কিনা, নিজে হিসাব করে বাজার করতে পারে কিনা, সে মিতব্যয়ী কিনা, নিজের স্বাস্থ্য বিষয়ে সচেতন কিনা, তার মধ্যে শেপ্রেম ও মানবতাবোধ আছে কিনা ইত্যাদি জানতে চাই না। তার ভিতরকার জ্ঞান, ক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গী কতটুকু অর্জিত হয়েছে তাও যাচাই করি না। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিনত হতে চাই। অথচ একবিংশ শতাব্দীর তথ্য ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সেরকম নাগরিক তৈরিতে হিমশিম খাচ্ছে সনাতনী শিক্ষাব্যবস্থা। পরিবর্তনশীল পৃথিবীতে মানুষের জীবন ও জীবিকা বদলে যাচ্ছে প্রতিনিয়ত। তাইতো শিক্ষার্থীরে ্রুত পরিবর্তনশীল এই বিশ্বের সঙ্গে তাল মেলাতে, জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ূরদর্শী, সংবেদনশীল অভিযোজন-সক্ষম, মানবিক এবং যোগ্য বিশ্ব-নাগরিক নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যেই নতুন এই শিক্ষাক্রম। শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য শিখন সামগ্রী ব্যবহার করে শ্রেণি কার্যক্রমকে বেশি আনন্দময় এবং শিক্ষার্থীকেন্দ্রিক করার উপর জোর দেওয়া হয়েছে। সুযোগ রাখা হয়েছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের। আমরা জানি আমাদের অবকাঠামোগত অসুবিধা, শিক্ষক সংখ্যা অপ্রতুল, শিক্ষকদের সুযোগ-সুবিধাদি কম, অনেক দরিদ্র শিক্ষার্থী এসব নিয়েই এগিয়ে যেতে হবে। ধীরে ধীরে সমস্যার উত্তরণ ঘটাতে হবে। না বুঝে, শিক্ষাক্রমের বিরুদ্ধাচারণ না করে শিক্ষাক্রম সম্পর্কে জানতে হবে। সবাইকে ইতিবাচকভাবে নিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষাক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে, প্রয়োজনে পরিমার্জন ও উন্নয়ন করতে হবে।
পৃথিবী সুনির্দিষ্টভাবে ক্ষতাভিত্তিক অর্থাৎ, যোগ্যতাভিত্তিক শিক্ষাব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। এই নতুন শিক্ষাক্রমের মূল বিষয়ই হলো অভিজ্ঞতাভিত্তিক শিখনের মাধ্যমে যোগ্যতা অর্জন করা। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে আগের চেয়ে অনেক বেশি পড়বে এবং শিখবে। লীয় কাজ করে আবার তা নিজেরাই উপস্থাপন করবে। এতে তারা শুধু জ্ঞান অর্জন নয়, ক্ষতাও অর্জন করবে। তারে প্রতিটি ক্লাসেই অর্জিত জ্ঞানের শিখনকালীন মূল্যায়ন হবে, আবার সামস্টিক ষান্মাষিক এবং সামস্টিক বার্ষিক মূল্যায়ন হবে। নেই কোন মূল্যায়ন/পরীক্ষা ভীতি, হবে মূল্যায়ন উৎসব। পরবর্তী শ্রেণিতে উর্ত্তীর্ণ হওয়ার জন্য দেওয়া হবে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড। একজনের সাথে আর একজনের তুলনা নয় এবং কোন নম্বর/গ্রেড প্রদান নয়। শিক্ষার্থীর নিজের পূর্বের অবস্থানের সাথে পরবর্তী অবস্থানের তুলনা করা হয়। প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একজন শিক্ষার্থী ধাপে ধাপে দশটি মূল
যোগ্যতা অর্জন করবে। এই শিক্ষাক্রমের যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন এবং অন্যদের জানানো দরকার-
যোগ্যতা: জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গীর সমন্বয়ে অর্জিত সক্ষমতাই হলো যোগ্যতা। এই শিক্ষাক্রমকে যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম বলা হয়। শিক্ষার্থী অধ্যয়নের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়সমূহের নির্ধারিত যোগ্যতা অর্জন করবে।
মূল যোগ্যতা: শটি শিখন ক্ষেত্র অনুযায়ী প্রাক-প্রাথমিক থেকে দ্বাশ শ্রেণি পর্যন্ত শটি মূল যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এই শটি মূল যোগ্যতায় মূল্যবোধ, ৃষ্টিভঙ্গি, দক্ষতা ও জ্ঞানের সংমিশ্রণ ঘটানো হয়েছে। শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়সমূহের মাধ্যমে শটি মূল যোগ্যতা অর্জন করবে।
বিষয় নির্ধারণ: নির্ধারিত শটি শিখন ক্ষেত্রের মূল যোগ্যতা অর্জন করনোর জন্য প্রাক-প্রাথমিক থেকে দ্বাশ শ্রেণি পর্যন্ত প্রতিটি স্তরে নির্দিষ্ট সংখ্যক বিষয় নির্ধারণ করা হয়েছে। ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৮টি বিষয় এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১০টি বিষয় রয়েছে। অর্থাৎ শিক্ষার্থী ধাপে ধাপে তার কাঙ্খিত যোগ্যতা অর্জন করবে।
শ্রেণিভিত্তিক যোগ্যতা: এই দশটি মূল যোগ্যতা অর্জন করনোর জন্য প্রত্যেক শ্রেণির বিষয় অনুযায়ী শ্রেণিভিত্তিক পৃথক পৃথক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। শ্রেণিভিত্তিক প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথক যোগ্যতা রয়েছে। প্রত্যেক শ্রেণির সংশ্লিষ্ট বিষয়সমূহ অধ্যয়ন শেষ হলেই উক্ত শ্রেণির যোগ্যতা অর্জনের মাধ্যমে মূল যোগ্যতার দিকেই ধাবিত হবে।
শ্রেণিভিত্তিক একক যোগ্যতা: শ্রেণিভিত্তিক যোগ্যতাকে ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে। প্রত্যেক বিষয়ের শ্রেণিভিত্তিক যোগ্যতা বিশেষণ করে অভিজ্ঞতা নির্ধারণপূর্বক একক যোগ্যতা ঠিক করা হয়েছে। অর্থাৎ প্রতেকটি বিষয়ের একটি অধ্যায় শেষ হলেই শিক্ষার্থী সংশ্লিষ্ট যোগ্যতা অর্জন করবে।
পারদর্শিতার নির্দেশক –চও: সংশ্লিষ্ট শ্রেণির সংশ্লিষ্ট বিষয়ের একক যোগ্যতা কতটুকু অর্জিত হয়েছে বা কোন পর্যায়ে রয়েছে তা যাচাই করার জন্যই পারদর্শিতার নির্দেশক।
শ্রেণিভিত্তিক একক যোগ্যতাসমূহ বিশ্লেষণ করে পারদর্শিতার নির্দেশক (চও) নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমেই মূল্যায়ন করা হয়। যা দেখে বোঝা যাবে একজন শিক্ষার্থী কী মাত্রায়/পর্যায় যোগ্যতা অর্জন করেছে। অর্থাৎ শিক্ষার্থী ঐ যোগ্যতায় কতটুকু পারদর্শী হয়েছে? সংশ্লিষ্ট শ্রেণির সংশ্লিষ্ট বিষয়ের শ্রেণিভিত্তিক একক যোগ্যতা অনুযায়ী অনেকগুলো পারদর্শিতার নির্দেশক রয়েছে। পারদর্শিতার নির্দেশক (চও) আলোকেই শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট প্রদান করা হয়।
আচরণিক নির্দেশক –ইও: শিক্ষার্থীদের আচরণগত দিক যাচাইয়ের জন্য শটি আচরণগত নির্দেশক নির্ধারণ করা হয়েছে। যার দ্বারা শিক্ষার্থীর আচরণগত পরিবর্তন বোঝা যাবে। অর্থাৎ আচরণগত নির্দেশক দ্বারা শিক্ষার্থীর বইয়ের কাজ, দলে অংশগ্রহণ, দলে ায়িত্ব পালন, একক কাজ, ফিডব্যাক, কাজের সততা, সহযোগিতা ইত্যাদির কোন পর্যায় আছে তা যাচাই করা যায়। যা শিক্ষার্থী ট্রান্সক্রিপ্টের মাধ্যমে জানতে পারবে। আচরণিক নির্দেশকে প্রাপ্ত তথ্য বছরে দুইবার নৈপুণ্য অ্যাপে সাবমিট করতে হয়।
অভিজ্ঞতাভিত্তিক শিখন: শিক্ষার্থীরা সরাসরি অভিজ্ঞতা অর্জনের জন্য ধাপে ধাপে নিজের শিখনের দায়িত্ব নিজে পালন করার মাধ্যমে শ্রেণিভিত্তিক একক যোগ্যতা অর্জন করবে । এই পদ্ধতিতে শিক্ষক একজন সহায়তাকারী এবং শিক্ষার্থী একজন সক্রিয় অংশগ্রহনকারী। শ্রেণিভিত্তিক একক যোগ্যতা অর্জন করানোর জন্য শিক্ষক সংশ্লিষ্ট শ্রেণির সংশ্লিষ্ট বিষয়ের একটি অভিজ্ঞতা/অধ্যায়ের কাজগুলো অভিজ্ঞতাভিত্তিক শিখন চক্রের সাহায্যে সম্পন্ন করাবেন। যা শিক্ষার্থীর বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত।
অভিজ্ঞতাভিত্তিক শিখন চক্র: শিখন চক্রের চারটি মূল ধাপ অনুসরণ করে প্রতিটি সেশন পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের শিখন নিশ্চিত করা হয় । ধাপ-১ : বাস্তব অভিজ্ঞতা- এই ধাপে শিক্ষার্থী বিষয়ভিত্তিক তার বাস্তব জীবনের সাথে সংশ্লিষ্ট কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে । ধাপ-২ : প্রতিফলনমূলক পর্যবেক্ষণ- এই ধাপে অর্জিত অভিজ্ঞতার বিষয়টি নিয়ে আলোচনা ও মতামত বিশেষণ করবে । ধাপ-৩ : বিমূর্ত ধারণায়ন- এই ধাপে প্রয়োজনীয় তথ্য ও তত্ত্ব দ্বারা শিক্ষার্থী একটি সঠিক ধারণায় উপনীত হবে। ধাপ-৪
: সক্রিয় পরীক্ষণ/প্রয়োগ- অর্জিত ধারণা অন্য কোন অভিজ্ঞতায় বা পরিস্থিতিতে ব্যবহার করবে। অভিজ্ঞতাভিত্তিক শিখন চক্রের সাহায্য একটি অধ্যায়/অভিজ্ঞতার পাঠ সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করার মাধ্যমে শ্রেণিভিত্তিক নির্ধারিত একক যোগ্যতা অর্জন করবে।
শিক্ষক সহায়িকা-ঞএ: ঘঈঞই হতে প্রদত্ত শিক্ষক সহায়িকা বই থেকে নির্দিষ্ট অভিজ্ঞতা ও যোগ্যতার আলোকে সংশ্লিষ্ট সেশনের নির্দেশনা অনুযায়ী শিক্ষক সেশন পরিচালনা করেন। শিক্ষক সহায়িকায় একটি সেশনে শিক্ষক কী পড়াবেন, কী করাবেন, কীভাবে করাবেন তা খুবই সুন্দরভাবে নির্দেশনা দেওয়া থাকে। শিক্ষক সহায়িকার নির্দেশনার বাইরে শিক্ষক নিজের মত কিছুই করেন না। অভিজ্ঞতাভিত্তিক শিখন চক্রের আলোকেই শিক্ষক সহায়িকা করা হয়েছে।
শিখন পরিবেশ: প্রত্যাশিত যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থী প্রয়োজনীয় শিখন পরিবেশ ও সহায়তা পায় এবং নিজেই সিদ্ধান্ত নিয়ে শিখন অভিজ্ঞতা ও উপায়সমূহ অনুসন্ধানের মাধ্যমে যোগ্যতাসমূহ অর্জন করে। অর্জিত যোগ্যতাসমূহ বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর সুযোগ পায়। যথাযথ শিখন পরিবেশের মাধ্যমেই শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গী অর্জিত হয়।
শিখন সামগ্রী: পরিবেশের সহজলভ্য উপাদানসমূহ শিখন সামগ্রী হিসেবে নেওয়া হয়। শিখন সামগ্রী নির্বাচনে ঘড় ঈড়ংঃ, খড়ি ঈড়ংঃ নীতি অনুসরণ করা হয়। পুরানো বা পরিত্যক্ত জিনিসপত্রের ব্যবহারে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা হয়। প্রতিষ্ঠানকেই শিক্ষা উপকরণের ব্যবস্থা করার নির্দেশনা রয়েছে। শিক্ষা উপকরণের বিষয়ে যাতে অভিভাবকদের বাড়তি ব্যয় করতে না হয় সেজন্য শিক্ষকদের নির্দশনা দেওয়া হয়েছে।
শিখন মূল্যায়ন: শিখন মূল্যায়নের ভিত্তি হলো যোগ্যতা ও পারদর্শিতা। পারদর্শিতার নির্দেশক (চও) অনুযায়ী কতটুকু যোগ্যতা অর্জন করেছে তার মাত্রা/পর্যায় জানা। একজনের সাথে আর একজনের তুলনা নয় এবং কোন নম্বর/গ্রেড প্রদান নয়। শিক্ষার্থীর নিজের পূর্বের অবস্থানের সাথে পরবর্তী অবস্থানের তুলনা করা হয়।
শিখনকালীন মূল্যায়ন: শিক্ষার্থীর শিখন পর্যবেক্ষণ ও ঘাটতি পূরণ করে পুরোপুরি যোগ্যতা অর্জন করানোই এই মূল্যায়নের উদ্দেশ্য। শিখন চক্রের ধাপসমূহ অনুসরণপূর্বক একটি অভিজ্ঞতা/অধ্যায়ের শেষে এই মূল্যায়ন করা হয় যা সারা বছরব্যাপী চলমান থাকে। নির্দিষ্ট পারদর্শিতার নির্দেশক (চও) দ্বারা এই মূলায়ন করা হয়। কীভাবে শিখনকালীন
মূল্যায়ন করা হবে তা ঘঈঞই হতে প্রদত্ত মূল্যায়ন নির্দেশিকায় উলেখ রয়েছে। নির্দেশিকার আলোকেই নির্ধারিত ফরমের মাধ্যমে শিক্ষক শিখনকালীন মূল্যায়নের কাজটি করে থাকে। যা নৈপুণ্য অ্যাপে সাবমিট করতে হয়।
সামষ্টিক মূল্যায়ন: একটি নির্দিষ্ট সময় শেষে শিক্ষার্থীর যোগ্যতা কতটুকু অর্জিত হয়েছে তা চিহ্নিত করার জন্যই সামষ্টিক মূল্যায়ন । এই মূল্যায়ন শিক্ষা বছরের মধ্য সময়ে (ষান্মাষিক) এবং শেষে (বার্ষিক) মোট ুইবার অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট পারর্শিতার নির্দেশক (চও) দ্বারা এই মূলায়ন করা হয়। ঘঈঞই হতে প্রদত্ত মূল্যায়ন নির্দেশিকার আলোকেই মূল্যায়ন উৎসবের মাধ্যমে সামষ্টিক মূল্যায়নের কাজটি সম্পন্ন করা হয়। যা নৈপূণ্য অ্যাপে সাবমিট করতে হয়।
মূল্যায়ন নির্দেশিকা: কীভাবে চও ও ইও এর শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন করা হবে তা ঘঈঞই হতে প্রদত্ত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ থাকে। শিক্ষক মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের কাজ সম্পন্ন করে নৈপুণ্য অ্যাপে সাবমিট করেন।
শিখন অগ্রগতি: শিক্ষার্থীর অগ্রগতির ভিত্তি তার পারদর্শিতার রেকর্ড। শিক্ষার্থী তার অগ্রগতি নিয়ে সময়মতো নির্দেশনা, সহায়তা ও ফলাবর্তন পায়। এর মাধ্যমে শিক্ষার্থীকে যোগ্যতা পুরোপুরি অর্জন করানো হয়।
ট্রান্সক্রিপ্ট: কোনো একজন শিক্ষার্থীর সবগুলো পারদর্শিতার সূচকে অর্জনের মাত্রা/পর্যায় ট্রান্সক্রিপ্টে উলেখ করা থাকে। শিক্ষার্থীর প্রাপ্ত অর্জনের মাত্রা/পর্যায় চতুর্ভূজ, বৃত্ত বা ত্রিভূজ দিয়ে প্রকাশ করা হয় না। ট্রান্সক্রিপ্টে (√) টিক চিহ্ন দেওয়া হয়। শুধুমাত্র শিক্ষক চতুর্ভূজ, বৃত্ত বা ত্রিভূজ এর মাধ্যমে রেকর্ড রাখেন এবং নৈপুণ্য অ্যাপে সাবমিট করেন।
পারদর্শিতার ক্ষেত্র: চও ও ইও সমূহ বিশ্লেষণ করে বিষয়ভিত্তিক পারদর্শিতার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক বিষয়ে ৩ টা থেকে সর্বোচ্চ ৫ টা ক্ষেত্র রয়েছে। সমন্বয়কৃত সকল চও ও ইও সমূহের মাধ্যমে সূত্রের সাহায্যে পারদর্শিতার ক্ষেত্র অর্জনের মাত্রা ঠিক করা হয়।
রিপোর্ট কার্ড: চও ও ইও সমূহ সমন্বয় করে নৈপুণ্য অ্যাপের সাহায্যে সূত্রের মাধ্যমে রিপোর্ট কার্ড প্রস্তুতপূর্বক প্রিন্ট করা হয়। রিপোর্ট কার্ডে পারদর্শিতার ক্ষেত্রসমূহ উল্লেখ থাকে। এর মাধ্যমেই শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়।
আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ এবং বিভিন্ন অনুসৃত মডেল পর্যবেক্ষণ করে এই যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম প্রচলন করা হয়েছে। আজকের পৃথিবী যেসব সমস্যা সম্ভাবনার ারপ্রান্তে াঁড়িয়ে আছে, সেসব সমস্যার টেকসই ও কার্যকর সমাধান করার জন্য জ্ঞান, ক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গী সম্পন্ন ূরদর্শী, সংবেদনশীল ও মানবতাবোধসম্পন্ন যোগ্য বিশ্ব-নাগরিক রকার। তাইতো পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ও প্রতিযোগিতামূলক বিশ্বপরিস্থিতিতে যোগ্যতা নিয়ে টিকে থাকতে এবং আত্মপরিচয় সমুন্নত রেখে উন্নত মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির লক্ষে প্রাক-প্রাথমিক থেকে দ্বাশ শ্রেণির অবিচ্ছিন্ন শিক্ষাক্রম উন্নয়নের এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের জন্য সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক তৈরীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। লেখক: সিনিয়র শিক্ষক ও জেলা পর্যায়ের মাস্টার ট্রেইনার