Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

52
বাজারে চলে এসেছে মৌসুমি ফল লটকন। টকমিষ্টি এই ফল অনেকেই পছন্দ করেন

রূপসায় নব নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সভা
রূপসা প্রতিনিধি :

খুলনার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চ্যুয়ালে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনূর জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবুর রহমান।

এ সময় বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা।

পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ, স্থানীয় ইউপি সদস্যগণ , আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বে-সরকারি সংস্থা (এনজিও) কর্মকর্তা-কর্মচারী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

খুলনায় বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

তথ্য বিবরণী
নগরভিত্তিক গৃহস্থালী পর্যায়ে কঠিন বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক আচরণ পরিবর্তন যোগাযোগ (বিসিসি) কৌশল প্রণয়ন ও কার্যক্রম পরিকল্পনা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান বুধবার খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করে যাচ্ছে। নগরবাসীর উচিৎ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা। খুলনাকে আধুনিক-পরিস্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সামগ্রিকভাবে উন্নয়ন করতে হবে।

কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদারের সভাপতিত্বে কর্মশালায় সিটি কর্পোশেনের নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মাজেদা খাতুন, কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, বিসিসি’র এডভাইজার মোঃ এহসান রহমান আবির প্রমুখ বক্তৃতা করেন।

দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক আচরণ পরিবর্তন বিষয়ে মতামত তুলে ধরেন।

কর্মশালায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর, কেসিসির কর্মকর্তা ও সরকারি-বেরসকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। খুলনা সিটি কর্পোরেশন, এসএনভি ও কণিকা কনসাল্টিং সার্ভিসেস লিঃ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী আজ সাতক্ষীরা আসছেন
তথ্য বিবরণী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এক দিনের সফরে আজ ৪ জুলাই সাতক্ষীরা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৪ জুলাই সকাল ১১টায় সাতক্ষীরা জেলার ‘ভোমরা ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকাল চারটায় সাতক্ষীরা বসন্তপুর নদীবন্দর পরিদর্শন করবেন।

খুলনাঞ্চলের ভারতীয় ভিসা প্রাপ্তি জাটিলতা দ্রুত নিরসনের আহবান খুলনা উন্নয়ন কমিটির
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বলেন খুলনাঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে প্রতিবেশী রাস্ট্র ভারতে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমনের জন্য ভারতে গমন করে থাকেন। ভারতীয় ভিসা প্রক্রিয়ায় অন্যান্য অঞ্চল হইতে খুলনা অঞ্চলের মানুষের ভারতীয় ভিসা প্রাপ্তি ইস্যুটি দীর্ঘ সময় ক্ষেপন ও নানাবিধ জটিলতার কারণে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমন পিপাসুরা সময় মতো ভিসা পাচ্ছে না। যে কারণে জরুরী ভিসা প্রাপ্তির জন্য এ অঞ্চলের মানুষ ঢাকায় যেতে বাধ্য হচ্ছে।
ভারত আমাদের প্রতিবেশী বন্ধু প্রতীম রাস্ট্র এবং এতদাঞ্চল নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলের মানুষের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি দেওয়ার জন্য আহবান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রেহানা আখতার, রসু আক্তার, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, আনিসুর রহমান বিশ্বাস, মতলুবুর রহমান মিতুল, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিংকু, শিকদার আব্দুল খালেক এবং প্রমিতি দফাদার প্রমুখ।

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবি
খুবিতে শিক্ষকদের সর্বাত্মক ও কর্মকর্তাদের
অর্ধদিবস কর্মবিরতির তৃতীয় দিন অতিবাহিত

খবর বিজ্ঞপ্তি
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ০৩ জুলাই (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মবিরতি অব্যাহত রয়েছে।
সর্বাত্মক কর্মবিরতির কারণে সকল ডিসিপ্লিনের ক্লাস, অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস, প্রফেশনাল কোর্সের ক্লাস, মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষাসহ সকল ধরনের পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, সুপার গ্রেড এ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি চলবে।
এদিকে সর্বাত্মক কর্মবিরতি চলাকালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে এবং সহ-সভাপতি প্রফেসর ড. তরুণ কান্তি বোস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
অপরদিকে সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর প্রত্যয় স্কিম থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রত্যাহার এবং নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১২ দফা অন্তর্ভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতি চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে ৯.৩০ মিনিটে অদম্য বাংলা চত্বরে পরিষদের সভাপতি উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. শহিদুল আলম হাওলাদারের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার শেখ আরিফ নেওয়াজ, উপ-রেজিস্ট্রার শেখ সিরাজুল ইসলাম, উপ-রেজিস্ট্রার মাসুদুর রহমান মিয়া, উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান মিজু, উপ-রেজিস্ট্রার সিরাজুল ইসলাম সেন্টু, উপ-রেজিস্ট্রার তানভীর হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখ সাঈদ আফতাব, সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বাবু, সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক বিমান সাহা, সহকারী রেজিস্ট্রার সালাউদ্দিন সুকর্ণ, সহকারী রেজিস্ট্রার সাঈদা আক্তার রিনি, সহকারী রেজিস্ট্রার শেখ মঞ্জুর মোর্শেদ, সহকারী রেজিস্ট্রার মোস্তফা আল মামুন প্রবাল, সেকশন অফিসার মো. ফেরদৌস, সেকশন অফিসার সুশান্ত অধিকারী। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

মাগুরার সীমাখালীতে মা ফাতেমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন
নওয়াব আলী মাগুরা।
মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে মা ফাতেমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন। প্রধান অতিথি মাগুরা ২ আসনের সংসদ সদস্য সবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতার পরিচালক মোঃ বিল্লাল হুসাইন। সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শ্যামল কুমার দে,বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার আবু বক্কার মাষ্টার,জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য তুহিন বিশ্বাস,সোহাগ বিশ্বাস,দপ্তর সম্পাদক দেবব্রত দে,সরোয়ার হোসেন, ম্যানেজার মন্টু মিয়া,প্রেসক্লাব শালিখার সহ সভাপতি জিআরএম তারিক,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী,উপজেলা- ইউনিয়ন ও বিভিন্ন গ্রাম থেকে আসা অতিথি বৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড.সজিব আহম্মেদ।

দামুড়হুদায় জয়রাম পুরে সড়ক দুর্ঘটনায় নিহত১,আহত ১
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে দু’ আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত,অপরজন মারাত্নক জখম হয়েছে।
বুধবার(৩ জুলাই) সকাল ১০ টায় দামুড়হুদা থেকে দর্শনাগামী একটি মাছ বোঝায় আলমসাধুর সাথে দর্শনা থেকে দামুড়হুদা গামী একটি কাঠ বোঝায় আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমির আলীর ছেলে আলমসাধু চালক উজ্জ্বল (২৮) মারাত্নক জখম হয়।পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।অপরদিকে আলমডাঙ্গার ভালাইপুরের জহুরুল ইসলামের ছেলে ইব্রাহিম (৪০) মারাত্নক জখম হয়।বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছে।

দাকোপের বাজুয়া স্কুলের সামনের রাস্তার বেহাল দশা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়ে এই অবস্থার সৃষ্টি
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে খুলনার দাকোপ, কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানিতে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। এর ফলে বাজুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাজুয়া চড়ার বাঁধে দিয়ে করিম সিকদারের বাড়ির সামনে দিয়ে বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাজুয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে ছেলে – মেয়েদের স্কুলে যেতে হয়। রাস্তার এমন অবস্থা থাকায় স্কুলে যেতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পোয়াতে হচ্ছে শত শত স্কুল পড়ুয়া ছাত্র- ছাত্রী সহ গ্রামের হাজার হাজার পথচারীকে। বাজুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফারুক খান বলেন এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন। একই কথা বলেন এলাকার প্রবীন আওয়ামিলীগ নেতা কালি শীলসহ শত শত পথচারী। রেমালে ক্ষতিগ্রস্থ ভাঙ্গা রাস্তা সংস্কার হবে কিনা এই বিষয়ে জানতে চাইলে মহিলা ইউপি সদস্যা কনিকা পোদ্দার বলেন হ্যাঁ রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তাটি ঘর্ণিঝড় রেমালের পানির চাপে প্লাবিত হয়ে ভেঙ্গে গেছে। আমি ও ঐ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করি। দ্রুত সংস্কার করার জন্য আমাদের চেয়ারম্যান পুরুষ ইউপি সদস্য সহ আমরা চেষ্টা করছি বৃষ্টির কারণে একটু দেরি হচ্ছে বৃষ্টি থেমে গেলেই আমরা রাস্তার কাজ শুরু করবো। দাকোপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী জানান, ঘূর্ণিঝড়ে ২৫ হাজার ৪০৭টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ৬ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৭টি স্থানে বাঁধ উপচে পানি প্রবেশ করেছে। জরুরিভিত্তিতে বাঁধ মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী আব্দুল করিম জানান, তার আওতাধীন ৬৫০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনা সদস্যের
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটার পল্লীতে বিদ্যুৎস্পর্শ হয়ে আফজাল হোসেন (২৬) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আফজাল হোসেন পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। তিনি বান্দরবন জেলা সদরে সেনা ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই জানান, আফজাল ঈদের ছুটিতে বাড়ি গ্রামে বাড়িতে বেড়াতে আসে। আজই তার ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে নিজের ঘরে ফ্যান চালাতে যায় সে। ওই সময় সে অসাবধান বসত সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অকেজো পড়ে আছে সেতু, ভোগান্তিতে দুই উপজেলার বাসিন্দারা
খুলনাঞ্চল রিপোর্ট
খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার তালার সংযোগস্থল কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের পরও কোনো কাজে আসছে না। দুই বছরে কাজ ৫ বছর পর শেষ হলেও ভূমি অধিগ্রহণ না করায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে দুই উপজেলার বাসিন্দারা।

জানা যায়, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছার কাটিপাড়া বাজার চ্যারিটেবল ডিসপেনসারি সড়কে ২০১৯ সালে ৪ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৯১৮ টাকা ব্যয়ে সেতু নির্মাণের কার্যাদেশ হয়। পাইকগাছা উপজেলার কাটিপাড়া ও তালা উপজেলার খেরশা এলাকার সীমান্ত এলাকায় কপোতাক্ষ নদের ওপর কয়েক দফা সময় বাড়ানোর পর চলতি বছর সেতু নির্মাণকাজ শেষ হয়েছে। ২ বছরের কাজ শেষ হতে সময় লেগেছে ৫ বছর। যার চেইনেজ ১ হাজার ২৬০ মিটার, দৈর্ঘ্য ১৪৫ মিটার ও প্রস্থ ৫০ মিটার এবং পিএসসি গার্ডার। কিন্তু পাইকগাছা অংশের সংযোগ সড়ক তৈরিতে সৃষ্টি হয়েছে জটিলতা।

এদিকে ভূমি অধিগ্রহণ না করায় সংযোগ সড়কের নির্মাণকাজ ৬ মাস ধরে আটকে আছে। সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছে দুই উপজেলার বাসিন্দারা।

জানা গেছে, সেতুটির পাইকগাছা অংশে সংযোগ সড়কটি আছে প্রায় ১০ ফুট। নকশায় আছে সড়কের দৈর্ঘ্য ৪৭৫ ফুট, ১১ ফুট উচ্চতায় প্রস্থ হবে ২৪ ফুট। কিন্তু সড়কের পাশে পার্থ সারথী দাসের রেকর্ডীয় জমি। তার জমির ওপর দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক নির্মাণ করতে চান। জমি অধিগ্রহণ না করে সরকারি বিধি বহির্ভূতভাবে এ অহেতুক দাবি মানতে নারাজ জমির মালিক।

তবে ঠিকাদার প্রতিষ্ঠান দাবি করছে, সরকারি জায়গা দিয়ে রাস্তা করছে তারা।

পার্থ সারথীর লিজ ঘের মালিক রমজান আলী বলেন, এখানে কোনো খাস জমি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান জোর করে আমার মালিকের জায়গার ওপর দিয়ে রাস্তা করতে চান।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্সের প্রোপাইটার টিটু জানান, সরকারি জায়গা না পেলে সড়কের কাজ করা সম্ভব হবে না।

উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব বলেন, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য রশীদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তালা উপজেলার খেশরার অংশের ১৩০ মিটার সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। কিন্তু পাইকগাছার কাটিপাড়া অংশ ১৪৫ মিটার সংযোগ সড়কের কাজ শেষ না হওয়া জনদুর্ভোগ বাড়ছে।

খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান বলেন, বিষয়টি অবগত হওয়া মাত্রই সমাধানের জন্য রাড়ুলীর সাবেক ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদারকে সমাধান করার দায়িত্ব দেওয়া হয়েছে।

আ. মজিদ গোলদার বলেন, বিয়ষটি নিয়ে দুপক্ষের সঙ্গে কথা হয়েছে। তবে যেহেতু জমি অধিগ্রহণ না করে অন্যের রেকর্ডীয় জমির ওপর দিয়ে সড়ক নির্মাণ করতে হলে সরকারি বিধি মোতাবেক করতে হবে।

এইচএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা, সন্দেহের তীর বন্ধুদের দিকে
মাগুরা প্রতিনিধি
মাগুরায় আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তীর্থ রুদ্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর থানা পুলিশ শহরের দরিমাগুরা এতিমখানার পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তীর্থ শহরের পুরাতন বাজার রুদ্র স্টোরের মালিক নিমাই রুদ্রর ছেলে।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ওই এলাকাটি মাদক ব্যবসার কারণে বেশ আলোচিত। সেখানে অতীতের একাধিক হত্যাকাণ্ডের মতো এ খুনের পেছনে মাদকের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, পুলিশ সেটি খতিয়ে দেখছে।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় তীর্থ রুদ্র নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে শহরের আতর আলী সড়কের বাড়ি থেকে বের হয়। সে সময় বাড়ির সামনেই তার জন্য চার বন্ধু অপেক্ষা করছিল। তাদের সঙ্গে সে রওয়ানা দিলেও দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় রাত দেড়টার দিকে থানায় বিষয়টি অবহিত করা হয়।

পরিবারের সদস্যরা মৃত্যুর কারণ সম্পর্কে সুস্পষ্ট কিছু জানাতে পারেননি। রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলেও সেটির কোনো হদিস মেলেনি।

এছাড়া রাতে পরীক্ষার পড়া ছেড়ে হঠাৎ বাড়ি থেকে বের হওয়া এবং তার মৃত্যুর সংবাদ প্রচারের পরও আগের রাতে বাড়ির সামনে অপেক্ষারত চার বন্ধুর অনুপস্থিতির বিষয়টি যথেষ্ট সন্দেহজনক বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

নিমাই রুদ্র বলেন, আমাদের পরিবারের কারো সঙ্গে কোনো বিরোধ নেই। ইতোপূর্বে মোবাইল নিয়ে শহরের দুটি ছেলের সঙ্গে তীর্থর বিরোধ তৈরি হলেও সেটি নিয়ে খুনের ঘটনা ঘটবে কিনা জানি না।

শহরের দরিমাগুরা দোয়ারপাড় এলাকাটি মাদকের ঘাঁটি হিসাবে বেশ পরিচিত। এর আগে ২০১৫ সালে মাদক ব্যবসাসংক্রান্ত আধিপত্য বিস্তারের জেরে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনা ও বোমার আঘাতে মমিন ভূঁইয়া নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত, আজিবার নামে এক ছাত্রলীগ নেতার ক্রসফায়ার এবং ছুরিকাঘাতে লিসান নামে এক কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি বেশ আলোচিত। একই এলাকায় এ হত্যার পেছনে মাদকের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, সেটিও খুঁজে দেখছে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদি রাসেল বলেন, প্রাথমিকভাবে মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত সেটি চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করছি।

সড়ক সংস্কারে ধীরগতি নিত্য দুর্ভোগে যাত্রী
খুলনাঞ্চল রিপোর্ট
বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন শিউলী আক্তার। তাঁর বাড়ি কাটাখালীতে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে কর্মস্থলের উদ্দেশে বাসে ওঠেন। মোংলা-খুলনা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় যানজটে দীর্ঘ সময় চলে যায় তাঁর। এই নারীর মতো কয়েক সপ্তাহ ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এ পথের যাত্রীরা। তারা বলছেন, ওই সড়কের কিছু অংশে সংস্কারকাজ চলছে। ধীরগতিতে কাজের কারণে প্রতিদিন যানজট লেগেই আছে। এতে প্রতিদিন তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
জিরো পয়েন্টটি পড়েছে মোংলা উপজেলা লাগোয়া রামপাল উপজেলায়। গতকাল সোমবার সকালে মহাসড়কের তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে গিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তির কথা জানা যায়। এ সময় খুলনা ও মোংলাগামী মহাসড়কের দুই প্রান্তে অন্তত পাঁচ কিলোমিটারজুড়ে যানজট দেখা গেছে। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে হেঁটে গন্তব্যে ছুটছিলেন। তবে নারী-শিশু ও বয়স্ক, রোগী ও তাদের স্বজনকে চরম বিপাকে পড়তে হয়েছে। শিউলীর মতো কর্মস্থলগামী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। যানবাহন আটকে থাকায় তাদের সড়কের দু’পাশে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে দেখা যায়। এই যাত্রীরা বলছেন, জিরো পয়েন্টে এসে কিছুদিন ধরে তাদের এমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

জানা গেছে, ওই সড়কের ৫০০ গজ এলাকায় সংস্কারকাজ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এ কারণে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। কয়েক দিনের ভারী বর্ষণে তা চরমে পৌঁছেছে। দীর্ঘ যানজটের কারণে খুলনা ও মোংলার দাপ্তরিক কাজ বিঘ্ন হচ্ছে। নির্দিষ্ট সময়ে সরকারি কর্মকর্তারা পৌঁছাতে পারছেন না। বেসরকারি খাতের শ্রমিকরাও একই পরিস্থিতির শিকার। এ ছাড়া মোংলা বন্দর, ইপিজেডসহ বিভিন্ন এলাকার উৎপাদনমুখী প্রতিষ্ঠানের পণ্য পরিবহনে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহনের দীর্ঘ সময় নষ্ট হচ্ছে।
মোংলা পৌর এলাকার বাসিন্দা কামাল শেখকে সোমবার বেলা ১১টার দিকে জিরো পয়েন্টে পাওয়া যায়। তিনি বলেন, বাগেরহাট আদালতে একটি মামলায় তাঁর হাজিরা দেওয়ার তারিখ পড়েছে। সে জন্য সকাল ৭টায় মোংলা থেকে বাসে চড়েছেন। জিরো পয়েন্টের কাছাকাছি কয়েক ঘণ্টা আটকে ছিলেন। কয়েক কিলোমিটার এলাকা হেঁটে আসেন। পরে অটোরিকশায় বাগেরহাটের দিকে যান তিনি।
মোংলা-বাগেরহাট রুটের একটি বাসচালকের সহকারী রবিউল ইসলাম বলেন, চলতি বর্ষা মৌসুমে পুরো এলাকায় পানি জমছে। ফলে সড়ক কাদায় ভরে গেছে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
এক সপ্তাহ ধরে জিরো পয়েন্ট এলাকায় এমন ভোগান্তিতে অতিষ্ঠ বাসচালক আব্দুল আউয়াল মুসা। তিনি খুলনা-মোংলা রুটের একটি বাস চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁর ভাষ্য, এখন গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত কয়েক ঘণ্টা সময় লাগছে। রাস্তার একপাশে (লেন) কাজ চলছে, অন্যপাশে খানাখন্দ। প্রায় ৫০০ গজ খানাখন্দ অতিক্রম
করার সময় বিপরীত দিক থেকে আসা যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে এই সড়কে যানজট লেগেই আছে।
সোমবার বেলা ৩টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট যানজট নিয়ন্ত্রণে কাজ করে বলে জানা গেছে। পরে ওই সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন বলেন, ওই সড়ক সংস্কারের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহফুজ খান লিমিটেড। প্রথম ধাপে এক কিলোমিটার অংশে গত এপ্রিলে আরসিসি ঢালাই শুরু হয়। এরপর প্রতিষ্ঠানটির আরও চার কিলোমিটার সংস্কার করার কথা। জনদুর্ভোগ ও যানজট প্রসঙ্গে তাঁর ভাষ্য, মহাসড়কের সংস্কারকাজ করতে গেলে এমন পরিস্থিতি হতেই পারে, এটি স্বাভাবিক বিষয়।

রাসেল’স ভাইপার ধরে গাছে ঝুলিয়ে মারল গ্রামবাসী
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে একটি রাসেল’স ভাইপার সাপ ধরে এনে গাছে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা। মঙ্গলবার (২ জুলাই) সকালে সাপটি পিটিয়ে মারা হয়।
গ্রাসবাসী বলছেন, ভয়ংকর ও বিষধর হওয়ায় লোকজনকে চেনাতে প্রায় ৪ ফুট লম্বা সাপটি এভাবে গাছে ঝুলিয়ে মারা হয়েছে।

সকাল ১০ টার দিকে কল্যাণপুর গ্রামের জিয়াউর রহমান মাঠে নিজ জমিতে ঘাস কাটতে যান। সে সময় তিনি ঘাসের জমিতে একটি রাসেল’স ভাইপার সাপ দেখতে পান। সঙ্গে সঙ্গে হাসুয়া দিয়ে আঘাত করলে সাপটি আহত হয়। পরে তিনি তার ভাই নাসির উদ্দিনকে ফোন দেন। পরে স্থানীয়রা সাপটি ধরে এনে স্থানীয় বটতলায় গাছে ঝুলিয়ে রাখে। পরে সেটি পিটিয়ে মেরে মাটি চাপা দেয়। কেউ কেউ এ দৃশ্য মোবাইলে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেন।

ফেসবুকসহ গণমাধ্যমে রাসেল’স ভাইপার সাপের খবরে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। তারা মাঠে যেতে ভয় পাচ্ছেন বলে জানান স্থানীয় কৃষক রবিউল ইসলাম।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, মানুষ আতঙ্কে এ সব করে ফেলছে। সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়ছে
নিজস্ব প্রতিনিধি
৬৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক এক দিকে নির্মাণ করা হচ্ছে, আর অন্যদিকে বৃষ্টির পানিতে ভেঙে পড়ছে। সড়কটি নির্মাণের শুরুর পর থেকেই নানা অনিয়ম ও নিম্নমানের বালু ও খোয়াসহ অন্যান্য উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে পিচ ঢালাই করা সড়কের ২০-২৫টি স্থান ভেঙে পড়েছে।

সরেজমিন দেখা যায়, এজিং (কিনারা) ভেঙে হুমকির মুখে পড়েছে ৬৪৩ কোটি টাকার নির্মাণাধীন সড়ক। সড়কের বিভিন্ন অংশের এজিং ভেঙে পাশের জমিতে চলে গেছে। ফাটল দেখা দিয়েছে সড়কের বিভিন্ন স্থানে। সামান্য বৃষ্টিতেই কোনো কোনো স্থানে কার্পেটিং উঠে এজিং ভেঙে গেছে। কাজে নিম্নমানের ইট, খোয়া, পাথর, বালু ব্যবহার করার কারণে সড়কের কয়েকটি স্থানে উঁচু নিচু হয়ে দেবে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।

এছাড়া পাকা সড়কের দুই পাশে কমপক্ষে তিন ফুট মাটি থাকার কথা। কিন্তু তার বালাই নেই। রাস্তা ফোর লেন হওয়ার কথা থাকলেও সড়কের গাংনী- বাঁশবাড়ীয়া গ্রামের মধ্যবর্তী ঝিনিরপুল নামক স্থানে একেবারেই সরু অবস্থায় রয়েছে। যেখানে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার মানুষ। এছাড়া পাশেই আল-মদিনা মাদরাসার সামনের পুরোনো কালভার্টটি মাঝখানে আগের অবস্থানে রেখেই দুই পাশ প্রস্তত করা হয়েছে।

এদিকে মেহেরপুরের গাংনী বিদ্যুৎ উপ-কেন্দ্রের কাছে ও চেংগাড়া বাজারের কাছের দুটি কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণ করা হয়নি। শত বছরের নির্মাণকৃত এসব কালভার্টে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশল সৈয়দ মইনুল হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

পিয়ন মোহাম্মদ উল্লার আলিশান বাড়ি, অঢেল সম্পদের মালিক!
নড়াইল প্রতিনিধি

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের আলোচিত মাস্টার রোলে কর্মরত (অস্থায়ী) আলোচিত পিয়ন মোহাম্মদ উল্লাহ এখন আলিশান বাড়ির মালিক। সেই সঙ্গে তিনি অঢেল সম্পদের মালিক।

শহরের গুরুত্বপূর্ণ স্থানে নামে বেনামে রয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। কলেজের এই কর্মচারী ১০ হাজার ১৬১ টাকা বেতনে চাকরি করেন। তার বাবাও ছিলেন এই কলেজের একজন কর্মচারী।

মোহাম্মদ উল্লাহর বাড়ি নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে। তার বাবা ইফসুফ মোল্যা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পিয়নের চাকরি করতেন। সেই সুবাদে মোহাম্মদ উল্লাহ ও তার ভাই নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে চাকরি পান। বর্তমানে তিনি নড়াইল পৌরসভার ভওয়াখালীতে বাড়ি করেছেন।

অভিযোগ রয়েছে, মোহাম্মদ উল্লাহ নড়াইল সেটেলমেন্ট অফিসের দালালিকে পুঁজি করে অফিসের অসাধু কর্মকমর্তা-কর্মচারীদের সহযোগিতায় ব্যক্তি নামীয় ও সরকারি খাসজমি নিজ নামে রেকর্ড করে নিয়েছেন। সন্ত্রাসী ও প্রভাবশালী ভূমি দস্যুদের নিয়ে গড়ে তুলেছেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট। প্রভাবশালীদের নিয়ে একটি বসতবাড়ি গুড়িয়ে দিয়ে সেখানে দখল নেয়ার চেষ্টা করেছেন। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিচারের দাবি করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নড়াইল পৌরসভার ভওয়াখালীর গুরুত্বপূর্ণ এলাকায় পিয়ন মোহাম্মদ উল্লাহ ১০ শতক জমির ওপর ৩ তলা আলিশান বাড়ি গড়ে তুলেছেন। শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারসহ পৌরসভার বিভিন্ন মৌজায় নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক তিনি।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সূত্রে জানা গেছে, মোহাম্মদ উল্লাহ ১০ হাজার ১৬১ টাকা বেতনে কলেজের শিক্ষক মিলনায়তনে অফিস সহায়কের কাজ করেন।

কলেজের একাধিক স্টাফ জানান, বিভিন্ন কৌশল অবলম্বন করে মোহাম্মদ উল্লাহ কলেজে তেমন থাকেন না। অধ্যক্ষের ব্যক্তিগত কাজ আর মাসিক বেতন নেয়া ছাড়া মোহাম্মদ উল্লাহ কলেজে আসেন না। অধিকাংশ সময় কলেজের বাইরে থাকে। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মুন্সী হাফিজুর রহমানের জমিও মোহাম্মদ উল্লাহর নামে রেকর্ড হয়ে এসেছে।

প্রফেসর মুন্সী হাফিজুর রহমানের ছেলে লন্ডন প্রবাসী পলাশ সিদ্দিকী বলেন, ‘আমি লন্ডনে বসবাস করি। আমার বাবার বয়স হয়েছে, তিনি বাসা-বাড়িতেই অবসর সময় কাটান। প্রতিনিয়ত জমিজমার বিষয়ে অফিসে গিয়ে খোঁজখবর রাখা বাবার পক্ষে সম্ভব হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের নামীয় ৩০ শতক জমি মোহাম্মদ উল্লাহ তার নামে রেকর্ড করে নিয়েছে। মোহাম্মদ উল্লাহ সেটেলমেন্ট অফিসে দালালি করে। সেই সুবাদে অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় আমাদের মতোই স্বপন কুণ্ডুসহ আরো অনেকের জমি রেকর্ড করে নিয়েছে।’

নড়াইল পৌরসভার ধোপাখোলায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তির জমি মোহাম্মদ উল্লাহ নিজের দাবি করে সন্ত্রাসী বাহিনী নিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। কেটে ফেলা হয়েছে বেশ কিছু বড় বড় মেহগনি গাছ।

আব্দুল মান্নানের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, ২০০৮ সালে তার বাবা আব্দুল মান্নান ধোপাখোলায় ১৫ শতাংশ জমি কিনে নামপত্তন ও নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। গত ৫ বছর আগে ঐ জমিতে একতলা পাকা ঘর করে বসবাস শুরু করে। ২০২৩ সালের অক্টোবর মাসে তার বাবা আব্দুল মান্নান অসুস্থ হয়ে পড়লে সপরিবারে ঢাকায় চলে যান। এই সুযোগে মোহাম্মদ উল্লাহ কয়কেজন সন্ত্রাসী নিয়ে বাড়িটি ভেঙে ফেলেছেন। এ ঘটনায় বিভিন্ন সময় থানায় অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বর্তমানে তাদের পরিবারটি ঐ জমিতে একটি চালা তুলে মানবেতর জীবন যাপন করছে।

নড়াইল সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম হাসান বলেন, আমি রেকর্ড কার্যক্রম চলাকালীন সময়ে ছিলাম না। এখন শুধু বিতরণ চলছে। কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনের আওতায় সুযোগ থাকলে তিনি প্রতিকার পাবেন।

এসব অভিযোগের বিষয়ে মোহাম্মদ বলেন, আমি কলেজে চাকরির পাশাপাশি আমার শালা, ভাইরা ভাই ও আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করি। লাভের টাকা থেকে তাদেরকেও ভাগ দেই। আমার স্বপ্ন ছিল একটি ভালো বাড়ি নির্মাণ করার। তাই কষ্ট করে একটি বাড়ি নির্মাণ করেছি। এখনো বাড়ির কাজ শেষ করতে পারিনি। বিভিন্ন মৌজায় যতটুকু জমি আছে তা, টাকা খরচ করেই কিনতে হয়েছে। ত্রুটিপূর্ণ জমি কিনে মামলা মোকদ্দমা চালিয়ে নিজের নামে করেনি। এতে অল্প অল্প টাকা খরচ করে একবারে বিক্রি করলে অনেকগুলো টাকা হয়। আমি যা করি সব বৈধভাবে ও কষ্ট করে করি। আমার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র চলছে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে মাস্টাররোলে কর্মরত পিয়ন মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি অনুরোধ থাকবে।

এদিকে মোহাম্মদ উল্লাহর আলিশান বাড়ি ও কোটি কোটি টাকার সম্পদের বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মোহাম্মদ উল্লার দুর্নীতি তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি নড়াইল জেলায় বিভিন্ন দফতরে কর্মরত অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

চুয়াডাঙ্গায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় চ্যানেল এনটিভির ২২ বছর পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বেলা ১০ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এিিনটভির প্রতিনিধি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি সরদার আল আমিন, পৌর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দৈনিক প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনির সঞ্চলনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের মাস্টার্স শেষবর্ষের ছাত্র মো. সোহাগ। সভায় অন্যান্যর মধ্যে একাত্তর টিভির সাংবাদিক এমএম মামুন, একুশে টিভির সাংবাদিক আতিয়ার রহমান, ডেইলী অবজারভার পত্রিকার সাংবাদিক আবুল হাশেম, প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল লতিফ শাহ ও যুব প্রধান শাহিন হোসেন বক্তব্য রাখেন।
এনটিভির ২২ বছরে পদার্পণকে স্বাগত জানিয়ে সভার প্রধান অতিথি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, এনটিভির অগ্রযাত্রা ও সাফল্য কামনা করছি। তৃণমূল সাংবাদিকতায় এনটিভি দেশে ব্যাপক সফলতা লাভ করেছে। আগামী দিনে এনটিভি দেশ ও মানুষের কথা বলবে এটিই প্রত্যাশা করবো। এসময় সাংবাদিক, ছাত্র-ছাত্রী, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৪ দল নেতার মায়ের মৃত্যু নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনার ১৪ দল নেতা গোলাম নবী মাসুমের মাতা রুবিয়া বেগম (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …….. রাজেউন)। তিনি গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় নগরীর পশ্চিম বানিয়াখামারের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা রাত ১০টায় পশ্চিম বানিয়াখামার মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসকল অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
এদিকে ১৪ দল নেতা গোলাম নবী মাসুমের মাতা রুবিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারি।

চিনি ভেবে ইঁদুর মারার বিষপানে বোনের মৃত্যু, মৃত্যুশয্যায় ভাই
নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলার পর মীম নামের (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাই আলিফের (৫) অবস্থা আশঙ্কাজনক। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু আলিফ ও মীম সোনাইকুন্ডি গ্রামের শুভ মণ্ডলের সন্তান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেশী জুয়েল আলী জানান, দুপুরে বাড়ির লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। শিশু দুটি ঘরে খেলছিল। একপর্যায়ে তারা চিনি ভেবে ঘরে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয়। অসুস্থ আলিফ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, বিষপানে একটি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক।

খুলনায় ডিমের বাজারে অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
খুলনায় একটি ডিমের দোকানে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনায় ডিমের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩ জুলাই) দুপুরে মহানগরীর লবণচরা থানা এলাকায় এ অভিযান চলে। এসময় নানা অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে গল্লামারী এলাকার ‘পুতুল ডিম ঘর’কে মূল্য তালিকা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা সংরক্ষণ না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় একই এলাকার মেসার্স অসমিতা এন্টারপ্রাইজকে।
ভোক্তা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমে নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও পুলিশ সদস্যরা।

কয়রায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠানে মোহসিন রেজা
সকলকে সাথে নিয়ে সুন্দর পরিচ্ছন্ন একটি স্বপ্নের মডেল কয়রা গড়ে তুলতে চাই

কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা প্রশাসন ৬ষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিএম মোহসিন রেজাকে আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের বরণ ও বিদায়ী চেয়ারম্যনদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রথমে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজাকে বরণ করে নেন। পরে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ এ্যাডঃ মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারমন নাসিমা আলমকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ ও সদ্য বিদায়ী চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার কে দিয়ে বিদায়ী ক্রেস্ট তুলে দেন।
বরণ পরবর্তী আলোচনা সভায় প্রাণী সম্পদ অফিসার মোস্তাইন বিল্লাহর সঞ্চালনায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা অফিসারদের উদ্দেশ্যে বলেন, আমি ছোট বেলা থেকে রাজনীতি করে আসছি। আমি কাজে বিশ^াসী। আপনারা আমাদের মেহমান, আমাকে কাজে আপনারা সহযোগীতা করবেন, আমাকে ভাল কাজে সবসময় কাছে পাবেন। সরকারি কর্মকর্তা , কর্মচারি ও উপজেলার ৭ টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে নিয়ে সুন্দর পরিচ্ছন্ন একটি স্বপ্নের মডেল কয়রা গড়ে তুলতে চাই। আমি কয়রা উপজেলা পরিষদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। আমি কয়রা উপজেলাবাসীর একজন সেবক হয়ে থাকতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কয়রা থানা ওসি (তদন্ত) মোঃ টিপু সুলতান, জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, উত্তরবেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, কয়রা সদর প্রানেল চেয়ারম্যান লুৎফর রহমান,কয়রা সরকারি মহিলা কলেজের উপাধাক্য এইচ এম নজরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জাফরুল পাড়, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, কোষাধাক্ষ মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, আওয়ামীলীগ নেতা খায়রুল আলম, জিয়াদ আলী গাইন, নির্মল কুমার, সমরেস মন্ডল, যুবলীগ নেতা রবিউল ইসলাম রবিন, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান দিদার, রোকনুজ্জামান কাজল, ইখতিয়ার উদ্দিন হিরো, শ্রমিকলীগ সভাপতি আল আমিন খোকন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ও রাজনৈতিদ দলের নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা শাহ্ রেজাউল এর
সুস্থ্যতা কামনায় খুলনা মহানগর নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন এর জিএম শাহ্ রেজাউল মাহমুদ শারীরিক অসুস্থ হয়ে তিনি চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসাধীন অবস্থায় আছেন তার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দান করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মোঃ আলমগীর হোসেন, খুলনা মহানগর আহবায়ক মোঃ মোস্তফা কামাল, সিনিঃ যুগ্ম আহবায়ক এম আসাদুজ্জামান মুন্না, যুগ্ম আহবায়কবৃন্দ এম এ শেখ জিহাদ, মোঃ মহিদুল ইসলাম নান্নু, মোঃ মনিরুজ্জামান মিন্টু, মোঃ হুমায়ুন কবীর নিয়াজ, মল্লিক রফিকুল ইসলাম লিটন, সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম রাফি, মোঃ আবুল কালাম আজাদ, মাওলানা শেখ মোক্তার উদ্দিন, সরদার সাইদী হাসান বাবু, ইয়াসমিন আহম্মেদ অরিন, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, কাজী শরিফুল ইসলাম মিঠু, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম হিরু, মোঃ আকরাম মোল্লা, মোঃ জুয়েল আরমান, মোঃ সজীব হোসেন সুরুজ, মোঃ মোস্তফা কামাল রাজা, মোঃ ফিরোজ মিয়া, মোঃ সুমন হাচান, শেখ আব্দুল হালিম, মোঃ পাপ্পু, মোঃ ফিরোজ ফারাজী, খান জাহিদুর রহমান জুয়েল, আরুপ হোসেন সোহাগ, শেখ জুবায়ের রহমান, মোঃ ফোরকান শেখ, দেলোয়ার হোসেন ফারাজী, মোঃ মাছুম শেখ, খাদিমুল ইসলাম মিজু, ইরানী পারভিন, মল্লিক আজিজুর রহমান টিটু, মোঃ আবুল হোসেন, মোঃ জাহিদুর রহমান, মোঃ আশিকুর রহমান, মোঃ কলিম, মোঃ শহীদুল ইসলাম, আরমান ব্যাপারীসহ সংগঠনের খুলনা মহানগরের নেতৃবৃন্দ।

দাকোপে খামারীদের দেখানো ও শেখানোর জন্য অভিজ্ঞতা বিনিময় সফর
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালা এর আয়োজনে “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প” এর অর্থায়নে খামারীদের স্বচক্ষে দেখানো ও শেখানোর জন্য অভিজ্ঞতা বিনিময় সফর ও সভা অনুষ্ঠিত হয়েছ্।ে
বুধবার (৩ জুলাই) সকালে উপজেলার দাকোপ ইউনিয়নের দাকোপ ডেইরী উৎপাদনকারী দলের ৪০ জন খামারীকে বটিয়াঘাটা উপজেলার গংগারামপুর ইউনিয়নের গোপালখালী আইডিয়াল এগ্রো লিঃ’তে উদ্ভদ্ধুকরণ ভ্রমনে নিয়ে যাওয়া হয়। অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বঙ্কিম কুমার হালদার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ শামীম আরা হক, এলএফএ মোঃ তাজামুল হোসাইন, এলএসপি টগর রায় ও দাকোপ ডেইরী উৎপাদনকারী দলের সদস্যবৃন্দ।

দাকোপে উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরি ও বাজেট বৃদ্ধি, বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইভল্স প্রকল্পের সিএনআরএসের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বুধবার ( ৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের হল রুমে দাকোপ পেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াসের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারি মিলন চৌধুরির পরিচালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ছাব্বির আহম্মেদ শেখ, পঞ্চানন মন্ডল, মানষ রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অন্যানের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক মোঃ শিপন ভূইয়, মোঃ মামুনুর রশিদ, সিএসও সদস্য মমতা রায় প্রমুখ।

দাকোপে মারপিট ও জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
দাকোপ প্রতিনিধি
দাকোপে দেবপ্রসাদ গংয়ের নেতৃত্বে অবৈধভাবে জমি দখলের চেষ্টা এবং মারপিটের অভিযোগ এনে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী সৌমিন্দ্র গাইনের পরিবার।
মঙ্গলবার বেলা ১১ টায় প্রেসক্লাবের হল রুমে লিখিত বক্তৃতায় দাকোপের সাহেবের আবাদ গ্রামের মৃঃ অনিরুদ্ধ গাইনের পুত্র সৌমিন্দ্র গাইন অভিযোগ করে বলেন, একই এলাকার মৃঃ কৃষ্ণচন্দ্র গাইনের পুত্র দেবপ্রসাদ গাইনের নেতৃত্বে আশুতোষ গাইন, রামপ্রসাদ গাইন, রমেশ গাইন ও অনুপ গাইন গংরা সাহেবের আবাদ মৌজায় আমার পিতার নামে বন্দোবস্ত প্রাপ্ত ভোগ দখলে থাকা বসত ভিটে ও বিলান ১ একর জমি (দলিল নং ১৯৬২/১) হতে আমাদেরকে অবৈধভাবে পেশী শক্তির বলে উচ্ছেদ করে তারা জবর দখলের অপচেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় গত ১২ জুন অভিযুক্তরা সশস্ত্র অবস্থায় আমার বাড়ীতে ঢুকে আমাদেরকে মারপিট ও স্বর্ণালংকর লুট করে। এ ঘটনায় আমি দাকোপ থানায় নিয়মিত মামলা দায়ের করি যা দাকোপ থানার মামলা নং ১৫ তাং ১৬/০৬/২৪। যে কারনে তারা আরো ক্ষিপ্ত হয়ে গায়ের জোরে আমার জমি চাষ করে। বর্তমানে তারা আমাদেরকে বসত ভিটে থেকে উচ্ছেদের পায়তারা করছে। এ ঘটনায় খুলনার আদালতে দেঃ ৬৩/২০২৪ মামলা চলমান আছে। সর্বশেষ গত ২৯ জুন বিকালে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর চড়াও হয়ে দ্বিতীয় দফা মারপিট করে। যে ঘটনায় আমরা গুরুত্বর আহত হয়ে দাকোপ হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমরা এ ব্যাপারে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনাসহ নিজেদের নিরাপত্তার জন্য আপনাদের মাধ্যমে সকল মহলের সহযোগীতা কামনা করছি। সংবাদ সম্মেলনে সৌমিন্দ্রের মা পারুল গাইন এবং বোন ইতিকনা গাইন উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরকে
কুয়েট ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়াকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন কুয়েট শাখা ছাত্রলীগ। ০৩ জুলাই বুধবার বিকালে ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর এর দপ্তরে শুভেচ্ছা জ্ঞাপনকালীণ সময়ে উপস্থিত ছিলেন কুয়েট ছাত্রলীগের সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও সাধারণ সম্পাদক এ. কে. এম. নিবিড় রেজ, নব নির্বাচিত হল কমিটির নের্তৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উদ্ধোধনের ৯মাস পার হলেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতাল
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ডাক্তার নার্স ও অন্যান্য স্টাফ নিয়োগ না হওয়ায় উদ্ধোধনের ৯ মাস পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। যার ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সীমান্ত এলাকার ৫টি ইউনিয়নের ৫০টি গ্রামের মানুষ। তাদেরকে চিকিৎসা সেবা পেতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কম্পল্ক্রেসে যেতে হয় ২০/২৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে। হাসপাতাল নির্মান সীমান্তবর্তী এলাকাবাসীর দীর্ঘদিনে স্বপ্ন পূরণ হলেও সেবা না পাওয়ার দূর্ভোগ যেন তাদের পিছু ছাড়ছে না।
জানাযায়,মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার ৫ টি ইউনিয়নের ৫০টি গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার দূর্ভোগ লাঘবে সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের চেষ্টায় ভৈরাব সাকরখাল নামক স্থানে ২০কোটি টাকা ব্যয়ে ২০ শয্যা বিশিষ্ট্য হাসপাতাল নির্মান করা হয়। আসবাবপত্র,যন্ত্রপতিও সরবরাহ করা হয় সেখানে। সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক গত বছরের অক্টোবর মাসে এটি উদ্ধোধন করেন। কিন্তুু উদ্ধোধনের ৯ মাস পেরিয়ে গেলেও আজও তা চালু হয়নি।
স্থানীয়রা জানান,সীমান্ত এলাকা থেকে একজন মুমুর্য রোগী ২০/২৫ কিলোমিটার রাস্তা পারি দিয়ে মহেশপুর হাসপাতালে নিয়ে যেতে তাদের খুবি দূর্ভোগে পরতে হয়। রোগীর অবস্থা বেশি খারাপ হয়ে যায়,এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে। সেকারণে তাদের দাবি এ হাসপাতলটি দ্রত চালু করে সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এতে করে তাদের স্বাস্থ্যসেবা পেতে অর্থ ও সময় দুটোই সাস্রয় হবে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহমুদ বিন হেদায়েত বলেন, ২০ শয্যা হাসপাতালটি উদ্ধোধন করা হলেও এখনো স্বাস্থ্য মন্ত্রালয়ের প্রশাসনিক অনুমোদন হয়নি। আমরা এমপি মহাদয়ের মাধ্যমে প্রশাসনিক অনুমোদনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তালায় পানি নিস্কাসনের খাল দখল করে বাড়ি নির্মাণ

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)ঃ
তালার ধুলন্ডা গ্রামে প্রায় ৫০ বছরের ব্যবহৃত পানি নিস্কাসনের সরকারি ছোট খাল (নালা) দখল করে বাড়ি নির্মান করা হয়েছে। বালি ও মাটি দিয়ে সরকারি জমির নালাটি ভরাট করার সময় এলাকার লোকজন বাঁধা দিলেও তা উপেক্ষা করে উল্টো হুমকি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। নালাটি ভরাট করায় চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিস্কাসন হতে না পেরে ওই এলাকায় জলাবদ্ধতার আশংকা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এলাকার একাধিক ব্যক্তি জানান, তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা-জেঠুয়া সড়কের ধুলন্ডা গ্রামের মতিয়ার শেখ’র বাড়ির পাশের মোড় থেকে ধুলন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে ইটের রাস্তার পশ্চিম পাশ দিয়ে সরকারি জমির উপর একটি নালা রয়েছে। প্রায় ৫০ বছর ধরে ধুলন্ডা ও মাগুরা বারুইপাড়া এলাকার বর্ষার পানি এই নালাটির মাধ্যমে নুরাজখালী বিল হয়ে কপোতাক্ষ নদের সংযোগ খাল দিয়ে নদীতে নিস্কাসন হয়। ফলে এলাকায় অদ্যবদী জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। কিন্তু একই গ্রামের কওছার শেখ’র ছেলে মতিয়ার শেখ তার জমিতে পাকা বাড়ি করার সময় বাড়ির সীমানা বরাবার ওই নালাটি মাটি ও বালি দিয়ে ভরাট করে পুরো জমি দখল করে নিয়েছে। এসময় এলাকার লোকজন বাঁধা দিলেও তিনি তা’ উপক্ষো করে বালি ভরাট করে এবং বাঁধা প্রদানকারী গ্রামের একাধিক ব্যক্তিকে হুমকি প্রদান করে। বর্তমানে সরকারি নালাটি পুরোপুরি বালি-মাটি দিয়ে ভরাট করে দখল করে রেখেছে মতিয়ার শেখ। এরফলে চলমান বর্ষায় এলাকার পানি নিস্কাসন হতে না পেরে যত্রতত্র পানি জমে রয়েছে। এই পানি পচে সেখানে এডিস মশার জন্ম সহ নানান জীবানু সৃষ্টির আশংকায় মানুষ আতংকিত হয়ে পড়েছে।

এব্যপারে জানতে চাইলে সংশ্লিষ্ট মতিয়ার শেখ জানান, বিভিন্ন লোক এই নালার অনেক স্থান ভরাট করে দখল করে নিয়েছে। তাই আমিও আমার রেকর্ডীয় জমি সহ জমীর সীমানা দিয়ে নালার ২/৩ ফুট মতো জমি বালি দিয়ে ভরাট করেছি। সরকার বা প্রশাসন অন্য স্থানগুলো উদ্ধার করে আমাকে বললে আমিও নালার সরকারি জমি ছেড়ে দিবো।

কিন্তু তার এই বক্তব্য অবিশ^াস করে এলাকার একাধিক ব্যক্তি বলেন, বালি ও মাটি দিয়ে যেভাবে সরকারি নালা ভরাট করা হয়েছে তাতে সে ওই নালাটি উন্মুক্ত করে দিবে তা বিশ^াস করা যায়না। লোকজন আশংকা ব্যক্ত করে জানান, চলমান বর্ষা মৌসুমে ভারি বৃষ্টি হলে ধুলন্ডা ও বারুইপাড়া গ্রামের প্রায় ৩শ পরিবার সহ দু’টি গ্রামের শত শত বিঘা পান বরজ, ধান, আখ ও শব্জি ক্ষেত প্লাবিত হয়ে কোটি টাকার উপরে ক্ষয়-ক্ষতি হবে। এছাড়া ধুলন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোট কেন্দ্র জলাবদ্ধ হয়ে বিদ্যালয়ের লেখাপড়া বন্ধ হওয়াসহ ভোটের সময় ভোট গ্রহন কার্যক্রম বাঁধাগ্রস্থ হবে। এলাকার পানি নিস্কাসনের এই একটি মাত্র পথ দখল ও ভরাট হওয়ায় এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এলাকাবাসী অবিলম্বে পানি নিস্কাসনের নালাটি উদ্ধার সহ উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকার রাজস্ব আদায় বেশি
বেনাপোল প্রতিনিধি
ডলার সঙ্কটে ব্যবসায়ীরা চাহিদা মতো এলসি করতে না পারায় গেল ২০২৩-২৪ অর্থবছরে বেনাপোল বন্দরে আমদানি কমলেও বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকার রাজস্ব আদায় বেশি হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসে গেল ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৪৮ কোটি টাকা। আদায় হয়েছে ৬ হাজার ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা।
বেনাপোল কাস্টমস সূত্রে জানায়, গত ২০২২-২৩ অর্থবছরে পণ্য আমদানি হয়েছিল ১৪ লাখ ৪৫ হাজার টন, ২০২৩-২৪ অর্থবছরে পণ্য আমদানি হয়েছে ১৭ লাখ ২১ হাজার ৭৮০ টন পণ্য।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল জানান, বৈশ্বিক মন্দা, ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি আর সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো গত কয়েক বছর ধরে এলসির সংখ্যা কমিয়ে দিয়েছে। এতে আমদানি কমায় বছরের শুরুতে রাজস্ব ঘাটতি ছিল দ্বিগুন পরিমান। তবে বছরের শেষে উচ্চ শুল্ক হারের পণ্য আমদানি বেশি হওয়ায় রাজস্ব আদায় বেশি হয়েছে বেনাপোল কাস্টমস হাউসে।
আমদানিকারক মনির হোসেন জানান, বৈশ্বিক মন্দায় ডলার সংকট দেখিয়ে দেশের ব্যাংকগুলো বিনিময় হার বাড়ানোয় এলসি খুলতে পারেননি অনেক ব্যবসায়ী। এতে করে বেনাপোল দিয়ে আমদানি কমেছে ব্যাপক হারে। তবে সরকার হঠাৎ বিভিন্ন পণ্য আমদানি উপর শুল্ক বাড়ানোয় কাস্টমসের রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম জানান, অর্থবছরে শেষ দিকে উচ্চ শুল্ক হারের বেশি আমদানি এবং সরকার শুল্কহার বাড়ানোয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব ফাঁকি রোধে এ বন্দরে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়। অনিয়ম ধরা পড়লে রাজস্ব পরিশোধ পূর্বক ২০০ শতাংশ জরিমানা আদায় করা হচ্ছে বলে কাস্টমসে রাজস্ব আদায় বেড়েছে। তাছাড়া গেল অর্থবছরে সরকারের মেগা প্রকল্পের পণ্য বেনাপোল দিয়ে আমদানি হয়েছে। এতে করে কাস্টমসের রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

প্রতিটি সেক্টরেই লেগেছে উন্নয়নের ছোঁয়া ও খুলে গেছে অযুত সম্ভাবনার দ্বারা : সালাম মুর্শেদী
রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি সেক্টরেই লেগেছে উন্নয়নের ছোঁয়া ও খুলে গেছে অযুত সম্ভাবনার দ্বার। শিক্ষা, স্বাস্থ্য, নারীর অবস্থা, দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি সামাজিক খাতে গত কয়েক দশকে বাংলাদেশ অনেক এগিয়েছে।স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
গ্রামের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। হাসপাতাল থেকে ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। স্বাধীনতার ৫৩ বছরে দেশের স্বাস্থ্যসেবাখাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ হচ্ছে। রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরো বাড়াতে হবে। কোন মানুষ যাতে চিকিৎসা সেবা পেতে কষ্ট না পায় সেদিকে আরো নজর দিতে হবে। স্বাস্থ্য খাতে কোন অনিয়ম হলে মেনে নেয়া হবে না।
বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে এ দেশে সন্ত্রাসবাদ,জঙ্গীবাদ এবং মাদক ব্যবসায়ীর ঠাঁই নাই। বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে হবে সকলকে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার এগুলো নির্মূলের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে । তিনি বলেন দেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই । দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং জবাবদিহিতা থাকতে হবে। প্রতিটি অফিসের সামনে জনগণের সন্তুষ্টি অর্জনের জন্য বা তার জন্য কোন মন্তব্য থাকে তা প্রকাশ করার জন্য বক্স রাখতে হবে। তিনি গতকাল বুধবার সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী রূপসা উপজেলা পরিষদের প্রথম সভায় জুম কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান। রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ যোবায়ের,মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা,সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী,রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক । বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ , সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এম এ হালিম, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল,আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল , শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, টি, এস বি ইউপি চেয়ারম্যান মো; জাহাঙ্গীর শেখ , ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান , আওয়ামীলীগ নেতা সরদার আবুল কাশেম ডাবলু, মোর্শেদুল আলম বাবু,মোতালেব হোসেন, আকতার ফারুক,গাজী মোঃ আলী জিন্নাহ,গোপাল মন্ডল চন্দ্র মন্ডল, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস, এম মাহবুবুর রহমান , সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু , সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন , রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আঃ রাজ্জাক শেখ , প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ , খুলনা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, রূপসা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বেনজীর হোসেন, সাংবাদিক মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ, চন্দন ভট্টাচার্য, বিএম শহিদুল্লাহ, চিত্তরঞ্জন সেন প্রমূখ ।

অর্থ আত্মসাৎ করে পুত্রবধূর বিরুদ্ধে স্বামী ও শাশুড়িকে নির্যাতন করার অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীতে মুক্তিযোদ্ধার স্ত্রী জোহরা খাতুন (৭৫), ও তার প্রবাসী পুত্রের অর্থ আত্মসাৎ করে তাদের নির্যাতন করে আসছে পুত্রবধূ। মুক্তিযোদ্ধা দম্পতির একমাত্র পুত্র মোঃ জাহিদুল ইসলাম (৪৭) তার স্ত্রী মোসাম্মাৎ রাবেয়া বেগম (৩৬) এর বিরুদ্ধে অভিযোগ শশুরের বাড়ি হতে শাশুড়িকে জোরপূর্বক বিতাড়িত করার। শাশুড়ি জোহরা খাতুন পুত্রবধূ মোসাম্মৎ রাবেয়া বেগমের নামে এ অভিযোগ করেছেন। ভুক্তভোগী সূত্রে জানা যায়, জোহরা খাতুন (৭৫), পিতা- জহর আলী ফকির, মাতা- সবুরন্নেছা অভিযোগ করে বলেন,আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা। আমার স্বামী দীর্ঘকাল বিদেশ করেছে এবং সারা জীবনের সঞ্চিত টাকা দিয়ে আমার ও আমার স্বামীর নামে একটি জমি কিনে ২০০৪ সালে ৫৬, জাহিদুর রহমান সড়কে একটি দ্বিতলা বাড়ী করে। তখন আমার একমাত্র ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৪৭) বিদেশে ছিল। ২০০৫ সালে বিদেশে থাকাবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে বিবাদী মোসাম্মাৎ রাবেয়া বেগম (৩৬), পিতা- মৃত আফজাল খান, সাং- কাজদিয়া তারপরে, আলাইপুর, রূপসা,জেলা- খুলনার সাথে মোবাইল ফোনে আমার ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৪৭)-এর বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান মেহেরাজ ইসলাম রাতুল (১৩) আছে। আমার পুত্র সুদীর্ঘ ১১ (এগার) বৎসর যাবং প্রবাসে থাকাকালীন স্ত্রী মোসাম্মাৎ রাবেয়া বেগম নামে মোটা অংকের “জবসরঃঃধহপব” পাঠায় এবং সে আমাদের নিজস্ব দ্বিতল বাড়ীর ভাড়া বাবর ৩৫-৪০ হাজার টাকা নিজে তোলে । এ সকল টাকা সে নিজের ইচ্ছা মত খরচ করে। আমার ঔষধ কেনার টাকাও সে দেয় না। আমার ছেলে দেশে ফেরার পর উক্ত “জবসরঃঃধহপব” ও বাড়ীভাড়ার টাকা কোথায় কিভাবে খরচ করেছে এবং সঞ্চয় করেছে জানতে চাইলে তার কোন সদুত্তর দেয় না। এছাড়াও আমাকে নিয়ে আমার স্বামীর নামের মুক্তিযোদ্ধা ভাতা তুলে আমাকে না দিয়ে সে টাকাও টাকা আত্মসাৎ করে। আমার পুত্র সুদীর্ঘ ১১ বৎস প্রবাসে থাকাকালীন। মোসাম্মাৎ রাবেয়া বেগম আমার বাড়ী হতে অনেক মালামাল, জিনিসপত্র ও স্বর্ণালংকারসহ যাবতীয় কাগজপত্র অন্যত্র সরিয়ে ফেলে। যেমন- প্রবাস থেকে পাঠানো অর্থ, মুক্তিযোদ্ধার ভাতা বই,আমার ব্যবহারের প্রায় ৪০ ভরি স্বর্নালংকার ও আমার স্বামীর বিদেশ হতে পাওয়া ১০ভরি ওজনের বিভিন্ন সোনার মেডেল এ সকল জিনিস ফেরত আনতে বললে সে আমাকে ও আমার পুত্রকে মারতে আসে। সে তার ভাই ১। বিল্লাল হোসেন খাঁন (৪৭), ২। শমসের খাঁন (৪৯) উভয় পিতা- মৃত আফজাল যান, সাং- বসুপাড়া ব্যসতলার মোড়, স্বর্ণকার গলি, তার বোন ৩। লায়লা বেগম (৩৫), স্বামী জিয়াউর রহমান পাইক, সাং- কাশেম সাহেবের বাড়ীর পিছনে, সর্ব থানা- সোনাডাঙ্গা, জেলা- খুলনাসহ আরও কিছু ভাটাটিয়া গুন্ডা নিয়ে আমার বাড়ীতে এসে আমাকে এবং আমার পুত্রকে মারধর করে এবং জীবননাশের হুমকি দেয়। এ কারণে আমরা খুব সংখ্যার ভেতর দিন পার করছি। ভয়ে কিছু বলতে পারছি না। পুত্রবধূ
মোসাম্মাৎ রাবেয়া বেগমের অত্যাচারে আমি গত ০৪ বৎসর যাবত আমার স্বামীর বাড়ি হতে বিতাড়িত হয়ে মানবেতর জীবন যাপন করছি। আমার পুত্রের সাথেও বিগত চার বছর স্বামী স্ত্রীর সম্পর্ক নায়। আমার পুত্র আলাদা থাকে। আলাদা রান্নাবাড়া করে খায়। তাকে সব সময় ভয় দেখায়। যেকোনো সময় হত্যা করবে এমন হুমিকে দিয়ে থাকে। এছাড়া বলে তোকে আমি তালাক দিয়েছি। আমার পুত্র ও নাতীর ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করিনি। পারিবারিক মুরব্বী ও উভয় পক্ষের স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গের মধ্যস্থতায় একাধিক বার আপোষ মীমাংসা করার আপ্রান চেষ্টা করেছি কিন্তু কোন পরিবর্তন হয়নি। গত ১১ ফেব্রুয়ারি ২০২৩ সকাল সাড়ে ১১টার সময় আমিও আমার দুর সম্পর্কের বোনের ছেলে মাহমুদ হাসান (৫৫)কে সঙ্গে নিয়ে পুত্রকে দেখার জন্য বাড়ীতে গেলে বিবাদী ১। মোসাম্মাৎ রাবেয়া বেগম(৩৬), ২। বিল্লাল হোসেন খান (৪৭), ৩। শমসের খাঁন (৪৯), ৪। লায়লা বেগম(৩৫) সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জনকে আমার বাড়ীর গেট হতে বের হতে দেখে আমরা সরে তাদের বের হওয়ার রাস্তা করে দেই । কিন্তু ১নং বিবাদী ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গলা চেপে ধরে মেরে ফেলার উদ্দেশ্যে। বিবাদী ২ নং বিল্লাল হোসেন খান পরপর দুটি বিবাহ করে তাদের তাড়িয়ে দিয়েছে। বিবাদী ৩ নং শমসের খানও দুটি স্ত্রী তাড়িয়ে দিয়েছে। এরকম নির্যাতনের ইতিহাস মধ্যযুগের বর্বরতাকে হার মানায়।
এ ঘটনায় খুলনা সদর থানায় জোহরা খাতুন একটি জিডি করা করেছেন। জিডি নং ৯০৮, তারিখ-১৩/০২/২০২৩ । পুত্রবধূর এ ধরনের আচরণে দিশেহারা মুক্তিযোদ্ধার স্ত্রী ও পুত্র। তারা এর প্রতিকার দাবি করেছেন। এবং সুষ্ঠু ও সুন্দর ভাবে জীবন যাপনের নিশ্চয়তা দাবী করেছেন সকলের কাছে।
ভুক্তভোগী সূত্রে আরো জানা যায়, নানাবিধ সমস্যার কারণে দীর্ঘদিন এ দম্পতির সম্পর্কের অবনতি ঘটে। জাহিদের পরিবার বিভিন্ন ষড়যন্ত্রের শিকার, সারা জীবনের সঞ্চিত অর্থে দিয়ে কেনা বাড়িতে গেলে মৃত্যুর ঝুঁকি। জাহিদ জানান, গত তিন মাস আগে আমার অবাধ্য স্ত্রীকে ডিভোর্স দিয়েছি। সিটি কর্পোরেশন ডিভোর্সটি গ্রহণ করলেও এখনও পর্যন্ত তার তালাক প্রাপ্ত স্ত্রীর কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। প্রতিমাসে বাড়ি থেকে ভাড়া তোলা হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। ভয় ভীতি দিয়ে সবকিছু গ্রাস করে রেখেছে। এই মুক্তিযোদ্ধা সন্তান তাদের বাড়ি দখল মুক্ত করে মা- সন্তানকে নিয়ে বসবাস করতে চান।