Home জাতীয় মদনে নৌকাডুবি: ১৭ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

মদনে নৌকাডুবি: ১৭ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

10

খুলনাঞ্চল রিপোর্ট

নেত্রকোনার মদন উপজেলার রাজালিকান্দা হাওরে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন। বুধবার (৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উচিতপুরে গোবিন্দশ্রী রাজালীকান্দা হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নৌকাটিতে ৪৮ জন যাত্রী ছিল। এর মধ্যে ৩০ জন সাঁতরে তীরে উঠতে পেরেছেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাওরে বাতাসের বেগ ও ডেউয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ছিলো।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষক মিলে মদনের উচিতপুর এলাকায় হাওর ভ্রমণে যান। তারা একটি ইঞ্জিনচালিত নৌকায় করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিলেন।

এসময় রাজালিকান্দা এলাকায় ডেউয়ের প্রচ-তায় ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালান। পরে স্থানীয় দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ গ্রহণ করে। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার বিকেল তিনটার দিকে ঘটনাস্থল পরিদর্শণ করেন।

তিনি জানান, এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই পুরুষ। এর মধ্যে দুজন শিশু শিক্ষার্থী রয়েছে। এছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছেন। তবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে, ময়মনসিংহ সদর এলাকার চর শিরতা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, ‘নেত্রকোনার হাওরে বেড়াতে যাওয়া ৪৮ জনের সবাই ময়মনসিংহের মাকছুদা সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষক ছিলেন। তাদের সবার বাড়ি চর ভবানিপুর কোনাপাড়া গ্রামে। নিহতদের মধ্েয মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, তার দুই ছেলে-ভাই ও ভাতিজাসহ একই পরিবারের সাত জন রয়েছেন।’ অন্যদিকে নৌকাডুবিতে পর্যটকদের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।