।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনায় সমাবেশ আজ সোমবার। বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি।
এতে খুলনা মহানগর ও জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে। বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোর নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়াও বক্তব্য দেবেন স্থানীয় ও কেন্দ্রীয় অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। সমাবেশ সফল করতে খুলনাবাসিসহ সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।










































