Home আঞ্চলিক সেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দাকোপে বিশেষ বর্ধিত সভা

সেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দাকোপে বিশেষ বর্ধিত সভা

8

মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) প্রতিনিধি।।

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দাকোপ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে এক বিশেষ বর্ধিত সভা লাউডোব ফেরিঘাটে অনুষ্ঠিত হয়। ২৮ জুন শুক্রবার বিকাল ৫ টায় দাকোপ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন খুলনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সেচ্ছাসেবক লীগকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে আজকের এই বিশেষ বর্ধিত সভার আয়োজন। সেচ্ছাসেবক লীগ সকল সময়ে মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নেতা কর্মীদের সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে এই সংগঠন আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাইতো লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের এক কর্মী মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাকে খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। এসময়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মাহামুদুন্নবী মিল্টন, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান,সমাজ কল্যান সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক চঞ্চল রায়, সদস্য সুষ্কৃতি রায়, আকাশ রায়, লাউডোব সভাপতি জয়ন্ত রায়, কৈলাশগঞ্জ সভাপতি প্রনব গাইন,বাজুয়া সভাপতি জয়ন্ত রায় জয়,বানিশান্তা সভাপতি জয়ন্ত গাইন, দাকোপ সভাপতি চন্দন মন্ডল, সুতারখালি সভাপতি মোঃ শহিদুল গাজী, তিলডাঙ্গা সভাপতি মোঃ লকেবী,সেচ্ছাসেবক লীগ নেতা বিপ্লব মন্ডল, গৌতম মন্ডল, মোঃ হাফিজুর, মানিক মন্ডল, সমীর মন্ডল, সুকান্ত মন্ডল, মোঃ আনিছ, দীনবন্ধু সরদার প্রমুখ।