Home আঞ্চলিক চুয়াডাঙ্গার ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

26

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন খানের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে কুপিয়ে জখম করা হয়।

শুক্রবার (২৮ জুন) রাত ৮টার দিকে মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ ঘটনা ঘটে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন আলার মোড়ে চা খেয়ে রাত ৮টার দিকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা চেয়ারম্যানের পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। চেয়ারম্যানের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের পিঠে একটি ধারাল অস্ত্রের আঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে যশোরে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।