খুলনাঞ্চল রিপোর্ট।।
ছাগলকা-ের পর নিজেকে আড়াল করে রাখা রায়পুরা উপজেলা চেয়ারম্যান কানিজ লায়লা লাকী ১৪ দিন পর গতকাল জনসম্মুখে এসেছেন। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। এ সময় বাইরে তার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মিটিং শেষে বেরিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান লাকি।
প্রসঙ্গত, ছাগলকা-ের জেরে এনবিআরের সদস্য এবং সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয় মতিউর রহমানকে। তার প্রথম স্ত্রী লাকী। জানা গেছে, ঈদুল আজহার আগে ১৩ জুন সর্বশেষ অফিস করেন লাকী। এরপরই মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মি আক্তারের ছেলে ইফাতের ছাগলকা- নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হলে আর জনসম্মুখে আসেননি তিনি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি লাকীকে। গতকাল প্রকাশ্যে এলেও সাংবাদিকদের এড়িয়ে যান তিনি।
সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লাকী। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকা-ের পর তার নামে থাকা বিপুল পরিমাণ সহায়-সম্পত্তির খবরে স্থানীয়রাও রীতিমতো বিস্মিত।











































